২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (০৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

২

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৩

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৪

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

৫

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

৬

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৭

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

৮

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৯

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১০

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

১২