

শেরপুরের শ্রীবরদী
উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক
নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গতকাল শুক্রবার
(৮ আগস্ট) দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনাটি
ঘটে।
স্থানীয় সূত্রে
জানা গেছে, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী
খোশেদা বেগমকে (৭০) ঘর থেকে টেনে বের করে বাড়ির উঠানে নিয়ে আসেন। এ সময় তার নাতি মো.
খোকন (১৯) ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে রাতেই তা ভাইরাল
হয়ে যায়।
প্রায় ছয় বছর
ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশেদা বেগমকে সঠিক চিকিৎসা না দিয়ে নিয়মিত নির্যাতন
চালানোর অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি,
ঘটনার দিন ওই নারী বিছানায় মলত্যাগ করায় খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে গর্ত
খুঁড়ে স্ত্রীকে গর্তে ফেলে গায়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে লাঠি দিয়ে
আঘাত করতেও দেখা যায়।
এলাকাবাসী জানান,
খলিলুর রহমান সাধারণত লোকজনের সঙ্গে বেশি মিশতেন না। কেউ কেউ বলছেন, তিনি স্ত্রীকে
সেবা করতেন, আবার অনেকে নির্যাতনের অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে শ্রীবরদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো
হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা সামাজিকভাবে মীমাংসা করেছেন। তবে লিখিত অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীবরদী
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, আমি ভিডিওটি দেখেছি। ঘটনাটি মর্মান্তিক।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
১৩ নভেম্বর দুপুরে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন নূরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
আসামী মোঃ সুজন নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১০
কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ সুজন (২৯) দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাঁশদূতপুর গ্রামের মৃত হাকিম এর
ছেলে।
র্যাব জানান, সে
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার
বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে
আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা
করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। চাঁপাই নবাবগঞ্জের রাজশাহী থেকে নোয়াখালীগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে ধাক্কা দেয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে বাসটি এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেয়।
মন্তব্য করুন


গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ৫ম শ্রেণির একজন শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী।
আজ বুধবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানার (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বরইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম “ইয়াসিন শেখ” (১১)। সে বরইহাটি গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
(ওসি) “মো. মোস্তফা কামাল” বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে গ্রামের দুটি গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এ সময় দশম শ্রেণির একজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ইয়াসিনের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পথে সে মারা যায়। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীও আটক হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


ময়মনসিংহে বিশেষ অভিযানে আন্ত:জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতা করেছে পুলিশ। এ সময় ৫টি মোবাইল ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয় তাদের কাছ থেকে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।
এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনভর গাজীপুর মেট্রোপলিটন এলাকার জয়দেবপুর সিঁড়ির চালা কাইয়াপাড়া এলাকায় এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই চোরদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলো- ময়মনসিংহ নগরীর বলাশপুর বাঘমারা এলাকার মো. পিয়াল হাসান (২৫), বড়বাড়ী এলাকার মো. আরিফুল ইসলাম আরিফ (৩০), বলাশপুর পাওয়ার হাউজ কলোনি এলাকার মো. আসাদুল ইসলাম (৩০) এবং ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার মূছা মিয়া (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, এই চোরচক্রের সন্ধান পাওয়া যায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে। তারা আন্ত:জেলা চোরচক্রের সদস্য। দীর্ঘদিন যাবত বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন এ চক্রটি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ, জামালপুর ও ব্রাহ্মনবাড়ীয়া জেলায় অসংখ্য মামলা চলমান আছে বলেও জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।
মন্তব্য করুন


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন দমদমা সীমান্তসংলগ্ন পূর্ব তুরুং গ্রামের বাসিন্দা বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
বিজিবি ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দমদমা সীমান্তের ১২৬০ নম্বর মূল পিলারের ২ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে আশিকুর গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। তার মরদেহ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।একই সময়ের দিকে সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে গুলি করে হত্যা করে বিএসএফ। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত মোশাঈদের মরদেহ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। বিষয়টি জানিয়ে টোকা ক্যাম্প থেকে মোবাইল ফোনে বিজিবিকে অবহিত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির তথ্যের ভিত্তিতে জানান, সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। নিহত আশিকুরের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে এবং অপর নিহত মোশাঈদের লাশ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।
মন্তব্য করুন


নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা
ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ
কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান,
ইশতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলা রয়েছে।
পরে তাকে আদালতে সোপর্দ
করা হলে আদালতের তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন


শেরপুরের শ্রীবরদী
উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক
নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গতকাল শুক্রবার
(৮ আগস্ট) দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনাটি
ঘটে।
স্থানীয় সূত্রে
জানা গেছে, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী
খোশেদা বেগমকে (৭০) ঘর থেকে টেনে বের করে বাড়ির উঠানে নিয়ে আসেন। এ সময় তার নাতি মো.
খোকন (১৯) ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে রাতেই তা ভাইরাল
হয়ে যায়।
প্রায় ছয় বছর
ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশেদা বেগমকে সঠিক চিকিৎসা না দিয়ে নিয়মিত নির্যাতন
চালানোর অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি,
ঘটনার দিন ওই নারী বিছানায় মলত্যাগ করায় খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে গর্ত
খুঁড়ে স্ত্রীকে গর্তে ফেলে গায়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে লাঠি দিয়ে
আঘাত করতেও দেখা যায়।
এলাকাবাসী জানান,
খলিলুর রহমান সাধারণত লোকজনের সঙ্গে বেশি মিশতেন না। কেউ কেউ বলছেন, তিনি স্ত্রীকে
সেবা করতেন, আবার অনেকে নির্যাতনের অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে শ্রীবরদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো
হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা সামাজিকভাবে মীমাংসা করেছেন। তবে লিখিত অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীবরদী
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, আমি ভিডিওটি দেখেছি। ঘটনাটি মর্মান্তিক।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


যশোরের চৌগাছায় দাঁত দিয়ে কামড়ে স্বামী
সোহাগ হোসেনের (২৪) জিহ্বা কেটে আলাদা করে ফেলেছেন তার স্ত্রী সীমা খাতুন (২৩)।
এ ঘটনায় পরে সোহাগ হোসেনকে হাসপাতালে
নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর প্রেরণ করেন।
সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে
উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী সোহাগের পিতা মোজাম্মেল হক
ও নানা সিদ্দিকুর রহমান জানান, আনুমানিক দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে সোহাগ ও সীমার
মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি চলছিল। একপর্যায়ে স্ত্রী সিমা দাঁত দিয়ে কামড়ে
স্বামী সোহাগের জিহ্বা কেটে আলাদা করে ফেলে। এ সময় বাড়ির লোকজন সোহাগকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট
জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর পরিবারকে ডেকে পুত্রবধূ সীমাকে তার বাবার
বাড়িতে পাঠানো হয়েছে। সুষ্ঠু সমাধানের পর পুনরায় তারা সংসার করবে।
বর্তমানে সোহাগ যশোর জেনারেল হাসপাতালের
সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই জারফিন
জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান ও অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পিটিএ কমিটির সভাপতি ইয়ার আহমেদ মজুমদার,বিদ্যালয়ের দাতা সদস্য স্বাধীন চন্দ্র চৌধুরী, ছোলাইমান, মাহবুব আলম,বিল্লাল হোসেন,মোহাম্মদ মাসুদুল ইসলাম সরকার,সংরক্ষিত মহিলা সদস্য রিমা রানী মজুমদার, শিক্ষক প্রতিনিধি সুজন চন্দ্র চৌধুরী,মোহাম্মদ নবীর হোসেন,মারুফ শাকিলা,বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,ছাত্রলীগ নেতা অন্তুর হোসেন,রাফি মজুদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


রাতে বড় ভাইয়ের কাছে ৫০০ টাকা চাওয়ায়
টাকা না দিয়ে গালিগালাজ করায় সকালে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত বড় ভাইকে ধারালো দা দিয়ে ঘাড়ে
কুপিয়ে হত্যা করে ছোট ভাই।
গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে
এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক ছোট ভাই। গত শনিবার (৯ আগস্ট ) সকালে মৌলভীবাজারের
কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য
উদঘাটন করেছে পুলিশ।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে মৌলভীবাজার
জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত শনিবার
৯ আগস্ট সকালে নিজ বসতঘরে আব্দুর রহিম রাফি (২৬) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
করা হয়। ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে হত্যার
কারণ ও অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করে। এ ঘটনায় ভিকটিমের মা মনোয়ারা
বেগম বাদী হয়ে পরদিন ১০ আগস্ট কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সোর্স,
তথ্য প্রযুক্তি, এলাকাবাসীর বক্তব্য এবং আচরণ সন্দেহজনক হওয়ায় নিহতের ছোট ভাই আব্দুল
করিম রোহান (১৬) কে সে দিনই (৯ আগস্ট) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পরবর্তীতে নিহতের স্ত্রী এবং আশেপাশের মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ
করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত (১০ আগস্ট) সে তার ভাইকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে
হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় ঘাতক রোহানের তথ্যমতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা
এবং রক্তমাখা লুঙ্গি ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ঘাতক ছোট ভাই জানায়,
ঘটনার আগের দিন গত ৮ অগস্ট রাতে তার বড়ভাই নিহত রাফির কাছে সে ৫০০ টাকা চায়। রাফি ছোট
ভাইকে টাকা না দিয়ে গালিগালাজ এবং দুর্ব্যবহার করে। পরের দিন শনিবার (৯ আগস্ট) সকালে
ঘুম থেকে উঠে ঘাতক ছোট ভাই দেখে তার মা বাড়িতে নাই। অপরদিকে বাড়িতে স্ত্রী না থাকায়
সেদিন রাফির ঘরের সব দরজাও খোলা ছিল। বাড়িতে কেউ নেই আর রাফি ঘুমিয়ে ছিল- এই সুযোগে
আগের রাতের ঘটনায় ভাইয়ের উপর রাগের বশবর্তী হয়ে খাটের নিচে থাকা ধারালো দা দিয়ে ঘুমন্ত
অবস্থায় বড়ভাই রাফিকে ঘাড়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। হত্যার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত
দা বেসিনে ধুয়ে পরিষ্কার করে পুনরায় খাটের নিচে রেখে দেয় এবং তার পরনে থাকা রক্তমাখা
লুঙ্গিও খাটের নিচে রেখে দেয়। ঘটনার পর সে বাড়ি থেকে বের হয়ে স্বাভাবিক কার্যক্রম করতে
থাকে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজারে
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন
ও অর্থ) আসিফ মহিউদ্দীন।
মন্তব্য করুন