কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
২৪ দিন আগে , সোমবার, এপ্রিল ৬, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) “ মোহাম্মদ শাহিনূর আলম”।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৪ জন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা হলেন “মো. ভোলা মেম্বার” (৫৪), মো. মাইন উদ্দিন (২৪), জিয়াউল হক জিয়া (৪৫) ও মো. রবিন (৩৫)।  সিদ্ধিরগঞ্জ থানার (ওসি)  “মোহাম্মদ শাহিনূর আলম” বলেন, সেচ্ছাসেবক ও যুবলীগের ৪ জনকে নাশকতা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

চোখে না দেখলেও হাতের ছোঁয়াতেই বুঝে ফেলেন যন্ত্রের সমস্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বুড়োপাড়ার গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব জহুরুল ইসলাম মঙ্গল। তিনি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তারপরও একজন দক্ষ মেকানিক। চোখে না দেখলেও তার দক্ষতা হার মানাবে যে কোনো অভিজ্ঞ মিস্ত্রিকে। বাইসাইকেল, ভ্যান, শ্যালো মেশিন, পাওয়ারট্রলির যন্ত্রপাতি ঠিক করেন নিখুঁত হাতে। এমনকী একাই টিউবওয়েল স্থাপন করতে পারেন তিনি।

দৃষ্টিপ্রতিবন্ধী জহুরুল ইসলাম বলেন, ‘চোখে না দেখেও কাজ করতে পারি, এটা আল্লাহর রহমত। আমার বাইরের চোখ নেই, তাই অন্তরের চোখ দিয়েই দেখি। কোন স্ক্রু কোথায় লাগবে, কোন রেঞ্চ ধরতে হবে—হাতই আমাকে বলে দেয়।’

মাত্র সাত বছর বয়সে সাইকেলের প্রতি আগ্রহ থেকে এক দোকানে মিস্ত্রির কাছ থেকে কাজ শেখেন জহুরুল ইসলাম। ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গেটসংলগ্ন স্থানে নিজের দোকান খুলে কাজ শুরু করেন তিনি। পরে গ্রামে ফিরে শ্যালো মেশিন, পাওয়ারট্রলি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামত শেখেন। ২০০৪ সাল থেকে বুড়োপাড়াতেই চলছে তার স্থায়ী দোকান।

গ্রামের কৃষক তাইজাল শেখ বলেন, ‘৪০ বছর ধরে মেশিন চালাই কিন্তু একটা নাটও খুলতে পারি না। মঙ্গল ভাই না দেখেই মেশিন ঠিক করেন। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা।’

নাজিম উদ্দিন নামের আরেক বাসিন্দা বলেন, ‘দৃষ্টিহীন হলেও তিনি পুরো ইঞ্জিন খুলে আগের মতো সেট করে দিতে পারেন। কাজের মান অসাধারণ।’

জহুরুল ইসলাম বলেন, ‘এই কাজ করেই সংসার চলে। ছেলেমেয়েদের আলাদা সংসার। তাদের কাছ থেকে কিছু চাই না। তবে সমাজে অনেকেই প্রতিবন্ধীদের অবহেলা করেন, এটাই কষ্ট।

আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘দৃষ্টি হারালেও জহুরুলের হাতের কাজে জাদু আছে। টিউবওয়েল বসানো থেকে শুরু করে শ্যালো ইঞ্জিন- সব কাজই তিনি নিখুঁতভাবে করেন। তিনি প্রতিবন্ধী ভাতা পান।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে বিশাল মশাল মিছিল

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা নয়দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা দাবি করেন।

সন্ধ্যায় টাউন হল মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি  নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে। পুরো সমাবেশ ও মিছিলজুড়ে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন— “কুমিল্লা–৬ জনতার দাবি, ইয়াছিন ভাইয়ের মনোনয়ন এবার চাই”, “ত্যাগীর মর্যাদা দিতে হবে, ইয়াছিন ভাইকে মনোনয়ন দিতে হবে”,

"১৭ বছর যাকে পাই নেতা মোদের ইয়াছিন ভাই", "জেল জুলুম জামিনে যাকে পাই নেতা মোদের ইয়াছিন ভাই", "এই কুমিল্লার মাটি ইয়াছিন ভাইয়ের ঘাটি","এক দুই তিন চার মনির চৌধুরী, কুমিল্লা ছাড়", "উড়ে এসে নমিনেশন, মানি না মানবো না"।

মিছিলের একাধিক অংশে দেখা যায়, নেতাকর্মীরা হাতে মশাল, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সমর্থকরা জানান, গত ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। পরদিন ৪ নভেম্বর নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করা হয়। ৫ নভেম্বর নারী সমর্থকদের উদ্যোগে নারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬ নভেম্বর নফল রোজা রেখে সমর্থকেরা সন্ধ্যায় গণ–ইফতারের আয়োজন করেন। ৭ নভেম্বর জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর কান্দিরপাড় পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে মনোনয়ন দাবিতে চাপ বাড়ানো হয়।

৯ নভেম্বর কারা–নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হাজী ইয়াছিনের পক্ষে মানবিক ও রাজনৈতিক যুক্তি তুলে ধরা হয়। আর ১০ নভেম্বর স্থানীয় তরুণদের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইয়াছিনকে “সৎ, ত্যাগী ও এলাকার উন্নয়ন–বান্ধব নেতা” হিসেবে তুলে ধরে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

টানা কর্মসূচির নবম দিনে অনুষ্ঠিত হলো মঙ্গলবারের মশাল মিছিল। নেতাকর্মীদের দাবি, কুমিল্লা–৬ আসনে ত্যাগী, গ্রহণযোগ্য এবং শ্রমীচেতন রাজনীতিক হিসেবে হাজী ইয়াছিনই হচ্ছেন এলাকার মানুষের পছন্দের প্রার্থী।

নেতাকর্মীরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি
ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের পুরান বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, রসমালাইয়ে মেয়াদ না থাকা ও রঙ মেশানো ঘি পাওয়ার অপরাধে মীম বনফুলকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

যৌথবাহিনী ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম এবং চাঁদপুর পৌর স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রাজু মিয়ার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

ইনকিলাব মঞ্চের কুমিল্লায় গণসংযোগ

ইনকিলাব মঞ্চের কুমিল্লায় গণসংযোগ
সংগৃহীত

আজ ইনকিলাব মঞ্চ কুমিল্লার উদ্যোগে পদুয়ার বাজার বিশ্বরোডে শহীদি সমাবেশের গণসংযোগ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় মুখপাত্র শরিফ ওসমান হাদী, কুমিল্লার আহবায়ক গোলাম মুহা. সামদানী, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ন আহবায়ক ফারুক আল নাহিয়ান, সদস্য সচিব ওসমান গনি, যুগ্ম সদস্য সচিব হাসান অন্তর, নোমান, মুজাহিদ, আরিফ, আফজাল হোসেন, ওমর ফারুক প্রমূখ।

কেন্দ্রীয় মুখাপাত্র ওসমান হাদী তার বক্তব্যে বলেন আগামী ২৫শে এপ্রিল ২০২৫খ্রি. শুক্রবার বিকাল ০৩ টায় শাহাবাগ জাতীয় জাদুঘরের সম্মুখে ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং হত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদের সমাবেশ আয়োজন করা হয়েছে। কুমিল্লার সর্বস্তরের জনগণ শরিক হয়ে শহীদি সমাবেশ সফল করার জন্য আহবান করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ভৈরব-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে বন্ধ রয়েছে ভৈরব- ময়মনসিংহ রুটে রেল চলাচল।

২৫ নভেম্বর শনিবার বিকেল সোয়া ৪টায় এ ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশন এলাকায়।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান।  

কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ২৫ নভেম্বর শনিবার বিকেল সোয়া ৪টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। এতে করে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাঠানো হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করবে লাইনচ্যুত ইঞ্জিনটি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

সাজেকে রিসোর্ট পুড়ে গেলো আগুনে

সাজেকে রিসোর্ট পুড়ে গেলো আগুনে
সংগৃহীত

সাজেকের কয়েকটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকায়  এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় রিসোর্টে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে দুটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

এ ঘটনায় সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী বলেন, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সাজেক থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল বলেন, বিষয়টি আমরা দেখছি। পরে বিস্তারিত জানাতে পারবো ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা পছন্দের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত।

২১ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কুমিল্লা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান পেয়েছেন তালা প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কুমিল্লা ৭ চান্দিনা আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী চান্দিনা উপজেলা বিএনপি'র সভাপতি আতিকুল আলম পেয়েছেন কলস মার্কা। এই আসনে বিএনপির প্রার্থী এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।

কুমিল্লা ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।

কুমিল্লার ১১টি আসনে নির্বাচনে প্রতিযোগিতা করছেন ৮০ জন প্রার্থী। ৮০ জন প্রার্থীর মধ্যে ৭৬ জন তাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে তিনজন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং একজন হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কুমিল্লার ১১টি আসনে ২৫টি দলের ৭৬ জন প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। একজন প্রার্থী হাইকোর্টের রায় নিয়ে এসেছেন, এটা যাচাই-বাছাই করছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

ট্রেন ও ইজিবাইক থেকে নেশার ইনজেকশন জব্দ, গ্রেফতার ২

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ নেশার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আব্দুর রশিদ (৪৫) এবং আজিজুল ইসলাম (৪৪) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার  জেলার দামুড়হুদা উপজেলার পাটাচোরা মাঠ এলাকা থেকে এবং চুয়াডাঙ্গা শহরের স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের মাঝেরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে এবং আজিজুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে আব্দুর রশিদের কাছ থেকে ৩শ অ্যাম্পুল এবং আজিজুল ইসলামের কাছ থেকে ১’শ এ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আজিজুল ইসলামের নিকট থেকে ১’শ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়। আজিজুলের বিরুদ্ধে প্রতিনিয়ত হিলি সীমান্ত থেকে মাদক নিয়ে আনার অভিযোগ রয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদরে ভিত্তিতে দামুড়হুদা উপজেলার নাপিতখালি সড়কের পাটাচোরা মাঠে অভিযান চালায়। এ সময় ব্যাটারিচালিত চলন্ত একটি ইজিবাইকের গতিরোধ করে আব্দুর রশিদকে গ্রেফতার করেশ। গ্রেফতার আব্দুর রশিদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয় ও চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রূপসা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত কাশিম মন্ডলের ছেলে আজিজুল ইসলামের নিকট থেকে ১’শ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, আব্দুর রশিদ একজন চিহ্নিত মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে আমরা ছদ্ববেশে ক্রেতা সেজে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিলাম। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে ৩শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, আব্দুর রশিদসহ আরও বেশ কিছু ব্যক্তি মাদক কারবারির সাথে জড়িত আছে।

 চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ গ্রেফতার আব্দুর রশিদকে দামুড়হুদা মডেল থানায় ও আজিজুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর থািনায় নিয়মিত মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ট্রেন দূর্ঘটনায় মিম নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় সদর রসূলপুর স্টেশন মাজারগেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে ওই রেললাইনে অবস্থান করছেন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা। এ অবরোধের কারণে রসুলপুর স্টেশনে আটকে আছে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেন।

ট্রেন দূর্ঘটনায় নিহত মিম (১৫) রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার সময় মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল শিক্ষার্থী মিম। সে সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেনটি না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে শিক্ষার্থীরা কেন রেললাইন অবরোধ করেছে তা জানি না। তাদের সঙ্গে কথা বলছি আমরা। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

একই বিষয়ে পাঁচবার ফেল, আত্মহত্যা করলেন মেডিকেল শিক্ষার্থী

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ গ্রেফতার ২

মওদুদ আব্দুল্লাহকে হয়রানি, অপহরণের চেষ্টা

কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

১০

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১২

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৩

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

১৪

কুমিল্লায় ৫ ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন-কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

১৬

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে - সফিকুর রহমান

১৮

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

১৯

কুমিল্লার দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৩

২০

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩

বরযাত্রীবাহী ট্রলারডুবিতে প্রাণ গেল ২ নারীর, বরসহ নিখোঁজ ৩
সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে বরযাত্রীসহ একটি ট্রলার ডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বরসহ আরও তিনজন।

শুক্রবার ( আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জলি আক্তার (২৩) সাহানা আক্তার (৫০) দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন হৃদয়। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে লঞ্চযোগে আটজনের একটি বরযাত্রীর দল শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাটে পৌঁছান আজ শুক্রবার সকালে। সেখান থেকে একটি ট্রলার ভাড়ায় নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের উদ্দেশ্যে রওনা করেন বরযাত্রীসহ ১১ জন। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার জানতেন না। খবর পেয়ে স্থানীয় জেলে পুলিশ পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জলি সাহানাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত বাকি তিনজনের মধ্যে পারভীন সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে, বর শান্তসহ নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ ফায়ার সার্ভিস।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এখনও বরসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস পুলিশ কাজ করছে।