

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
ঘটনায় আহতদের মধ্যে থানা পুলিশের একজন এএসআই, কনস্টেবল ও স্থানীয় একজন বাসিন্দা। গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আহতরা হলেন-নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারী প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়াও আজ পুলিশ মারার অভিযোগে আরো ২জন ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারনার দায়ে ৩ জন ও মাদকসহ ১ জনকে আটক করা হয়েছে ।
মন্তব্য করুন


ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে
নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন ২৩ জন যাত্রী ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা
মহাসড়কের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী
যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার
অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর করিমপুর
হাইওয়ে থানার (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। রেকারের
সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বাহির করা হয়। এতে ফায়ার সার্ভিসের
কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।
মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে
আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে
জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর থানাধীন
মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল
অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়।
মন্তব্য করুন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক
দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে সাম্য ও মানবিক
সমাজ বিনির্মাণে দিক নিদের্শনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার
(১৬ অক্টোবর) অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি
রাজিব হাসান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। এছাড়াও
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয়
যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান।
অনুষ্ঠানে কুমিল্লার শীর্ষ নেতৃবৃন্দের
মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ
জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক
দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, কুমিল্লা জেলা ছাত্রদলের
সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিনসহ
অন্যান্যরা। কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মীদের প্রতি বিভিন্ন রাজনৈতিক
সাংগঠনিক বক্তব্য রাখেন।
এ সময় তারা বিএনপির ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীদের প্রতি তাদের স্ব স্ব এলাকায় শক্তিশালী সংগঠন তৈরি করতে দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায়
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিটের
সাথে মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক সভা করছেন।
মন্তব্য করুন


চুরি
হওয়া ফ্রিজিয়ান ষাড় গরু মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ গরু চোরকে গ্রেফতার করেছে
পুলিশ।
কোতয়ালী মডেল থানাধীন ৩নং দূর্গাপুর দক্ষিণ
ইউপিস্থিত দৌলতপুর রেল গেইট সাকিনস্থ ভূইয়া বাড়ীর রেহান খাঁন এর গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা
চোর বা চোরেরা ১টি ফ্রিজিয়ান জাতের ষাড় গরু চুরি করে নিয়ে যায়, যার মূল্য আনুমানিক
১,৫০,০০০টাকা।
কুমিল্লার
পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তত্ত্বাবধানে
কোতয়ালী মডেল থানাধীন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন
উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গরু চোর মো: সোহাগ (চোরা সোহাগ)কে গ্রেফতার করা হয়
এবং তার দেখানো মতে ৬নং জগন্নাথপুর ইউপিধীন বাটকেশ্বর সাকিনস্থ শিপন(৩২) এর বসত ঘরের সামনে তার মালিকানাধীন গরুর গোয়াল থেকে
গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো, মো: সোহাগ (চোরা সোহাগ), পিতা-মৃত মাঈনুদ্দিন, সাং- দৌলতপুর রেল গেইট, থানা-কোতয়ালী
মডেল, জেলা-কুমিল্লা।
জানা
যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মারামারি ও মাদক মামলা
সহ মোট ৪ টি মামলা আছে।
মন্তব্য করুন


কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার ৪৯ তম এজহারভূক্ত আসামী এলাহাবাদ ইউনিয়ন
এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার (৬০) গ্রেফতার থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২ টায় দেবীদ্বার থানা পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরস্ত তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়। মে উপজেলার
মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের পুত্র।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুদ্দিন মোহাম্মদ
ইলিয়াছ জানান, গোপন
সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম
সরকারকে তার নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে ছাব্বির হত্যা
মামলার ৪৯ নং এজহার নামীয় আসামী।
গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা
ঘেরাউকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরদিন ১৪ আগস্ট সকাল ৯ টায় সাব্বির মারা যায়। নিহত আমিনুল
ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। সে
পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির
শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
মন্তব্য করুন


লালমনিরহাট জেলার আদিতমারীতে ছাত্রীকে
প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে আলামিন নামে এক গৃহশিক্ষক পালিয়েছেন
বলে অভিযোগ উঠেছে।
গত চার দিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন
না পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর স্বামী অমল ভুইমালি।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় আদিতমারী
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত
করেন।
এর আগে গত মঙ্গলবার (২ জুলাই) উপজেলার
পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত গৃহশিক্ষক আলামিন উপজেলার পলাশী
ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমল ভুইমালির
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অপর্না রায় অনুরাধাকে প্রাইভেট পড়াতেন আলামিন।
একপর্যায়ে অমল ভুইমালির স্ত্রী কাকলি রানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই
শিক্ষক। বিষয়টি টের পেয়ে অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে
নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর কাকলি রানীকে নিয়ে পালিয়ে যান গৃহশিক্ষক
আলামিন।
অমল ভুইমালি জানান, আমার স্ত্রীকে নিয়ে
গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরিব মানুষ। পুলিশ চার দিনেও
আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান,
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওই গৃহশিক্ষককে আটকের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা হতে ২৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৬ নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গেড়াখোলা গ্রামের আব্দুল মান্নান মোল্লা এর ছেলে মোঃ মিলন মোল্লা (৩২) ২। ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরসত্তরপুর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে মোঃ শিমুল হোসেন (২৭)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে গোপালগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০.২০ টায় কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি, সকাল ১০.৪০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা এবং বাদ যোহর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত ভাষণে উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণভাবে জানি, সমাজের দু’টি শ্রেণি খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ধনী শ্রেণি, আরেকটি হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিজীবী শ্রেণি যাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করে। বুদ্ধিজীবীরাই একটি সমাজ ও জাতির বিবেককে জাগ্রত করে রাখেন। আমাদের শত্রুরা পরিকল্পনা করেছিলেন, এই দুই শ্রেনিকে ধ্বংস করে দিতে পারলেই একটি জাতি ও সমাজকে ধ্বংস করে দেয়া যাবে।আমরা সেই সকল বুদ্ধিজীবী যাদেরকে ৭১-এ হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
এই দুই শ্রেণি ছাড়াও আরও একটি শ্রেণি আছে, সেটি হলো যুব সমাজ যেটি আমরা জুলাই বিপ্লবে দেখলাম। তারা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের সমাজের পরিবর্তন এনেছে। সেই সকল শহীদদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
শোক র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন


বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে প্রতারিত হয়েছেন ভারতের জলপাইগুড়ির এক তরুণী। প্রশাসনের উদ্যোগে সাত দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
দুপুরে বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ফেসবুকের মাধ্যমে দেড় বছর আগে লালমনিরহাটের পাটগ্রাম থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া মনি (ডাক নাম রিংকি)। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
গত ৬ সেপ্টেম্বর প্রেমিক রবির সহযোগিতায় ও স্থানীয় দালালদের সহায়তায় রিয়া মনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন; কিন্তু বাংলাদেশে আসার পর রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে তিনি বিপাকে পড়েন এবং পরে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।
রিয়া মনি অভিযোগ করে বলেন, ‘দেড় বছর প্রেম করার পর রবি আমাকে বাংলাদেশে আসতে বলে; কিন্তু এখানে এসে সে বিয়ে করতে অস্বীকার করে। আমি মনে করি, প্রেমের ফাঁদে ফেলে পাচারের উদ্দেশ্যেই আমাকে বাংলাদেশে আনা হয়েছিল। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে ২৫টি রাজনৈতিক দলের মনোনীত ৭৬ জন প্রার্থী ও স্বতন্ত্র চার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজা হাসান কুমিল্লা-১ আসনে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আসনভিত্তিকভাবে প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতীক বরাদ্দের সময় অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন। কুমিল্লা- ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী ও জামায়াতে ইসলাীর প্রার্থী কাজী দ্বীন মোহামম্মদ, কুমিল্লা-৭ আসনের বিএনপি প্রার্থী রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৯ আসনের বিএনপি প্রার্থী হআবুল কালাম আরও কিছু প্রার্থী নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা প্রচারণার কৌশল নির্ধারণ ও মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা পছন্দের প্রতীক গ্রহণ করেছেন।এরমধ্যে কুমিল্লা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ মতিন খান পেয়েছেন তালা প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। কুমিল্লা ৭ চান্দিনা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী চান্দিনা উপজেলা বিএনপি'র সভাপতি আতিকুল আলম পেয়েছেন কলস মার্কা। এই আসনে বিএনপির প্রার্থী ড. রেদওয়ান আহমেদ।
কুমিল্লা ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮০ জন প্রার্থী। এরমধ্যে মধ্যে ৭৬ জন তাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করছেন। চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের বলেন, কুমিল্লার ১১টি আসনে ২৫টি দলের ৭৬ জন প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। একজন প্রার্থী হাইকোর্টের রায় নিয়ে এসেছেন, এটা যাচাই-বাছাই করেছি।
মন্তব্য করুন


মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের মাথার ভেতরে আটকে থাকা গুলিটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা সম্ভব হয়নি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হুজাইফার চাচা মো. শওকত জানান, রোববার গভীর রাতে শিশুটির সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা অস্ত্রোপচার শুরু করেন। তবে জটিল অবস্থানের কারণে গুলিটি বের করা যায়নি।
আহত হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই মুহূর্তে গুলিটি বের করার চেষ্টা করলে তা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
এর আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয় হুজাইফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে রোববার সকাল প্রায় ১০টা পর্যন্ত মিয়ানমারের টোটার দ্বীপ ও হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তসংলগ্ন এলাকায় গোলাগুলি চলতে থাকে।
সংঘর্ষের এক পর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি এসে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা ১২ বছর বয়সী হুজাইফা আফনানের মাথায় লাগে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আলোক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শিশুটিকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য করুন