এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস
সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে সতর্ক করেছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। তিনি বলেছেন, প্রযুক্তির অপব্যবহার মানুষের সম্মান, অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করতে পারে।

গত শুক্রবার (৯ অক্টোবর) মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন তিনি। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুতবে শায়খ সুদাইস বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এগুলো প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে কল্যাণকর কাজে লাগানো উচিত।

এ সময় কোনো খবর, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। যাচাই ছাড়াই তথ্য প্রচার করলে গুজব ছড়াতে পারে, মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামাজিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন মসজিদুল হারামের এই ইমাম।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

২

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৩

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৪

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

৫

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

৬

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৭

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

৮

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৯

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

১০

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

১২