

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।
রোববার ভোরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ছুপুয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও একই জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২২)। তাদের মধ্যে জব্বার কাভার্ডভ্যানের চালক এবং শাকিল হেলপার (সহযোগী) ছিলেন।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রোববার ভোরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক জব্বার নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন এবং তিনি মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রোববার ভোরে ছুপুয়া এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের পাশাপাশি ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬
আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
আজ
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর
মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫
জাহিদুল ইসলাম ধলু ও নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা
করবেন।
সিরাজগঞ্জ-১
আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১
আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নাল
আবেদীন ও ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ
ছাড়া টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওহাব আখন্দ ওয়ালিদ,
কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১
আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা
করবেন।
ঢাকা-৭
আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিরুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮
আসনে এম এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ মো. হারুন
অর রশিদ, ফরিদপুর-১ খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২
আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনে নুরুল
ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ
ছাড়া সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে
মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন
কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা
আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত
৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরদিন মাদারীপুর-১ আসনের প্রার্থী
কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে দলটি। এই আসনে নাদিরা আক্তারকে প্রার্থী করেছে
বিএনপি।
মন্তব্য করুন


লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়।এই উপলক্ষে প্রয়াত হাদিকে স্মরণ করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করেন।পোস্টে আজহারী উল্লেখ করেন, শহীদ ওসমান হাদির বিদায় ছিল এক অনন্য ও গৌরবময় অধ্যায়। তিনি লেখেন, ন্যায় ও ইনসাফের পক্ষে দৃঢ় কণ্ঠ হয়ে হাদি খুব অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এবং ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে তিনি রবের সান্নিধ্যে ফিরে গেছেন। তার মতে, আসমানেও হয়তো এই বিদায়ের চেয়েও মহিমান্বিত সংবর্ধনার প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, এক জুমার পর গুলিবিদ্ধ হয়ে পরের জুমার রাতেই শাহাদাতের মর্যাদা লাভ করা এবং অগণিত মানুষের দুআ ও অশ্রুসিক্ত ভালোবাসা পাওয়া—এটি নিঃসন্দেহে এক বিরল সৌভাগ্য।স্ট্যাটাসের শেষাংশে আজহারী লেখেন, হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। শহীদের রক্ত কখনোই বৃথা যায় না—এই বিশ্বাস ব্যক্ত করে তিনি বলেন, ওসমান হাদি মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণার মধ্য দিয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং প্রজন্মের পর প্রজন্মকে সাহস জোগাবেন।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন।
মন্তব্য করুন


সাতক্ষীরা
সদর উপজেলায় একটি ফসলের ক্ষেতে যায় বলে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার ঘটনা ঘটেছে। এ
ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ
করেছেন কবুতরগুলোর মালিক রায়হান কবির। গত মঙ্গলবার ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ।
এর আগে, সোমবার বিকেলে উপজেলার পদ্মশাখরা ফুটবল মাঠ এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ
জানায়, কবুতরগুলোর মালিক রায়হান কবির ও অভিযুক্ত ইসমাইল গাজী একই গ্রামের বাসিন্দা।
ইসমাইল ছাড়াও অজ্ঞাতনামা আরও দু-তিনজন কবুতর হত্যায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। রায়হান
কবির জানান, পদ্মশাখরার ফুটবল মাঠসংলগ্ন এলাকায় বসতবাড়িতে তিন শতাধিক কবুতরের একটি
খামার রয়েছে। কিছু কবুতর মাঝেমধ্যে স্থানীয় কৃষক ইসমাইল গাজীর সরিষার ক্ষেতে চলে যেত।
অভিযোগে
বলা হয়েছে, ইসমাইল গাজী হিংসার বশবর্তী হয়ে সোমবার বিকেলে কবুতরগুলোকে বিষ দিয়ে হত্যা
করে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে রায়হান দেখেন, তার খামারের ১০৮টি কবুতর মারা গেছে।
কবুতরগুলো বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী মালিক।
প্রতিবেশীরা
জানান, ক্ষেতে কবুতর যায় বলে সরিষায় বিষ মিশিয়ে দেন ইসমাইল। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ
হয়ে উঠলেও থানায় অভিযোগের পর তিনি বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয় ভোমরা ইউনিয়ন পরিষদের
(ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাহেব আলী এই তথ্য নিশ্চিত করেন। সাতক্ষীরা সদর
থানার ওসি শামিনুল হক জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য যাচাই-বাছাইয়ের
পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন


জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর এর (রবিবার ও সোমবার) সব পরীক্ষা স্থগিত
করা হয়েছে।
১৮
নভেম্বর (শনিবার) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ওই দুদিনের সব
পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ
সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এ ছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি
অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারদের মধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রীও রয়েছেন।
র্যাব জানায়, রোববার রাতের অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, হামলার আগে ও পরে ফয়সাল করিম মাসুদের সঙ্গে গ্রেপ্তারদের একাধিকবার ফোনে যোগাযোগ হয়েছিল।
এই নিয়ে হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
অন্যদিকে, হামলার পর সন্দেহভাজনদের পালানোর পথ রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করে।
রোববার রাতে পাঠানো এক বার্তায় র্যাব জানায়, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী গুলি ছোড়ে। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন


সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ায় মরদেহ জিয়া উদ্যানে নেয়া হয়েছে। সেখানেই
স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা
হবে।
বুধবার
(৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। এরপর ফ্রিজার
ভ্যান থেকে তার মরদেশ নামানো হয়। তারপর একটি ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ সমাধি চত্বরে
নেয়া হয়।
এর
আগে, বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত
হয়। জানাজায় সারাদেশ থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল
মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।
এ
সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান,
তারেক রহমান ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মানিক মিয়া
অ্যাভিনিউতে যুক্তরাজ্যের হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, ইইউ, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ
৩২ দূতাবাসের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
এ
দিন সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা
জিয়ার মরদেহ নেয়া হয়। রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার
ভ্যানে করে তার মরদেহ আনা হয়।
এর
আগে, বেলা ১১টার দিকে ছেলে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী
ফ্রিজার ভ্যানটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। তার আগে সকালে রাজধানীর
এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেয়া হয়।
প্রসঙ্গত,
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যুবরণ
করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায়
ভুগছিলেন।
মন্তব্য করুন


রবিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
দেশের আট বিভাগেই আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে সারা দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। এদিন মাঝারি ধরনের বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়ও।
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর সক্রিয় থাকবে শক্তিশালী এ বৃষ্টিবলয়। এটি সারা দেশে একসঙ্গে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টিবলয়টির সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এটি অতিক্রম করার পর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
একই ধারা বজায় থাকবে। সারাদেশেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণও হতে পারে।
(১৫-১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় একই ধারা বজায় থাকবে। সারাদেশেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও বৃষ্টির প্রবণতা থাকবে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
মন্তব্য করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলের যমুনা ব্লকের পেছনের অংশে আগুন দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্যাস লাইন বা সিলিন্ডার থেকে লিকেজের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ক্যান্টিনে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর তিন দফা ভূমিকম্পের পর টানা ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের আরেকটি অঘটন ঘটল।
মন্তব্য করুন


জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৯ জানুয়ারি শুরুর কথা থাকলেও তা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও বিস্তারিত সময়সূচি পরিবর্তিতে জানানো হবে ।
গত ২৪ জানুয়ারি রাতে অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের আলোকে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ও পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করার জন্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মতামতকে গুরুত্ব দিয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানান।
আগামী ৩১ জানুয়ারি বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় পরিবর্তিত ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পুনঃনির্ধারণ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন