

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগরে স্থানীয় বিএনপি সমর্থিত দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম চায়না খাতুন (৪০)। তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছে। রোববার রাতে দুপক্ষের মধ্যে মারামারি হয়।
এ নিয়ে গত রাত থেকেই উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার সকালে ইসলাম গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হন। এসময় রাজা গ্রুপ লাঠিসোঁটা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপরে হামলা চালিয়ে গুলি ছোড়ে ও বাড়ি ভাঙচুর করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ইসলাম প্রামাণিক বলেন, আমার ভাগ্নে ফরহাদ আওয়ামী লীগ সমর্থক ছিল। এজন্য রোববার রাতে ভিটবিলা বাজারে তাকে মারধর করে রাজা গ্রুপের লোকজন।
আমি খবর পেয়ে তখনই সেখানে গিয়ে ঘটনা শুনে তাদের মারামারি না করার অনুরোধ করি। কিন্তু তারা উল্টো আমাকেও মারধর করে। খবর পেয়ে আমার গ্রামের লোকজন জড়ো হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় মুরুব্বিদের সঙ্গে বসে আলোচনা করে এ বিষয়ে সমঝোতা করা হবে। সকালে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজার নেতৃত্বে তার গ্রুপের লোকজন আমাদের গ্রামের লোকজনের ওপর গুলি ছোড়ে ও হামলা চালায়। এতে গুলিতে স্পটে মারা গেছে চায়না খাতুন। এছাড়া আট-১০ জন আহত হয়েছে।
অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার সময় আমি স্পটেও ছিলাম না। আমার এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে আসছি। এখানে আমার নাম জড়ানো ষড়যন্ত্রমূলক। গুলিবর্ষণ হয়েছে কিনা বা গুলিতে চায়না খাতুন মারা গেছেন কিনা আমি জানি না। আমি শুনেছি, চায়না খাতুন স্ট্রোক করে মারা গেছেন। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন, আমি সেখানে ছিলাম কি না, আমার নেতৃত্বে হামলা হয়েছে কি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুই পক্ষই বিএনপি সমর্থক। ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পূর্বপাড়া এলাকার দুপক্ষের মধ্যে গতরাতে ঝামেলা হয় শুনেছি। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়ার (ইসলাম গ্রুপের) লোকজন। আজ সকালে লাঠিসোঁটা নিয়ে পাহারা বসাযন তারা এবং বাজারের উদ্দেশ্যে যাওয়া পূর্বপাড়ার লোকদের ফিরিয়ে দেন পশ্চিমপাড়ার লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের ওপর হামলা করলে সংঘর্ষ বেধে যায়।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে বিস্তারিত জানানো যাবে।
মন্তব্য করুন


পুলিশের
শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন।
সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। এর পাশাপাশি অন্তর্বতী সরকারের
শাসনামলের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।
নতুন
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, না—
সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে বলেও
জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া
শনিবার রাতে রাজধানীর আদাবরের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।
মন্তব্য করুন


চলতি বছরেই নতুন একটি রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান। ছবিটিতে পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র অনুযায়ী, সিনেমাটির কাজ ও মুক্তি—দুটোই চলতি বছরের মধ্যেই করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে আলোচিত নাম পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।জানা গেছে, গত বছর হানিয়া আমির বাংলাদেশে আসার সময় শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন প্রাথমিকভাবে হানিয়ার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবু শাকিব-হানিয়া জুটিতে সিনেমা করার বিষয়টি তখন অনেকটাই এগিয়ে ছিল।বিশ্বস্ত সূত্র আরও জানায়, হানিয়া আমির শিগগিরই তার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সময়সূচি মিললে শাকিব খানের সঙ্গে সিনেমাটিতে কাজ করার সম্ভাবনা রয়েছে। এ কারণেই ছবিটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা বা শাকিব খানের টিম।সূত্রের ভাষ্য অনুযায়ী, শাকিব খানের বিপরীতে হানিয়া আমির হোক কিংবা পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখ—নায়িকা যে পাকিস্তানি হবেন, সেটি প্রায় নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।এদিকে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ আরও অনেকে। পাশাপাশি শাকিব অভিনীত আরেকটি সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন


উন্নত চিকিৎসার জন্য
শিগগিরই যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিদেশ যাওয়ার বিষয়টি
ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত
চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, বিএনপি
চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে।
খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে
বিদেশে পাঠানো হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে।
তিনি আরও জানান, যুক্তরাজ্যে
তীব্র শীত পড়ার আগেই তাকে সেখানে নিতে চান চিকিৎসকরা। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিশেষায়িত
এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই আকতার হোসেন (৩৮) অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার ভোরে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে থানা সূত্রে জানা গেছে। আকতার হোসেন ঝিনাইদহের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শাহজাদপুর থানায় যোগ দেন।
থানার ওসি আসলাম আলী জানান, শুক্রবার বিকেলে ডিউটির সময় আকতার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার দুই কিডনি ও লিভারে মারাত্মক সমস্যা ধরা পড়ে।
শনিবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হলেও চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন


শুধু
ভোট দিলেই চলবে না, ভোটের হিসাবও বুঝে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান
তারেক রহমান।
তারেক
রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার
ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে এক
সঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
তিনি
বলেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচন বাধাগ্রস্ত
হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
গত
১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার
স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে, তারা দেশ থেকে চলে গিয়েছে।
সোমবার
(২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালী-৬ হাতিয়া আসনের দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায়
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি
আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এর আগে এ এলাকার মানুষ
অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, বল্কবাঁধ
এগুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের
শীষকে জয়যুক্ত করা।
এ
সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার
সমাধান করা হবে।
জনসভায়
কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী
মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ময়মনসিংহ নগরীর নহরীর গুলকীবাড়ি এলাকায় বিশতলা ভবনের পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা একটি ভবন হেলে পড়েছে। ঘটনার কারণে আতঙ্কিত হয়ে বাসার মালিক ও ভাড়াটিয়ারা নিজেদের ঘর ত্যাগ করেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড বিশতলা ভবনের নির্মাণ কাজ পরিচালনা করছিল। পাইলিং করার সময় পাশের পাঁচতলা ভবনের সামনের ও পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। প্রশাসনের নির্দেশে ডেভেলপারকে হেলে পড়া ভবনকে সমর্থন দিতে মাটি ভরাটের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ভাড়াটিয়া শিলা রানী জানান, “হঠাৎ ভবনটি হেলে পড়ায় আতঙ্কে আমরা বাসা ত্যাগ করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসব।”
বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, “কয়েক মাস ধরে ডেভেলপার কোম্পানি সঠিক পরিকল্পনা ছাড়া কাজ করছে। এ কারণে আমাদের পাঁচতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির সামনে ও পাশে ফাটল দেখা দিয়েছে, ফলে যে কোনো সময় পুরো ভবন হেলে পড়ার সম্ভাবনা রয়েছে।”
কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া জানিয়েছেন, “বিশতলা ভবনের পাইলিং কাজেরকারণে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।”
ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ জানান, “পাইলিং কাজের কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে ঘটেছে। তবুও প্রশাসনের নির্দেশে ভবনকে সমর্থন দেওয়ার জন্য মাটি ভরাটের ব্যবস্থা করা হচ্ছে।”
মন্তব্য করুন


চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট নিহত। এ ঘটনায় হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন আহত কো-পাইলট।
আজ (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার
বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের
উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।
শাকিলা সোলতানা বলেন, বিমান বাহিনীর
বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদেরকে আহত
অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে তাদের
মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। অন্যজনের চিকিৎসা চলছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক
গ্রুপ ক্যাপ্টেন তাসলীম আহমেদ জানিয়েছেন, অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান
ওয়াইএকে১৩০ এয়ারফোর্স ট্রেনিং ফাইটার বিধ্বস্ত হয়েছে।
মন্তব্য করুন


মহান
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ
মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার
দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা
নিবেদন করেন রাষ্ট্রপতি। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার চার মিনিট আগেই রাষ্ট্রপতি শহীদ
মিনার প্রাঙ্গণে পৌঁছান।
কেন্দ্রীয়
শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁকে
অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি
ধীরগতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে যান। এ সময় মহান একুশের অমর গান
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ... আমি কি ভুলিতে পারি?’ বাজানো হয়।
রাষ্ট্রপতি
ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে
আতঙ্কের কোনও কারণ নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরের মতোই সরকার সতর্ক আছে।
সরকারের বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আর যেসব
অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, সেসব খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা
অব্যাহত রয়েছে।
তিনি
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত
কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।
স্বরাষ্ট্র
উপদেষ্টা বলেন, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই। মহান আল্লাহর রহমতে
সকলের সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে
সরকারের পক্ষ থেকে সতর্কতাও রয়েছে।
তিনি
বলেন, সরকারকে সব কিছুর বিষয়েই সতর্ক থাকতে হয়। এজন্যই বিভিন্ন ধরনের সভা আয়োজন করা
হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহনের সময় যে
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে
রয়েছে।
মব
সহিংসতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সহিংসতা
আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরো কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিচ্ছি না।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। নির্বাচনের সময় যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি
ভালো থাকে সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে আমরা পুলিশকে প্রশিক্ষণও
দিচ্ছি।
জাহাঙ্গীর
আলম চৌধুরী বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এ বিষয়ে আমাদের
পরিবারের পাশাপাশি সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে।
স্বরাষ্ট্র
উপদেষ্টা বলেন, মাদক আমাদের দেশে একটি বড় সমস্যা। মাদক উদ্ধার অভিযানে রুই-কাতলা ধরা
পড়ছে না, টেংরা-পুটি ধরা পড়ছে। অর্থাৎ মাদকের গডফাদার ধরা পড়ছে না, ক্যারিয়ার ধরা পড়ছে।
তবে আগের চেয়ে মাদক উদ্ধার অভিযান আরও জোরালো হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে এখন
অনেক মাদকদ্রব্য ধরা পড়ছে।
এসময়
উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন


বিপিএলের ব্যস্ততা শেষ হয়েছে শুক্রবার। এখন আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে দেশের ক্রিকেট।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। তাদের বিপক্ষে সিরিজ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।
এই সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । তিন ম্যাচ টি-টোয়েন্টির সবগুলোই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ১৫০০ টাকায়।
সর্বনিম্ন মূল্য গ্রিন ও ওয়েস্টার্ন গ্যালারির, এখানে খেলা দেখতে ২০০ টাকা খরচ করতে হবে। এছাড়া ক্লাব হাউজ ৫০০ ও ইস্টার্ন গ্যালারির জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাভিবাজারের কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে বুথ।
আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ ৬ মার্চ, দুটি ম্যাচই হবে সন্ধ্যা ছয়টায়। ৯ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে বিকেল তিনটায়। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
মন্তব্য করুন