

বান্দরবান
শহরের মেঘলা এলাকার পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের
লাশ উদ্ধার করা হয়।
নিহতরা
হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি বান্দরবান সদরের
মেঘলা কানা পাড়া এলাকায়।
পুলিশ
ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে
পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা
পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল
মর্গে নিয়ে যায়।
ধারণা
করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে অথবা কেউ ধাক্কা দিয়ে মা-মেয়েকে হত্যা করতে পারে।
তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও সুস্পট কারণ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
বান্দরবানের
অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা
যাবে।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’
অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে
এসে পৌঁছেছে।
আজ
মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারি ) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’
প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস’কে এ তথ্য জানান।
সালীম
আহমাদ খান জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’
অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো
হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ
৬৭ হাজার ৭০৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া,
৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক
বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা
বুঝে পেয়েছেন।
বিদেশের
পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো
শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন
নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির
সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত দেশের ভেতরে ১ লাখ ২৫ হাজার ৬৬৮
জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০
হাজার ৮১০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা
এখন পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম
আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের
মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল
ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়াও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।
আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান সংকট নিরসনে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সমানে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তাদের প্রতিহতের জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন । যেটা ফ্রি হবে এবং ফেয়ার হবে। ইক্সক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে । খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে । আপনারা যখন বিদেশে কোনো ইলেকশন দেখবেন টেরই পাবেন না যে নির্বাচন হচ্ছে । বাংলাদেশের যখন খুবই ভালো ইলেকশন হয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন । ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসাথে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে । গ্রামের সমস্ত লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়। ইলেকশনে কে জিতবে এ দলের আলাপ আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছে বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।
মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
রাজনৈতিক দলদের মতবিরোধের বিষয়ে তিনি আরো বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি যারা ঐক্যমত কমিশনের সাথে কথা বলেছেন তারা নয় মাস ধরে খুব সুন্দর ভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে। আমরা আশা করছি তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ সেটা কিছু সময়ের মত ঐক্য হবে। সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রিপারেশন নিয়েছে। অলরেডি বিএনপি ২৩৭টা আসনে প্রার্থী ঘোষণা করেছেন পাশাপাশি জামায়াতও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। বড় বড় দলগুলো নির্বাচনমুখী। আমরা ভালো একটা নির্বাচন দেখব । ইলেকশনের জোয়ার বইছে । একজন হেভিওয়েট ক্যানডিডেট এখানে আছেন । আমরা দেখলাম প্রচুর পোস্টার ব্যানার ।
শফিকুল আলম বলেনে, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে । পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে আছে । এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দিয়েছে । আমাদের ধারণা এটা আওয়ামী লীগের লোকজন করেছে । একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকা । তার বাড়ি গোপালগঞ্জে । এছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে । সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ । এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেনো তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল ।
নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে এ বিষয়ে তিনি বলেন তিন মাসের মধ্যেই ইলেকশন এবং তিন মাসের কমের মধ্যেও নির্বাচন হতে পারে । ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন । আমাদের কথা হচ্ছে নিশ্চিত থাকেন খুব সুন্দর একটা নির্বাচন হবে । চারটা ছাত্র নির্বাচনে দেখেছেন আশি শতাংশ পর্যন্ত ভোট করেছে ।
কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ।
মন্তব্য করুন


নারীর
ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে নারী প্রধান পরিবারের
নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির
আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকায় মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড
পাবে।
সোমবার
(৯ মার্চ) রাজধানীর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী
আবু জাফর মো. জাহিদ হোসেন।
তিনি
জানান, আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার
মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেখ হাসিনা।
মন্ত্রী
বলেন, পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁর নামে ‘ফ্যামিলি কার্ড’
দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে।
পাইলট
প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি
বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি
দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
ওয়ার্ড
কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা,
বাসস্থান এবং ব্যবহৃত গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পরে এসব তথ্য
ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করা হয়।
পাইলট
পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে প্রক্সি মিনস
টেস্ট বা দারিদ্র সূচকের ভিত্তিতে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
যাচাই-বাছাই
শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন
করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি
বলেন, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় উপকারভোগী নির্বাচনে দুর্নীতি
বা স্বজনপ্রীতির সুযোগ নেই।
ফ্যামিলি
কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান পরিবারকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। এতে কিউআর
কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের
পাঁচজন সদস্য সুবিধা পাবেন।
পাইলটিং
পর্যায়ে যোগ্য উপকারভোগীরা মাসিক দুই হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এই অর্থ জি-টু-পি
পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এ
কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী জুন ২০২৬ পর্যন্ত মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা
হয়েছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।
মন্তব্য করুন


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় নির্বাচন
কমিশন (ইসি) ছয় কর্মচারীকে বরখাস্ত করেছে ।
আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন)
মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি নিয়ে জানা গেছে
, উক্ত ছয় কর্মচারী এনআইডি সংশ্লিষ্ট আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস
টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে কর্মরত ছিলেন।
ছয় কর্মচারী হলেন- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. বুলবুল
আহমেদ ও মো. সজীব আহমেদ, অফিস সহায়ক মো. নুরুজ্জামান, মো. জুলফিকার আলী ও সরদার
আবুল কালাম পাভেল এবং ডাটা এন্ট্রি অপারেটর মাহবুবুর রহমান।
আদেশে আরো উল্লেখ করা হয়েছে, প্রকল্প কার্যালয়ে কর্মরত ছয়
কর্মচারীর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং এতদসংক্রান্ত বিভিন্ন অনৈতিক
কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রকল্পের চাকরি থেকে অব্যাহতি
দেওয়া হলো।
সম্প্রতি এক উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ছয় কর্মচারীকে
বরখাস্ত করেছে ইসি।
মন্তব্য করুন


২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে এইচএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, গত ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রশিদ খান। বুধবার (৩১ ডিসেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), যেখানে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।ঘোষিত স্কোয়াডে ফিরেছেন পেস বোলার ফজলহক ফারুকি ও ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইব, যারা গত অক্টোবরে বাংলাদেশ সফরের দলে ছিলেন না। এ ছাড়া অফ স্পিনার মুজিব উর রহমান এবং পেসার নাভিন-উল-হকও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত দলটির সর্বোচ্চ অর্জন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হওয়ার কথা রয়েছে।দল ঘোষণার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নসিব খান আশাবাদ ব্যক্ত করে বলেন, সর্বশেষ বিশ্বকাপে দলের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের আসরেও আরও ভালো ফল করার লক্ষ্য রয়েছে, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে খেলা হওয়ায় দলটি সুবিধা পাবে বলে তিনি মনে করেন।রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই।
মন্তব্য করুন


আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে
বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।
আজ শনিবার সকালে গুলশানের একটি হোটেলে
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে তিনি
এ কথা বলেন।
তিনি বলেন, আমরা খুব স্বল্পকালীন একটি
সরকার। আর আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে
কি হবে। আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো। অর্থনৈতিক ও আয়বৈষম্য এই
মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান
থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার
ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।
এ সময় মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য
অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। আর এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির
ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
এ জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো
দরকার বলে মনে করে বিশ্বব্যাংক। ইন্দরমিত বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপক্ষীয়
ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন
বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।
উক্ত সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন
জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর
পরামর্শ দেয় বিশ্বব্যাংক।
মন্তব্য করুন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী
প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায়
মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী
১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৪৯ জন।
বুধবার ( ২১ জানুয়ারি ) দিবাগত রাতে ইসি সচিবালয়ের
পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সর্বোচ্চ ২৮৮টি
আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ
২৫৩টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি ১৯২টি,
গণঅধিকার পরিষদ ৯০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি
এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে তাদের প্রার্থী দিয়েছে।
ইসি জানিয়েছে, বর্তমানে ২৯৮টি আসনের প্রার্থী তালিকা
চূড়ান্ত হলেও পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই
দু’টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ২৭ জানুয়ারির পর জানা যাবে।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা
থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট
পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
সেই অনুযায়ী ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
মন্তব্য করুন


এখন
থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত
বাকিতে বা ঋণে গ্যাস আমদানির সুযোগ পাওয়া যাবে।
রোববার
(১১ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এলপিজি আমদানিকারকদের
ঋণসুবিধা সহজ করতে এই সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে
উল্লেখ করা হয়, এলপিজি সাধারণত বাল্ক পরিমাণে আমদানি করা হয় এবং পরবর্তী সময়ে তা সিলিন্ডারে
ভরে বাজারজাত করা হয়।
এই
প্রক্রিয়ায় মজুত, সিলিন্ডারজাতকরণসহ বিভিন্ন কার্যক্রমে তুলনামূলক বেশি সময় লাগে। এসব
বিষয় বিবেচনায় নিয়ে এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য
করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যমান
বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালা অনুযায়ী, শিল্পের কাঁচামাল আমদানিতে সরবরাহকারী বা
ক্রেতার ঋণের মাধ্যমে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত সময়সীমা পাওয়া যায়। এই সুবিধাই এখন
এলপিজি আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বাংলাদেশ
ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যেন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে
ক্রেতার ঋণ (বায়ার্স ক্রেডিট) সংগ্রহে সহায়তা করে। পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিটের
মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
বাজারে
এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশনার ফলে আমদানি করা গ্যাসের
দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন