

কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি হায়েস গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১৫ এপ্রিল) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫ এপ্রিল ভোর ৩টা ৫০ মিনিটে বৌয়ারাবাজার বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির দলটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দপুর এলাকায় তল্লাশি চালায়।
অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় একটি হায়েস গাড়ি ও বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল ও গাড়ি প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কিশোরগঞ্জে
নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল
হাসান মারুফের হাতে আটক হয়েছেন শিহাব আহমেদ নামের এক কারারক্ষী। সোমবার (৬ এপ্রিল)
দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা
কারাগারে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা
জানান, শিহাব আহমেদ একটি কালো রঙের নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে
তেল নিতে আসেন। এ সময় সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করলেও
তিনি সেই লাইন উপেক্ষা করে আগে তেল নেওয়ার চেষ্টা করেন।
ওই
সময় ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকি করছিলেন ইউএনও কামরুল হাসান
মারুফ। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি শিহাব আহমেদকে থামান এবং
প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে শিহাব আহমেদ মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে
পারেননি।
সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ জানান, আটক কারারক্ষীকে জেল সুপারের
কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ
বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জানার পর ওই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া
হচ্ছে।
মন্তব্য করুন


বিএনপি
চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা
বিবেচনায় তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত-সুবিধা নিশ্চিত করতে এবং তাঁর
উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা
করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাকে
নির্দেশ দেওয়া হয়েছে।
আজ
মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ
ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন
মাহমুদ যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পড়ে শোনান।
বিবৃতিতে
উল্লেখ করা হয়, বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির
কাছে তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনারও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে
বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে তাঁর
নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর
নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ
ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর
করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এ
বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।
মন্তব্য করুন


ইকুয়েডরের সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ইকুয়েডরের বন্দরনগরী গুইয়াকিলের উত্তরে একটি দোকানের বাইরে হামলা চালানো হয় ৩৩ বছর বয়সী খেলোয়াড়ের ওপর।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোটরসাইকেলে আগত দুই সন্ত্রাসী পিনেইদা, তার মা এবং আরেক নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই পিনেইদার মৃত্যু হয়। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ পুলিশ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ইকুয়েডর জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ২০১৬ সালে তিনি ইকুয়েডরের বড় ক্লাব বার্সেলোনা এসসি-তে যোগ দেন এবং পরবর্তীতে খেলেছেন ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইকুয়েডরের এল নাসিওনালে।
পিনেইদার মৃত্যুতে ফ্লুমিনেন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে। বার্সেলোনা এসসি এক বিবৃতিতে জানিয়েছে, “এই দুঃখজনক খবর আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।”
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি গুইয়াকিল সংঘবদ্ধ সন্ত্রাস, সহিংসতা ও মাদক পাচারের কেন্দ্রে পরিণত হয়েছে। এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরে ১,৯০০টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে দুর্বৃত্তদের গুলিতে দ্বিতীয় স্তরের লিগের তিন ফুটবলার নিহত হন, আর অক্টোবর মাসে আরেক স্থানীয় খেলোয়াড় গুলিবিদ্ধ হন।
মন্তব্য করুন


সাভারের
জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক
প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
ঢাকা-আরিচা
মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যানার
ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
তারেক
রহমানের আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের
প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে
ছাত্রদল প্রস্তুত। আমরা এখন নেতার আগমনের অপেক্ষায় রয়েছি।
সাভার
পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে
স্বাগত জানাতে নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্থানীয় নেতৃবৃন্দ ব্যাপক জনসমাগমের
প্রস্তুতি নিয়েছেন।
জাতীয়
স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই
পুরো স্মৃতিসৌধ এলাকা ঝেড়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে।
ঢাকা
জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশের
পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক
সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার
আওতায় রাখা হয়েছে।
এদিকে
সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে বিএনপির নেতা-কর্মীদের
স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে দেখা গেছে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
মন্তব্য করুন


উত্তরাঞ্চলের ঠান্ডা বাতাসে পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।শীত বাড়ায় জনজীবনে দুর্ভোগও বেড়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষদের ভোরবেলা মাঠে-ঘাটে কাজে বের হতে কষ্ট হচ্ছে। অনেকে রাস্তাঘাট বা বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে গরম নেওয়ার চেষ্টা করছেন, এতে কয়েকটি দগ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।এদিকে শীতবস্ত্রের দোকান, হাটবাজার ও পিঠাপুলির দোকানগুলো জমে উঠেছে। কৃষকেরা শীতকালীন শাকসবজি তুলতে ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন।তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানায়, কয়েকদিন ১০ ডিগ্রিতে স্থির থাকার পর তাপমাত্রা আরও কমে আজ ৮.৯ ডিগ্রিতে নেমেছে এবং মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও তারা জানিয়েছে।
জেলা প্রশাসক জানান, শীত মোকাবিলায় জেলায় ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে এবং অতিরিক্ত ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


আজ
(৩০ জানুয়ারি) বিকালে বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। একাদশ জাতীয় সংসদের
মেয়াদ শেষ হয়েছে গতকাল (২৯ জানুয়ারি)।
রাষ্ট্রপতির
ভাষণের মধ্য দিয়ে বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
সংখ্যাগরিষ্ঠ
দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ও ডেপুটি স্পিকার শামসুল
হক টুকুকে একই পদে মনোনীত করেছে। ফলে তারা আবারও নির্বাচিত হবেন। সংসদ নেতা হিসেবে
নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা
হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।
অধিবেশনের
প্রথম দিনেই রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে
সংসদ সচিবালয়। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ দেবেন রাষ্ট্রপতি
মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ
আলোচনায় অংশ নেবেন সদস্যরা।
সংসদে
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে
অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।
প্রথম
অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো
হয়েছে।
এদিকে
সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন


কক্সবাজারের
টেকনাফে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরের শিকার হয়ে কালা মিয়া (৭০)
নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার
(৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার
মৃত্যু হয়।
নিহত
কালা মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়া এলাকার বাসিন্দা। টেকনাফ হাসপাতালের
কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। হৃদরোগে আক্রান্ত
হওয়ায় মারধরের ধকল সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে।’
স্থানীয়
ও পুলিশ সূত্রে জানা যায়, কালা মিয়ার সঙ্গে তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমের দীর্ঘদিন
ধরে জমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। দুই ছেলে বাবার কাছে জমি নিজেদের নামে লিখে দেওয়ার
জন্য চাপ দিত। কিন্তু কালা মিয়া জমি বিক্রি করে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার
কথা বলেছিলেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।
অভিযোগ
রয়েছে, বিরোধের জেরে গতকাল দুই ছেলে তাদের বাবাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায়
লুকিয়ে রাখে। পরে তাকে মারধর করা হয়। রাতের দিকে তাকে গুরুতর অসুস্থ ও অচেতন অবস্থায়
উদ্ধার করা হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই
তার মৃত্যু হয়।
নিহতের
বড় মেয়ে এলম বাহার বলেন, ‘আমার ভাই মনিরুল আলম ও শাকের আলম তাদের বাবাকে এক আত্মীয়ের
বাসায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। সারাদিন খোঁজাখুঁজির পর রাতের দিকে অচেতন অবস্থায় তাকে
পাওয়া যায়। সামান্য জমির লোভেই দুই ভাই বাবাকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন এবং
এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
নিহতের
স্ত্রীও অভিযোগ করে বলেন, ‘পৈতৃক সম্পত্তির অংশ পেয়েছিলাম এবং সেটি বিক্রি করার জন্য
কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ নিয়ে দুই ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জমি নিজেদের নামে
লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এমনকি কয়েকবার তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি
করেন।’ তিনি অভিযোগ করে আরো বলেন, ‘সম্পত্তির কাগজপত্রে স্বাক্ষর
নেওয়ার জন্য তারা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়েছে।’
স্থানীয়
ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘জমি নিয়ে কালা মিয়ার পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বিষয়টি এর আগে জেনে তাদের ডেকে বুঝিয়েছিলাম। তবে গত দুই দিন ধরে তারা তার বাপকে গুম
করে রাখে। আজকে বেহুঁশ অবস্থায় তাকে পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু
হয়।’
টেকনাফ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে
দুই ছেলে মিলে বাবাকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।’
মন্তব্য করুন


গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ
দায়ের করা হয়েছে।
মঙ্গলবার
(১০ মার্চ) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে সোমবার রাতে অভিযোগটি দায়ের করেন রাজাহার ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাহার ইউনিয়নের বারেক মন্ডল ও তার ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন
ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতেও মামলা রয়েছে। বিরোধ মীমাংসার লক্ষ্যে
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে একটি বৈঠকের কথা ছিল।
এ
অবস্থায় সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারে অবস্থিত
ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বারেক মন্ডল তার জামাইসহ কয়েকজনকে নিয়ে উপস্থিত হন। কিছুক্ষণ
পর তাদের প্রতিপক্ষরাও সেখানে এলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে মারামারির
ঘটনা ঘটে।
অন্যদিকে,
রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম অভিযোগে দাবি করেছেন, পূর্বপরিকল্পিতভাবে
লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল লোক বিএনপি কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত
হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে কয়েকজনকে আহত করে এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ
বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে
উল্লেখ করা হয়েছে।
অভিযোগে
আরও বলা হয়েছে, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত
করে।
লিখিত
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, লেবু মিয়া (৪২), বেলাল মিয়া (৫০), আব্দুল
লতিফ (৫৫), রুবেল মিয়া (৩৫), ফারুক (৩০), রানা মিয়া (৩২), তামিম মিয়া (২৩), মোজাম্মেল
হক খোকা (৫৯) ও হাসিব (২৩)। অভিযোগে তাদের আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ
করা হয়েছে।
গোবিন্দগঞ্জ
থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি
দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে।
বৈরাগীরহাট
পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ
পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের
জেরে ঘটনাটি ঘটেছে। অভিযোগে যে নামগুলো এসেছে তাদের মধ্যে লেবু মিয়া যুবলীগের সঙ্গে
জড়িত বলে তথ্য পাওয়া গেছে, অন্যরা বিএনপির কর্মী-সমর্থক।
মন্তব্য করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার (ওসি)-দের পদায়ন করা হয়।
নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের আগে সৎ,
নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এ লটারি অনুষ্ঠিত হয়েছে।
লটারিতে মোট ৫২৭ থানায় নতুন (ওসি) পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে।
৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার (ওসি)-কে পদায়ন করা হয়নি।পদায়নের মধ্যে রয়েছে-ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসি, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসি, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর
রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানানো হয়েছে যে, সারা দেশে থানার সংখ্যা ৬৩৯টি।
এরমধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭টি, মেট্রোপলিটন এলাকায় ১১০। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না বলে জানায়
সূত্রটি। সূত্রমতে, মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।
এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪
জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
মন্তব্য করুন


শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন । শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে শপথ নেন তিনি।
বৃহস্পতিবার রাত ৮টা ২৮ মিনিটে তিনি তার গাড়িবহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন।
এর আগে বিএনপির নেতারা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন।
তার আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এরপর বিমানবন্দরে ড. ইউনূস বলেন, আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারও ওপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না।
নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল উল্লেখ করে ড. ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়করা) দেশকে রক্ষা করেছে।
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, দেশবাসী কাছে আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি করাকে স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনূস বলেন, যেজন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়।
মন্তব্য করুন