স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে। 

মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে "জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ" বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। আরোও উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

মন্ত্রী বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলো নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা ছিল। পবিত্র ঈদুল ফিতর ও শবে বরাতের দীর্ঘ ছুটির কারণে কার্যদিবস কম থাকলেও সংসদ সচিবালয়, আইন মন্ত্রণালয়, বিজি প্রেস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দিনরাত পরিশ্রমে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও বিধি মোতাবেক (Rules of Procedure) জাতীয় সংসদের স্পিকারের বিশেষ এখতিয়ারে বিলগুলো উত্থাপন ও নিষ্পত্তি করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত না হওয়ায় একটি 'বিশেষ সংসদীয় কমিটি'র মাধ্যমে এই ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে।কমিটির সুপারিশ ও পাসের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ৯৮টি অধ্যাদেশ অবিকল (As it is) অবস্থায় সর্বসম্মতিক্রমে পাসের সুপারিশ করা হয়েছে। ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য পরবর্তী অধিবেশনে বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অবশিষ্ট অধ্যাদেশগুলো সংশোধিত আকারে অথবা রহিত ও হেফাজতকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় সংসদে উত্থাপিত বিল সংখ্যা নিয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্ন ও ভুল বোঝাবুঝির জবাবে মন্ত্রী বলেন, আইনমন্ত্রী ফ্লোরে জবাব দিয়েছেন যে ৯১টার মধ্যেই কিন্তু বাকি ১৭টা অন্তর্ভুক্ত। কারণ কোনো কোনো অধ্যাদেশ জারি হওয়ার ১৫-২০ দিন, এক মাস, দুই মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে। মূলত অধ্যাদেশ একটাই। যখন বিল আকারে উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এটা হয়তো বিরোধী দলীয় নেতা খেয়াল করেননি। 

'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল ও উদার। কিউরেটর নিয়োগ ও পদত্যাগ সংক্রান্ত বিধিগুলো আরো স্বচ্ছ ও যৌক্তিক করার সুযোগ রয়েছে। তিনি বলেন, আগামী অধিবেশনে এটি আরো আলোচনা ও সংশোধনের মাধ্যমে পুনরায় উপস্থাপন করার সুযোগ রয়েছে।

গুম কমিশন, মানবাধিকার কমিশন ও আইসিটি আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমি নিজে গুমের শিকার। আমরা চাই না তাড়াহুড়ো করে কোনো ত্রুটিপূর্ণ আইন পাস হোক যাতে অপরাধীরা আইনি ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়।  কিছু অসঙ্গতি দূর করে সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে এই আইনগুলোকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে যাতে ভুক্তভোগীদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত হয়।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় সংস্কৃতি অনুযায়ী বিরোধী দল বিধি মোতাবেক ওয়াকআউট করতেই পারে। তবে সংসদের বাইরে গিয়ে অসত্য তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হলে তা জাতির সামনে পরিষ্কার করা সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, স্পিকার বিরোধী দলীয় সদস্যদের নজিরবিহীনভাবে দীর্ঘ সময় কথা বলার সুযোগ দিয়েছেন এবং তাদের 'নোট অব ডিসেন্ট' বা আপত্তিগুলোও রিপোর্টে হুবহু সংরক্ষণ করা হয়েছে। তা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াকআউট করা যৌক্তিক হয়নি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু : প্রধান উপদেষ্টার কার্যালয়

বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরানোর কাজ শুরু করেছে সরকার। 

এতে বলা হয়েছে, ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ, পুলিশের সিআইডি দুদকের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচার করা অর্থ প্রত্যাবাসনের মাধ্যমে আত্মসাৎ করা অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে।

সরকার খুব শিগগির একটি ব্যাংকিং কমিশন গঠন করবে, যারা সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে।

কিছু অসাধু ব্যবসায়ী অন্যান্য প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি প্রতারণার মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেছেন এবং বিদেশে পাচার করেছেন। এর সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান আছে। এই আত্মসাৎ করা অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার ওপরে বলে ধারণা করা যায়।

অর্থ প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন বিদেশি সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে।

ধরনের দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। অবশিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু করা হবে।

নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাৎ করা এসব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ে অডিট কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তোলা। তবে এই উদ্দেশ্য অর্জনের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক কারিগরি সহায়তা অর্থের প্রয়োজন হবে।

বাংলাদেশ ব্যাংক সরকার অর্থ আত্মসাৎকারীদের দেশি-বিদেশি সম্পদ অধিগ্রহণ বিদেশ থেকে ফেরত এনে ব্যাংকগুলোকে পুনর্গঠনের লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছে। ব্যাংকগুলোর এই পুনর্গঠন আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার। তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানের করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

পিবিআই প্রধান হলেন তওফিক মাহবুব

পিবিআই প্রধান হলেন তওফিক মাহবুব
ফাইল ছবি

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। তিনি পুলিশ সদর দফতরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো (২০০২), লাইবেরিয়া (২০০৬) ও দারফুর, সুদান (২০১১) মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

আল্লাহ আমার ভাইকে রক্ষা করুন: হাসনাত

আল্লাহ আমার ভাইকে রক্ষা করুন: হাসনাত
ছবি

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, হাদির মাথায় গুলির আঘাত রয়েছে এবং মাথা লক্ষ্য করেই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি ওসেক ইউনিটে চিকিৎসাধীন।মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল হিসেবে বিজয়নগর এলাকা শোনা যাচ্ছে, তবে পুলিশ টিম যাচাই করছে।হাদিকে হাসপাতালে নেওয়া মিসবাহ জানান, জুমার নামাজের পর বিজয়নগর কালভার্ট এলাকার কাছে মোটরসাইকেলে আসা দু’জন হামলাকারী গুলি ছোড়ে। গুলিটি হাদির বাম কানের নিচে লাগে। পরে রিকশায় করে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

জানা যায়, গত নভেম্বর মাসে হাদি বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে নিয়মিত হুমকি পাচ্ছিলেন। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাকে হত্যা, পরিবারকে আক্রমণ এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

২০০ জনেরও বেশি অভিবাসী বহনকারী নৌকাডুবি

২০০ জনেরও বেশি অভিবাসী বহনকারী নৌকাডুবি
ছবি

গাম্বিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি: নিহত অন্তত ৭, নিখোঁজ অনেকে

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিবাসীবাহী একটি নৌকা দুর্ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে দুই শতাধিক মানুষ ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের অনেকেই এখনো নিখোঁজ।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যরাতের দিকে নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের উপকূলের কাছে নৌকাটি উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। পরে সেটিকে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় শনাক্ত করা হয়।

খবর পাওয়ার পরপরই নৌবাহিনীর তিনটি স্পিডবোট, একটি উপকূলীয় টহল জাহাজ এবং স্থানীয় জেলেদের একটি মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো উদ্ধারকৃতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনাটি আবারও পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান।

অন্যদিকে মানবাধিকার সংগঠন ‘কামিনান্দো ফ্রোনতেরাস’ জানিয়েছে, একই পথে যাত্রা করতে গিয়ে গত বছরে ১০ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত

ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হওয়ায় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন।

প্রতিনিধিদলে এলজির কর্মকর্তাসহ কোরিয়ার টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাতের বৃহৎ বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা ছিলেন।

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। ইয়াংওয়ান করপোরেশন পরিচালিত এই শিল্পপার্কে অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিকভাবে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য শ্রম, শিল্প, জ্বালানি বিনিয়োগ নীতিতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারের কথা তুলে ধরেন। তিনি বলেন, এমন সময়ে আপনারা বাংলাদেশে এসেছেন যখন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করছি। এই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সহজ ঝামেলামুক্ত। আপনাদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা আমাদের দায়িত্ব। আমি জানি গত ১৬ বছরে আপনাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে, আমরা সেই সময়ের ক্ষতিপূরণ দিতে চাই। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসা কিহাক সাং প্রধান উপদেষ্টার কথার সঙ্গে একমত পোষণ করেন এবং দেশের ব্যবসাবান্ধব পরিবেশ সরকারের ইতিবাচক নীতির প্রশংসা করেন।

অধ্যাপক ড. ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ দেন যাতে তারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে পারেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে আপনাদের ব্যবসার গন্তব্য এবং অনুপ্রেরণার উৎস বানান। আপনারা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন।

কিহাক সাং ঘোষণা দেন, ইয়াংওয়ান করপোরেশন চট্টগ্রামে আগামী কয়েক মাসের মধ্যে একটি টেক্সটাইল ফ্যাশন কলেজ স্থাপন করবে, যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষ টেক্সটাইল হাবে পরিণত করতে দক্ষ মানবসম্পদ তৈরি করবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার প্রেরিত সাম্প্রতিক চিঠিরও প্রশংসা করেন, যা নতুন মার্কিন প্রশাসনের নীতির কারণে উদ্ভূত উদ্বেগ নিরসনে সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘চিঠিটি অত্যন্ত সুচিন্তিত ছিল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের পরামর্শও দেন।

বাংলাদেশের সাপ্লাই চেইন কাঠামো অনন্য উল্লেখ করে কোরিয়ান ফ্যাশন রিটেইল খাতের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতও দ্রুত বিকাশমান এবং বিশ্ব বাণিজ্য কাঠামোতে দেশটি শীর্ষ ওষুধ রপ্তানিকারক হতে পারে। একজন বিনিয়োগকারী দেশে একটি এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) কারখানা স্থাপনের আগ্রহ জানান।

অধ্যাপক ড. ইউনূস প্রতিনিধিদলের একজন শীর্ষ কোরীয় সার্জনকে চট্টগ্রামে একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত
ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ বৃহস্পিতবার (২৪ অক্টোবর) এই সিদ্ধান্ত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

পহেলা বৈশাখে এবার ইলিশের সরবরাহ কম,দামও বেশি

পহেলা বৈশাখে এবার ইলিশের সরবরাহ কম,দামও বেশি
সংগৃহীত

পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে পান্তা-ইলিশ শোভা পায় বাঙালির পাতে।

ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে মাছের বাজারে রুপালি ইলিশের কদর থাকে বরাবরই তুঙ্গে।

এবারও পহেলা বৈশাখ উপলক্ষে যথারীতি বাজারে ইলিশের চাহিদা রয়েছে। তবে সে তুলনায় সরবরাহ কম হওয়ায় বেশি দামেই ইলিশ মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের।

মাছ ব্যবসায়ীরা দাবি করছেন, অন্যান্য সময়ের চাইতে এখন ইলিশ ধরা পড়ছে কম। এজন্য বাজারে সরবরাহ কম, ফলে দাম বেশি। সাধারণত সরবরাহ বেশি হলেই দাম কম হয়। কিন্তু এবার পাইকারি বাজারেও ভিন্ন চিত্র।

বড় আকারের ইলিশের দেখা খুব একটা মিলছে না। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির নিচে, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে, সঙ্গে পাওয়া যাচ্ছে জাটকা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিকেজি জাটকা বিক্রি করছেন সাড়ে ৬ শ' থেকে ৭ শ' টাকায়। ৭০০ গ্রাম ওজনের ইলিশ দাম ১২০০ টাকা, ৮০০ গ্রাম ইলিশের দাম ১৩৫০ থেকে দেড় হাজার টাকার মতো। ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ৫৫০ গ্রাম ওজনের ইলিশ।

এবার ঈদের ছুটির সঙ্গে এবার পহেলা বৈশাখের ছুটি একসঙ্গে হওয়ায় অনেক মানুষ শহরে নেই ফলে অন্যান্যবারের পহেলা বৈশাখের মতো ইলিশ বেচাবিক্রির ধুম সেভাবে চোখে পড়ছে না।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারগুলোতে ক্রেতা কম থাকায় বেশিরভাগ দোকানি অলস সময় পার করছেন। ঈদে শাকসবজির দাম বাড়েনি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। সোনালি বা লেয়ার মুরগির দামও বেড়েছে ২০-৩০ টাকা। এছাড়া বেশিরভাগ দোকানে গরুর মাংসের দাম ৮০০ টাকা, আর খাসির মাংসের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। সার্বিকভাবে বাজার স্বাভাবিকই আছে। তবে ঈদের ছুটির কারণে চাহিদা কম, ফলে সরবরাহও কম। একই প্রভাব পড়েছে ইলিশের বাজারে, যার ফলে বড় আকারের ইলিশেরও দেখা মিলছে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

নিম্নচাপে উত্তাল সাগর,সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিম্নচাপে উত্তাল সাগর,সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ফাইল ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। ফলে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২৫ জুলাই)  সকালে আবহাওয়ার ১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় (২১.৩° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৬° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

এটি আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ১-৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশের বিচারাঙ্গণের শীর্ষ পদে তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি।

চব্বিশের অভ্যুত্থানের ধাক্কায় রাষ্ট্রের সব অঙ্গে পরিবর্তনের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি রেফাত আহমেদ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদি আরবে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিচারপতি জুবায়ের। তাকেই নতুন প্রধান বিচারপতি করে বুধবার গেজেট জারি করেছে সরকার। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ নেবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছিলেন তিন নম্বরে। বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ডিঙিয়ে তাকে সর্বোচ্চ পদ দেওয়া হল।

১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করা জুবায়ের রহমান চৌধুরীর বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম করার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন জুবায়ের রহমান চৌধুরী। ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ অগাস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। দুই বছর পর হাই কোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। কিন্তু আওয়ামী লীগের আমলে তাকে আর আপিল বিভাগে নেওয়া হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনকারীদের দাবির মুখে ১০ অগাস্ট পদত্যাগ করেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

ওইদিনই হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই দিন পর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ চারজনকে হাই কোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। ১৩ অগাস্ট তারা শপথ নেন। বয়সের নিয়ম অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৮ মে পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

তার সঙ্গে আপিল বিভাগে এখন বিচারক হিসেবে আছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

১০

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১২

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জুলাইযোদ্ধা সিঁথি

১৩

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক ১

১৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার। নারীসহ আটক-২

১৫

১০ বছর আত্মগোপনের পর গ্রেফতার পলাতক আসামি

১৬

জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

মেধা ও মনন দিয়ে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান

১৮

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

২০

কমল মেট্রোরেলের গতি

কমল মেট্রোরেলের গতি
ছবি

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে গতকাল রোববার ( ২৬ অক্টবর )মর্মান্তিক দুর্ঘটনায় “আবুল কালাম আজাদ”  নামের এক পথচারীর মৃত্যু হয়। এরপর দীর্ঘ ২৩ ঘণ্টা পর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে, নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রোরেল ধীরগতিতে চলছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) মেট্রো ভ্রমণকারী কয়েকজন যাত্রী এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এমআরটি লাইন-৬ এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রোরেলের গতি কমিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে জুবায়ের আবদুল্লাহ নামের একজন পোস্ট দেন, ‘মেট্রোরেল ফুল ফাংশনিং! উত্তরা উত্তর-মতিঝিল-উত্তরা উত্তর সম্পূর্ণরুটে চলছে! আপাতত অস্থায়ী সমাধান হিসেবে, এই পদ্ধতি এপ্লাই করা হয়েছে। খামারবাড়ির মোড়ে খুবই ধীর গতিতে চলছে!’

উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো চালুর বিষয়ে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, আজ বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চলছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গতকাল (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে বিয়ারিং প্যাড খসে পড়লে আবুল কালাম নামের এক যুবক মারা যান। এ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিকেল থেকে আগারগাঁও-উত্তরা অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল করতে দেখা যায়। তবে দুর্ঘটনার পর থেকেই আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে, গত বছরের (১৮ সেপ্টেম্বর) একই এলাকায় বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল বন্ধ হলেও সেবার কোনো প্রাণহানি ঘটেনি।

কমল মেট্রোরেলের গতি 

ফার্মগেট এলাকার কাছে রোববার (২৬ অক্টোবর) মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায়। তবে নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে ট্রেন ধীরগতিতে চলছে বলে জানা গেছে।যার তথ্য মেট্রোতে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে।

যাত্রী ‘‘গোলাম রাব্বি ”  বলেন, মিরপুর থেকে ভালো গতিতেই আগারগাঁও পর্যন্ত এসেছে ট্রেন। এরপর থেকে ধীরে ধীরে গতি কমতে থাকে। বিজয় সরণি পার হওয়ার পর গতি আরও কমে যায়। মনে হয়েছে এসময় ট্রেন ( ১০-১৫) কিলোমিটার বেগে চলেছে।

তবে, এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, এই অংশে (বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি) ট্রেন গতি কমিয়ে চলছে, এটা সত্য। নিরাপত্তার জন্যই আপাতত এই সেকশনে গতি কমিয়ে চালানো হচ্ছে। বাকি সেকশনগুলো আগের মতোই চলছে।

এর আগে গত রোববার দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

পরে বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো চলাচল বন্ধ থাকে।