

নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ যানবাহন জব্দ করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় অভিযান চালায় কটকবাজার পোষ্টের বিজিবির বিশেষ টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
এসময় সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার ৫শ ২৭ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ও গাড়িটি জব্দ করা হয়।
আটক হওয়া ভারতীয় মোবাইল ডিসপ্লের মূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি । জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় নীল-হলুদ রঙের, রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়। তবে আরো ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাদ্দাম হোসেন (৩২) ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে, মো. সুমন (৩০) কুমিল্লা কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে, মো. দুলাল মিয়া (২৮) কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে, মো. সোলেমান রুবেল (৩৫) ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে, ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫) নোয়াখালী কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে, মামুনুর রশিদ সোহাগ (৩৫) লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, মো. শাহীন (২৫) ভোলা চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের পর দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের অভিযান এখনো চলমান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল, কুমিল্লা :
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫-এর কুমিল্লা ভেন্যুতে
ব্রাহ্মণবাড়িয়া জেলা দল দুর্দান্ত সূচনা
করেছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তারা চাঁদপুর জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে।
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ১৮তম মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে একমাত্র গোলটি করেন ৭ নম্বর জার্সিধারী তুহিন আহমেদ। গোলের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া দলের আক্রমণাত্মক খেলা চলমান থাকলেও চাঁদপুরের গোলরক্ষকের দৃঢ় প্রতিরোধের কারণে ব্যবধান আর বাড়েনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে চাঁদপুর জেলা দলের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব হলুদ কার্ড দেখেন। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ব্রাহ্মণবাড়িয়া ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা নির্বাচিত হন একমাত্র গোলদাতা তুহিন আহমেদ।
এদিন বিকেলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক দিদারুল আলম, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখার যুব বিভাগের সভাপতি কাজী নাজির আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র এবং এ্যাডহক কমিটির সদস্য আরিফ খান, আহসান উল্লাহ স্বপন, খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
আগামীকাল কুমিল্লা ভেন্যুতে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্মীপুর ও ফেনী জেলা দল।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নুরজাহানের সামনে থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। জুমার নামাজের পর থেকেই কুমিল্লা নামে বিভাগের দাবিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হয় তরুণরা। ঘন্টা খানিকের মধ্যেই কয়েক হাজার বাইকারের মিলনমেলায় পরিণত হয় মহাসড়কের এই অংশটি।
সকলের মুখে মুখে শ্লোগান ‘দাবি মোদের একটাই কুমিল্লার নামে বিভাগ চাই।’ কারো হাতে ও কারো বুকে জাতীয় পতাকা , কারো কণ্ঠে শ্লোগান। মোটরসাইকেল শোভাযাত্রা রূপ নেয় রঙিন উৎসবে। মোটরসাইকেল শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে অনেকে দোকানপাটের সামনে দাঁড়িয়ে সকল শ্রেণির মানুষ একাত্মতা প্রকাশ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণ করা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন ও নুর মোহাম্মদ মজুমদার জানান, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ দিতে হবে।
মন্তব্য করুন


কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মনির হোসেন নামে আওয়ামী লীগের সক্রিয় এক কর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার রাতে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মনির হোসেন (৪৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, ২৪ এর গণঅভ্যুত্থান কুমিল্লা নগরীর পুলিশ লাইনে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় ২৬১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জন লোকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা ইনজামুল হক রানা বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। ওই মামলার এজহার নামীয় আসামি মনির হোসেনের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় পরিচয়ে চাঁদাবাজিসহ বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র জনতার উপর হামলাকারীদের একজন মনির হোসেন। মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে তাকে আদালতে নেয়া হলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।তিনি সকাল ৮টা ৩০ মিনিটে শুভপুর বড় মসজিদ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরপর শুভপুর, চানপুর, গাংচর, গর্জনখোলা, ঋষিপট্টি, আমীর দিঘী ও চকবাজার এলাকায় ব্যাপক গণসংযোগে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি এবং মহানগরীর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশারফ হোসেন, ৫ নং পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আব্দুল কাদির সহ স্থানীয় নেতৃবৃন্দ।গণসংযোগে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ডের আমীর মোঃ মোজাম্মেল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এস. এম. কাদির হোসাইন সানি।এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর যুব বিভাগের টিম সদস্য ও চকবাজার অঞ্চল সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সেক্রেটারি মাওলানা মাকসদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আব্দুল হাই হাসিব, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মোবারক হোসেন, মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আরিফুর রহমান বাবু, সহকারী সেক্রেটারি মোশারফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক সাহাজাদা, সমাজকল্যাণ সম্পাদক রাসেল, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কামরুজ্জামান গাফ্ফারী, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মতিউর রহমান, পরিবহন শ্রমিক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মোঃ মোশারফ হোসেন,এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, আব্দুল কাদের, আব্দুল হক, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম পাটোয়ারী, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ, বাবুল চৌধুরী সহ স্থানীয় শ্রমিক নেতারা গণসংযোগে অংশ নেন।চকবাজার এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাজের মুরুব্বিরাও পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত প্রার্থীকে সমর্থন জানান।
বিকেল ৪টা ৩০ মিনিটে কাজী দ্বীন মোহাম্মদ সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন। সেখানে স্থানীয় জনগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমরা দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আগামী দিনে এই পরিবর্তন বাস্তবে রূপ নেবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, সেন্ট্রাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডাঃ ফজলুল হক লিটন, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান, তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক, ইউনিয়ন আমীর অধ্যাপক মাওলানা নুরুল হুদা, চেয়ারম্যান প্রার্থী আই আর আশিক আহমেদ শাহীন, সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যাবসায়ী আমিরুল ইসলাম মুসা, জামায়াত নেতা হেলাল উদ্দিন বশির,আব্দুল জলিল,কামাল উদ্দিন বেপারী,মোঃ শাহআলম, আলমগীর, আব্দুল্লাহ আল মামুন, দোকানদার কামাল হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলায় গরু ছুটে গিয়ে গাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের
সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
আজ
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা
ঘটে।
গুলিবিদ্ধরা
হলেন- রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০),বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫),
জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)।
তাদের
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
দায়িত্বরত
ডাক্তার শিমা মজুমদার জানান, দুপুর ১ টার পর তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
চিকিৎসা নেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ
হোসনেয়ারা বেগম বলেন, বেলা ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের
গুলি করে। এতে আমিসহ অনেকেই গুলিবিদ্ধ হয়।
এ
বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে
ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ হওয়ার খবর
পাইনি। পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে জেলার
চম্পকনগর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জাল টাকার একটি চক্রের সক্রিয় সদস্য
জলালকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন- কুমিল্লা আদর্শ সদর চম্পকনগর
এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ আজহার উদ্দিন (জলাল)।
অভিযান চলাকালীন তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে জাল
টাকা, একটি বাটন ফোন এবং একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
আদর্শ সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আটক ব্যক্তিকে
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে কোতোয়ালী থানা পুলিশের কাছে
হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং আর্মি ক্যাম্পের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার
বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজা পাচারকালে মা-মেয়েসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে
স্থানীয়রা।
আজ
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া এলাকা থেকে তাদের
আটক করা হয়েছে।
আটককৃতরা
হলেন- একই ইউনিয়নের উত্তর আনন্দপুরের বাসিন্দা
জেনারুল হোসাইন জেনু (৩৪), দক্ষিণ আনন্দপুরের বাসিন্দা মো. রুবেল (৩৫), পাঁচোড়া গ্রামের
বাসিন্দা আব্দুল ওয়াসেদ মিয়ার মেয়ে আসমা আক্তার (২০), মাশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের
মেয়ে জাহানারা বেগম (৩৬) ও একই গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া (৫০)।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া
এলাকায় মাদক পাচারকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা।
পরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের মধ্যে
একই পরিবারের মা ও মেয়ে রয়েছে।
আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
বুড়িচং
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটকদের মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো
হয়েছে।
মন্তব্য করুন


ডিএনসি-কুমিল্লার মাদকবিরোধী যৌথ অভিযানে
মাদকের গডফাদার মো: ছালাউদ্দিন আইয়ুবীকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ- পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম
এঁর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ২৩ বি- ব্যাটালিয়নের মেজর মাহিন এঁর সার্বিক
সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ডিএনসি
কুমিল্লা ও ২৮ জন সেনা সদস্য অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ৭টা দিকে চৌদ্দগ্রাম থানাধীন
উত্তর বাবুর্চি সৈয়দপুর গ্রামে আসামীর নিজ বাড়ি তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ আটক করা
হয় তাকে।
আটককৃত আসামী মো: নুরুল আমিন এর ছেলে।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন


বৃহস্পতিবার রাতে ছিল ছোট
ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট । তাই তাকে নিয়ে বড় ভাই মোহাম্মদ হোসেন নিকটাত্মীয় কয়েকজনসহ
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ছোট ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে সায়েদাবাদ
থেকে বাড়ির উদ্দেশ্যে বাসে করে রওনা দেন তিনি কিন্তু বাড়ি আর ফেরা হলোনা তাঁর ।
পথিমথ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে
একটি সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন মারা যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়
যার কারণে সুপারভাইজারসহ ৫ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের
টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নর্থসাউথ
ইউনিভার্সিটির শিক্ষার্থী বদরুল হাসান রিয়াদ (২৫), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নাসির
উদ্দিন পলাশ (৩৬), বাসের সুপারভাইজার ময়মনসিংহের চণ্ডিমুণ্ডা গ্রামের মাসুদ (২২) ও
হেলপার লক্ষ্মীপুর জেলার আবু তাহের খোকন (৪৮)।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস
ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে
রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর ব-১১-০২৫১) যাত্রা করে। পথিমধ্যে গতকাল
সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পুরাতন সড়কে
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ডাবল ডেকার বাসটির ভেতরে আটকে পড়ে সব যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার
মাসুদ ও হেলপার খোকনসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪
জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত মোহাম্মদ হোসেনের বড়
ভাই আহত ফিরোজ হোসেন বলেন, ছয় ভাই পাঁচ বোনের মধ্যে মোহাম্মদ হোসেন তৃতীয়।
আদরের ছোট ভাইকে বিমানবন্দরে
পৌঁছে দিতে পারলেও বড় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি যেতে হচ্ছে।
বেপরোয়া গতির কারণেই বাসটি
দুর্ঘটনার শিকার হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত
যাত্রী চট্টগ্রামের হাটহাজারীর নাবিল হোসেন জানান, গাড়ির গ্লাস ভেঙে ফায়ার সার্ভিস
ও পুলিশের সঙ্গে আটকে পড়াদের বের হতে সহায়তা করি। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে চিকিৎসাসেবা প্রদান
করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করা হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব-ইনচার্জ বিপ্লব
কুমার নাথ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায়
বাসের ভেতর থেকে নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাসটি সকালে মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ৫ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও নিহতদের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে।’
মন্তব্য করুন