কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬৫ রানের লক্ষ্য দিল খুলনা টাইগার্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬৫ রানের লক্ষ্য দিল খুলনা টাইগার্স
সংগৃহীত ছবি

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা। আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বিজয়বাহিনী।  আসরের শুরুটা ভালোই ছিল খুলনা টাইগার্সের। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি খুলনা টাইগার্স।

২০২৪ বিপিএলের ৩২তম ম্যাচে আজ ৮ উইকেট হারিয়ে কুমিল্লার সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে খুলনা টাইগার্স। সর্বোচ্চ ৩৬ রান করেছেন দলটির ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটার এভিন লুইস। শেষদিকে ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পারনেল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস আগে ব্যাট করতে নামে খুলনা। ২ ওপেনার অ্যালেক্স হেলস ও আফিফ হোসেন মিলে ৩২ রানের জুটি গড়েন। হেলস ১৭ বলে ২২ রান করে বিদায় নেন। তুলনায় আফিফ রান তোলেন ধীরে। ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি। হেলস বোল্ড হয়ে ফেরেন ম্যাথু ফোর্ডের বলে।  তারপর অধিনায়ক এনামুল হক বিজয় ১৩ বলে ১৮ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বিদায় নেন। আর আফিফ ফেরেন তরুণ স্পিনার আলিস ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হয়ে। দলীয় ৭৩ রানে ৩ উইকেট হারালেও বিপদে পড়েনি খুলনা। কারণ হাল ধরেন লুইস ও জয়। ২জনের জুটিতে আসে ৫৭ রান। ফেরেন ১৯ বলে ২৮ রান করে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

২

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

৩

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে কমিশনার গোল্ড কাপের ফাইনালে কুমিল্লা

৪

গোল্ডকাপ ফুটবলে লক্ষ্মীপুরকে ৩-০ গোলে হারিয়ে জোন ফাইনালে কুমিল্লা

৫

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা