

ভারতে
কানপুরে সিরিজের ২য় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। আর টেস্টের প্রথম দিনে
ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন
বাংলাদেশি সমর্থক টাইগার রবি।
শুক্রবার
(২৭ সেপ্টেম্বর) টেস্টের ১ম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির
ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এ সময় স্থানীয়
কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে
জড়িয়ে পড়েন তারা।
খবর
নিয়ে জানা যায়, সেদিন মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের
দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয়
তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক।
পরে
পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে।
আহত
অবস্থায় তিনি জানান, পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। হামলার কথা স্থানীয় পুলিশকে জানিয়েছেন
তিনি।
মন্তব্য করুন


বিপিএলের
১৮ তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা
যেন দাঁড়াতেই পারেনি। মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটি।
অথচ টানা ৩ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস
নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস
জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়ে ছিল ইমরুল কায়েসের কুমিল্লা।
তানভীর
ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দলটি। কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন তানভির। ৪ উইকেটে নিয়েছেন তানভীর। আর আলিস নিয়েছেন ২ উইকেট।
মন্তব্য করুন


সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই
সুপার কিংস ম্যাচে গ্যালারিতে বসে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী চেন্নাইয়ের ক্রিকেটারদের
কাছে আর্জি জানান তাড়াতাড়ি খেলা শেষ করতে। কারণ, বাচ্চার জন্মানোর সময় কাছে এসে পড়েছে।
এই কথা লিখে সমাজমাধ্যমে পোস্ট করেন ধোনির স্ত্রী। তার পরেই এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে।
হায়দরাবাদ-চেন্নাই ম্যাচে দ্বিতীয় ইনিংস চলাকালীন সাক্ষীর ইনস্টাগ্রাম স্টোরি ভাইরাল হয়। সেখানে ম্যাচের একটি দৃশ্যের ছবি দিয়ে তিনি লেখেন, “দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো। বাচ্চার জন্মানোর সময় চলে এল। হবু পিসির কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ।”
সাক্ষীর এই পোস্ট দেখে স্পষ্ট, পিসি
হতে চলেছেন তিনি। সেই কারণে, মাঠে থাকতে আর মন চাইছে না তাঁর। খেলা শেষ হলে দ্রুত ফিরতে
চাইছেন তিনি। সেই আবদারই তিনি করেছেন ধোনিদের কাছে। তবে পরিবারের কার সন্তানের জন্ম
হতে চলেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: আনন্দ বাজার
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
লক্ষ্মীপুরকে ৩-০ গোলে হারিয়ে চট্টগ্রাম বিভাগীয়
কমিশনার গোল্ডকাপে কুমিল্লা ভ্যানুর (জোন) ফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা।
সোমবার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাথে মুখোমুখি হবে।
শনিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাগতিক কুমিল্লা ৩-০গোলে লক্ষ্মীপুরকে হারায়। শুরু থেকেই আক্রমনাত্মক খেলে কুমিল্লা দল। দলের মেহেদী ২ ও আরিফ ১ গোল দিয়ে নিজেদের সক্ষমতা জানান দেয়।
ফাইনালে কুমিল্লা দল ভালো করবে এমনটাই আশাবাদ
ব্যক্ত করেন দলের কোচ জামাল হোসেন ও সহকারি কোচ শাহীন। সংক্ষিপ্ত সময়ের
প্রস্তুতিতে কুমিল্লা দল প্রত্যাশা অনুযায়ী ভালো করায় খেলোয়ার ও ক্রীড়ামোদীদের
প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের জন্য দোয়া প্রার্থনা করেন তারা।
মন্তব্য করুন


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩-২৪ আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা করেছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট কমিটি।
বুধবার সকালে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ ফেব্রুয়ারি থেকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট শুরুর সিদ্ধান্ত হয়।
এবারের স্কুল ক্রিকেটের আসরে কুমিল্লার ৮টি স্কুল অংশ নিচ্ছে। ক ও খ দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি স্কুল দল। ক- গ্রুপে রয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল, এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ ও কুমিল্লা ইউসুফ হাই স্কুল।
খ- গ্রুপে রয়েছে কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা পুলিশ লাইন স্কুল ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট হচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও কোচ সারোয়ার জাহান ও অংশগ্রহণকারী স্কুলগুলোর ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন
হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ
সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। এরপর সংবাদ সম্মেলন
শেষে ছাদখোলা বাসে শুরু হয় বিজয় প্যারেড। এই বাসে করে বাফুফে ভবনে যাবেন মেয়েরা।
আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা
বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে সাজানো হয়েছে বাস।
এবার নারী ফুটবলারদের জন্য বাসের ব্যবস্থা
করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এর আগে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে
আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
মন্তব্য করুন


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন নতুন এক ইতিহাস গড়ারই অগ্রপথিক হলেন। এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নিশ্চয়ই অভিনন্দনসিক্ত অনেক ফোন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মধ্যে একটি ফোনকল নিশ্চিতভাবেই আলাদা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যে ফোনে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরই নাজমুল ও তাঁর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’
দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ড. ইউনূস।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জয়। এরপর আজ একই মাঠে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২–০ তে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল।
মন্তব্য করুন


চট্টগ্রামে বিপিএলের অনুশীলনের সময় মোস্তাফিজুর রহমান উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাঁকানো বলের আঘাতে মাথায় চোঁট পেয়েছেন । সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর আজ দলের অনুশীলনে ব্যস্ত ছিলেন মোস্তাফিজ। তারই পাশের নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফোর্ড। ক্যারিবীয় এই ক্রিকেটারের হাঁকানো একটি বল এসে আঘাত করে টাইগার পেসারের মাথায়। এতেই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। এসময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়।
আঘাত পাওয়ার পর শুরুতে দলের ফিজিও দেন চিকিৎসকরা। পরিস্থিতিতির গুরুত্ব বুঝে মাঠের ভেতর অ্যাম্বুলেন্স এনে দ্রুত তাকে ইম্পেরিয়াল হাসাতাপালে পাঠানো হয়।
কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন গণমাধ্যমকে বলেন, দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।
মোস্তাফিজের অবস্থা নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। তবে জানা গেছে, আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এই পেসারকে। হাসপাতালে নিয়ে করা হচ্ছে স্ক্যান। মূলত স্ক্যান রিপোর্টের উপরই বোঝা যাবে তার অবস্থা।
উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
মন্তব্য করুন


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় (৩১ অক্টোবর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় দলের কোচ পিটার বাটলার।
এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওয়ানা দিয়ে তিন ঘন্টা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে সন্ধ্যায় বাফুফে ভবনে এসে উপস্থিত হন সাবিনা, মনিকা, রুপনারা। তার আগেই অবশ্য সেখানে সাবিনাদের জন্য অপেক্ষায় ছিলেন ক্রীড়া উপদেষ্টা।
পরে বাফুফে ভবনের তিন তলায় কনফারেন্স রুমে বাংলাদেশ দলের সাথে সৌজন্য সাক্ষাত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবেন শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি। আমরা বিশেষভাবে নারী দলকে পুরো জাতি ও একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। নেপালের মাটিতে স্বাগতিক সমর্থকদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যেভাবে জয় ছিনিয়ে এনেছে তার জন্য তারা ধন্যবাদ পাবার যোগ্য। শুধু নারী ফুটবল নয়, ক্রিকেটেও এই সমস্যা রয়েছে। এই বিষয় নিয়ে ইতোমধ্যে বিসিবির সাথে কথা হয়েছে। বাফুফের সাথে আলোচনা হবে। অবশ্যই এই বৈষম্য দূর করতে হবে।
এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা অক্ষুন্ন রাখে বাংলাদেশ।
মন্তব্য করুন


শেষ হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা । এরই মধ্যে ১৬ দল নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। আজ সোমবার(২০নভেম্বর)থেকে শুরু হবে নক আউট পর্বের খেলা। প্রথম দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দিন মাঠে গড়াবে ৪টি ম্যাচ। তৃতীয় দিনে বাকি দুইটি ম্যাচ দিয়ে শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা।
দ্বিতীয় রাউন্ডে ১ম দিনে মাঠে নামবে ব্রাজিল। তারা ইকুয়েডরের মুখোমুখি হবে । একই দিনে ইউরোপের দল স্পেন খেলবে এশিয়ার জাপানের বিপক্ষে। দুপুর আড়াইটায় ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ শুরু হবে ।সন্ধ্যা সাড়ে ছয়টায় স্পেন-জাপান ম্যাচ ।
দ্বিতীয় দিন মাঠে নামবে আর্জেন্টিনা। নক আউট পর্বে তারাও মুখোমুখি একই মহাদেশের দল ভেনেজুয়েলার সাথে। এদিন আরো তিন ম্যাচের একটিতে জার্মানির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। অন্য ২ম্যাচে মরক্কো ইরানের ও মালি মেক্সিকোর মুখোমুখি হবে। নিজ নিজ খেলায় জয় পেলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। অর্থাৎ আগেভাগে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে কোনো এক দলকে বিদায় নিতে হবে।
৩য় দিনে ইংল্যান্ড উজবেকিস্তানের এবং ফ্রান্স সেনেগালের বিপক্ষে খেলবে।
অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে সফল দল নাইজেরিয়া। এ দেশটি সর্বাধিক ৫বার শিরোপা জয় করেছে। এরপরেই রয়েছে ব্রাজিলের অবস্থান। পেলে-নেইমারের দেশ চারবার চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে। ঘানা এবং মেক্সিকো দুইবার করে শিরোপা জয় করেছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স, সৌদি আরব, সোভিয়েত ইউনিয়ন, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড।
শিরোপা জয়ীদের তালিকায় নেই আর্জেন্টিনার নাম। আর্জেন্টিনা ছোটদের এই টুর্নামেন্টে কখনো ফাইনালেও উঠতে পারেনি। দেশটির সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল পর্যন্ত। ৩বার তারা তৃতীয় হয়েছে, ২বার চতুর্থ। বর্তমানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাজিল।
মন্তব্য করুন


আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধন
ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
বলেন, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ
গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের
উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের বিপিএলে থিম সং ও মাসকটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন
উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি
সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আমাদের
এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। আশা করি এবারের
বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।
মিরপুরে আজকের বিপিএল ফেস্টে বিসিবি
সভাপতি ফারুক আহমেদ ছিলেন মঞ্চে।
মন্তব্য করুন