

মোঃ জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির (কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ ও আরোহী জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ফারুক আহমেদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সোমবার (২ জুন) আলেখারচরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযান
পরিচালিত হয়েছে।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযানে এলাকায় অবৈধ যান চলাচল রোধে কার্যকর তল্লাশি চালানো হয়।
অভিযানকালে মোট ১টি সিএনজি, ১টি পিকআপ ও ৪টি মোটরসাইকেল আটক করা হয়।
এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট
২২,৫০০ (বাইশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ১টি মোটরসাইকেল ও ১টি পিকআপ জব্দ করে হাইওয়ে থানায় হস্তান্তর
করা হয়েছে।
সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনী
ও পুলিশের এই যৌথ তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে। স্থানীয়রা
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলমান রাখার আহ্বান
জানিয়েছে।
মন্তব্য করুন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
থেকে ওমান প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ আনতে যাওয়ার পথে বাসে স্ট্রোক করে মারা যান বড়
ভাই। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় বড় ভাইয়ের মৃত্যু হয়।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই ভাইয়ের
মৃত্যুতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে ছোট ভাইয়ের
মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বড় ভাইয়ের জানাজা
শেষে উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির পারিবারিক
কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. দ্বীন ইসলাম (৫৮) ও তাজুল ইসলাম
(৫৫) নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির
সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।
জয়াগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি
সদস্য মো. মাকছুদুর রহমান জানান, গত ২০ বছর ধরে তাজুল ইসলাম জীবন জীবিকার তাগিদে ওমানে
বসবাস করছিলেন। পাঁচ দিন আগে তিনি ওমানে স্ট্রোক করে মারা যান। শুক্রবার (১২ জুলাই)
সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল। এজন্য বড় ভাই দ্বীন
ইসলাম দুই দিন আগে ঢাকা চলে যান। যাত্রা পথে তিনি বাসে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে
পড়েন। পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বীন ইসলামও দীর্ঘ দিন ওমানে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ার কারণে দেড় বছর আগে
দেশে ফিরে আসেন। পরে তার সন্তানরা তাকে আর ওমান যেতে দেয়নি।
জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত
আকবর জানান, শুক্রবার সকালে তাজুলের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এরপর তার স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার সহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে তৌফিকুল ইসলাম সবুজ নামে একজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এঘটনায় মামলা হলে আজ (১৫ জুলাই) সোমবার ভোর রাতে পুলিশ নগরীর দক্ষিন চর্থা ও রানীর বাজার এলাকা থেকে মোঃ রকি (১৯) ও আল মোকাদ্দিম রিয়াজ (২৫) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় ছিনতাইকৃত টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬
(আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন
মোহাম্মদের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় সদর দক্ষিণ উপজেলার
কনেশতলা বাজারে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে গণসংযোগ করেন কাজী দ্বীন মোহাম্মদ। পরে
বিকেল ৫টা ৩০ মিনিটে ধনাইতরী এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহ-সভাপতি মো.
নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“দেশে একটি ন্যায্য ও অংশগ্রহণমূলক
নির্বাচন নিশ্চিত করতে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
করা প্রয়োজন। সব দলের অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীর প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বাস ও টেম্পু স্ট্যান্ড দখল, বাজারে
চাঁদাবাজি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড— অথচ বর্তমান শিক্ষা ব্যবস্থা ঘুণে
ধরা। আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।”
কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “হে মানুষ, তোমরা তোমাদের
রবের দাসত্ব করো— এটাই মানবমুক্তির পথ।”
তিনি অঙ্গীকার করে বলেন, “আমরা জনগণের সেবক হবো। জনগণের
কাছে জবাবদিহি করব এবং জনগণের প্রতিটি টাকার হিসাব ইনশাআল্লাহ পাইপাই করে বুঝিয়ে দেব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বরোড অঞ্চল পরিচালক
মোহাম্মদ হোসাইন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যাপক সাইফুল হক চৌধুরী, ২৭
নম্বর ওয়ার্ড সভাপতি কবির আহমেদ পাটোয়ারী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি ইব্রাহিম খলিল,
আমিনুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মাসুদ
ও আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত নেতা আব্দুল হান্নান।
এর আগে গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মো. মিজানুর রহমান, সেক্রেটারি মু. ওমর ফারুক, কুমিল্লা
মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, গলিয়ারা উত্তর ইউনিয়ন সভাপতি
মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন: মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাঁদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জাল নোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
হবিগঞ্জ জেলা ডিবির ওসি একেএম শামীম হাসান বলেন, রোজিনা ও তাঁর মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জাল নোট দেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
ওসি আরও বলেন, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জাল নোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার কেরনখাল কাঠবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফারুক ওরফে জজ মিয়া (৩৭), বাবুল ওরফে সেলিম (৪৮), সুজন চন্দ্র সরকার (২৫) এবং আব্দুর রশিদ (৫৫)। এদের মধ্যে ফারুক ওরফে জজ মিয়ার বিরুদ্ধে ১৭টি মামলা, বাবুলের বিরুদ্ধে ১টি মামলা এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজেনে পরিষদের হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, মো. শাহজাহান হোসেন, তথ্য আপা রুবাইয়রা খাতুন সহ আরও অনেকে।
মন্তব্য করুন


কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৯৫ বোতল ফেন্সিডিল ও ১৬ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
রোববার (১৪ জুলাই) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ অন্তর নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিশুক (অটো) গাড়ি উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফ হাসান নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৬ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিশুক (অটো) গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ অন্তর (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া গ্রামের মনির হোসেন এর ছেলে এবং ২। মোঃ আরিফ হাসান (৩১) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মিশুক (অটো) গাড়ি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লার আয়োজনে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ
হাসান সিজেএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা ও দায়রা জজ, কুমিল্লা
(ভারপ্রাপ্ত) নাসরিন জাহান।
উক্ত কনফারেন্সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার সার্বিক
কার্যক্রম সন্তোষজনক মর্মে অভিনন্দন জানানো হয় ।
সন্তোষজনক এ কাজের স্বীকৃতিস্বরূপ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান
(সিজেএ), কুমিল্লা মহোদয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক চৌধুরী
ইমরুল হাসান এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত
ডিআইজি মো: খাইরুল আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, পিবিআই কুমিল্লা
জেলার পুলিশ সুপার, মো. মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কুমিল্লা ইউনিটের পুলিশ
সুপার, একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামছুল তাবরীজ, সিভিল সার্জন
ডাঃ নাছিমা আকতার, জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির
সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর
আলম ভূঁইয়া এবং কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট
মোঃ জসিম উদ্দিন আবাদ।
অনুষ্ঠানে বিজ্ঞ সিজিএম পারস্পরিক সহযোগীতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়
বিচার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় ।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সোমবার সকাল ১০:০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস।
ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ, আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মীগন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্রেন্ডশিপের এক শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন বলেন, সমাজে যে কোনো ছোট-বড় অবদানই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপের স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে যে মানবিক সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারা বন্যা, শীত কিংবা অন্যান্য দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রাখে, তা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলছে। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়—তাই মেয়েদের আরও এগিয়ে আসতে হবে এইসব সামাজিক কার্যক্রমে।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আতাউর রহমান বলেন , ফ্রেন্ডশিপ স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালে দ্রুত সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।
অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, শুধু দুর্যোগের সময় নয়, বরং সারা বছরই তারা এলাকায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারীর সুরক্ষা, নিরাপদ পানির প্রচারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকে। যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করাই আমাদের লক্ষ্য, যাতে তারা নিজেদের সমাজকে এগিয়ে নিতে পারে।
মন্তব্য করুন