

রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরু অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা, এই স্লোগান নিয়ে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর হাসান আল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের বণ্যঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন, চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মহসিন।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষীন শেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথবাহিনীর অভিযানে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আবু হানিফ (৫০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ (৭ সেপ্টেম্বর) সকালে যৌথবাহিনী তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারী আবু হানিফ মাদকসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে। এসময় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মাদক কারবারী আবু হানিফ শশীদল ইউনিয়নের আশা বাড়ি গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
এ সময় যৌথবাহিনী তার কাছ থেকে ৭ হাজার ৬ শত পিস ইয়াবা টেবলেট ও নগদ ১ লাখ ৮৩ হাজার ৪৪০ টাকা এবং ৩ টি পাসপোর্ট উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন, যৌথবাহিনী এবং ব্রাহ্মণপাড়া থানার এস আই অমর্ত্য মজুমদারসহ পুলিশের একটি দল।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে থানার একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই)
পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রসমালাই। ২০২৪ সালে কুমিল্লার রসমালাই সহ মোট চারটি
পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পণ্যগুলো হলো টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম,কুমিল্লার
রসমালাই, বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং কুষ্টিয়ার তিলের খাজা।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কুমিল্লার রসমালাই জিআই স্বীকৃতি পাওয়ার বিষয়টি প্রকাশ করেন। এসময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ জেষ্ঠ্য সাংবাদিকদের সঙ্গে নিয়ে জিআই সনদ প্রদর্শন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু:
মুশফিকুর রহমান বলেন, কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের ভাণ্ডার অনেক প্রাচীন। কুমিল্লার রসমালাই
জিআই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মধ্যদিয়ে এটির বৈশ্বিক স্বীকৃতি মিলেছে। এই স্বীকৃতির
মাধ্যমে পণ্যটির বাণিজ্যিকীকরণের সুবিধা বাড়লো। এই রসমালাই এখন দেশের বাইরেও রপ্তানি
করা যাবে। আমরা কুমিল্লার খাদি, বিজয়পুরের মৃৎশিল্প নিয়ে জিআই পণ্য হিসেবে অনুমোদনের
জন্য কাজ শুরু করবো। এছাড়াও কুমিল্লার বরুড়ার লতি, হোমনার শ্রীমদ্দির বাঁশি নিয়েও
পরবর্তীতে এগিয়ে যাবো।
কুমিল্লার রসমালাইয়ের জিআই স্বীকৃতি প্রাপ্তিতে অনির্বাণ সেনগুপ্ত কুমিল্লা জেলা প্রশাসনসহ শিল্প মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক:
কবি সাহিত্যিকেরা বলে গেছেন, যদি কখনো মনের ব্যামো হয়, তাহলে আবহাওয়ার বদল করতে হয়। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাহিত্যের অঙ্গনে ছেলেমেয়েরা কবি সাহিত্যিকদের দেয়া সেই প্রেসক্রিপশনই অনুসরণ করলেন। তাইতো তারা নিয়মিত ক্লাস, এসাইনমেন্ট, পরীক্ষার একঘেয়েমি থেকে হাঁফ ছেড়ে বাঁচার জন্য বান্দরবানের প্রকৃতি থেকে ঢু মেরে আসলো।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে প্রকৃতির অনন্য নিদর্শন বান্দরবানের এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে শিক্ষাসফরের শুভকামনা এবং সাময়িক বিদায় জানাতে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১২ ফেব্রুয়ারি ভোরে শিক্ষাসফরের বাসটি বান্দরবান পৌঁছায়। সেখান তারা অপরূপ সৌন্দর্যে বেষ্টিত মেঘবাড়ি রিসোর্টে অবস্থান নেন। পাহাড় ঘেরা সবুজ মেঘের রাজ্যে সবাই মিলে একসাথে তাদের সকালের নাস্তা শেষ করেই তারা বেড়িয়ে পড়েন প্রকৃতির টানে। চাঁদের গাড়িতে করে পাহাড়ের বুক চিড়ে তারা ছুটে চলে নীলগিরি আর নীলাচলের দিকে। পথিমধ্যে তারা বিভিন্ন ঝর্ণা, এবং পাহাড়ী ছড়ার মায়াবী সৌন্দর্য উপভোগ করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কথা মাথায় রেখেই “considers man and nature as essentially adapted to each other, and the mind of man as naturally the mirror of the fairest and most interesting properties of nature.” তারা গিরিবালার সৌন্দর্য অবলোকন করেছেন, সেখানকার ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কে অবগত হয়েছেন। শুধু পাহাড় দেখেই তারা তৃপ্ত হয়নি, ফিরতি পথে তারা সমুদ্র সৈকতে (পতেঙ্গা সমুদ্র সৈকত) তাদের পদচিহ্ন এঁকে দিয়ে এসেছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৮৬ বোতল ফেন্সিডিল ও এক
বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ৩১ অক্টোবর রাতে র্যাব-১১, সিপিসি-২
এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন
আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বাবু এবং ২। তাইজুল ইসলাম
নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১৮৬ বোতল ফেন্সিডিল, এক বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণের
কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেঅ: ১। মোঃ বাবু (২৪) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তালিয়া
গ্রামের মৃত হযরত আলী এর ছেলে এবং ২। তাইজুল ইসলাম (৩৮) একই গ্রামের মৃত হোসেন মিয়া
এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে মিনি ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


ফেনী
জেলার পরশুরাম উপজেলায় হাত-পা ও মুখ বেঁধে উম্মে সালমা লামিয়াকে (৭) হত্যাকাণ্ডের নতুন
তথ্য জানিয়েছে পুলিশ। শিশুটির সৎ মা রেহানা আক্তারকে ফাঁসাতে আপন মা আয়েশা আক্তার হত্যাকাণ্ডের
পরিকল্পনা করেছিলেন। আয়েশা আক্তার কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ
জানিয়েছে, মেয়েকে হত্যার ঘটনায় আয়েশা নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার
(৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।
পরশুরাম
মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
গতকাল
বুধবার (৭ ফেব্রুয়ারি) ফেনী জেনারেল হাসপাতালে লামিয়ার ময়নাতদন্ত শেষে বিকেলে পরশুরামের
বাঁশপদুয়া গ্রামে তার দাফন করা হয়।
ওসি
মো: শাহাদাত হোসেন জানান, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) হত্যার শিকার হয় শিশু লামিয়া।
রাতে তার বাবা মো: নূর নবী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পরশুরাম থানায় একটি মামলা দায়ের
করেন। সে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা আয়েশা আক্তার ও সৎ মা রেহানা আক্তারকে
হেফাজতে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদ
শেষে বৃহস্পতিবার সকালে আয়েশাকে গ্রেপ্তার দেখায় পরশুরাম মডেল থানা।
ওসি
শাহাদাত হোসেন আরও জানান, শিশু লামিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার আপন ও সৎ মাকে
জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় নূর নবীর প্রথম স্ত্রী ও নিহত লামিয়ার মা আয়েশা আক্তার হত্যাকাণ্ডে
জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে নূর নবীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হেলমেট পরা ২ যুবক পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার
এয়ার আহামদের ভাড়া বাসায় এসে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলে।
লামিয়া দরজা খুলে দিলে তারা ঘরের ভেতরে ঢুকে তাকে টেপ দিয়ে হাত-মুখ-পা বেঁধে হত্যা
করে। লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) এ ঘটনা দেখে পালিয়ে পাশের একটি বাড়িতে
আশ্রয় নেয়। তবে ওই ২ যুবককে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। হেফাজতে নেওয়ার পর নূরের ২য়
স্ত্রী রেহানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য
পাওয়া যায়নি। যে কারণে রেহানাকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
হত্যাকাণ্ডের
মূল রহস্য উদঘাটনের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি শাহাদাত।
নিহত
লামিয়ার বাবা নূর নবী বলেন, বিচ্ছেদের পরও আমার সাবেক স্ত্রী আয়েশার সাথে বিরোধ চলে
আসছিল। আমাকে ও আমার বর্তমান স্ত্রীকে ফাঁসাতেই আয়েশা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
তিনি
আয়েশার শাস্তি দাবি করেছেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেছেন, এদেশের মানুষ দূর্নীতিমুক্ত একটি স্বাধীন বাংলাদেশ চায়। যে দেশে কোনো চাঁদাবাজ,টেহুারবাজ ও দূর্নীতিবাজ কোনো সরকারি কর্মকর্তা থাকবে না। যারা এখনো সরকারি অফিসে বসে বসে দূর্নীতি করছেন আপনি ইস্তেফা দিয়ে চলে যান। এদেশের মানুষ সরকারি টেবিলে আপনাকে আর চায় না। এদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই সোনার মানুষ গুলো তৈরি করার জন্য কাজ করছে। তিনি শনিবার বিকালে চাঁদপুরের কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পালাখাল মডেল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদের অনেক নেতাকর্মীদের হত্যা ও গুম করেছে, তাদের বাড়িঘরে বুল্ডাজার দিয়ে উড়িয়ে দিয়েছেন। তারপরও আমাদের কোনো নেতাকর্মী এদেশ থেকে পালিয়ে যায়নি। স্বৈরাচারী শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের এতিম রেখে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা এদেশের প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেয়ার নাম করে একটি করে লাশ উপহার দিয়েছেন। সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করতে গিয়ে গুলি খেয়ে প্রান হারিয়েছেন। নির্বিচারে শেখ হাসিনা সরকার ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে। তারা চেয়েছিল এ হত্যা চালিয়ে ক্ষমতা আরো পাকাপক্ত করবে কিন্তু ছাত্র-জনতার আন্দোলন বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় হয়েছে।
জামায়াতে ইসলামী পালাখাল মডেল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জসীম উদ্দীনের সভাপতিত্বে ও জামায়াত নেতা এবায়েদ উল্যাহ’র পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া শাখার আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। এসময় ওই ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় সবজি ক্ষেতে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তুললেন কৃষক মিজানুর রহমান। জাতীয় পতাকার আদলে তার সবজি ক্ষেত ফুটিয়ে তুলেছেন তিনি। কৃষক মিজানুর রহমান কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় রাস্তার পাশে সবুজ পালং শাক ও লাল শাকের চারা দিয়ে তৈরি করেছেন জাতীয় পতাকার প্রতিকৃতি। জাতীয় পতাকার আদলে করা এ সবজি ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের মানুষজন। উপজেলা কৃষি বিভাগের সহায়তা তিনি সবজি ক্ষেতে ফুটিয়ে তুলেন জাতীয় পতাকা।
তাছাড়া কৃষক মিজানুর রহমান মনেপ্রাণে ভালোবাসেন কৃষিকাজ। তেমনি ভালোবাসেন লাল-সবুজের পতাকাকেও। তার কৃষিকর্মের মাধ্যমে ফসলি মাঠে ফুটিতে তুলেছেন জাতীয় পতাকা। সড়কের পাশে কৃষকের এমন শিল্পকর্ম দেখে থমকে দাঁড়ান পথিক। আগ্রহ নিয়ে জাতীয় পতাকার সৌন্দর্য দেখেন।
স্থানীয়রা বলছেন, কৃষক মিজানুর রহমান সবজি ক্ষেতে জাতীয় পতাকা তৈরি করে যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান দেখিয়েছেন, তেমনি দেশের প্রতিও দেখিয়েছেন অকৃত্রিম ভালোবাসা।
কৃষক মিজানুর রহমান বলেন, কৃষি অফিসের পরামর্শে জাতীয় পতাকার আদলে সবজি ক্ষেতটি রোপণ করতে বলা হয়। পরে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ও উৎসাহে আমি সবজি ক্ষেতে জাতীয় পতাকা ফুটিয়ে তুলতে পালং ও শাল শাক দিয়ে এ চিত্রকর্মটি বানাতে সফল হই। দেশের প্রতি দেশপ্রেম উদ্ধুদ্ধ করতে আমি জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছি।
উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, সবজি চাষ থেকে শুরু করে মিজানুর রহমানকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের নির্দেশে সবজি ক্ষেত করার জন্য উদ্বুদ্ধ করা হয়। তার সবজি ক্ষেতে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকা। সড়কের পাশে এমন দৃশ্যে যে কারও চোখ আটকে যাবে। বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকার প্রতিকৃতি তৈরি করে সাড়া ফেলেছিলেন তিনি। এতে করে যারা কৃষক রয়েছেন তাদের মাঝেও দেশপ্রেম জাগ্রত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান বলেন, মা, মাটি আর দেশকে মনেপ্রানে ভালেবাসেন সবাই। দেশের প্রতি ভালোবাসা রেখে সম্মান জানিয়ে পরীক্ষামূলক ভাবে সবজি ক্ষেতেই ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকা। এভাবে দেশের প্রতি দেশপ্রেম জাগিয়ে তুলতে ভবিষতে আরো নিদর্শন বাস্তবায়ন করা প্রয়োজন। বিশেষ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর্যালসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ন প্রতিকৃতি চিত্র ফুটিয়ে তুলতে কৃষকদের উদ্ধুদ্ধ করতে হবে।
মন্তব্য করুন


কুমিল্লার
ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে
এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত
যুবকের নাম সোহেল। তিনি বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা।
আজ
শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর
দেয়।
এ
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চিকিৎসাধীন
রোগীরা কেন্দ্রটির ভবন ভাঙচুর করছে।
এদিকে
নিহত সোহেলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের
দাবি, নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতনের মাধ্যমে সোহেলকে হত্যা করেছে।
এ
বিষয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে
উপস্থিত ছিলাম, তবে কাজ করার সুযোগ পাইনি। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো
হবে।
মন্তব্য করুন


কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে দেবীদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
পৌর বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম।
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সামরিক বাহিনীর একজন মেজর হিসাবে ২৬ মার্চ স্বাধীনতার ডাক দিলে সামরিক ও বেসামরিক বাহিনীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। আর না হয় দেশের মানুষ স্বাধীনতার জন্য যে লড়াই করেছিল সে লড়াই বাস্তবায়ন হতো না।
তিনি আরো বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভূয়া মামলায় বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলো। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দিয়েছে। অনেকেই হাতকড়া পড়ে বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচার সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এ সব কিছুর জবাব আমরা তাদের মত করে দিবোনা। আমরা আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এসবের জবাব দিবো।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৮ বছর পর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর কুমিল্লা বিভাগীয় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। তিন জেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে – সবুজ দল এবং লাল দল।
সবুজ দল গঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ ও মহানগরের খেলোয়াড়দের নিয়ে, আর লাল দল গঠিত হয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা উত্তর জেলা মিলে। ২০ ওভারের এই খেলায় টসে জিতে সবুজ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মেহেদী হাসানের হাফ সেঞ্চুরিতে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৩ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে সবুজ দল।
পরে, জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে লাল দলের প্রথমে নাজুক অবস্থা থাকলেও দলের হাল ধরেন নাহিদ ও সুমন। দুজনের পার্টনারশিপে রানের পার্থক্য কমিয়ে আনেন তারা৷ পরে, সবুজ দলের সানজিদ মজুমদারের বোলিংয়ের সামনে কাবু হয়ে যায় লাল দল। ৪ উইকেট হাতিয়ে নেয় সানজিদ। কিন্তু, লাল দলের নাহিদের ব্যাটিং জড়ে হাফ সেন্সুরি ও নাহিদ-ইয়াসির জুটির কাছে হার মানতে বাধ্য হয় সবুজ দল। ঘুরে দাঁড়ায় লাল দল৷ ৪ উইকেট হাতে রেখে ও ১৯ ওভারে ইয়াসির আরাফাতের বাউন্ডারির মাধ্যমে লাল দল নিজেদের ঝুড়িতে টার্গেট রান তুলে নেয়৷ সবুজ দলের দৃঢ় বোলিংয়ের সামনে লাল দল নিজেদের ব্যাটিংয়ের জড় দেখিয়ে এভাবেই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয় তুলে নেয়।
পরে, খেলোয়াড়দের মাঝে একে একে পুরষ্কার তুলে দেন অতিথিরা৷ উদ্বোধনী এই ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ হন লাল দলের ইয়াসির আরাফাত। পরে, একে একে অতিথিদের হাত থেকে পুরষ্কার তুলে নেন দু’দলের খেলোয়াড়রা৷
এসময়, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কুমিল্লা বিভাগীয় এই উদ্বোধনী ম্যাচের সাফল্যের মধ্য দিয়ে টুর্নামেন্টের বাকি খেলা নিয়ে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্ট ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন