

রাজধানীর
গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)।
পুলিশের
ভাষ্য, গত শুক্রবার দুপুর থেকে গতকাল শনিবার রাত নয়টার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড
ঘটতে পারে। শনিবার ( ১৮ জানুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের কালাচাঁদপুর
পশ্চিম পাড়া পাকা মসজিদের পাশের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গুলশান
থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে
খবর পেয়ে ওই বাসায় গিয়ে নারীর মরদেহ পাওয়া যায়। তাঁর গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন
স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার বিকেলে
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ
কর্মকর্তা।
পুলিশ
জানায়, ওই বাসায় দুই নারী ভাড়া থাকতেন। সাদিয়া একটি পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনার সময় অপর ভাড়াটে নুসরাত বাসায় ছিলেন না। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের
বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পরিবারের
বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাদিয়ার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। তিনি শহিদ আলী
ও জাহানারা বেগমের মেয়ে।
মন্তব্য করুন


আইন,
বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
জুলাই সনদকে শ্রদ্ধা করে।
তিনি
বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন।
তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য
দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথ হেঁটে
যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই।’
সোমবার
(১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন
শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মামলা
জট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার
ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
আইনমন্ত্রী
বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার
উচ্ছেদ করবে।
এর
আগে খাল খনন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪
আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা
আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা
পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের পাশাপাশি ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬
আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
আজ
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর
মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫
জাহিদুল ইসলাম ধলু ও নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা
করবেন।
সিরাজগঞ্জ-১
আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১
আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নাল
আবেদীন ও ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ
ছাড়া টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওহাব আখন্দ ওয়ালিদ,
কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১
আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা
করবেন।
ঢাকা-৭
আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিরুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮
আসনে এম এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ মো. হারুন
অর রশিদ, ফরিদপুর-১ খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২
আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনে নুরুল
ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ
ছাড়া সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে
মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন
কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা
আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত
৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরদিন মাদারীপুর-১ আসনের প্রার্থী
কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে দলটি। এই আসনে নাদিরা আক্তারকে প্রার্থী করেছে
বিএনপি।
মন্তব্য করুন


রাজশাহী
ও রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও অব্যাহত
থাকতে পারে।
আজ
বৃহস্পতিবার ( ০৮ জানুয়ারি ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে
এই তথ্য জানানো হয়।
আবহাওয়া
অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ,
মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি
ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাসে
আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে
পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা
এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ
সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য
বাড়তে পারে।
আজ
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে
জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে
‘গভীর নিম্নচাপ’ হিসেবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে
অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম
করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উপমহাদেশীয়
উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
গতকাল
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।
মন্তব্য করুন


থাইল্যান্ডের
জনপ্রিয় অভিনেত্রী রাইবেনা ইন্তাচাইকে ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
আজ
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ব্যাংককের ওয়াথানা জেলার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ব্যাংকক
পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, রাইবেনার বিরুদ্ধে ঋণ গ্রহণে প্রতারণার অভিযোগ আনা
হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অপরাধ দমন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
অর্থনৈতিক
অপরাধ দমন বিভাগের কমান্ডার পোল মেজর জেনারেল তাসাপুম জারুপ্রত জানান, রাইবেনার বিরুদ্ধে
অভিযোগ দায়ের করা হয়েছিল গত মাসের মাঝামাঝি সময়ে। যেখানে বলা হয়েছে তিনি প্রতারণার
মাধ্যমে প্রায় ১৯৫ মিলিয়ন বাথ ঋণ নিয়েছেন। এই বিষয়ে ১৭ জন ব্যক্তি অভিযোগ করেছেন।
পুলিশ
লেনদেনের তদন্ত শেষে ২ ডিসেম্বর তার সম্পত্তি জালিয়াতি এবং ঋণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে
গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া, রাইবেনার প্রায় ১ কোটি বাথ মূল্যমানের সম্পদ জব্দ
করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি, ব্যাগ, অলঙ্কার ও শিল্প খেলার সামগ্রী।
পোল
মেজর আরও বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাইবেনা ব্যবসায়িক
বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যা থেকে তারা নানা ধরনের সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি
পেয়েছিলেন। এদের মধ্যে ৪ থেকে ৭ শতাংশ মাসিক রিটার্ন এবং স্টক ট্রেডিং, বাস্কেটবল মাঠ
ও বিদেশী খাবারের দোকানে বিনিয়োগের কথা ছিল।
অভিযোগকারীদের
মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী জ্যানি তিয়েনফোসওয়ান। তিনি অভিযোগ করেছেন যে, রাইবেনা
তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রেস্টুরেন্ট প্রোজেক্টে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন,
যা পরবর্তীতে সম্পূর্ণভাবে নকল প্রমাণিত হয়। জ্যানি তার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন
বাথ হিসেবে জানিয়েছেন।
এদিকে
৪৪ বছর বয়সী রাইবেনার আইনজীবী সাইয়ুদ পেংবুনচু জানিয়েছেন, তার মক্কেলের জামিনের জন্য
৫ লাখ বাথের একটি সম্পদ প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন, রাইবেনার বিরুদ্ধে কোনো আগের
মামলা না থাকায় জামিনের আবেদন করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আইনজীবী এই বিষয়েও নিশ্চিত
নন যে ঋণদাতাদের মধ্যে কোনো আরেকটি সেলেব্রিটি জড়িত আছেন কিনা।
এ
প্রসঙ্গে পোল মেজর জেনারেল তাসাপুম জানিয়েছেন, ১ ডিসেম্বর তার আইনজীবী আত্মসমর্পণের
প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেদিন রাইবেনাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি। পরে
পুলিশ তদন্ত শেষ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এখন
পর্যন্ত, অভিনেত্রী রাইবেনা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন,
ঋণ নেয়া প্রক্রিয়াটি তিনি অবৈধ হিসেবে জানতেন না। তিনি আত্মবিশ্বাসী যে, তিনি তার সব
ঋণ পরিশোধ করতে পারবেন।
মন্তব্য করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ আগস্ট) রাত ৯টা
২০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের কয়েক মিনিটেই শিক্ষার্থীদের
জনস্রোতে পালিয়ে গেছেন হাজারো আনসার সদস্য।
জানা গেছে, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক
সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে সচিবালয়ে আটকে রাখে আনসার সদস্যদের একটি দল।
এই খবরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন তারা। পেটুয়াদের
ভূমিকায় অবতীর্ণ হন আনসার সদস্যদের অনেকে। পরে স্রোতের মতো আসতে থাকেন শিক্ষার্থীরা।
তাদের ধাওয়ায় পালিয়ে যান আনসার সদস্যরা।
জানা যায়, মেনে নেওয়া হয়েছে তাদের যৌক্তিক দাবি। তারপরও আনসারদের একাংশ ঘেরাও করেন সচিবালয়। সেখানে আটকে রাখেন সমন্বয়কদের। সচিবালয় থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে করা লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান সেখানের পরিস্থিতি। এরপর পরই এক পোস্টে তিনি লেখেন, সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের নির্মমভাবে পেটাচ্ছে।
এর আগে বিকেলে কয়েক দফা
দাবিতে আন্দোলন করে আসা আনসার সদস্যরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান।
রাত সাড়ে ৮টার দিকে সমন্বয়ক
হাসনাত আবদুল্লাহ্ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি
আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।
মন্তব্য করুন


কুয়েতের
বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে রোববার (১ মার্চ) গভীর রাতে তিনটি মার্কিন যুদ্ধবিমান
ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড বা সেন্ট্রাল কমান্ড।
ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ আক্রমণসহ চলমান সক্রিয় যুদ্ধের সময় এই ঘটনাটি ঘটে।
খবর এএফপির।
আজ
সোমবার (২ মার্চ) সেন্ট্রাল কমান্ড জানায়, ‘অপারেশন এপিক ফিউরি-র সমর্থনে উড্ডয়নরত
তিনটি মার্কিন এফ-১৫ ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান কুয়েতের ওপর দিয়ে যাওয়ার সময় সম্ভবত
'ফ্রেন্ডলি ফায়ার' (মিত্রপক্ষের হামলা) এর শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে। ইরানি বিমান,
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণসহ এক সক্রিয় যুদ্ধের সময় মার্কিন বিমান
বাহিনীর এই যুদ্ধবিমানগুলো ভুলবশত কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়।’
সেন্ট্রাল
কমান্ড আরও বলেছে, বিমানের ছয়জন ক্রুর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তারা
সুস্থ আছেন।
সেন্ট্রাল
কমান্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। আমরা কুয়েতি
প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং এই চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ।’
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পুলিশ
এবং নির্বাচন কমিশনসহ প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা
করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
রবিবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন
তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়,
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাতে
তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট গণহত্যা
বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত বিষয়ে আলাপ করেন।
গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের নেওয়া
সংস্কার উদ্যোগে সহায়তায় আগ্রহের কথা জানান এবং বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে
অসাধারণ ভূমিকা নেওয়ায় ড. ইউনূসকে ধন্যবাদ জানান।
জুলাই-আগস্ট বিপ্লবের কথা উল্লেখ করে
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, এটা ছিল গোটা জাতির জন্য এক অনন্য আন্দোলন। তার সরকারের
প্রধান কাজ প্রত্যেকের জন্য একটা ভালো উদাহরণ স্থাপন করা। এটা দেশের অর্থনীতি এবং প্রায়
সকল প্রতিষ্ঠান সংস্কারের জন্য বিরাট সুযোগ।
গোয়েন লুইস পুলিশ প্রশাসনসহ নিরাপত্তা
বাহিনীর সংস্কার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার পুলিশের সংস্কারের
সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
ড. ইউনূস বলেন, সরকার সারা দেশে সমন্বিত
তথ্যপ্রযুক্তি পদ্ধতি স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। এটি দেশে হয়রানি এবং দুর্নীতি হ্রাস
করবে। নির্বাচন পদ্ধতি সংস্কারে সরকার একটি কমিশন গঠন করেছে। সুতরাং আগামীতে অবাধ ও
সুষ্ঠু নির্বাচন হবে।
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত
বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, জুলাই ও আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড
এবং ধ্বংসযজ্ঞ নিয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএলও আহত এবং মানসিক ট্রমাতে থাকা ক্ষতিগ্রস্তদের সহায়তা
করছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বিষয়ে
গোয়েন লুইস বলেন, বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের বন্যা
পরবর্তী পুর্নবাসনে সহায়তা হিসেবে ৪ মিলিয়ন ডলার সরবরাহ করেছে।
তিনি বলেন, বন্যায় বাংলাদেশে প্রায়
১৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন সংস্থা
ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেছে জাতিসংঘ।
দক্ষিণ এশিয়ায় আগাম বন্যা সতর্কতার
জন্য একটি প্রতিষ্ঠান স্থাপনে জাতিসংঘের সহায়তা চান ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের আবাসিক
সমন্বয়ক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আলাপ করেন।
তিন পার্বত্য জেলায় জাতিসংঘের সংস্থাগুলো
যে সাহায্য কাজ করেছে, তার চিত্র তুলে ধরেন গোয়েন লুইস।
রোহিঙ্গা ইস্যুতে আলাপকালে ড. মুহাম্মদ
ইউনূস রোহিঙ্গা শিশুদের জন্য অধিকতর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে জাতিসংঘের সহায়তা চান।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান
ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন।
রবিবার
(৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিজেই নিশ্চিত করেন নানা আকুফো-আদো।
এক
বার্তায় তিনি বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত
একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে জনগণের স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা
প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের
অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
জনগণের
কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে এসব গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান
তিনি।
এর
আগে গত ৪ ফেব্রুয়ারি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসে। দলটি আগামী ১৮
ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ মূল্যায়ন
করবে।
বাংলাদেশে
নির্বাচন পর্যবেক্ষণে আসা এই বিশেষ দলটি আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন
প্রকাশ করার কথা রয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কার-নির্বাচনী রোডম্যাপ ঘোষণা
হলে সংশয় কেটে যাবে।
আজ
শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ
আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। পরে রাত সাড়ে ৯টার
দিকে প্রেস ব্রিফিং করেন।
সেখানে
তিনি বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। তার
ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়। সেই বৈঠক থেকে প্রধান
উপদেষ্টা একটি মেসেজ জাতিকে দিতে চেয়েছিলেন।
জামায়াতের
আমির ডা. শফিকুর রহমান বলেন, তিনি (প্রদান উপদেষ্টা) সেটা দেননি। কিন্তু এটা খুব দ্রুত
সমাজে ছড়িয়ে পড়ে। যে কারণে এক ধরনের আশঙ্কা বিরাজ করে। আমরা সেটাকে আমলে নিয়েছি।
একই সময়ে একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিদের দাবি নিয়ে অবস্থান নিয়েছেন। আরেক
জায়গায় অন্যরা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে বিষয়টা কিছুটা
কষ্টের ও বিরক্তির। যে কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারে বিবেচনা করবেন এমনটি প্রকাশ
করেছিলেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। দেশে একটা পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছে সরকারের তাদের পরিচয় হলো তারা কোনো দলকে ধারণ করবে না। এটাই হওয়া উচিত নয়। আমাদের সবার দাবি ছিল অর্থবহ একটি সংস্কার হবে। এই সংস্কার ও বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে। এই নির্বাচনের সুস্থ মাঠ থাকবে, যারা অংশগ্রহণ করবে তারা ষড়যন্ত্রের শিকার হবে না, পেশী শক্তির প্রবণতা থাকবে না। সাড়ে ১৫ বছর জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এবার তারা ভোট দিতে পারবে সেটা নিশ্চিত হবে এটাই ছিল আমাদের দাবি।
জামায়াতের
আমির আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে কয়েকবার বলেছেন, নির্বাচন তিনি দিতে চান
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। কিন্তু সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ
দেননি। দিন মাস ঘোষণা করেননি এটাকে কেন্দ্র করে। আমরা বলেছি, দুটি বিষয় স্পষ্ট করা
দরকার- গ্রহণযোগ্য সংস্কার হতে হবে, এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমরা মনে করি, সংস্কার
ও নির্বাচনী রোডম্যাপের ঘোষণা হলে অনেকটাই সংশয় কেটে যাবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় এবার কাঁচাবাজার পরিদর্শন করলেন কৃষি, মৎস্য এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর রাজগঞ্জ কাঁচাবাজার পরিদর্শন করে বাজারের দর-দামের খোঁজ নেন তিনি। এ সময় তিনি নিজেও কাঁচা শাক-সবজি ক্রয় করেন।
জানা গেছে, মন্ত্রী ইয়াছিন ছুটির দিনে কুমিল্লা নগরীর নিত্য প্রয়োজনীয় পণ্যের দর-দামের খোঁজ নিতে নিজেই বাজারে চলে আসেন।
এর আগে এদিন সকালে তিনি রাজগঞ্জ মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের খোঁজ নেন এবং নিজের বাসার জন্য দেশীয় মাছ কেনেন।
দুপুরে পরিদর্শনকালে তিনি তরকারির বাজার দরের খোঁজ নেন। এ সময় অতিরিক্ত মূল্য না নেওয়া ও সাধারণ ভোক্তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদেরকে দেশীয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ক্রয়-বিক্রয়ের পরামর্শ দেন।
মন্তব্য করুন