

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজ এলাকায় আজ বুধবার (১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নোহা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির নাম মো. গফুর শেখ (৪২)। তিনি শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার বাসিন্দা এবং একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত তানভীর হোসেন জনিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়। অপর আহত অজয় সিং বর্তমানে মৌলভীবাজারের লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হলো একটি নোহা (ঢাকা মেট্রো চ ৫১-৭৩৫০) এবং একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১১-৯৩৯৫)। মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় জড়িত সবাই শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী। এদিকে দুর্ঘটনার বিষয়ে শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ওসি মো: সাইফুর রহমান জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই । আহতদের নিয়ে যাওয়ার সময় রাস্তায় একজন নিহত হন। বাকি দুজনকে সাময়িক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। একজনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ত মানে তিনি আইসিইউতে আছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত আহতদের সুস্থতা কামনা করেছেন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার দল জাতীয়তাবাদী দল কুমিল্লা ৯ আসনে আমাকে ধানের শীষের প্রতীকের সালাম নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করার পরে ধানের শীষ আমার হাতে দিল, ধানের শীষের পবিত্রতা রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে ওয়াদাবদ্ধ আপনার আমানত এই লাকসাম মনোহরগঞ্জের মানুষ অক্ষরে অক্ষরে পালন করবে। সততা-নিষ্ঠার সহিত কাজ করে প্রমাণ করে দেবো যে আমরা আমানতের খেয়ানত করি না।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে লাকসামের কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর যে জুলুম-নির্যাতন করেছে, সরকার পতনের পর আমরা কিছুই করিনি। আমাদের কোনো কর্মী কারও কোনো ক্ষতি করেনি। আমরা হিংসাত্মক রাজনীতি করি না।
তিনি বলেন, আওয়ামী লীগ এতবড় বিশ্বাসঘাতক, নিজের প্রতিও তাদের কোনো বিশ্বাস ছিল না। না থাকার ফলশ্রুতিতে, তারা দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, আমি- ডামি ইলেকশন করেছে। আওয়ামী লীগ যারা করে তারাও কিন্তু ভোট দিতে পারেনাই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের কেনা গোলাম। হিন্দু মানেই নৌকায় ভোট দিবে, এটা একটা ডাহা মিথ্যা কথা। কে কোথায় ভোট দেবে এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার চিন্তা-চেতনা, আপনার বিচার-বিশ্লেষণ। আমি যদি আপনাকে বুঝাতে পারি তাহলে আপনি আমাকে ভোট দিবেন।
বিএনপির এই প্রার্থী বলেন, আরেকটি দল (জামায়াত) বলে যে আমরা আপনাদেরকে নিরাপদ রাখবো। হিন্দুদের জন্ম যেখানে আমার জন্ম সেখানে, পাশাপাশি জন্ম। তাহলে তুমি কে হিন্দু কে নিরাপদ রাখার? হিন্দু বাড়ি পাশে মুসলমান বাড়ি হয়ে আমরা তো থাকতেছি। যুগ যুগ ধরে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে। এখন একটি দল বলে আমরা আপনাদেরকে দেখে রাখবো ভোট দেন। এগুলো ডাহা মিথ্যা কথা। তাদের কথায় বিভ্রান্ত হবেন না।
মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় ইউনিয়ন মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ময়মনসিংয়ের এক তরুণীর সঙ্গে কুমিল্লার
নাঙ্গলকোটের আরিম নামে এক তরুণের ৬ মাস আগে রং নাম্বারে পরিচয় হয় । তারপর ঢাকায় বিয়ে
করে।
এরপর স্ত্রীকে নিয়ে আরিফ কুমিল্লার
নাঙ্গলকোটে তার গ্রামের বাড়িতে আসলে পরিবার এ বিয়ে মানতে অস্বীকৃতি জানায়। পরে বাড়ি
থেকে বের হয়ে স্ত্রীকে রেলস্টেশনে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ। স্ত্রীর দাবি নিয়ে
সেই তরুণী এখন অনশন করছে স্বামীর বাড়িতে।
প্রেমিক আরিফ (২১) কুমিল্লার নাঙ্গলকোট
উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।
শুক্রবার দুপুরে ভুক্তভোগী তরুণী জানান,
৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। তারপর প্রেম। আরিফের
সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয়। এরপর প্রেমিক
তাকে নিয়ে রেলস্টেশনে যায়। সেখানে রেখে পালিয়ে যায় আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে
অনশনে বসেছেন তিনি। স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
আরিফের মা সেলিনা বেগম জানান, মেয়েটি
যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী
বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া
হবে।
মন্তব্য করুন


দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তাই সতর্কতা সংকেত তোলা হয়েছে ওই সব এলাকার নদীবন্দরগুলোতে।
সোমবার (১৫ জুলাই) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানায়, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।
মন্তব্য করুন


দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন, কুমিল্লার কালাকচুয়ায় মিয়ামি লেজার রিসোর্ট হোটেলের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্না বেগম, ছেলে সাইফ, মেয়ে লাবিবা এবং গাড়িচালকের মৃত্যু গভীরভাবে নাড়া দিয়েছে সবাইকে। এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র চালক বা ভাগ্যের ওপর দোষ চাপিয়ে দায় এড়ানো যায় না। মিয়ামি লেজার রিসোর্ট হোটেলেরও দায় রয়েছে।হোটেলে প্রবেশ ও বের হওয়ার পথ সরাসরি মহাসড়কের সাথে যুক্ত এবং সেখানে বিপজ্জনক মোড়, দৃষ্টিসীমার সমস্যা বা নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি রয়েছে ।
আবুল কাশেম হৃদয় বলেন, হোটেলটির সামনে মহাসড়কের অংশে একটি ঝুঁকিপূর্ণ মোড় রয়েছে। দ্রুতগতির যানবাহন এখানে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। হোটেল থেকে গাড়ি বের হওয়ার সময় দূরের যানবাহন স্পষ্ট দেখা যায় না, আবার ঢাকামুখী গাড়িগুলো লিঙ্ক রোড দিয়ে ঢোকার সময়ও তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি।
তিনি আরও বলেন, ব্যবসা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে মানুষের জীবনের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়। তাদের উচিত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। অবহেলা ও অব্যবস্থাপনা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই ঘটনা তার প্রমাণ।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা হতে ৩৬ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৬ নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। ঝিনাইদহ জেলার সদর থানার ব্যাপারীপাড়া গ্রামের মোঃ হাশেম আলী এর ছেলে মোঃ আশরাফুল (৩৫); ২। একই থানার নতুন কোর্ট পাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির এর ছেলে মোঃ মুক্তার হোসেন (৩০) এবং ৩। গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার কানুড়িয়া গ্রামের মোঃ জহুর আলী শেখ এর ছেলে মোঃ সুমন শেখ (২৪)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৬ নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খাসেরহাট (মিস্ত্রিপাড়া) গ্রামের ফাইজ উদ্দীন এর ছেলে মোঃ মুকুল (২৯)।
র্যাব জানায় প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ ঝিনাইদহ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,প্রতিবেদন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলায় অংশ নেন প্রাক্তন ফুটবলার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ আফাজ উদ্দিন, এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি।
প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সবুজ দলের অধিনায়ক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
কাকভেজা বৃষ্টিতে খেলায় মেতে উঠেন বিভিন্ন পেশার এ মানুষেরা।
মন্তব্য করুন


মন্তব্য করুন


কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা ।
গতকাল (৯ জুন) রাতে জেলা গোয়েন্দা
শাখা, কুমিল্লার এসআই উক্যমং রাখাইন তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী
মডেল থানাধীন ১নং কালির বাজার বাইতুন সালাম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে
৩টি বস্তার ভিতরে মোট ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শুভপুর এলাকার আব্দুল জলিল এর ছেলে
মোঃ সুমন(৩৫)।
উক্ত ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড়ে কুরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে অনুষ্ঠিত বিশেষ দোয়া-মাহফিলে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য মোনাজাত করা হয়। এতে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জাসাস মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ভূইয়া।
এ ছাড়া অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিন গত ১১ দিন ধরে ধারাবাহিকভাবে করআন খতম, দোয়া, খাবার বিতরন, পশু সদকাসহ ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারি সন্দেহে সায়েম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে । এ ঘটনায় রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় কয়েকজন ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে গেলে স্থানীয় যুবকরা পুলিশের গাড়ির উপর হামলা করে। পরে আরো সেনাবাহিনী ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার ( ২১ আগষ্ট) বিকেলে বিসিক শিল্প নগরী এলাকার এস. আলম ষ্টীলের ব্যানারে জান্নাতুল ফুড প্রোডাক্ট মিলে গণপিটুনিতে তাকে হত্যা করা হয়।
নিহত সায়েম সদরের দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটো রিক্সা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের মূল বাড়ি রংপুর জেলায়।
ঘটনার পর ওই কোম্পানির কর্তৃপক্ষ পলাতক রয়েছে। কোম্পানির ভিতর শনপাপড়ি তৈরি করে বাজারে বিপণন করা হতো।
স্থানীয় সূত্র জানায়, শন পাপড়ি খাবার জন্য ওই মিলে গেলে তাকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তবে স্থানীয় সূত্র জানায়, সায়েম ও সাকিব এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত।
মন্তব্য করুন