পাহাড় ধসে প্রাণ গেল মা ও ৩ ছেলে-মেয়ের

পাহাড় ধসে প্রাণ গেল মা ও ৩ ছেলে-মেয়ের
সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মাটির দেয়াল চাপায় মা ও ৩ ছেলে-মেয়ে নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) ও ২ মেয়ে সাদিয়া বেগম (১১) ও নিলুপা বেগম (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ।

চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাস করা একই পরিবারের ৪ জন নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানের মাটি সরিয়ে ৪জনের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, পাহাড়ের একটি অংশ ধসে বাড়ির পাশে পড়লে দেয়াল ধসে ওই পরিবারের সবাই মাটি চাপা পড়েন। এতে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

১

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

২

স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ, ঘরে মিলল ফাহিমার নিথর দেহ

৩

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি

৪

পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা

৫

কুমিল্লার লালমাইয়ে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

৬

বিয়ের চার মাস পর সন্তান প্রসব স্ত্রীকে তালাক দিলেন স্বামী

৭

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

৮

কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার

৯

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

১২

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং