বর্ণাঢ্য আয়োজনে কুবিতে কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে কুবিতে কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠিত
সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় র‌্যালি, কেক কাটা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান মালার শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. মাসুদা কামাল,  ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল মাহবুব।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী আগত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই দিনে আমি ঘোষণা দিচ্ছি, ২০২৫ সালের শুরুতেই দ্বিতীয় সমাবর্তন করবো। উচ্চ শিক্ষা ও গবেষণায় জোরদার করার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু করার। আমাদের ২৩ শতাংশ শিক্ষর্থীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। আমরা চেষ্টা করবো আগামী এক বছরের মধ্যেই নতুন ক্যাম্পাসের চারটি হল খুলে দেওয়ার জন্য, যেন আবাসন ব্যবস্থা কিছুটা হলেও লাঘব হয়।

সম্মানিত অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, একজন শিক্ষার্থীর জন্য তার বাবা-মায়ের যে অবদান সেটি কখনো ভুলার নয়। বিশ্ববিদ্যালয় একটা রঙিন জায়গা। একরাশ রঙিন স্বপ্ন নিয়ে তোমরা এখানে পা রেখেছো। এই রঙিন স্বপ্ন পূরণে তোমরা চলার পথে অনেক ভালো কিছু দেখবে, পাশাপাশি অনেক খারাপ কিছুও দেখবে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি হয়েছো, তোমাদের এখনই লক্ষ্য ঠিক করতে হবে। তাহলেই তোমার চলার পথ মসৃন হবে। আমরা চাই, তোমরা নবীন শিক্ষার্থীরা  লক্ষ্য ঠিক করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাও।

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

১

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ

২

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেফতার

৩