বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংগৃহিত ছবি

রাজধানীর উত্তরার এক বাসায় সম্প্রতি অতিরিক্ত চেতনানাশক দেওয়ার কারণে মৃত্যু হয় ওই বাসার বৃদ্ধার। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, সে ভিন্ন ভিন্ন নামে বাসায় কাজ নিয়ে সুযোগ বুঝে চেতনানাশক ওষুধ খাইয়ে চুরি করে পালিয়ে যায়। এখন পর্যন্ত ৭ থেকে ৮টি ঘটনা ঘটিয়েছে ওই গৃহকর্মী।

সোমবার (২৭ এপ্রিল) পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি জানান, কখনও বিলকিস, কখনও রিনা আবার কখনও শিউলি-- এমন ভিন্ন ভিন্ন পরিচয়ে গৃহকর্মী হয়ে ঢুকত ওই গৃহকর্মী। বিশ্বাস অর্জন করত সহজেই। তারপরই ভয়ংকর হয়ে উঠতো সে। সুযোগ বুঝে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হত পরিবারের সদস্যদের। এরপর লুটে নিত স্বর্ণালংকার ও নগদ অর্থ। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর উত্তরায় এক বাসায় অতিরিক্ত চেতনানাশক ওষুধ খাওয়ানোর ফলে প্রাণ হারান এক বৃদ্ধা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি গাজীপুর থেকে তাকে গ্রেপ্তারের পর বেড় হতে থাকে রহস্য।

মো. এনায়েত হোসেন মান্নান জানান, বিলকিসের নেই কোনো জাতীয় পরিচয়পত্র। এ কারণে দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিল সে। এর আগেও রাজধানীসহ বিভিন্ন জায়গা ৭ থেকে ৮টি চুরির ঘটনা ঘটিয়েছে বিলকিস। চুরির কাজগুলো একাই করত বিলকিস। তবে স্বর্ণালংকারের ক্ষেত্রে সে ভিন্ন ভিন্ন পন্থা বেছে নিত।

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচায়পত্র মিলিয়ে দেখাসহ জনগণকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

আর কতদিন থাকতে পারে শৈত্যপ্রবাহ জানালেন আবহাওয়াবিদ

ছবি

 দেশজুড়ে বিরাজমান শীতল পরিস্থিতি আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। এ বিষয়ে তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশ্লেষণমূলক পোস্ট প্রকাশ করেন।পোস্টে তিনি উল্লেখ করেন, সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী চার দিন সারাদেশে একই ধরনের কুয়াশা ও ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে বলে তিনি ধারণা দেন।পলাশ জানান, সোমবার দুপুর ২টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া কুয়াশার চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, দেশের ৬১টি জেলার আকাশে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশ, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের কয়েকটি এলাকায় তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। অধিকাংশ জেলায় দুপুর ৩টার আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং অনেক জায়গায় সারাদিন সূর্য আড়ালেই থাকতে পারে। এছাড়া মঙ্গলবার দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।এ অবস্থায় নৌযান চলাচলে বিশেষ সতর্কতার আহ্বান জানান তিনি। তার মতে, সন্ধ্যার পর থেকে সারাদেশের নদ-নদীর ওপর মাঝারি থেকে অত্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। ফলে সব ধরনের নৌযানকে ধীরগতিতে এবং বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা ও মেঘনা নদীর ওপর কুয়াশার ঘনত্ব বেশি থাকার আশঙ্কা রয়েছে।এছাড়া সন্ধ্যা ৭টার পর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়তে পারে বলে জানান তিনি। এসব অঞ্চলের সড়ক ও মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে গতি নিয়ন্ত্রণ করে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পঞ্চগড়–রংপুর–বগুড়া–সিরাজগঞ্জ–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কে কুয়াশার প্রভাব বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

ভারত থেকে এসেছে পিঁয়াজ, বিক্রি হবে ৪০ টাকা কেজিতে

সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সাথে আমদানিকৃত ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)-এর ১৬৫০ মেট্রিক টন পিঁয়াজ সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি।

এর আগে, গতকাল রবিবার (৩১ মার্চ) বিকেলে ভারত থেকে ৪২টি রেলওয়ে ওয়াগনে এ পিঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা এসে পৌছায়। এরপর কাগজ পত্র যাছাই বাচাই শেষে রাত্রে সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা হয়।

সোমবার(১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পেয়াজ নিয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় রেলওয়ে ওয়াগনগুলো। সকাল ৯টা থেকে পিঁয়াজ খালাস করা শুরু হয়। খালাসকৃত পিঁয়াজ ঢাকা, গাজিপুর ও চট্টগ্রামের নির্দিষ্ট জায়গা থেকে টিসিবি এর মাধ্যমে ভোক্তাদের কাছে ৪০ টাকা কেজি দরে বিক্রিকরা হবে। এতে প্রায় ৩০টি জেলায় পিঁয়াজের মুল্য স্থিতিশীল হবে।

টিসিবি ডিলার আব্দুর রব রাইস এজেন্সির মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, তিনি ঢাকা উত্তর ও দক্ষিনের নিয়মিত ডিলার। টিসিবির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থান থেকে ভোক্তাদের মাঝে ৪০ টাকা করে পিঁয়াজ বিক্রি করা হবে এবং একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি করে নিতে পারবেন।

টিসিবি'র অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে ভারত সরকারের সাথে টিসিবির কর্তৃক ৫০ হাজার মেট্রিক টন আমদানির প্রথম চুক্তি হিসাবে ১৬৫০ মেট্রিক টন পিঁয়াজ সিরাজগঞ্জে পৌছানোর পর ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে। তার মধ্যে ১০০০ মেট্রিক টন পিঁয়াজ ঢাকা জেলায় ১০০ জন ডিলার এবং বাকী ৬৫০ মেট্রিক টন পিঁয়াজ গাজিপুর ও চট্রগ্রামে পর্যায়ক্রমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ এনসিপির

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জন্য বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ‘শাপলা কলি

আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে, তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান এনসিপি নেতা নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

নাহিদ উল্লেখ করেন, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছে।

গণভোটের প্রশ্ন যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। এছাড়া নির্বাচনে অপতথ্য বা ভুল তথ্যের বিস্তার রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। নাহিদ বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

জুলাই শহীদদের কবর জিয়ারত করে চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রার সূচনা

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা শুরু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দর্জিপাড়া গ্রামে গিয়ে ইশমামুলের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ।

এরপর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করা হয়। পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘ইশমামুল হকরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষিত যে সংস্কার, সেটির বাস্তবায়ন সম্ভব হবে।’ সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।’

তিনি বলেন, শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়েই এনসিপির নির্বাচনী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হলো।

এ সময় তার সঙ্গে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম-৮ আসনে এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে লোহাগাড়া উপজেলায় পৌঁছান আসিফ মাহমুদসহ এনসিপির নেতারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির লোহাগাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।

এনসিপির নেতারা জানিয়েছেন, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীদের জন্যও পদযাত্রায় ভোট চাওয়া হবে।

এনসিপি সূত্রে জানা গেছে, জিয়ারতের পর চট্টগ্রাম-৮ আসনে বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফের নির্বাচনী পথসভাসহ প্রচারণায় অংশ নেন আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

স্থানীয় সরকার নির্বাচন এখনই সম্ভব : সংস্কার কমিশন

স্থানীয় সরকার নির্বাচন এখনই সম্ভব : সংস্কার কমিশন
সংগৃহীত

স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের সুপারিশের একটি সারসংক্ষেপ গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়।

ঐ সারসংক্ষেপে সুপারিশ করে বলা হয় স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে এবং এ মুহূর্তে করা সম্ভব। তা না হলে নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার সৃষ্ট হতে পারে। জুলাই গণঅভ্যুত্থান-এর পরবর্তী সময়ে দেশে কার্যত কোনও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই।

গত ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, বিআইএসএস-এর পরিচালক ড. মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি।

কমিশনের মতে, বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনও সুযোগ সৃষ্টি হয়নি। এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। প্রস্তাবিত ‘স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে সমাপ্ত করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে বলে মনে করেন কমিশন।

সংস্কার কমিশন বলছে, এসব নির্বাচন অনুষ্ঠানে পাঁচ বছরে মাত্র একবার সর্বোচ্চ দেড় থেকে দুই মাস সময়ের প্রয়োজন হতে পারে। এতে করে নির্বাচন ব্যবস্থাটিও ব্যয় সাশ্রয়ী ও সময় সাশ্রয়ী হবে। অভিন্ন বা সমন্বিত দুইটি স্থানীয় সরকার আইনের খসড়া এ কমিশন প্রস্তাব আকারে পেশ করছে। যা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ আকারে প্রণয়ন করতে পারে, অথবা পরবর্তীতে নির্বাচিত সরকার আইন আকারে প্রণয়ন করতে পারে।

সংস্কার কমিশন জানান, এ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্য ও সেবা প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন থাকবে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের আত্মত্যাগ করতে হয়েছে অনেক। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এ আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়।

তিনি আরো বলেন, পৃথিবীর প্রায় সব দেশে নানান দেশের নানান ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করে। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘণ্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু তবু সে ভাষা তার মাতৃভাষায় পরিণত হয় না। জাতি-ধর্ম নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও এ চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিকতার সূত্রে ২০০১ সালের ১৫ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এই ধারণার কোনো ভিত্তি নেই। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব থেকে নানান ভাষায় অভ্যস্ত হয়ে যায়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এমন কোনো চিন্তা তাদের কারও মাথায় আসে না।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে যাচ্ছি। এর জন্য মূলত নিত‍্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান- সরাসরি জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। সেই ভাষা প্রথম শ্রবণে যতই রূঢ় মনে হোক না কেন তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত‍্যন্ত নমস‍্য ভাষায় পরিণত হতে পারে। যদি সে ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

প্রবাসীদের গুজব সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক–সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে সরকার এখন প্রবাসীদের নিজস্ব ব্যবহারযোগ্য ফোন ছাড়াও বিদেশ থেকে অতিরিক্ত দুইটি নতুন মোবাইল আনার সুযোগ দিচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, ফোন রেজিস্ট্রেশন নিয়ে কোনো নতুন আইন করা হয়নি, অথচ সামাজিকমাধ্যমে এ নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। গুজব ও ভিত্তিহীন প্রচারণা থেকে দূরে থাকতে তিনি প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ব্যাখ্যা দেন যে, বিদেশ থেকে একাধিক ফোন আনলেই ট্যাক্স দিতে হবে—এমন কোনো নতুন নিয়ম চালু হয়নি। পূর্বের সরকার যেখানে প্রবাসীদের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে দিত, বর্তমান সরকার সুবিধা বাড়িয়ে দুইটি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ, প্রবাসীরা এখন ব্যক্তিগত ফোনসহ মোট তিনটি ডিভাইস আনতে পারবেন। তবে যদি দুইটির বেশি নতুন ফোন আনা হয়, তাহলে শুধু অতিরিক্ত সেটের জন্যই শুল্ক দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমেই এই নতুন সুবিধা কার্যকর হচ্ছে।

তিনি আরও জানান, এই সুবিধা কেবল তাদের জন্য যারা বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে গেছেন। অন্য যাত্রীদের ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকবে।

ফোন রেজিস্ট্রেশন প্রসঙ্গে উপদেষ্টা জানান, নতুন কোনো আইন না হলেও ১৬ ডিসেম্বর থেকে দেশে যে কেউ নতুন মোবাইল ব্যবহার করলে ৬০ দিনের মধ্যে সেটি নিবন্ধন করতে হবে—এটি দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। অপহরণ, হুমকি, চাঁদাবাজি কিংবা অবৈধ অনলাইন জুয়া নিয়ন্ত্রণের মতো অপরাধ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর লক্ষ্য কাউকে হয়রানি করা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, গুজব ও গিবত ইসলামের দৃষ্টিতে মারাত্মক পাপ। কেউ কেউ মিথ্যা প্রচার করছে যে প্রবাসীরা নাকি দেশে সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন—যা সম্পূর্ণ মিথ্যা। তিনি এসব অসত্য ও কুৎসামূলক প্রচারণা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে করে অপরাজিত শিরোপা জিতল বাংলাদেশ

ফাইল ছবি

প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের অভিষেক আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দল।

আজ রোববার (২৫ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৭ দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

গত পরশু ভারত-ভুটান ম্যাচ ড্র হলে আজকের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হতে পারতেন সাবিনারা। কিন্তু ওই ম্যাচে ভুটান জেতায় শিরোপা নিশ্চিতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নারী ফুটসালে মালদ্বীপ সবচেয়ে দুর্বল শক্তির দল হওয়ায় বাংলাদেশের জয় অনুমেয়–ই ছিল।

ককের নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নেমেছিল ‘ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাবিনা-মাসুরারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ৮ গোল করে। এই টুর্নামেন্টে এটাই কোনো দলের সর্বোচ্চ গোলের কীর্তি।

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিলেন সাবিনারা। তবে ম্যাচে প্রথম গোলটা করেছে মালদ্বীপই। তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে বল যায় বাংলাদেশের জালে। তবে সমতাসূচক গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে।

ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করেন সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। তবে এই সুযোগটা সাবিনা কাজে লাগাতে পারেননি। ১৩ মিনিটে আবার ফ্রী কিক পায় বাংলাদেশ। এবার আর ভুল করেননি সাবিনা, সরাসরি শটে জাল কাঁপান অধিনায়ক।

বাংলাদেশও ম্যাচে ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। একের পর এক গোল হজম করেছে। ২০ মিনিট দৈর্ঘ্যের প্রথমার্ধে আরও চারটি গোল করে বাংলাদেশ। ৬–১ স্কোরলাইনে সাবিনার মতো জোড়া গোল করেন লিপি আক্তারও।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ করে ৮টি গোল। এর মধ্যে ম্যাচের ২২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ‎‎এক মিনিট পর বাংলাদেশকে অষ্টম গোলটি এনে দেন মাতসুশিমা সুমাইয়া। ২৬ মিনিটে সাবিনা নিজের নামের পাশে আরেকটি গোল যোগ করেন।

ম্যাচ শেষ হওয়ার আগে মালদ্বীপকে আরও পাঁচ গোল দিয়েছে বাংলাদেশ। দশম ও ১১ নম্বর গোলটি করেন নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার। ৩১ মিনিটে কৃষ্ণা উদযাপন করেন বাংলাদেশের ১২তম গোল। মালদ্বীপের কফিনে শেষ দুটি পেরেক ঠুকেছেন মেহেরুন আক্তার ও মাসুরা।

বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন সাবিনা খাতুনের এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা ১৩। বাংলাদেশের প্রতি ম্যাচে ধারাভাষ্যকার সাবিনার প্রশংসা করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ টানা দুই বার সাফ ফুটবলের পর ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে।

২০১৮ সালে ফুটসালে বাংলাদেশের মেয়েদের পথচলা শুরু হয়। সে বছর কোচ গোলাম রব্বানীর অধীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটসাল দল। এরপর দীর্ঘ ছয় বছর কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন শুরু করে।

প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশে ও দেশের বাইরে অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে এই চ্যাম্পিয়ন দল। মেয়েদের পাশাপাশি ব্যাংককে চলছে ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। তবে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আগামীকাল (২৫ ডিসেম্বর)বড়দিন উপলক্ষ্যে দেওয়া আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বাণীতে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসববড়দিন উপলক্ষ্যে সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যীশু খ্রিষ্টের অন্যতম ব্রত। মহামতি যীশু বিপন্ন অনাহারক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেন। তার জীবনাচরণ দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য তিনি মানব ইতিহাসে অমর হয়ে আছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়, ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

বাসায় গৃহকর্মী হয়ে ঢুকে সর্বস্ব লুট, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজাসহ ৪ জন

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

১০

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১২

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

১৩

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

১৪

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

১৬

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৭

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১৮

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

১৯

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

২০

আজ পবিত্র শবে বরাত: রহমত ও মাগফিরাতের রজনী

আজ পবিত্র শবে বরাত: রহমত ও মাগফিরাতের রজনী
সংগৃহীত

মহান আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাত লাভের আশায় আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে সরকার আজকের দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে।

হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই পবিত্র রাতটি মুসলমানদের কাছে ‘শবে বরাত বা ‘লাইলাতুল বরাত নামে পরিচিত। সৌভাগ্যের এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করবেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই রাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

বাণীতে তিনি বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা অর্জন করা সম্ভব। তওবা ও গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর অসীম অনুগ্রহ ও মাগফিরাত লাভের সুযোগ রয়েছে।

শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করছে। এ রাতে মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।