

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার দৌলতপুর ছায়াবিতান কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অদ্য ২৫শে এপ্রিল শনিবার সকাল ১০টায় সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছায়াবিতান জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা জাফর আহমেদ এবং দু'আ পরিচালনা করেন ছায়াবিতান জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা আবদুল্লাহ আল মুনির।
সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সোসাইটির সহ-সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো: মোস্তাক মিয়া, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো: শরিফুল ইসলাম ভূঁঞা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম মিলন, সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক এএম মামুনুর রশিদ অপু, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: গিয়াস উদ্দিন, মনিরুজ্জামান মজুমদার, মো: আনোয়ারুল কবির ভূঞা, মো: জয়নাল আবেদীনসহ সোসাইটির শতাধিক সদস্য। সভার ২য় পর্বে সোসাইটির সদস্যদের সন্তানদের যারা বিগত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এবং যারা বুয়েট, মেডিকেল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে এমন ১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সংবর্ধিতদেরকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি সরকারি চাকরিজীবিদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে সরকারিভাবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জায়গা বরাদ্ধ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা ১৩৪ জন। সেজন্য ঐতিহ্যবাহী এই সোসাইটির জলাবদ্ধতা নিরসন ও সার্বিক উন্নয়নের জন্য কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকের নিকট আবেদন জমা দিয়েছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কামনা করছি।
মন্তব্য করুন


টানা দ্বিতীয় দিনে জাপানে ভূমিকম্পের ঝড় অনুভূত হয়েছে। রোববার ৬.৭ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর সোমবার (১০ নভেম্বর) উপকূলীয় পূর্ব ইওয়াতে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজকের কম্পনটি স্থানীয় সময় বিকেল ৪:২৩ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১১.২ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
জাপানের আবহাওয়া সংস্থার ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
একদিন আগে, অর্থাৎ রোববার, একই প্রদেশে ৬.৭ মাত্রার মূল ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউও লক্ষ্য করা যায়। এছাড়া, মূল কম্পনের পরপরই ৫.৩ থেকে ৬.৩ মাত্রার কয়েকটি আফটারশকও আঘাত হেয়েছে।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের
সময় আলোচিত ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
ফারজানা সিঁথি।
এ
বিষয়ে সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব।
নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি।
জানা
গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার
প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে
দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০
সেশনের শিক্ষার্থী।
এর
আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে
দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ
ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন


প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
জন্য হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
আজ
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সংসদ ভোট ও গণভোটের
মক ভোটিং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অন্য কমিশনাররা ও ইসির
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি
বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা
দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে। আমরা অনুমানের ভিত্তিতে এগোতে চাই না।
বাস্তব অভিজ্ঞতা দেখে সিদ্ধান্ত নেবো। যদি মনে হয় বুথ বা পোলিং স্টেশন বাড়ানো প্রয়োজন,
আমরা তা করবো। খরচ নয়, ভোটারের সুবিধাই আগে।
তিনি
আরও বলেন, একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন, গণভোটের ব্যালটের কারণে প্রয়োজনীয় অতিরিক্ত
সময় কত, সব হিসাব আজকের অভিজ্ঞতা থেকেই বের হবে। যদি রিয়েল-টাইম মূল্যায়নে দেখা যায়,
বুথ বাড়ালে গণভোটসহ পুরো প্রক্রিয়া সময়মতো শেষ করা সম্ভব—তাহলে
বাড়ানো হবে। মক ভোটিংয়ে অনেক ভোটার গণভোটের হ্যাঁ–না বুঝতে পারছিলেন না এ বিষয়ে সিইসি
বলেন, এটা স্বাভাবিক। এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। মাত্র গত মঙ্গলবার অধ্যাদেশ
হয়েছে, এরপরই আমরা প্রক্রিয়া শুরু করেছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ আমরা সবাই মিলে
ব্যাপক প্রচারণা চালাবো।
প্রধান
নির্বাচন কমিশনার বলেন, গণভোটের চারটি প্রশ্ন ‘বান্ডেল’।
আলাদা করে প্রতিটি প্রশ্নে হ্যাঁ–না, দেওয়ার সুযোগ নেই। এটি আইনগত বাধ্যবাধকতা।
তিনি
আরও বলেন, সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বাংলাদেশের
আইন–শৃঙ্খলা কখনোই শতভাগ নিখুঁত ছিল না। বিচ্ছিন্ন ঘটনা সব
সময়ই থাকে। তবে আগের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত। সব আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়
করে কাজ করছি। হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তখনই বিস্তারিত
তারিখ জানা যাবে।
মন্তব্য করুন


সিঙ্গাপুরে
বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি
শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।
আজ
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি । পরে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে
বালাকৃষ্ণান লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিঙ্গাপুর সরকারের
পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার দীর্ঘ
রাজনৈতিক জীবন ও জনসেবা বাংলাদেশের উন্নয়নে একটি গভীর ছাপ রেখে গেছে।’
বালাকৃষ্ণান
২০০৫ সালে খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমরা ২০০৫ সালে
সিঙ্গাপুরে তার সরকারি সফর এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার প্রচেষ্টার
কথা স্মরণ করি। ওই সফর সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব এবং চমৎকার সহযোগিতার
ভিত্তি স্থাপন করেছিল।’সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
‘আমাদের চিন্তা ও সমবেদনা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।’
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করল কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় শাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। আজ ১২ জানুয়ারি ভোর ৫টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ০১টি অটোরিকশসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে, যার সর্বমোট দাম ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে ।
মন্তব্য করুন


ঢাকায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম
হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব
রুহুল কবির রিজভী।
আজ
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন
শেষে তিনি এ কথা বলেন।
রিজভী
বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা
থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত
হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী
খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন,
তাকে দেখে তিনি বাসায় যাবেন। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর
দলের।
এদিকে
দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির সর্বস্তরে
আনন্দের জোয়ার বইছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘনিয়ে আসায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত
নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান
ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ পরিদর্শনে আসছেন। তারা জানান, নেতাকে
বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি
সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে
করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করছে।
মন্তব্য করুন


আজ (৩ ডিসেম্বর) বুধবার ভোরে মেহেরপুরে ১টি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ নাহিদ হাসান নামে ছাত্রলীগের এক কর্মীকে নিজ বাড়ি থেকে আটক করেছে যৌথ বাহিনী।
থানা সূত্রে জানা গেছে, ভোরে যৌথ বাহিনীর অভিযানে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তার নামে মামলা দায়ের করে আদালতে পাঠানোর লক্ষ্যে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর অভিযান টিম।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নাহিদ হাসানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন


ইন্দোনেশিয়ার পাপুয়া ও পূর্ব নুসা তেঙ্গারা অঞ্চলে আলাদা দুটি নৌদুর্ঘটনায় অন্তত ২১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের উদ্ধারে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল রোববার (২৮ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার রাতে পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যানের পাদার দ্বীপের কাছাকাছি এলাকায় একটি পর্যটকবাহী নৌযান ডুবে গেলে চারজন স্প্যানিশ নাগরিক নিখোঁজ হন। অন্যদিকে, এর আগের দিন বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ রিজেন্সিতে সেরুই শহর থেকে ওয়াইন্ডুর উদ্দেশে যাত্রাকালে ২১ আরোহী নিয়ে চলা একটি স্পিডবোট তীব্র বাতাস ও উত্তাল সাগরের কবলে পড়ে ডুবে যায়। ওই ঘটনায় তিনজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও শনিবার বিকেলে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং বাকি ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। জাকার্তা গ্লোবের বরাতে জানা গেছে, দুই ঘটনার ক্ষেত্রেই নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে রোববারও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
বলেছেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরই
মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা
মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসীদের
উদ্দেশে বলেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি
আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা
দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো
শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে
চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি।
পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব
দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা
বাংলাদেশ নামে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা জানান, প্রবাসীদের জন্য একটি
বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি
এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন।
বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে
ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের
পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা
বড় অবদান রেখেছেন।
প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক ইউনূস বলেন, আমরা
এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরইমধ্যে নির্বাচনের
সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা
করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন
কমিশনারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।
সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি
সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের
গ্র্যাজুয়েট প্লাস ভিসা, যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ করা, বাণিজ্য-শিল্প
ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা
অধ্যাপক আসিফ নজরুল।
এ মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন পেশা, শ্রেণি,
সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
মন্তব্য করুন


সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে একটি মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহফিল উপলক্ষে আয়োজিত ওই মেলায় সকালে হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে দোকানিদের কাছে চাঁদা দাবি করে। দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়।এই ঘটনার প্রতিবাদ জানায় কাঁঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিলের আয়োজকরা। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) গুরুতর অবস্থায় থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন