

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পদ্মা নদীর একটি শাখায় ডিঙি নৌকা ডুবির ঘটনা ঘটেছে, যা দুজন কৃষকের প্রাণ কেড়ে নিয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নৌকায় চারজন কৃষক ছিলেন—আব্দুর রশিদ (৫৮), মামুন হোসেন (২৭), শরিফুল ইসলাম ও ইউসুফ আলী। তারা সবাই আখের ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকা মাঝপথে ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু আব্দুর রশিদ ও মামুন হোসেন ডুবে যান।
স্থানীয়রা দ্রুত পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, “নৌকা পারাপারের সময় দুজন কৃষক ডুবে যান। পরে মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জীবিত ফেরত কৃষক শরিফুল ইসলাম জানান, নৌকা মাঝপথে দুলছিল, যা নিয়ে তিনি নৌকা মালিক মামুনকে সতর্ক করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর নৌকা ডুবে যায়।
মন্তব্য করুন


চলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত গেল ২৪ ঘন্টায় আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গেল চার দিনে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু , চাঁদপুর :
চাঁদপুর জেলায় পরপর চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মতলব দক্ষিণ থানার চক্ষুষ অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহাম্মদ । আগষ্ট ,সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের ২০২৪ এর পরপর টানা চারবার জেলায় শ্রেষ্ঠ অর্জন করেন।
৭ ডিসেম্বর চাঁদপুর পুলিশ লাইন সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার মোঃ আব্দুল রকিব পিপিএম সালেহ আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী , সিনিয়র সহকারী পুলিশ,সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, মোঃ খাইরুল কবির, হাজিগঞ্জ সার্কেল পংকজ কুমার, কচুয়া সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য,সালেহ আহাম্মদ দির্ঘদিন যাবত মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট একই থানায় তাকে অফিসার হিসাবে পদোন্নতি দেওয়া হয়। তিনি আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে পর পর টানা চারবার জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হন। এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম ও সিনিয়র অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২৬ নভেম্বর রাতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
আসামী মোঃ বকুল মিয়া নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত
হতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো মিশুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ বকুল মিয়া (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত সামছু
মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে
দীর্ঘদিন ধরে জব্দকৃত অটো মিশুক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য
গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি
ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ
হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
মৃত দুই শিশু হলো: কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের মেয়ে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমর (৫)। নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী আর ওমর ছিল প্লে শাখার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় নাফিজা ও ওমর। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার পর একজনকে উঠাতে গিয়ে আরেকজন পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম।
মন্তব্য করুন


কুমিল্লায় ৪০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র্যাব-১১ সিপিসি-২।
৭ নভেম্বর রাতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন তৈলকুপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে
পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণের সময় আসামী
১। মোহসীন এবং ২। হৃদয় জীবন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের
কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা
হলো: ১। মোহসীন (৫৮) মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার ধীরপুর গ্রামের আবুল কাশেম এর
ছেলে এবং ২। হৃদয় জীবন (১৯) কুমিল্লা জেলার বুড়িচং থানার মিরপুর গ্রামের জাকির হোসেন
এর ছেলে।
র্যাব জানান, তারা
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা
সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়
করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল
অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের
অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,প্রতিবেদক :
কুমিল্লা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা ও উপজেলায় মনোনয়ন দাখিল করেন মোট ১১৪ জন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন পর্যায়ক্রমে
কুমিল্লা-১ (দাউদকান্দি–তিতাস) আসনে ১৪ জনের মধ্যে ১২ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ১৫ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন।
কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে ১৪ জনের মধ্যে ০৮ জন জমা দিয়েছেন। এই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১৬ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাজি জসিম উদ্দিন।
কুমিল্লা-৬ (সদর- সদর দক্ষিণ - সিটি করপোরেশন - সেনানিবাস ) আসনে ১৪ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
কুমিল্লা - ৭ (চান্দিনা) আসনে ০৯ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০ জনের মধ্যে ১০ জন জমা দিয়েছেন। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৮ জনের মধ্যে ১৫ জন জমা দিয়েছেন। এই আসনে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি'র মনোনীত পার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী।
কুমিল্লা -১০ ( নাঙ্গলকোট - লালমাই) আসনে ০৯ জনের মধ্যে ০৭জন জমা দিয়েছেন। এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি'র মনোনীত পার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুইঁয়া।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কামরুল হুদা। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এছাড়াও সকল আসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে পর্যায়ক্রমে কুমিল্লা জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন ১১টি সংসদীয় আসনে ১১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন । কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
মন্তব্য করুন


সুজন মজুমদার, কুমিল্লা :
কুমিল্লা জেলা বরুড়ার সাবেক সফল সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লাস্থ বরুড়া ছাত্র-ছাত্রী সংসদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় কুমিল্লা শহরের প্ল্যানেট এসআর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ বরুড়া ছাত্র-ছাত্রী সংসদের উপদেষ্টা আবু নাসের মানিক। তিনি বলেন, “বরুড়া উপজেলার শিক্ষার্থীরা কুমিল্লায় পড়াশোনা করছে নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। কিন্তু অনেকে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মধ্যে পড়ে পিছিয়ে যায়। আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা শোনা এবং একে অপরকে সহযোগিতা করা। সংগঠনকে গতিশীল করতে সবাইকে আন্তরিকভাবে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কল্লোল। তিনি বলেন, “ছাত্র-ছাত্রী সংসদ কেবল নামেই নয়, কাজে যেন বরুড়ার গৌরব ধরে রাখে — এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহেল পারভেজ, প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক রিপন, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ ইমরান, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন পন্ডিত ও বর্তমান সদস্য সচিব ডা. নাজমুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন এনাম মজুমদার, মানিক হোসেন, নূর নাহার মুক্তা, জুথি আক্তার, শরিফ হোসেন ও মেহেদি হাসানসহ আরও অনেকে। তারা কুমিল্লায় অবস্থানরত বরুড়ার ছাত্র-ছাত্রীদের বাসস্থান, পড়াশোনা, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে নানা মতামত তুলে ধরেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৮ কেজি গাঁজা এবং ৭৩ বোতল ফেন্সিডিলসহ দুইজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার (১৫ অক্টোবর)
সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
আসামী ১। মোঃ মেহেদী হাসান (২২) এবং ২। মোঃ পারভেজ (২৪) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক
পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজি বাইক (অটো) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ মেহেদী হাসান (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সাতরা গ্রামের মোঃ আলমগীর
এর ছেলে এবং আসামী মোঃ পারভেজ (২৪) একই গ্রামের মোঃ শাহীন এর ছেলে।
র্যাব জানান, আসামীদ্বয়কে
জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত ইজি বাইক (অটো)টি ব্যবহার করে
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা’সহ অন্যান্য জেলায়
মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১
এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের
মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় সার্কেল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে কুমিল্লা জিমনেসিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কাবাডি প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের ৮টি সার্কের টিম অংশ গ্রহন করে। দুটি গ্রুপে নক আউট পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর ও দক্ষিন জেলার চৌদ্দগ্রাম সার্কেল, সদর দক্ষিন সার্কেল, লাকসাম সার্কেল, সদর সার্কেল, হোমনা সার্কেল, দাউদকান্দি সার্কেল, দেবিদ্বার ও মুরাদনগর সার্কেল টিম অংশ নেয়। ১৫ ফেব্রুয়ারি ৩ টায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি ও কুমিল্লা জেলা সার্কেল টিমের বিজয়ী কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হবে।
কুমিল্লায় সার্কেল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন, অতিরিক্তি পুলিশ সুপার মংনে খোয়াই মারমা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিদি;
কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার অবৈধ মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন