মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক,  মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

মাদক, কিশোর গ্যাং ও তরুণদের অপরাধপ্রবণতা প্রতিরোধে কুমিল্লায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা  জেলার শতাধিক সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন শিক্ষার্থীরা। ধর্ম, দল-মত ও সংগঠনের ভিন্নতা ভুলে তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে ‘মাদক, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণদের করণীয়’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো সমাজের জন্য একটি বড় সামাজিক সংকট। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে এবং সমাজের সচেতন মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, কোনো একক ব্যক্তি, সংগঠন কিংবা প্রশাসনের পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসন এবং তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ।

সভায় অংশ নেওয়া তরুণদের পক্ষ থেকে বলা হয়, “আমরা এমন একটি কুমিল্লা চাই, যেখানে কোনো তরুণ মাদকের কাছে হার মানবে না, কোনো কিশোর অপরাধী চক্রের অংশ হবে না এবং তরুণদের শক্তি ধ্বংসের পরিবর্তে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সাংগঠনিক বিভাজনের বিষয় নয়। বরং কুমিল্লার তরুণ প্রজন্মকে নিরাপদ রাখা এবং মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

আলোচনায় বক্তারা কিশোরদের সঙ্গে পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে সহযোগিতা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সচেতন নাগরিকদের মতে, কুমিল্লায় শতাধিক সামাজিক ও মানবিক সংগঠন এবং শিক্ষার্থীদের এমন সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের ভিত্তি তৈরি করতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

২

ফেসবুকে পরিচয়ে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজারে যায় কুমিল্লার ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন

৩

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

৪

কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

৫

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার

৬

কুমিল্লায় বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন ৭ম শ্রেণির শিক্ষার্থী তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

৭

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

৮

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

৯

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ