মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

ছবি

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ছয় দিন ও তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের এ আদেশ দেন।

তাদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ওসমান মাসুম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে আদালত আসামি আয়েশার ছয় দিন এবং তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু শাশুড়ির বাড়ি থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর আসামি আয়েশা বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। গত ৮ ডিসেম্বর সকাল ৭টার সময় তিনি নিজের কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থল থেকে তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে তিনি নিরুপায় হয়ে সকাল ১১টার সময় বাসায় ফেরত আসেন। এসে দেখেন, তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন এবং মেয়ের গলার ডান দিকে কাটা। গুরুতর অসুস্থ অবস্থায় মেইন গেটের দিকে পড়ে আছে তারা। ওই অবস্থা দেখে মেয়েকে উদ্ধার করে পরিচ্ছন্নতা কর্মী মো. আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখতে পান— আসামি গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের সময় তার মেয়ের একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাদী নিশ্চিত হন যে, অজ্ঞাত কারণে সকাল ৭টা ৫১ থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় তার স্ত্রী ও মেয়েকে ছুরি অথবা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

১২ রেস্তোরাঁ সিলগালা

১২ রেস্তোরাঁ সিলগালা
সংগৃহীত

রাজউকের অভিযানে ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২টি রেস্তোরাঁ নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলগালা করা হয়েছে। এছাড়া আরও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সোমবার (০৪ মার্চ) ভবনটিতে অভিযান চলাকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ভবনটি এফ ওয়ান ক্যাটাগরিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্যাটাগরি অনুসারে ভবনটি শুধু অফিস হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুই ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখেছি। বাকি অংশগুলোতে নিয়মের বাইরে গিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছি।

এর আগে, রোববার (০৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি আছে কিনা সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ৩৫ জনকে আটক করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজিনা সারোয়ার বলেন, রাজউক ছাড়াও সিটি করপোরেশন কিংবা কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট যে-সব সরকারি প্রতিষ্ঠান আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিষয়টি অবগত করবো। যারা নিয়মের বাইরে এসব করেছে তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস
সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন । এ সফরে তার সঙ্গে থাকবেন ৭ সদস্যের প্রতিনিধি দল।

আগামী ২২-২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাত সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।

ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন। সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরমেট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

গ্রেপ্তারকৃত আনসার বাহিনীর ৩৯০ জনকে কারাগারে প্রেরণ

গ্রেপ্তারকৃত আনসার বাহিনীর ৩৯০ জনকে কারাগারে প্রেরণ
সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার মামলায় রাজধানীর পৃথক চার থানার মামলায় গ্রেপ্তার ৩৯০ জন আনসারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

৩৯০ জন এর মধ্যে রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৯১ জন, রমনা থানায় ৯৮ জন, পল্টন থানায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় ৬ আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অন্তত দশ হাজার অজ্ঞাতপরিচয় আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

এসব মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কিছু আনসার সদস্যরা পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখে। এসময় পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা তাদের দাবি-দাওয়ার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসারদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং আংশিক দাবি পূরণ করেন। এছাড়াও অন্যান্য যৌক্তিক দাবিগুলো একটি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে আশ্বাস দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা

যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা
সংগৃহীত

 সোমবার ( আগস্ট) বিকেলে এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান এবং আসিফ মাহমুদজানিয়েছেন, অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী গুমকৃত ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এদিকে বিকেল জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেছেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

তিনি বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

এর আগে সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে উড্ডয়ন করেন। সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

অপরদিকে দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে আন্দোলন। বাড়তে থাকে প্রাণহানি। অবশেষে সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

এক সপ্তাহের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে: ধর্ম উপদেষ্টা

আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলসহ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা।

সভা থেকে চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, রমজান আসলে আমাদের দেশে পণ্যের দাম বাড়ে। এটা একটা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকার এবার সচেতন রয়েছে। যাতে করে নিত্যপণ্যের দাম না বাড়ে। সেজন্য বেশকিছু পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে।

তিনি বলেন,  আপনারা দেখবেন মালয়েশিয়া-সৌদি আরবসহ বিভিন্ন দেশে রমজানে পণ্যের ওপর ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়। অথচ আমাদের দেশে উল্টো।

সরকার এবার সচেতন আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা আরো বলেন, বেশকিছু পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে। আমাগী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলসহ সংশ্লিষ্ট পণ্যের দামও সহনীয় হবে। ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান আপনারা নিত্যপণ্যের দাম সহনীয় রাখুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন
ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে । আজ  শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার “লিমা খানম”। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের  (৪টি) ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে আরও কয়েকটি ইউনিট।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র “মো. মাসুদুল হাসান মাসুদ ”  জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা “তালহা বিন জসিম” বলেন, শনিবার বিকেল আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের (৫টি)  ইউনিট ঘটনাস্থলে যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানান, সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

দীর্ঘ ৪০ বছর অপেক্ষার পর ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ

দীর্ঘ ৪০ বছর অপেক্ষার পর ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ
সংগৃহীত

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি দীর্ঘ ৪০ বছর পর পূরণ হতে যাচ্ছে।

এমপিওভুক্তির প্রস্তাবের ফাইলে শেষদিন বুধবার (৫ মার্চ) স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিওভুক্ত হচ্ছেন। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

প্রথম ধাপে ১ হাজার ৫১৯ ইবতেদায়ী মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষকের ভাগ্য খুলছে।

আজ বিদায়ী বক্তব্যে বিষয়টির ইঙ্গিত দিয়ে গেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ নিজেই। আজ বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্মদিবসে সেই ফাইলে স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন-ভাতা পেতে পারেন। 

তিনি বলেন, দেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা আছে। এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক। কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি (রেজিস্ট্রেশন) আছে। সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা, ইংরেজি, গণিত পড়াচ্ছে। অবকাঠোমো, শিক্ষক থাকার পরও তাদের এমপিওভুক্ত করা হয়নি। তাদেরকে এমপিওভুক্ত করা সম্ভব। সেই কাজ আমি করে দিয়েছি।

এদিকে আজ বঙ্গভবনে নতুন শিক্ষা উপদেষ্টার শপথ অনুষ্ঠানে এই শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি অর্থ বিভাগের সচিবকে অবহিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। এ সময় অর্থ সচিব প্রধান উপদেষ্টার সম্মতি মিললে টাকা ছাড় করার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সারা দেশে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে (ইআইআইএন) এমন ১ হাজার ৫১৯টি মাদ্রাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।

এ নিয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, বিদায়ী উপদেষ্টা এই ফাইলে স্বাক্ষর করেছেন। ফাইলটি এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমতির জন্য পাঠানো হবে। তিনি সদয় অনুমতি দিলে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।

কতদিন লাগতে পারে- জানতে চাইলে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় চলতি বছরের বাজেট বরাদ্দ থেকে অর্থ ছাড়ের আশ্বাস দিয়েছেন। মে মাসের বেতন যেন শিক্ষকরা পান সেই চেষ্টা চালাচ্ছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

রাজধানীর রামপুরা বনশ্রীতে অক্টোবর বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৪ উদযাপিত

ছবি- কুমিল্লা টুয়েন্টিফোর টিভি

অক্টোবর বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার  (২৯ অক্টোবর) সকাল ১০ টায় আমডা বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর রামপুরা বনশ্রীতে এক বর্ণাঢ্য রেলি রাজদরবার রেস্টুরেন্টে এক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমডা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ সরদার নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডঃ হাকিম আরিফ।

তিনি বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের কন্ঠস্বর আরও জাগ্রত করতে এধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খিলগাঁও সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা জনাব শাহিনা আক্তার সুইটি।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন যে, সমাজের সর্বস্তরে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের অংশগ্রহণ আমডা বাংলাদেশ এর কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাইটসেভার্স বাংলাদেশ এর ক্যাম্পেইন অ্যাডভাইজার অয়ন দেবনাথ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়ন সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাইটসেভার্স বাংলাদেশ সবসময় যুক্ত থাকবে বলে নিশ্চয়তা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডাঃ সরদার নাঈম বলেন, নিবিড় পরিচর্যার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।

মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমডা বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব সরদার রাজ্জাক।

তিনি তাঁর বক্তব্যে সরকারী-বেসরকারী পর্যায়ের দায়িত্বশীলগণকে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের জন্য সমাজের সর্বস্তরে সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর ফলপ্রসূ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আমডা বাংলাদেশ-এর প্রকল্প সমন্বয়কারী উত্তম হাওলাদার। বর্ণাঢ্য এই আয়োজনে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি তাদের অভিভাবকবৃন্দ, আমডা বাংলাদেশ এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

শিক্ষার্থীদের দখলে সচিবালয়, পালালেন হাজারো আনসার সদস্য

শিক্ষার্থীদের দখলে সচিবালয়, পালালেন হাজারো আনসার সদস্য
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের কয়েক মিনিটেই শিক্ষার্থীদের জনস্রোতে পালিয়ে গেছেন হাজারো আনসার সদস্য।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে সচিবালয়ে আটকে রাখে আনসার সদস্যদের একটি দল। এই খবরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন তারা। পেটুয়াদের ভূমিকায় অবতীর্ণ হন আনসার সদস্যদের অনেকে। পরে স্রোতের মতো আসতে থাকেন শিক্ষার্থীরা। তাদের ধাওয়ায় পালিয়ে যান আনসার সদস্যরা।

জানা যায়, মেনে নেওয়া হয়েছে তাদের যৌক্তিক দাবি। তারপরও আনসারদের একাংশ ঘেরাও করেন সচিবালয়। সেখানে আটকে রাখেন সমন্বয়কদের। সচিবালয় থেকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে করা লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান সেখানের পরিস্থিতি। এরপর পরই এক পোস্টে তিনি লেখেন, সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের নির্মমভাবে পেটাচ্ছে।

এর আগে বিকেলে কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসা আনসার সদস্যরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান।

রাত সাড়ে ৮টার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ্ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

কুমিল্লায় আসছেন তারেক রহমান

ফ্লাইওভার থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন এক যুবক

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

মা-মেয়ে খুনের ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

সিআইডির ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মিলল এসআইয়ের লাশ

১০

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

১১

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

১২

১০ মাসে গোলাপ শাহ্ মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

১৩

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকার করলেন স্ত্রী

১৪

চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল

১৫

সচিবালয়ে নতুন ভবনে অগ্নিকাণ্ড

১৬

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

১৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১৮

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

১৯

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২০

মেট্রোরেলের র‌্যাপিড পাস বিক্রি হঠাৎ বেড়েছে

ঢাকায় যানজট কমাতে চালু হওয়া মেট্রোরেল যাত্রীদের মাঝে ছড়িয়েছে উচ্ছ্বাস। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলা মেট্রোরেল মতিঝিলে বর্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে র‌্যাপিড পাস বিক্রি। এদিকে মেট্রোরেল কেন্দ্রিক যাত্রী টানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চালু করেছে শাটল বাস। 

উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বিআরটিসির পরিচালিত মেট্রোরেল শাটল বাস সার্ভিসের জন্য গত বুধবার থেকে টিকিট কাউন্টার স্থাপন হয়েছে। তবে র‍্যাপিড পাস বিক্রির ক্ষেত্রে যাত্রীদের থেকে দারুণ সাড়া পেয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

ডিটিসিএ- এর ডেপুটি ট্রান্সপোর্ট প্লানার ধ্রুব আলম বলেন, রোববার (৫ নভেম্বর) ১০০টি র‍্যাপিড পাস বিক্রি হয়েছে। সোমবার (৬ নভেম্বর) থেকে ২৫০টি করে বিক্রি করা হবে। তিনি বলেন, আজ থেকেই বিক্রি শুরু হয়েছে। মতিঝিল আর দিয়াবাড়িতে। যতক্ষণ মেট্রোরেল চলবে ততক্ষণ পর্যন্ত। মতিঝিলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছিল। আজ ৫০টা ৩০ মিনিটে বিক্রি হয়েছে।

র‍্যাপিড পাস বিক্রির লোকেশন বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সোমবার মিরপুর ১০, আগারগাঁও, মতিঝিল ও দিয়াবাড়ি।এর আগে বুধবার ডিটিসিএ-র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন দিয়াবাড়ি মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। উত্তরা (হাউজ বিল্ডিং) ও দিয়াবাড়ি এমআরটি স্টেশনে দুইটি অস্থায়ী টিকিট কাউন্টারের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গত বছরের ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল চলতি সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। 

আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। এমআরটি লাইন-৬ প্রকল্পের  সর্বোমোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।