মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর
সংগৃহীত ছবি

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআইয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটর সাইকেল চালক নয়ন (২২) ও তার বন্ধু জীবন (২১)।

নয়ন সদর ‍উপজেলার খন্দকারপাড়ার হাপুর ছেলে ও জীবন একই উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার শামীম রেজা জানান, নয়ন একটি মোটরসাইকেলে বন্দর থেকে বন্ধু জীবনকে তুলে নিয়ে মুজিবনগরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি পিটিআইয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন। গুরুতর আহত অবস্থায় জীবনকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক জীবনকেও মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারলে হসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহীন কবীর জানান, দুজনেরই মাথায় গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণেই দু’জনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দুটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার

১

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

২

জাতীয় বিড়াল দিবস আজ

৩

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

৪

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৫

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৬

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৭

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৮

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৯

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

১০

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

১১

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

১২

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১৩