

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুরা মিলে মহাসড়কে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. রুহান (১৭)। তিনি উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা। আহত বাদশা, একই উপজেলার সানোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে চালক রুহান ঘটনাস্থলেই মারা যান।
শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন বলেন, “অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের মতে, এলাকাটিতে প্রায়ই কিশোর ও তরুণরা মোটরসাইকেল রেসে অংশ নেয়, যা অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।
মন্তব্য করুন


বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় পাবনা সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায়।
এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো: বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোরের দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন। পরিচয় পাওয়া যায়নি আহতদের।
আহত অনুরাধা ধর (১২) নামের এক শিশু জানায়, নিহত দুইজন তার মাসি ও মামা। পাবনার বেড়ায় তার নানাবাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানাবাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে শহরে যাচ্ছিল।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী গণমাধ্যমকে জানায়, অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিলো। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় তিনি।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৪,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১২ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভাটপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী সাগর (২০) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৪,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাগর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বরজলা গ্রামের মোঃ সিদ্দিক এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় অস্ত্রসহ একজন অস্ত্রধারীকে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
থানাধীন শামুকসার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাকিল আহমেদ নামক ১
জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে একটি এলজি গান উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল আহমেদ
(২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের আব্দুল মন্নান এর ছেলে।
র্যাব জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে
জানায় সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী
কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


সম্পত্তি পেতে নিজের বাবাকে ৮ দিন ধরে
কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। ঝালকাঠির নলছিটি উপজেলায়
ঘটনাটি ঘটেছে।
বিষয়টি জানতে পেরে ঘরবন্দি ওই বাবাকে
উদ্ধার করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তার
সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে
১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী
বাবা বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।
বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার
বলেন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করি।
এরপর থেকে স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়াবাসায় থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের
বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা-জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী
জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।
এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা
আক্তার, লাকি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা পিতা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত
করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন
তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন
যে, তাকে আটকে রেখেছেন মেয়েরা। পরে তাকে উদ্ধার করা হয় এবং মোশাররফ হোসেনকে বলা হয়েছে
তার মেয়েরা যাতে বঞ্চিত না হন।
মন্তব্য করুন


আর দশজন সাধারণ গৃহবধূর মতই জীবন ছিল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিধপুর গ্রামের রেজিয়া খাতুনের। কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে ভয়াবহতা।
৩০ বছর আগে এক রাতে নির্যাতনের পর তাকে অচেতন অবস্থায় সীমান্ত পার করে ভারতে বিক্রি করে দেয়া হয় ।
আর এই দীর্ঘ সময় পরিবার ও গ্রামবাসী জানতেন, রেজিনা মারা গেছেন।
কিন্তু এখন হঠাৎ তিনি ফিরে আসায় তাকে দেখতে বাড়িতে ভিড় জমিয়েছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।
গত ১০ নভেম্বর ৫০ বছর বয়সী রেজিয়া বাড়ি ফিরে জানতে পারেন মা-বাবা মারা গেছেন। ভাই-বোনরা বৃদ্ধপ্রায়; সন্তানরা সংসার পেতেছেন।এরপর সোমবার তিনি মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুজনকে আসামি করে মামলা করেন। তারা হলেন- রেজিয়ার দ্বিতীয় স্বামী আজগর আলী এবং তার সহযোগী জয়নাল।
শুনানি শেষে আদালত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে থানা থেকে বলা হয়েছে।
এদিকে রেজিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর বয়সে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সাত্তার আলীর সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। সেই সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে। পরে সাত্তারের সঙ্গে রেজিয়ার বিচ্ছেদ হয়।
এরপর রেজিয়া নিজ গ্রামের আজগর আলীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর শুরু হয় রেজিয়ার উপর আজগরের নির্যাতন।
১৯৯৩ সালের এক রাতে নির্যাতনের পর তাকে প্রতিবেশী জয়নালের সহযোগিতায় আজগর সীমান্তের কাঁটাতার পার করে ভারতের কাশ্মিরে নিয়ে যান এবং কোনোকিছু বুঝে উঠার আগেই ফারুক হোসেন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।
রেজিয়া বলেন, ৩০ বছর সীমাহীন কষ্টে বন্দিজীবন পার করেছি। ছেলেমেয়েরা তাদের মায়ের আদর- ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বড় হয়েছে। নিখোঁজ অবস্থায় মা-বাবাকে হারিয়েছি। তাদের মরা মুখটাও আমি দেখতে পাইনি।
আমি চাই না আর কারো জীবন যেন এভাবে ধ্বংস হোক সেজন্য মামলা করেছি। আদালত আমার মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
যদিও রেজিয়ার দ্বিতীয় স্বামী আজগর আলী অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন, বিয়ে হওয়ার পর কয়েক বছর আমরা সংসার করি। তারপর সামাজিকভাবে রেজিয়ার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। পাচারের বিষয়ে আমি কিছু জানি না।
এদিকে জয়নালের দাবি, যড়যন্ত্র করে রেজিয়ার হারিয়ে যাওয়ার ঘটনায় তাকে জড়ানো হচ্ছে।
দেশে কীভাবে ফিরে আসলেন সে বিষয়ে জানতে চাইলে রেজিয়া জানান, তিন মাস আগে তিনি ভারতের জম্মু-কাশ্মির থেকে ভারতের নদীয়া জেলার পণ্ডিতপুর গ্রামে পায়ের চিকিৎসা নিতে আসেন। সেখানে কথা হয় সুবিধপুরের পাশের কসবা হিন্দি গ্রামের আমিরুল ইসলাম বাবলুর সঙ্গে।তখন রেজিয়া তাকে পুরো ঘটনা জানান এবং গ্রামে পরিবারের কাছে তার বেঁচে থাকার খবর পৌঁছে দিতে বলেন। পরে পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তাকে কাশ্মির থেকে মেহেরপুর ফিরিয়ে আনেন।
কসবা হিন্দি গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বাবলু বলেন, রেজিয়ার মুখে সব শুনে মেহেরপুর ফিরে তার ভাইদের সন্ধান করে ঘটনাটি জানান তিনি। পরে রেজিয়ার দেওয়া মোবাইল নম্বর ও কাশ্মিরের ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে ফারুকের কাছ থেকে রেজিয়াকে উদ্ধার করে নিয়ে আসে তার পরিবার।
রেজিয়ার বড় ভাই আনারুল ইসলাম বলেন,রেজিয়ার স্বামী আজগর এতদিন বলেছে, আমার বোন ওই রাতে কাউকে না বলে নিখোঁজ হয়ে যায়। দেশের প্রায় সব জেলায় বোনের সন্ধান করেছি। কিন্তু কোথাও হদিস না পেয়ে ভেবেছি, বোন হয়ত মারা গেছে। তিন মাস আগে পাশের গ্রামের আমিরুলের মাধ্যমে বোনের সন্ধান পেলে আমরা ভারতের কাশ্মিরে গিয়ে বোনকে ফিরিয়ে আনি।
রেজিয়ার মেয়ে সালেহা খাতুন বলেন, মাকে ফিরে পেয়ে জীবন ফিরে পেয়েছি মনে হচ্ছে। যারা আমার মাকে এতদিন আমার কাছ থেকে দূরে রেখেছিল আমি তাদের কঠিন বিচার চাই।”
কুতুবপুর ইউনিয়ন পরিষদের সুমিতপুর গ্রামের ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম বলেন, আমরা জানতাম রেজিয়া মারা গেছে। তার ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক গ্রামের মানুষ রেজিয়াকে দেখতে ভিড় করছে। আমরা রেজিয়ার পাশে আছি। তাকে সব ধরনের আইনি সহায়তা করা হবে।
রেজিয়ার দায়ের করা মামলার বিষয়ে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আছাদুজ্জামান জানান, ঘটনাটি মানবপাচার প্রমাণ হলে আসামিদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজা হতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৩০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র্যাব-১১, সিপিসি-২।
১৭ অক্টোবর রাতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন শিমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাকিব আহমেদ
(২২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৩০ কেজি গাঁজা
উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ শাকিব আহমেদ (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চরপাড়া গ্রামের মৃত বাবুল
মিয়া এর ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃত
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা
হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের
নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক
অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করার জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


রোববার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় কুমিল্লার লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় ট্রাক চাপায় ইসমাইল হোসেন পরান (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এতে তার দুই বন্ধু আহত হয়েছে।
লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকার মিজানুর রহমানের ছেলে নিহত ইসমাইল। নিহত ইসমাইল স্থানীয় উম্মুল কোরান মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মাদরাসা থেকে বের হয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল ইসমাইল ও তার দুই বন্ধু। এসময় রাস্তায় পানি ছিটানো একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইলের। এতে তার দুই বন্ধু আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
মন্তব্য করুন


কুমিল্লায় ভূমিকম্প চলাকালীন
হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২ শতাধিক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল
৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত
আমির শার্ট গার্মেন্টেস এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, আহতদের সেবায় আমাদের একাধিক
টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ
সংখ্যা দুই শতাধিক হবে। এছাড়া একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন
বলে শুনেছি।
এদিকে, ভূমিকম্পের ঘটনায়
কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে ৪জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
মন্তব্য করুন


অভিনব কায়দার ফার্নিচার (সোফা সেট) এর ভিতর লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় আল আমিন (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১।
দিনাজপুর থেকে চার সেট ফার্নিচারের মধ্যে ১৯৭ বোতল ফেনসিডিল লুকিয়ে বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় তল্লাশির মাধ্যমে আল আমিনকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত মাদককারবরির কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড ও ৪টি সোফা সেট জব্দ করা হয়।
সোমবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, রোববার (৩০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। আল আমিন বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদককারবারিদের কাছে সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত মাদককারবরির নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। এসময় তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নবীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইয়ার আহমেদ মজুমদার,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন,সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,দাতা সদস্য ডা. স্বাধীন চৌধুরী,বিএনপি নেতা তাজুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক রুবেল বেপারী সহ আরো অনেকে। পরে অনুষ্ঠানকে মনোজ্ঞ করে রাখতে নৃত্য ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এসময় বিএনপি নেতা মোজাফফর হোসেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নরেশ চন্দ্র,প্রভাষক সিহাব হোসেন সাগর,ছাত্রদল নেতা সাব্বির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন