আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার
সংগৃহীত ছবি

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও আরএমপি ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে-এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করা হয়। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামারের খাবারে বিষ, একে একে মারা গেল ৫ গরু

১

যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

২

বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার

৩

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

৪

ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার

৫

কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

৬

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

৭

সারা রাত বাসে, ফজরের পর ফিরে দেখেন আগুনে শেষ সব

৮

প্রেমের অপরাধে বাবার হাতে প্রাণ গেল মেয়ের

৯

বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক

১০

কুমিল্লায় ভুয়া চিকিৎসক, অতিরিক্ত টেস্ট ফি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

১১

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

১২

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

১৩