৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল হিসেবে আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর ‘মুরোদ নেই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে দলটির মাঠে নামার ক্ষমতা নেই, তারা কেবল বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, ৫ আগস্ট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা কোনো বিশেষ নির্দেশনা নেই; পুলিশ স্বাভাবিক নিয়মেই তাদের নিয়মিত কার্যক্রম ও নিরাপত্তা বজায় রাখবে।

একই বৈঠকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দুবাইয়ের আদালত থেকে বেনজীরকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হলেও তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ সরকার তাঁর জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে বিশেষ ল’ ফার্ম নিয়োগ করেছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা আতঙ্কের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা বা বোমা উদ্ধারের মধ্যে কোনো যৌথ সংযোগ আছে কি না তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে দেশবাসীকে শঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কুমিল্লা টাউনহল মাঠে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন

১

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

২

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

৩

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

৫

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

৬

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

৭

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন

৯

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

১০

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

১১

আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী

১২