

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
এর
আগে চলতি বছরের এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভার
সাংসদ হয়েছিলেন। কিন্তু কোনো সংসদীয় অধিবেশনে যোগ না দিয়েই গত জুলাই মাসে তিনি পদত্যাগ
করেন।
এরপর
নির্বাচন কমিশন আগামী ১৬ অক্টোবর (দুর্গাপূজার মহাসপ্তমীর দিন) ওই শূন্য আসনের উপ-নির্বাচনের
তারিখ ঘোষণা করে।
প্রবীণ
অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন। বাংলা
সিনেমার পরিচিত এই মুখ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে এখন বিজেপির প্রার্থী হিসেবে পুনরায়
রাজ্যসভায় আসার দৌড়ে যোগ দিলেন।
মন্তব্য করুন