

কবরস্থান থেকে ভেসে আসছিল
নবজাতকের কান্নার আওয়াজ। কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছিলেন অনেকে। এসময় এগিয়ে যান তাহমিনা
নামের এক স্কুলশিক্ষিকা।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে
উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কবরস্থান
থেকে নবজাতক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে একনজর দেখতে ভিড়
করেন উৎসুক জনতা। পরে নবজাতকটিকে শিক্ষিকা তাহমিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ডা. রাশেদুল হক বলেন, শিশুটির বয়স মাত্র একদিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা
জনি রঞ্জন দেব বলেন, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের
ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত
নেওয়া হবে।
মন্তব্য করুন


বাহরাইনে
ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ (অংশবিশেষ) পড়ে আহত
হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা
মানিক হীরা।
মঙ্গলবার
(১৪ জুলাই) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের
তথ্য অনুযায়ী, আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার একটি অংশ নিচে পড়ে মানিক হীরা
আহত হন।
পরে
তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য,
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা
সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।
মন্তব্য করুন


বন্যার পানি কমে এলেও কমেনি মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট।
গৃহহীন মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।
এ মানুষগুলোর ঘরবাড়ি পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিবেক।
কুমিল্লায় স্মরণকালের ইতিহাসের ভয়াবহ বন্যায় অনেক পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতিতে বিবেক যেটি হলো মানবতার তরে কাজ করা সামাজিক সংগঠন মানুষদের আশ্রয়স্থল পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগেরই ধারাবাহিকতায় বুধবার ১১সেপ্টেম্বর বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু এর নেতৃত্বে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের নমষোদ পাড়া ও ইন্দ্রবতি গ্রাম এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বালেশ্বর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে গৃহ পূর্ণনির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।
অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে থাকার আশ্বাস নিয়ে বিবেকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এনায়েতপুর
কেন্দ্রে পরীক্ষার খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের মারধরে আহত ইমন হোসেন (১৬) নামে
এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। গত ১৮ এপ্রিল তাকে মারধর করা হয়েছিল।
গত শুক্রবার খাজা ইউনুস আলী মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন উপজেলার ইসলামপুর গ্রামের
ইমদাদুল মোল্লার ছেলে। সে স্থানীয় খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায়
অংশ নিয়েছিল।
নিহত ইমনের বাবা ইমদাদুল মোল্লা জানান,
গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা
চলাকালে কয়েকজন সহপাঠী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চায়। এতে সে রাজি হয়নি। পরদিন
শুক্রবার দুই সহপাঠী তাকে ডেকে নিয়ে যায়। পাশের বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়ায়
নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে মারধর করে। মারধরে ইমনের মাথার বাম পাশের খুলি ভেঙে যায়।
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল
ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করা হয়। বুধবার তাকে বাড়িতে আনা হয়েছিল। শুক্রবার
অবস্থার অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই
সে মারা যায়।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি
শনিবার বিকেলে বলেন, শিক্ষার্থী ইমনের মৃত্যুর ঘটনায় থানায় জিডি হয়েছে। মরদেহ উদ্ধারের
পর শুক্রবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। শনিবার
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার বিষয়টি জেনে
বেলকুচি থানায় মামলা করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন।ু
মন্তব্য করুন


দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে এমন
অবস্থায় দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা
বাড়বে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী
৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সোমবার ও বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের
দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই
সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, যশোর
ও রাজশাহী জেলা ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ,
পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে
যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ
ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি
ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আর আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ
অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মন্তব্য করুন


রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না।
মন্তব্য করুন


ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক স্থানে বজ্রপাতে একটি মাদ্রাসার ছয় শিক্ষার্থীসহ
৮ জন আহত হয়েছেন। বজ্রপাতে দুইটি গরু মারা গেছে।
জানা গেছে, সোমবার দুপুর চারটা থেকে রাত ১২টা পর্যন্ত বোয়ালমারী উপজেলার বিভিন্ন
স্থানে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত হয়।
উপজেলার বিভিন্ন স্থানে হওয়া বজ্রপাতে অন্তত ৮ জন আহত হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহতরা হলেন- উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি গ্রামের
আনছার শেখের স্ত্রী শেফালী (৩৫), পৌরসভার সোতাশী গ্রামের রহমানিয়া আরাবিয়া মারকাস মাদ্রাসার
শিক্ষার্থী জাকারিয়া (১১), অহিদ (১২), সোহেব (১১), সজিব (১২), হোসাইন (১০), আ. মমিন
(১২) এবং পাশের লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের মুনজিলা (২১)।
হাসপাতালে ভর্তি শেফালী বেগমের স্বামী তামারহাজি গ্রামের আনছার শেখ বলেন, সোমবার
বিকেলে গোয়ালঘরের সামনের নারকেল গাছে বজ্র পড়ে। এতে দেড় লক্ষাধিক টাকা মূল্যের দুটি
গরু মারা যায়। আর গোয়ালঘরের বারান্দায় ছিল আমার স্ত্রী শেফালী। সে মারাত্মক আহত হয়ে
হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর বজ্রপাতের ঘটনায় রহমানিয়া আরাবিয়া মারকাস মাদ্রাসার
ছয় শিশু শিক্ষার্থী আহত হয়।আহতদের দেখতে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান
উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক
ডা. শরীফুল ইসলাম বলেন, আহত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থার
অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল:
কুমিল্লা টমছম ব্রিজ বাজারে অনিয়মের
অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
কুমিল্লা।
আজ ডিমসহ নিত্যপণ্যের বাজারে তদারকি
কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
করা হয় এবং একটি পরিমাপক যন্ত্র বিনষ্ট করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট
ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
এ তদারকি কার্যক্রমে জেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারের বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পারিবারিক একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী ঘটনায় রূপ নেয়।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবা মো. ইসমাইল মানিকের সঙ্গে ছোট ভাই রাজিব ইসলাম সাগরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উত্তেজিত হয়ে রাজিব ইসলাম সাগর হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির
অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির
আহমেদ খাঁন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সারা বাংলা ও দৈনিক পূর্বাশার
প্রতিনিধি মো. রাসেল ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ
এবং সাংগঠনিক সম্পাদক বার্তা ২৪ প্রতিনিধি মঈন নাসের খান রাফি আনুষ্ঠানিকভাবে
দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব,
ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ
জিতুর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও
উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা,
এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,
দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার বাবু অশোক বড়ুয়া,
কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল,
দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান,
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ,
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ,
দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর শাহলম,
আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া,
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,
প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুব আলম বাবু,
দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির, কুমিল্লা
সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস,
ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ,
দৈনিক আমার দেশের দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু,
প্রচার প্রকাশনা সম্পাদক এন কে রিপন,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,
বাসস প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ,
দেশ টিভির প্রতিনিধি সুমন কবির,
নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ রওশন শাহ,
নাগরিক পার্টির কুমিল্লার অন্যতম সংগঠক ফারহা ইম্পা,
নেতা জিসান, অনিক, অনন্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী নাছির
প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক
মাহফুজ আনোয়ার সৌরভ। শুভেচ্ছা বক্তব্য শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: রাসেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্লোবাল টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, আজকের
পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু,
এনটিভির মাহফুজ নান্টু, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ,
দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা,
স্টাফ রিপোর্টার মো: আলাউদ্দিন,
স্টাফ রিপোর্টার ম্যাক রানা, নিউজটোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন,
বাংলা টিভির প্রতিনিধি
আরিফ মজুমদার, আজকের কুমিল্লার বার্তা সম্পাদক নাছরিন আক্তার, জাগো নিউজ ও কালের কন্ঠের প্রতিনিধি জাহিদ পাটোয়রি,
জাগরনী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক,
মাই টিভির প্রতিনিধি জসিম উদ্দিন জসিম,
ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ
ইমরান, মেগোতীর
ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, ঢাকা মেইলের সাকলাইন জোবায়ের, এটিএন নিউজের আনোয়ার হোসেন, রাইজিং বিডির রুবেল মজুমদার, বাংলা ভিশন টিভির আবুল খায়ের আশিক,
জিটিভির মাইন উদ্দিন ও মহিউদ্দিন,
ভোরের কলামের সম্পাদক তৈৗহিদ অপু,
আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,
রুপসী বাংলার ফারুক আজম, মোহনা টিভির
আব্দুল মোতালেব নিখিল,
চ্যানেল এস টিভির প্রতিনিধি রাজিব সাহা,
কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির মজিবুর রহমান পাবেল,
সাইদুর রহমান,
বাংলাদেশ কন্ঠের ইয়াছিন, মিলেনিয়াম টিভির হাবিবুর রহমান মুন্না,
আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, বুড়িচং
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, কুমিল্লার ডাকের রিপোর্টার রুহুল আমিন সুমন,
গ্লোবাল টিভির প্রতিনিধি পলাশ,
জাগরণী ২৪ এর আয়েশা, ডিবিসির ক্যামেরাপার্সন বিপ্লব,
সাংবাদিক জাবিউল মাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়। এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনায়
মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। গিটারিস্ট সোহেল, ভুষণের সমন্বয়ে একটি টিম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।
মন্তব্য করুন


দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া
কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ আদিব।
রোববার (৭ জুলাই) দেশে ফেরার
কথা জানান আলিফ মাহমুদ।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে
১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার।
২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে আলিফ রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে।
নানা বাধা পেরিয়ে দীর্ঘ ৯ মাস হেঁটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পবিত্র
হজ পালন করেন। তিনি জানান, ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম
বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায়
ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।
হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের
সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ জানান, হাজার বছর আগের ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্যের এই একমাত্র
পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে। শুরুতে সাইকেলে চড়ে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও,
পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন।
এদিকে হেঁটে হজে যাওয়ায় আলিফ
মাহমুদের ভূয়সী প্রশংসা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। যে যেভাবে
পেরেছেন তাকে সহযোগিতা করেছেন। তার থাকা খাওয়ার ব্যবস্থাসহ নানাভাবে এগিয়ে এসেছেন প্রবাসী
বাংলাদেশিরা।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা নিয়ে
মাহমুদ বলেন, ইচ্ছে আছে আরো বহু দেশ ভ্রমণ করবো, নিজের মত করে একটি মাদরাসা ও মসজিদ
প্রতিষ্ঠা করবো, অসহায় গরীবদের পাশে দাঁড়াবো। পথশিশুদের জন্য কিছু করবো।
মন্তব্য করুন