কিডনি দান করে স্বামীকে নতুন জীবন দিলেন স্ত্রী

সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কেউ ফুল দিয়ে ভালোবাসা জানায়, কেউ উপহার দিয়ে। কিন্তু ভালোবাসার প্রকৃত অর্থ কি শুধুই কিছু মুহূর্তের আনন্দ? নাকি প্রিয় মানুষকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেওয়ার নামই সত্যিকারের ভালোবাসা? মৃত্যুর দুয়ারে দঁড়িয়ে থাকা স্বামীর সংকট মুহূর্তে হাত ছাড়েননি তার জীবনসঙ্গী। নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে স্বামীকে নতুন জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছেন স্ত্রী।

হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বরিশাল নগরীর বাসিন্দা আবদুর রহমান। তার দুটি কিডনিই অচল হয়ে গেছে। হাসপাতালের করিডোরে তখন অনিশ্চয়তার ভারী বাতাস। ডাক্তাররা জানিয়ে দেন রহমানকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। চিকিৎসার জন্য জীবনের উপার্জিত অর্থ তুলে দিয়েছিলেন ভাইয়ের হাতে। কিন্তু সেই ভাই রক্তের বাধনকে ছিন্ন করে লোভে পড়েন অর্থের। অসুস্থ ভাইকে হাসপাতালে রেখে টাকা-পয়সা নিয়ে সটকে পড়েন তিনি।

সে সময় দিশেহারা রহমানের স্ত্রী মেসাম্মাত তানজিলা, অসুস্থ স্বামীকে নিয়ে নিরুপায়। কি করে বাঁচাবে তার স্বামীকে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি দিয়ে তার প্রিয় জীবন সঙ্গীকে ফিরিয়ে আনবেন তার ভালোবাসার সংসারে। ছোট ছোট দুটি সন্তান মায়ের কাছে রেখে সুদূর ভারতের ভেলোরে দীর্ঘ ৮মাস একাই জীবন মরণ যুদ্ধে লড়াই করে ভোলাবাসার মানুষকে নিয়ে ফেরেন দেশে। করুণ এই ভালোবাসার কথা গুলো যেন স্বরণীয় হয়ে থাকবে চিরকাল। তাই আজও রহমান ও তানজিলার সংসার কাটছে অফুরন্ত ভালোবাসায়।

জানতে চাইলে স্ত্রী মোসাম্মাত তানজিলা বলেন, বিয়ের পর থেকে স্বামীর সংসারে অবহেলিত ছিলেন তানজিলা। স্বামীর কাছ থেকে পায়নি ভালোবাসা। স্বামী নিজে তার উপার্জিত অর্থ পরিবারের আপন লোকদের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু তারাই স্বামীকে ফেলে চলে যায় অনত্র। নিজের স্বামীকে বাঁচাতে দিন রাত এক করে জমানো টাকা আর শরীরের কিডনি দিয়ে ফিরিয়ে আনেন স্বামীকে।  তিনি বলেন, আমি আমার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। স্বামীকে হারাতে চাইনি তাই নিজের কিডনি দিয়ে তাকে আবার ফিরিয়ে এনেছি। বর্তমানে আমি স্বামীর ভালোবাসা পাচ্ছি। তিনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। আমি আমার স্বামীকে নিয়ে সুখেই আছি।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে অনেকেই ভালোবাসার মানুষকে ফুল, চকলেট কিংবা উপহার দেন। কিন্তু রহমান ও তার স্ত্রীর গল্প মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু প্রকাশের নয়, ত্যাগের নামও ভালোবাসা। ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, প্রয়োজনে নিজের ভেতরের শক্তিটুকু উজাড় করে দেওয়া।

আবদুর রহমানের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি নতুন জীবন পেয়েছি আমার স্ত্রীর কারণে। সে না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি তার কাছে সারাজীবন ঋণী।

ফুল শুকিয়ে যায়, উপহার হারিয়ে যায় কিন্তু ভালোবাসার জন্য দেওয়া এক টুকরো জীবন চিরকাল অম্লান হয়ে থাকে। তাই তো ভালোবাসা সবসময়ই সুন্দর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

হংকং হাইরাইজে আগুনের তাণ্ডব—মৃত্যু ৪,আহত ৩

ছবি

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের ভেতরে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হংকং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানায়, অগ্নিকাণ্ডে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে এর আগে পুলিশ আটজন হতাহত হওয়ার তথ্য দিয়েছিল। সংখ্যার এই অমিলের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন দমকলকর্মী থাকতে পারেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

দমকল বিভাগ জানায়, আগুন ভবনের বাইরের অংশে থাকা বাঁশের স্ক্যাফোল্ডিং ধরে দ্রুত ছড়িয়ে পড়ে—ফলে মুহূর্তেই তীব্র শিখা ও ঘন ধোঁয়া চারদিকে ছড়িয়ে যায়।

ঘটনাস্থল থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজে দেখা যায়, ল্যাডার ট্রাকের ওপর থেকে দমকলকর্মীরা ওপরের তলায় পানি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

ফেনীতে উদ্ধার অভিযান পরিচালনায় নৌবাহিনী

ফেনীতে উদ্ধার অভিযান পরিচালনায় নৌবাহিনী
সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে । স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। 

গতকাল থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রমে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরো দুটি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশে গমন করবে।

উদ্ধারের পাশাপাশি অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার স্যালাইনসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে পানিবন্দি মানুষের জন্য শুকনা খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। 

আইএসপিআর জানায়, নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট, ডুবুরিসহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

এ ছাড়া প্রায় ১৫ হাজার মানুষের জন্য ত্রাণসামগ্রী বোঝাই ট্রাক ফেনীর উদ্দেশে রওনা করেছে।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত না : প্রধান উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সময় সরকারি চাকরিতে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, দীর্ঘদিন একই চাকরিতে থাকলে কর্মকর্তাদের মানসিকতা স্থবির হয়ে পড়ে এবং সৃজনশীলতা কমে যায়।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ-এর ওয়েবসাইট ও লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতি দশ বছর অন্তর নতুনভাবে গড়ে তোলা প্রয়োজন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের লক্ষ্য পরিবর্তিত হলেও সেখানে কর্মরত ব্যক্তিরা পুরোনো চিন্তা ও ধারণা নিয়ে কাজ করে যান।

প্রধান উপদেষ্টা সবাইকে চাকরিমুখী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা ভুল এবং এটি দাসপ্রথার মতো। উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

জুলাই আন্দোলনকারীরাই ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দেবেএমন আশাবাদ ব্যক্ত করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার সূচনা করেছে, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

অ্যাম্বুলেন্স তল্লাশিতে গাঁজা উদ্ধার, আটক ২

অ্যাম্বুলেন্স তল্লাশিতে গাঁজা উদ্ধার, আটক ২
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার (বর্তমানে শেরে বাংলা থানা আগারওগাও) মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) অপরজন রংপুর জেলার রংপর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলী মো. শাহাজুল ইসলাম(৪৭)।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

ঢাকা–১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-১৭ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেন এবং আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

‘অর্থ আত্মসাৎ এবং হত্যার হুমকি’ মামলা থেকে মেহজাবীনের অব্যাহতি

‘অর্থ আত্মসাৎ এবং হত্যার হুমকি’ মামলা থেকে মেহজাবীনের অব্যাহতি
সংগৃহীত

২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল করেছি। আদালতকে বলেছি মামলার ৭৯ লাইনের বক্তব্য সাজানো ও মনগড়া।

বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের কোনো দেখা হয়নি। হুমকি-ধামকির কোন প্রশ্নই আসেনা। শুনানি শেষে আদালত তাদেরকে অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করেছেন।

এদিন মেহজাবীন ও তার ভাই আলিসান আদালতে উপস্থিত হন।

এসময় মেহজাবীনের মুখে কাল মাস্ক ছিল। পরে তাদের উপস্থিতি শুনানি হয়। শুনানি শেষে তারা আদালত প্রাঙ্গণে ছেড়ে যান। 

এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। পরে ১৬ নভেম্বর মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিবো, কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান তিনি।

তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে।

তারা বলেন "এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না।তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।' এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিচার দাবি, তারেক রহমানের কাছে আকুতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের হৃদয়বিদারক অভিজ্ঞতা, ক্ষোভ ও বিচারপ্রত্যাশার কথা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির এক মতবিনিময় সভায় তারা রাষ্ট্রীয় বিচারহীনতা, অবহেলা এবং পুনর্বাসনের অভাবের চিত্র তুলে ধরেন।

সভায় নারায়ণগঞ্জের শহীদ আবুল হাসান সজলের ভাই রনি বলেন, আমার ভাইকে আমার চোখের সামনে গুলি করা হয়েছে। আমাকে সে হাসপাতালে শুয়ে জিজ্ঞেস করেছে, হাসিনার পতন হইছে কি না? আমি বলছি, পালাইছে। সে বলছে, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যে সরকারই আসুক, আমরা যেন বিচার পাই।

শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, আমার সন্তান মিরাজের বয়স ২৯ ছিল। মোবাইলে ভিডিও করে সে সবাইকে দেখাতে চেয়েছিল। তাকে মেরে ফেলেছে। আমার আহ্বান, আগামীতে যারা পার্লামেন্টে যাবে, সে সময় জুলাই সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করবেন।

সংক্ষিপ্ত কিন্তু গভীর বেদনার ভাষায় শহীদ পরিবারের সদস্য তামান্না বলেন, আমার দুইটা সন্তান বাবা বলে ডাকতে পারে না। আনোয়ারুল ইসলাম জীবন নামে একজন শহীদের ভাই অভিযোগ করে বলেন, আমার ভাইকে আমার চোখের সামনে ৫ আগস্ট মাথায় গুলি করে হত্যা করা হয়।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করতে গিয়েছিলাম, সেখানে তামিম নামে একজন আমাকে জিজ্ঞেস করেছে, আমার ভাই কোন দল করত। আমি বলেছি, সে বিএনপি করত। আমার মামলা নেওয়া হয়নি, বরং আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি তারেক রহমান স্যারকে বলি, আমার ভাই বিএনপি করত, এটা কি অপরাধ? আপনি যদি ক্ষমতায় আসেন, বাংলাদেশের সব শহীদের বিচার দৃশ্যমান করবেন। শহীদ পরিবারগুলো যেন হেনস্তা না হয়। এই ইন্টেরিম সরকার কোনো বিচার করতে পারেনি। ছাত্রদের রক্তের ওপর দিয়ে তারা ক্ষমতায় এসেছে। শহীদদের জন্য তারা কিছুই দৃশ্যমান করতে পারেনি।

জুলাইয়ে গুলিবিদ্ধ মোহাম্মদ শাহিন বলেন, রাজপথে যখন আমরা আন্দোলনে নেমেছিলাম, জনাব তারেক রহমান বলেছিলেন, ‘দফা এক, দাবি এক: খুনি হাসিনার পদত্যাগ। হাসিনা যদি আমাদের দাবি মেনে নিত, পদত্যাগ করত, এত রক্ত কখনোই ঝরত না। আহত ও নিহত পরিবারদের জন্য জনাব তারেক রহমান ছাড়া আর কেউ কিছু দিতে পারবে না।

শহীদ আহনাফের মা বলেন, আমার ছেলে ৪ আগস্ট মিরপুরে আন্দোলনরত অবস্থায় ডান বুকে গুলি লেগে মারা যায়। তার স্বপ্ন ছিল ব্যান্ড শিল্পী হবে। তার কোনো স্বপ্নই পূরণ হলো না। জনাব তারেক রহমান, আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের সব শহীদের হত্যার বিচার করবেন। আমার ছেলের খুনি তার নিজের ঘরে বসবাস করছে, তার কোনো বিচার হচ্ছে না। আজ আমাদের সন্তানের রক্তের ওপর বসে যারা আমাদের সঙ্গে বেইমানি করছে, আগামী নির্বাচনে নির্বাচিত সরকার যে শহীদদের হত্যার বিচার করবে, সেটা আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। অনেকেই বলে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আপনিও তো অনেক নির্যাতিত হয়েছেন। আপনি ক্ষমতায় এলে যেন এই বিচার হয়। আপনার কাছে সব শহীদ যেন সমান থাকে শুধু নিজের দলের না। আমরা কোনো দল করি না।

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার ছেলে জীবিত থাকলে এবার ইন্টার পরীক্ষা দিত। আমার ছেলে শহীদ হওয়ার ১৪ দিন পর আমার ছোট ছেলের ব্রেন ক্যানসার ধরা পড়ে। আমরা বিএনপি পরিবার আমার ছেলের পুরো ক্যানসারের খরচ বহন করেছে। আমি কোনো রাজনীতি করি না। আমার ছেলে মারা যাওয়ার সাত মাসের মাথায় আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। তারেক রহমান আমাকে ফোন করে বলেছেন, তিনি আমার পাশে আছেন। গত ১৭ মাসে তাদের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, কৃতজ্ঞতা থেকে তা স্বীকার করতেই হবে বিএনপির পরিবার আমাদের পাশে ছিল। কিন্তু এই ইন্টেরিম সরকার কী করেছে? আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে তিন দিন গিয়েছি। আমার ছেলে চিকিৎসা পায় না, অথচ উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান এটা কীভাবে হয়? আমাদের পরিবার পাশে না থাকলে আমার ছেলের চিকিৎসা করতে পারতাম না। আমি তারেক রহমান স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই।

শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা বলেন, আলভি নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। রাষ্ট্রের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। কিন্তু এই ১৮ মাসে একটি হত্যার বিচারও আমরা দেখিনি। ট্রাইব্যুনালের নামে সেখানে বাণিজ্য চলছে, বিচার হচ্ছে না। তারেক রহমানের কাছে আমার দাবি, আমাদের শহীদ পরিবার কীভাবে ভালো থাকবে সেটা উনি নিশ্চিত করবেন।

শহীদ ইমাম হাসান তাইমের ভাই বলেন, যাত্রাবাড়িতে এক বন্ধু আরেক বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল, সেটা ছিল আমার ভাই। আমার বাবা একটা কথা বলেছিল, একটা মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে, স্যার? গুলি করে পাখির মতো মানুষ মারা হয়েছে। আমাদের শহীদ পরিবারকে মনে হয় ইন্টেরিম সরকারকে বলতে হবে, বিচার দাও, না হলে মানচিত্র খাবো। আমরা বিচারের জন্য প্রতিটি দ্বারে দ্বারে গিয়েছি। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি, উনার কারণে আমার ভাইয়ের তিন খুনি পালিয়ে গেছে। আমি আসিফ ভাইয়ের কাছেও গিয়েছি। তারেক রহমানের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যখন ক্ষমতায় যাবেন, শহীদদের হত্যার বিচার করবেন। অনেক শহীদের সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমি বহুবার মন্ত্রণালয়ে গিয়েছি। আজ যারা ক্ষমতায় আছেন, তারা যেন আমাদের সঙ্গে অবিচার না করেন। আল্লাহ তায়ালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।

রংপুরে শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, আমার ছোট ভাই আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। তার হত্যার বিচার এখনো হয়নি। যেসব হত্যা মানুষ চোখে দেখেনি, সেগুলোর বিচার কীভাবে হবে? জনাব তারেক রহমানের কাছে আমার আবেদন, আহত ও নিহত পরিবারগুলোকে যেন পুনর্বাসন করা হয়।

সবশেষে মীর মুগ্ধের বাবা বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে দানব-নরপিশাচ মানুষ হিসেবে আখ্যায়িত করতে চাই। আগামী দিনে যে সরকার আসবে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, শহীদ পরিবারের মধ্যে যারা আর্থিক সংকটে আছে, তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাব। মতবিনিময় সভাজুড়ে শহীদ পরিবারগুলোর বক্তব্যে উঠে আসে বিচারহীনতার ক্ষোভ, রাষ্ট্রীয় অবহেলার বেদনা এবং ভবিষ্যতে একটি দায়বদ্ধ সরকারের প্রতি তাদের প্রত্যাশা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মঞ্চে না বসে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে বসেন।

এ সময় অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে নিজেদের দুর্দশার কথা জানান। তিনি নিজেও অনেককে ডেকে নিয়ে কথা বলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে: প্রেস সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই প্রক্রিয়ায় সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং নতুন সরকার সম্ভাব্যভাবে ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নেবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। তাই ১৫, ১৬ বা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।

অপর দিকে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, “সরকার ১৮০ কার্যদিবসের জন্য ক্ষমতায় থাকবে” এমন দাবিটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুষ্ঠুভাবে হস্তান্তর করা হবে।

ডেপুটি প্রেস সচিব আরও জানান, ১৮০ কার্যদিবসের সময়সীমা মূলত নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব ও সংস্কার সংক্রান্ত কাজের জন্য নির্ধারিত। এর মধ্যে ‘জুলাই চার্টার’ ও সংশ্লিষ্ট আইনি সংস্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশগ্রহণ থাকবে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

আগামীকাল কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণসংবর্ধনা

ফাইল ছবি

আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হবেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আয়োজক কমিটি জানিয়েছে, জুলাই বিপ্লবের অন্যতম নেতাকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা যায়, শনিবার দুপুর ২টায় মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর যাবেন পৈত্রিক বাড়ি আকুবপুরে। অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। উপদেষ্টার আগমন ঘিরে উপজেলা জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে। তরুণ উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে উচ্ছ্বসিত ছাত্র সমন্বয়ক আয়োজকবৃন্দ। 

বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, মধ্যাহ্ন ভোজের আগে উপদেষ্টা উপজেলার কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। এরপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে শীত বস্ত্র বিতরণ কমসূচিও রয়েছে। মুরাদনগরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

সরকারি টিফিন খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কাল থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে

১০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মজুত ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৩

পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

১৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

১৫

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

১৬

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

১৭

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

১৮

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

১৯

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

২০

সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় বিশ্ব প্রতিবন্ধী দিবস ১৫ মার্চের পরিবর্তে ৩ ডিসেম্বর, ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস’ ‘খ’ শ্রেণি হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পাশাপাশি ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে সই প্রস্তাব অনুমোদন করা হয়েছে এবং পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বরে গৃহীত ব্যয়িত জ্বালানি ব্যবস্থাপনার নিরাপত্তা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা বিষয়ক যৌথ কনভেনশনে সইয়ের প্রস্তাবও অনুমোদন করা হয়।