

তাপস চন্দ্র সরকার:
আজ মঙ্গলবার
লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে "বিচার বিভাগ পৃথকীকরণ ও বাংলাদেশের
বাস্তবতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাজদার হোসেন মামলার বাদী ও বিচার বিভাগ সংস্কার
কমিটির অন্যতম সদস্য মাসদার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- President, The Universal
Legal Aid to Foregn Prisorers (ULAFP) এডভোকেট আব্দুর রহমান।
এ
সময় বিচার বিভাগ সংস্কার কমিটির অন্যতম সদস্য মো: মাসদার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ
করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও বেঞ্চ
সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা জজকোর্টের
ভারপ্রাপ্ত নাজির বিল্লাল হোসেন, সেরেস্তাদার সোলাইমান হোসেন ও সদর সহকারী জজ আদালতের
বেঞ্চ সহকারী মোহাম্মদ হাসান।
এ
সময় প্রধান আলোচকের কাছে দাবীসমূহ তুলে ধরেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন
কুমিল্লার নেতৃবৃন্দ।
দাবী
সমূহ:
১)
বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের
সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ
জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা।
২)
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের
নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার
ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করা।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা
:
নারীর
প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লা
অঞ্চল।
আজ
মঙ্গলবার এলজিইডি কুমিল্লা অঞ্চলের মিলনায়তনে এ্যালায়েন্স গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
এতে
সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক
প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ
আবদুল মতিন। অভিজ্ঞতা বিনিময় করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলা
কুমিল্লার ব্যুরো চীফ মাসুক আলতাফ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা কুমিল্লার জেলা কর্মকর্তা
তানিয়া আক্তার, বাংলাদেশ লিগ্যাল এইড ও সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লার সাবেক
সমন্বয়কারী এডভোকেট শামীমা আক্তার জাহান, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার,
আমরাই পারি প্রকল্প সমন্বয়কারী রিনা রাণী দত্ত, এলজিইডির রুরাল ব্রীজেস প্রকল্পের মেইন্টেনেন্স
ইঞ্জিনিয়ার এসএম জাকিউর রহমান, রিজিওনাল কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,
মোঃ মাকসুদুল আলম, মোঃ সুলতান মাহমুদ, দৈনিক সমকাল ও দৈনিক রূপসী বাংলাৱ ফটো সাংবাদিক,
কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, ব্রীজেস প্রকল্পের কুমিল্লার
এডভোকেসী কাউন্সিলর মোঃ আলী আজ্জম প্রমুখ।
মন্তব্য করুন


কুমিল্লার
লালমাই উপজেলায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা
ঘটেছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। এনায়েতুর
রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে আত্মরক্ষার্থেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। শনিবার
(২৭ জুন) সকাল আটটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনায়েতুর রহমান ও প্রবাসী সুমন চৌধুরীর বাড়ি পাশাপাশি।
কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি
হয়। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে এসে সুমন চৌধুরী তার স্ত্রীর প্রতি এনায়েতুর রহমানের
অসদাচরণের অভিযোগ তুলেছিলেন। তবে এনায়েতুর রহমান কিছুটা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়ভাবে
বিষয়টি মীমাংসা করা হয়। চার দিন আগে সুমন আবার কর্মস্থলে চলে যান।
এ
বিষয়ে নিহত এনায়েতুর রহমানের মা নেহারা বেগম জানান, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না।
এসময়
সকালে প্রতিবেশী নারী ঘরে ডেকে নিয়ে তার ছেলেকে গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনার সঙ্গে
জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
ওসি
বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, এনায়েতুর রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।
আত্মরক্ষার্থেই তিনি তাকে হত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
হাসনাত আবদুল্লাহ'র প্রতি হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লা দেবীদ্বারে বিক্ষোভ মিছিল করেছেন জুলাই অভ্যুত্থানের আহত, শহীদ পরিবার ও ছাত্র-জনতা।
মঙ্গলবার (২০শে মে) দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরে দেবীদ্বার পৌর মার্কেট গিয়ে মিছিলটি শেষ হয়।
সমাবেশে বক্তারা হাসনাত আবদুল্লাহ'র কে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামীলীগ দোসরদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে এই ধরনের কথা বলায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদেরকে ভুলে গেলে চলবে না হাসানাত আব্দুল্লাহ কে ছিলেন, আজকে তারা স্বাধীনভাবে প্রেস ক্লাবে কথা বলতেছে কার জন্য।
তারা আরও বলেন, বিগত ১৭ বছরে তারা ১৭ সেকেন্ডের জন্য তাদের স্থান প্রেস ক্লাবে হয় নাই। কিন্তু আজকে তারা স্বাধীনভাবে সবকিছু করতেছে এসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলপ্রসু। তাদেরকে ভুলে গেলে চলবে না যে জাতি বিপ্লবীদের অমর্যাদা করে সে জাতি ভবিষ্যৎ অন্ধকার। তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সম্মান রক্ষা করুন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে উদবাতুল বারী আবু সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ভিপিকে সিনিয়র সহ-সভাপতি এবং খলিলুর রহমান বিপ্লবকে সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে।কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, বিভিন্ন বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্যসহ মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।এছাড়া ৯ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ১৫১ সদস্যকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিম্নে পূর্ণাঙ্গ কমিটি উল্লেখ করা হলো:
কুমিল্লা মহানগর বিএনপির উপদেষ্টা মন্ডল
১. উপদেষ্টা বেগম রাবেয়া চৌধুরী
২. উপদেষ্টা ফজলুল হক ফজল
৩. উপদেষ্টা ফরিদ উদ্দিন আহাম্মদ
৪. উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম
৫. উপদেষ্টা এডভোকেট আব্দুল কাদের জিলানী ৬. উপদেষ্টা এস এ বারী সেলিম
৭. উপদেষ্টা ফরহাদ আক্তার মো. শাহরিয়ার
৮. উপদেষ্টা ডা. মোসলেহ উদ্দিন আহমেদ
৯. উপদেষ্টা অধ্যাপক ডা. নীলুফা পারভীন
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি
১. সভাপতি উদবাতুল বারী আবু
২. সিনি. সহ-সভাপতি নজরুল ইসলাম ভিপি
৩. সহ-সভাপতি শওকত আলী বকুল
৪. সহ-সভাপতি আতাউর রহমান ছুটি
৫. সহ-সভাপতি শহিদুল্লাহ রতন
৬. সহ-সভাপতি মামুনুর রশিদ মজুমদার
৭. সহ-সভাপতি অ্যাডভোকেট হোসেন মিয়া
৮. সহ-সভাপতি মাহাবুবুর রহমান দুলাল ভিপি
৯. সহ-সভাপতি রেজাউল হক আঁখি
১০. সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী
১১. সহ-সভাপতি আব্দুর রহমান
১২. সহ-সভাপতি আবদুল জলিল
১৩. সহ-সভাপতি মুজিবুর রহমান কামাল
১৪. সহ-সভাপতি রায়হান রহমান হেলেন
১৫. সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম
১৬. সহ-সভাপতি আব্দুস সাত্তার
১৭. সহ-সভাপতি শ্যামল কৃষ্ণ সাহা
১৮. সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু
১৯. সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান বিপ্লব
২০. যুগ্ম সম্পাদক জলিশ আব্দুর রব
২১. যুগ্ম সম্পাদক জামাল হোসেন
২২. যুগ্ম সম্পাদক নাজমুল হক
২৩. যুগ্ম সম্পাদক অধ্যাপক নেছার আহাম্মেদ রাজু
২৪. যুগ্ম সম্পাদক রিয়াজ খান রাজু
২৫. যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম
২৬. যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রুবেল
২৭. যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটোয়ারী
২৮. যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন
২৯. যুগ্ম সম্পাদক বদরুল হাসান রাব্বু
৩০. কোষাধ্যক্ষ আহাম্মেদ শোয়েব সোহেল
৩১. সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব
৩২. সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ
৩৩. সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল
৩৪. সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পারভেজ
৩৫. সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহাম্মেদ
৩৬. সাংগঠনিক সম্পাদক মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি
৩৭. প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন ভিপি ৩৮. দপ্তর সম্পাদক ইকরাম হোসেন তাজ
৩৯. মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী
৪০. প্রকাশনা বিষয়ক সম্পাদক সারজেক আলম সরকার
৪১. আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দাউদ আহম্মেদ
৪২. মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী
৪৩. যুব বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির
৪৪. ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন
৪৫. শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু ইউসুফ পাখি
৪৬. স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন
৪৭. প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমাইয়া বিনতে হোসাইনী
৪৮. তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান
৪৯. প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শোহেব বিন আহাম্মেদ সোহেল
৫০. ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন
৫১. মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন সুমন
৫২. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আবু তাহের মুহিত
৫৩. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আফতাব উদ্দিন ভূঁইয়া
৫৪. পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. প্রিয়ম চক্রবর্তী
৫৫. শিশু বিষয়ক সম্পাদক কাজী মেহেদী হাসান সুমন
৫৬. ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মেজর বদরুল আমিন সরকার
৫৭. ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক তাছমিনা আক্তার লিন্ডা
৫৮. ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামসুল আলম টিপু
৫৯. গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রানা
৬০. স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক
৬১. শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. হানিফ
৬২. তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক মোবারক হোসেন
৬৩. সহ-কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম (রহমান)
৬৪. সহ-সাংগঠনিক সম্পাদক নেছার আহাম্মেদ দিপু
৬৫. সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ দিপু
৬৬. সহ-সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হক শামীম
৬৭. সহ-দপ্তর সম্পাদক দেওয়ান সালাউদ্দিন আহাম্মেদ
৬৮. সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন
৬৯. সহ-প্রচার সম্পাদক ফরিদ আলী
৭০. সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা বিষয়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা
৭১. সহ-সম্পাদক ধর্ম বিষয়ক তোফাজ্জল হোসেন বেলাল
৭২. সহ-সম্পাদক ধর্ম বিষয়ক নাসির উদ্দিন নাসির
৭৩. সহ-সম্পাদক ধর্ম বিষয়ক ডা. তৌহিদুল ইসলাম তুহিন
৭৪. সহ-সম্পাদক আইন বিষয়ক অ্যাডভোকেট মাহাবুব খন্দকার
৭৫. সহ-সম্পাদক আইন বিসয়ক অ্যাডভোকেট সাখাওয়াত মিঠু
৭৬. সহ-সম্পাদক আইন বিষয়ক অ্যাডভোকেট মাহামুদা খানম শিল্পী
৭৭. সহ-সম্পাদক মহিলা বিষয়ক আছমা আক্তার
৭৮. সহ-সম্পাদক মহিলা বিষয়ক রেহানা রহমান
৭৯. সহ-সম্পাদক যুব বিষয়ক ডা. খাজা মোর্শেদ মাহমুদ তুষার
৮০. সহ-সম্পাদক স্বেচ্ছাসেবক বিষয়ক মো. হামিদ উদ্দিন মজুমদার সুমন
৮১. সহ-সম্পাদক ছাত্র বিষয়ক গোলাম মুর্তুজা তপু
৮২. সহ-সম্পাদক শ্রম বিষয়ক কামাল হোসেন (হাসেম)
৮৩. সহ-সম্পাদক পরিবেশ বিষয়ক জামাল আহাম্মেদ
৮৪. সহ-সম্পাদক প্রশিক্ষণ বিষয়ক ডা. দেবাশীষ চক্রবর্তী
৮৫. সহ-সম্পাদক তথ্য ও গবেষণা বিষয়ক মোস্তফা মজুমদার
৮৬. সহ-সম্পাদক তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক জাকির হোসেন
৮৭. সহ-সম্পাদক স্থানীয় সরকার বিষয়ক আবুল খায়ের
৮৮. সদস্য কাউসার জামান বাপ্পী
৮৯. সদস্য মোস্তাক মিয়া
৯০. সদস্য আনোয়ার হোসেন
৯১. সদস্য বদরুল আলম বাবুল
৯২. সদস্য বেলায়েত হোসেন কনক
৯৩. সদস্য মনোয়ার হোসেন সেলিম
৯৪. সদস্য আব্দুল মতিন
৯৫. সদস্য জামাল হোসেন
৯৬. সদস্য এডভোকেট সেলিম হোসেন রনি
৯৭. সদস্য মো. জাকির হোসেন (৪নং ওয়ার্ড)
৯৮. সদস্য আবুল হোসেন
৯৯. সদস্য তোফায়েল আহাম্মেদ
১০০. সদস্য ফরিদ আহাম্মেদ মজুমদার
১০১. সদস্য আক্তার হোসেন
১০২. সদস্য আতিকুল ইসলাম
১০৩. সদস্য মো. হাসমত
১০৪. সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন শিশু
১০৫. সদস্য জাবেদ আহম্মেদ মজুমদার কিসলু
১০৬. সদস্য আব্দুল কুদ্দুস
১০৭. সদস্য মো. মাসুদ হোসেন
১০৮. সদস্য অ্যাডভোকেট এ কে এম ইকবাল কবির
১০৯. সদস্য গোলাম মোস্তফা বাবুল
১১০. সদস্য হুমায়ন কবির
১১১. সদস্য সেলিনা বেগম
১১২. সদস্য কিশোর দেবনাথ
১১৩. সদস্য নাজিম উদ্দিন ভূইয়া আজাদ
১১৪. সদস্য খোকন আহাম্মেদ
১১৫. সদস্য সাইফ আহাম্মেদ সাইফুল
১১৬. সদস্য আলেক হোসেন
১১৭. সদস্য মাসুক মিয়া
১১৮. সদস্য তাজুল ইসলাম তাজু
১১৯. সদস্য সাদেকুল ইসলাম
১২০. সদস্য মোশারফ হোসেন বাবু
১২১. সদস্য জামাল হায়দার
১২২. সদস্য এস এম সবুর বশির
১২৩. সদস্য জহির উদ্দিন
১২৪. সদস্য নাসির উদ্দিন
১২৫. সদস্য মো. লিটন মিয়া
১২৬. সদস্য জমিরুল হক জামাল
১২৭. সদস্য জাকির হোসেন
১২৮. সদস্য এনামুল কিবরিয়া রনি
১২৯. সদস্য শ্যামল কুমার সাহা
১৩০. সদস্য শাহাদাত হোসেন সাগর
১৩১. সদস্য মনির হোসেন
১৩২. সদস্য সালেহ উদ্দিন সেলিম
১৩৩. সদস্য মো. মাহাবুবুল আলম
১৩৪. সদস্য শাহাদাত হোসেন সানি
১৩৫. সদস্য সফিকুল ইসলাম স্বপন
১৩৬. সদস্য লিটন পাল
১৩৭. সদস্য মো. আব্দুর রহিম খান
১৩৮. সদস্য অ্যাডভোকেট মোজাদ্দেদ হোসেন আদনান
১৩৯. সদস্য আমজাদ হোসেন মজুমদার
১৪০. সদস্য মাহাবুবুর রহমান
১৪১. সদস্য মহিবুর রহমান তুহিন
১৪২. সদস্য আশিকুর রহমান শিমুল
১৪৩. সদস্য মঞ্জুরুল আলম
১৪৪. সদস্য লে. কমান্ডার (অব:) শাহজাহান মজুমদার
১৪৫. সদস্য অধ্যাপক বেল্লাল হোসেন
১৪৬. সদস্য সোহেল মজুমদার
১৪৭. সদস্য গোলাম মো. হুমায়ন কবির
১৪৮. সদস্য মো. হানিফ
১৪৯. সদস্য মো. সাইফুল ইসলাম
১৫০. সদস্য আমজাদ হোসেন মজুমদার জিহাদ
১৫১. সদস্য মো. শাহাজান।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১৮ ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া (২৫) নামক
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল গ্রামের মোঃ অলি মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা ।
গতকাল (৯ জুন) রাতে জেলা গোয়েন্দা
শাখা, কুমিল্লার এসআই উক্যমং রাখাইন তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী
মডেল থানাধীন ১নং কালির বাজার বাইতুন সালাম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে
৩টি বস্তার ভিতরে মোট ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শুভপুর এলাকার আব্দুল জলিল এর ছেলে
মোঃ সুমন(৩৫)।
উক্ত ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


ডিএনসি- কুমিল্লার হাতে ১০ কেজি গাঁজাসহ
একজনকে আটক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা
গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চান্দিনা থানাধীন চান্দিনা উপজেলা মোড় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের
দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে ১০ কেজি গাঁজাসহ আসামী মো: জীবনকে আটক করে।
আটককৃত আসামী হলো- শরিয়তপুর জেলার চরপায়াতলী
এলাকার মৃত নুরুজ্জামান এর ছেলে মো: জীবন (২৩)।
আসামীদের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক
মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)
ধারায় চান্দিনা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,প্রতিবেদক:
কুমিল্লা
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলে পিঠা উৎসবের আয়োজন
করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত পিঠা উৎসবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের পদচরণায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
এ
পিঠা উৎসবে প্রায় ৩০ এর অধিক স্টলের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যাপক জামাল নাসেরের সভাপতিত্বে কুমিল্লা মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আখতার হোসেনের উপস্থিতিতে পিঠা উৎসবের সূচনা করা হয়।
শিক্ষার্থীরা
নানা ধরণের মুখরোচক পিঠা বানিয়ে নিয়ে এসে সেগুলোকে স্টলে সাজিয়ে পরিবেশন করে।
কয়েক ঘন্টা ব্যাপী উৎসবমুখর পরিবেশে চলে শিক্ষক শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে কেনা বেচা।
মন্তব্য করুন




জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার
তদারকি অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা
থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ও বিজয়পুর বাজারে
এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ডিম, ব্রয়লার মুরগী, আলু, মরিচ, সবজিসহ
নিত্যপণ্যের ক্রয় ভাউচার দেখা হয় এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। দৃশ্যমান স্থানে
পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা দেখা হয়। অভিযানে ক্রয় ভাউচার দেখাতে
না পারা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখায় বিজয়পুর বাজারের ভাইয়ের বন্ধন
ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা
হয়। এছাড়াও মেয়াদহীন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় লালমাই বাজারের মোল্লা
ফার্মেসীকে ৮ হাজার টাকা এবং কাঁচা মাছ মাংসের সাথে বাসি গ্রিল সংরক্ষণ করায় একই
বাজারের বাংলা রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাসি গ্রিল জব্দ করে
ধ্বংস করা হয়।
আজ ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মোট চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এমদাদুল্লাহ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন