

সাতক্ষীরার
কালিগঞ্জে সুলতা সরদার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত
সুলতা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের মেয়ে। নিহত
গৃহবধূর ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে। বুধবার (৪ মার্চ) শ্বশুরবাড়ি
থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের
বাবা সুবল বৈদ্য অভিযোগ, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে
নিত্যনৈমিত্তিক কলহ লেগেই থাকতো। তিনি দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে
অন্যত্র অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ জানাতেন। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায় ঝগড়া-বিবাদ
হতো।
এদিকে,
হঠাৎ মায়ের মৃত্যুতে দুই শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। প্রতিবেশী শিখা
রাণী জানান, রাতে যা-ই ঘটুক, সকালে এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। স্থানীয়দের দাবি,
ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক।
এ
বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের
জন্য থানায় নেয়া হয়েছে। এছাড়া, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে
পাঠানো হয়েছে।
কালিগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান,
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন
হাতে পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন


ভালোবাসা
হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত
বেশি হয়। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন
ভালোবাসার গল্প পড়েছি। রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই
দু’জনের ভেতরকার প্রেমকেই বোঝায়। ১৪ ফেব্রুয়ারির সর্বাধিক
প্রতীক্ষিত ভালোবাসা দিবসের পূর্ববর্তী ভ্যালেন্টাইনস সপ্তাহে আপনার ভালোবাসা প্রকাশের
চেয়ে আর ভালো উপায় কী?
ভালোবাসার
মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় করতে
হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে, তাই না? ভ্যালেন্টাইনস সপ্তাহের আজকের দিনটি
অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। আর মনের মানুষকে
মনের কথা জানানোর জন্য আজকের দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।
আজকের
দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি
পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিলো সম্ভাব্য ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়ার দিন অর্থাৎ
‘রোজ ডে’। যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেওয়ার সুযোগ হারিয়েছেন
তারা আজকের এই প্রোডজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন।
বিশেষ
মানুষটিকে মনের কথা জানিয়ে দেওয়াটা এতো সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন
তা আগে থেকেই গুছিয়ে নেওয়া দরকার। ভালোবাসার মানুষের সামনে আমাদের ভালোবাসা প্রকাশের
সময় এলেই মুশকিলে পড়ে যেতে হয়। কাউকে প্রোপজ করাটা আসলে এমন একটি বিষয় যা কেবল একবারই
করা সম্ভব এবং আপনি যদি সঠিক জায়গায় কড়া নাড়তে পারেন তবে পছন্দের মানুষটির ভালোবাসা
অর্জন করতে পারবেন।
অপরপক্ষ
আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ।
কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, এমনটা ভাবলেই তো খুশিতে মাথা এলোমেলো
হয়ে যাওয়ার কথা! সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর
মাধ্যমে। তাই এই দিনটিকে একটি বিশেষ করে তুলতে এখানে কয়েকটি উদ্ধৃতি রইলো-
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
*
কিছু সময় স্বপ্নের চেয়ে বাস্তবই বেশি সুন্দর হয়। ঠিক একারণেই আমি তোমায় ভালোবাসি!
*
পৃথিবীর আনাচে কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদেরটাই এরমধ্যে সবচেয়ে
মিষ্টি, তুমি কি আমার হবে?
*
এটা হয়তো আমাদের অজান্তেই কেউ লিখে গিয়েছিলেন, তাই ভবিষ্যৎ আমাদের এক সুতোয় গেঁথেছে।
আমাদের
চারপাশের পৃথিবীটা খুবই ছোট। সেখানে যখন আমরা এমন একজনকে খুঁজে পাই যার সঙ্গে মন খুলে
দুই মিনিট কথা বলা ছাড়াও সম্পূর্ণ বোঝাপড়া একটা দারুণ পর্যায়ে থাকে। সেখানে ভালোবাসায়
কোনো ভয় থাকে না। এমন একজন মানুষ আপনিও খুঁজে পান, আজকের দিনে এমনটাই প্রত্যাশা।
মন্তব্য করুন


ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই স্থানীয় নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
নলছিটি থানার সূত্র জানায়, বুধবার গভীর রাতে সেনাবাহিনীর নলছিটি ক্যাম্পের একটি দল পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন তানভীর, সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভ। অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং পরদিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ডের একই পদে দায়িত্বে রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৪২টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ৬০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, কয়েকটি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সদস্যসচিব সোহেল খান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


মায়ের
ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে বললেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ
পুত্র তারেক রহমান। মা জীবিত থাকা অবস্থায় কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকলে তার সাথে
যোগাযোগ করতে বলেন তিনি।
আজ
মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ
থেকে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, আজকে এখানে সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন আমার মা বেগম খালেদা জিয়া
জীবিত থাকা অবস্থায় তিনি আপনাদের কারো কাছ থেকে যদি কোন ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার
সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একই সাথে মা জীবিত
থাকাকালে তাঁর কোন ব্যবহারে এবং কোন কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ
থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন আল্লাহ তা’আলা
যাতে উনাকে বেহেশত নসিব করেন।
মন্তব্য করুন


ভূমিকম্পে
কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানী ঢাকার অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
জানা গেছে,
ঢাকা, রাজশাহী, সিলেট,
যশোর ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প হয়েছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
নগরের ব্যস্ততম কান্দিরপাড় থেকে শুরু করে রাজগঞ্জ, শাসনগাছা কিংবা টাউন হল মোড়, কুমিল্লা প্রেসক্লাব -বিগত ছয়টি বছর ধরে পবিত্র রমজান মাসে এই এলাকাগুলোতে দেখা যায় এক চেনা কিন্তু উজ্জ্বল দৃশ্য। যখন নগরের মানুষ নিজের ঘরে পরিবারের সাথে আয়েশ করে ইফতার বা সাহরি সারেন, ঠিক তখনই একদল তরুণ প্রাণ পথে পথে খুঁজে বেড়ান ক্ষুধার্ত মানুষকে। কোনো প্রতিদান নয়, কেবল আত্মতৃপ্তি আর স্রষ্টার সন্তুষ্টির আশায় কুমিল্লার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই মহৎ কাজ করে যাচ্ছে।
নিরবচ্ছিন্ন মানবিক পথচলা
২০২০ সালের সেই কঠিন সময় থেকে শুরু করে আজ ২০২৬ পর্যন্ত, টানা ছয় বছর ধরে এই কার্যক্রম থমকে যায়নি একদিনের জন্যও। শুরুতে স্বল্প পরিসরে শুরু হলেও বর্তমানে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কুমিল্লার কয়েকটি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা, আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম,ক্বাদেরিয়া ইসহাকিয়া ফাউন্ডেশন, ফাতিহা ফাউন্ডেশন, জাগরণ মানবিক সংগঠন, কুটুম বাড়ি বিরিয়ানি হাউজ, "গাজী মোঃ মন্তাজ উদ্দিন ফাউন্ডেশন" কাজী ফাউন্ডেশন
—যাদের মধ্যে তরুণ শিক্ষার্থী ও সাধারণ পেশাজীবীরা রয়েছেন—ব্যক্তিগত তহবিল ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই আয়োজন সফলভাবে পরিচালনা করছেন।
সেবার ধরণ: ইফতার থেকে সাহরি
সংগঠনগুলোর এই কার্যক্রম মূলত দুই ভাগে বিভক্ত:
ভ্রাম্যমাণ ইফতার: প্রতিদিন আসরের নামাজের পর থেকেই শুরু হয় প্রস্তুতি। রিকশাচালক, পথচারী, দিনমজুর এবং ভাসমান মানুষের হাতে সময়মতো পৌঁছে দেওয়া হয় মানসম্মত ইফতারের প্যাকেট। অনেক সময় মহাসড়কে আটকে পড়া দূরপাল্লার যাত্রীদের হাতেও পৌঁছে যায় এই উপহার।
রাত্রিকালীন সাহরি বিতরণ: মধ্যরাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন এই স্বেচ্ছাসেবীরা বেরিয়ে পড়েন সাহরি নিয়ে। বিভিন্ন সরকারি হাসপাতাল, ছিন্নমূল মানুষ এবং যারা রাতে কাজ করেন, তাদের জন্য গরম ভাত ও মানসম্মত তরকারি পরিবেশন করেন তারা।
যা বলছেন সংশ্লিষ্টরা
সংগঠনগুলোর সমন্বয়ক মোহাম্মদ জাবের হোসাইন জানান জানান:
"আমরা যখন শুরু করেছিলাম, লক্ষ্য ছিল কেউ যেন ক্ষুধার্ত পেটে রোজা না রাখে। আজ ছয় বছর পর এসে দেখি, এই কাজটা কেবল আমাদের নয়, পুরো কুমিল্লাবাসীর ভালোবাসায় পরিণত হয়েছে। পথে থাকা একজন মানুষের হাসিমুখ আমাদের সব ক্লান্তি দূর করে দেয়।"
সামাজিক সংহতির উদাহরণ
এই উদ্যোগ কেবল খাদ্য সহায়তা নয়, বরং সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। স্থানীয় নাগরিকরা মনে করেন, কুমিল্লার এই ঐতিহ্যবাহী সেবা মানসিকতা সারা দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। কোনো সরকারি বরাদ্দ ছাড়াই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রকল্পটিকে দীর্ঘস্থায়ী করেছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি কুমিল্লার পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। পথে পথে সাহরি ও ইফতার বিতরণের এই নীরব বিপ্লব আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর।
মানবতার এই কাজে যুক্ত হতে চাইলে যোগাযোগ করুনঃ
জাবের হোসাইন 01915131242
পিয়ারে মাহবুব 01911-041508
সাজ্জাদ খান 01838-246929
মন্তব্য করুন


নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণা করেন বিচারক মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরি। সোমবার (১৯ জানুয়ারি) এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম।
মামলার তথ্য অনুযায়ী, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়া ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যাসন্তান জন্ম নেয়। তবে শুরু থেকেই দম্পতির মধ্যে বনিবনা ছিল না এবং প্রায়ই কলহের অভিযোগ উঠত।
একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। ২০২১ সালের ১৫ মে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য কৈলাটি গ্রামে যান। সেই রাতে রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন। নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।”
মন্তব্য করুন


সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি চাকরিতে
পুলিশ ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করেছে ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি সূত্রে জানা গেছে
, সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ চূড়ান্ত করেছে
প্রতিষ্ঠানটি। বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সকল সরকারি
চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য।
এছাড়াও, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের জন্য
কমিশনের দ্বিতীয় বিশেষ সভায় আলোচনা চলমান রয়েছে।
পাশাপাশি রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের
পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নিয়েও কমিশন আলোচনা চলছে।
মন্তব্য করুন


যথাসময়ে বিশ্ব ইজতেমা হবে,সেই সঙ্গে সহিংসতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং জুবায়ের দুই পক্ষই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে তাদের দমন করা হবে। যে কোনো পরিস্থিতি
ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন


সিরাজগঞ্জে
বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা
ঘটে।
কনেপক্ষের
লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে
শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত
হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে
নিয়ে চলে যায়।
কনেপক্ষের
আত্মীয় খাদিজা বেগম বলেন, বরকে স্মার্টফোন ও দশ আনা ওজনের সোনার চেইন দিয়ে আমরা বরণ
করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। তিনি আরও বলেন, এর মধ্যে পাঁচ মণ
দুধের দই, এক লাখ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের দেওয়া টাকাসহ সবাইকে
মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই। বরং এসময়ে রাতের তাপমাত্রা ক্রমে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে (রংপুর এবং সিলেট অঞ্চল) বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার(২১ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। যা একদিন আগে ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার এবং শনিবারও রাতের তাপমাত্রা বাড়তে পারে জানিয়ে তিনি বলেছেন, পরবর্তী ৫দিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন