

আজকে
সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪ মে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম
বিভাগের বেশকিছু জেলায় কালবৈশাখীসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বেসরকারি
আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
সোমবার
(২৭ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়। পোস্টে বলা হয়েছে, বিশেষ করে
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ,
কুমিল্লা, নরসিংদী, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ঢাকা, নারায়ণগঞ্জ,
মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর, বরিশাল ভোলা ও এর আশেপাশের কিছু জেলায় মাঝে মাঝে ২
বা ১ দিন বিরতিসহ নিয়মিত ১ বা ২ দফা মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। এ সময় কয়েকটি
জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সঙ্গে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী থাকতে পারে।
একই সময় ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ
হতে পারে।
এর
ফলে, আগামী ৭ দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ,
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর খাগড়াছড়ি জেলার নিচু এলাকায়
জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং নদনদী গুলোতে সাময়িক সময়ের জন্য পানি বৃদ্ধি পেতে পারে।
এছাড়াও
একই সময়ের মধ্যে সারাদেশেই দফায় দফায় কালবৈশাখী ও তীব্র বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতেপারে।
তাই বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না। পরবর্তীতে প্রতিদিন আরও বিস্তারিত জেলাভিত্তিক
আপডেট দেওয়া হবে। পোস্টে আরও বলা হয়েছে, উক্ত বৃষ্টিপাত সারাদিন টানা না হয়ে
মাঝে মাঝে বিরতিসহ হতে পারে। এক্ষেত্রে কোথাও কোথাও কয়েক ঘণ্টার স্থায়ী ও কোথাও কোথাও
এক ঘণ্টারও কম সময় স্থায়ী হতে পারে।
মন্তব্য করুন


রাজবাড়ীর
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার
(২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ
হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।
রাজবাড়ী
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, 'বাসটি ফেরিতে
উঠতে গিয়ে নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়।' তবে সেসময় ওই বাসে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত
করে বলা যাচ্ছে না। তিনি বলেন, পাটুরিয়া ফায়ার সার্ভিসের ডুবরিরা ইতোমধ্যে উদ্ধারকাজ
শুরু করেছে। পাশাপাশি ফরিদপুর ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়েছে।
সন্ধ্যা
সাড়ে ৬টা পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। রাজবাড়ীর পুলিশ
সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, 'দুর্ঘটনার খবর পেয়েছি। তবে, এখন পর্যন্ত কোনো
হতাহতের খবর পাইনি।'
মন্তব্য করুন


আগামী
৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
শুরু হতে যাচ্ছে।
আজ
সোমবার (৩০ মার্চ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন
এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার
প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই এ কথা বলেন।
তিনি
বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান
‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই
অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার
চালু হয়েছে।
প্রধানমন্ত্রী
বলেন, এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী
৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।'
প্রধানমন্ত্রী
আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার
বিষয় নয় বরং সারা বিশ্বে পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না।
২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা
বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে
প্রতিষ্ঠিত করবো। জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুটি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে
আজ থেকেই শুরু হলো।'
তারেক
রহমান বলেন, ‘যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের
পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন
এবং পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের ও পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা
বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট
নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে।’
যুব
ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ
ছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা.
এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর
রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল
জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান
আসাদুজ্জামান রিপন প্রমুখ।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আহবায়ক অ্যাডভোকেট আজিজুল হক,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আজিজার রহমান , যুগ্ন আহবায়ক মোন্নাফ আলী, যুগ্ন আহবায়ক মুকুল চন্দ্র রায়,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার সদস্য সচিব মাসুদ রানা,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক জামাল উদ্দিনসহ আরো অনেকে।
খেলার নির্ধারিত সময়ে লালমনিরহাট ফুটবল দলকে এক গোলে পরাজিত করে গঙ্গারহাট ফুটবল দল জয়লাভ করেন। খেলা দেখতে দূর দূরান্ত থেকে শতশত ফুটবল প্রেমীর ঢল নামে।
মন্তব্য করুন


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি তাৎক্ষণিকভাবে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে।স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি আব্দুল বাসেত, সহসভাপতি সাইফুল আনসারী চপল, সহসভাপতি আফজাল হোসেন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিল পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন


আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জুলাই সনদ স্বাক্ষরকে সামনে রেখে গত বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, নির্বাচন আয়োজন ও জুলাই সনদকে আলাদা কোনো বিষয় হিসেবে দেখা যায় না। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী অটল থাকতে হবে। নির্বাচনকে একটি উৎসবের মতো আয়োজন করতে যা যা প্রয়োজন, আমরা তা করব। এ বিষয়ে কোনো আপস হবে না। রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে সনদ প্রস্তুত করেছেন, সরকারের দায়িত্ব হলো সবাই মিলে তা উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করা।
সনদ ও নির্বাচনকে পৃথক কোনো বিষয় নয় বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উত্তরণের পথ কী হবে, সেটি নিয়ে প্রশ্ন ছিল। সেই উত্তরও জুলাই সনদে সংযুক্ত রয়েছে। এই উত্তরকে কাজে লাগিয়ে সন্তোষজনকভাবে উত্তরণ করতে হবে। রাজনৈতিক দলগুলো যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী রূপান্তরটি ঘটবে। আমরা চেষ্টা করব, আপনারা যা পরিশ্রম করে রচনা করছেন, আমরা তা বাস্তবায়নের মাধ্যমে ফলাফল দেখাতে পারি। নির্বাচনের মাধ্যমে আমরা এই রূপান্তর নিশ্চিত করব। আশা করছি, আগামী শুক্রবার এই আশা আমরা সমগ্র জাতির সামনে উপস্থাপন করতে পারব।
অধ্যাপক ইউনূস বলেন, যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, তা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসেও উল্লেখযোগ্য হয়ে থাকবে।
মন্তব্য করুন


চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কোম্পানির দুইটি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কোম্পানিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ তলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের ৭ তলায় আগুন লাগার পর ৬ তলায় ছড়িয়ে পড়ে। সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রচুর পুলিশ মোতায়ন রয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপরের তলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক “আবদুল মান্নান” বলেন, ওই কারখানায় কোনো শ্রমিক কর্মচারী আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।
সিইপিজেড থানার (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, সিইপিজেডে একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কোম্পানির দুইটি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই দুই তলায় গুদাম বলে ধারণা করছি। আগুন লাগার খবরে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নারীদের নামতে দেখা গেছে। গুরুতর তেমন আহত হয়নি। এখনও সেখানে আগুন জ্বলছে।
মন্তব্য করুন


আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ গ্রহণ হবে।
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় জানিয়েছে রোববার (১১ আগস্ট) বঙ্গভবনে তার শপথগ্রহণ হবে।
রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।
সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এম এ ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপালসহ পৃথিবীর বহুদেশ ভ্রমণ করেছেন।
মন্তব্য করুন


জুলাই
গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদে জুলাই গণ-অভ্যুত্থানের
দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার
(১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে
এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি
বলেন, ‘জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে।
নতুন করে মামলা করা হবে না।
জুলাই
গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে
বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।
এর
আগে ৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর
খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে
নিরাপদ রাখতে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক দিনের ব্যবধানে আবারও উদ্ধার করা হয়েছে অত্যন্ত বিষাক্ত কিং কোবরা প্রজাতির একটি সাপ।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্নেক এ্যান্ড স্নেক বাইট অ্যায়ারনেন্স (থ্রিএসএ)।
সংগঠন সূত্রে জানা যায়, সাপটি দেখতে পেয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া কিং কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৬ কেজি।
এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস এলাকায় বারবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়ি এলাকাগুলোতে বনভূমি দখল, চাষাবাদ ও মানবিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সাপের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।
উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা আরেকটি কিং কোবরা উদ্ধার করা হয়েছিল।
মন্তব্য করুন


অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন
মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম
সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুইদিনের
বিশেষ সফরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন,
অনেকেই মনে করেছিলেন কী না কী হয়, প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে আমরা কোনো কাজ
বন্ধ করিনি। অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। নৌপরিবহন মন্ত্রণালয়
রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করবে না। বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য
আমদানি করে, তার মধ্যে থেকে ২০-৩০ শতাংশ পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কি না, সে বিষয়ে
পদক্ষেপ নিতে হবে। তা করতে পারলে চট্টগ্রাম ও মোংলা বন্দরের চাপ কমবে। পায়রা সমুদ্র
বন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলো নিজস্ব গতিতেই চলবে। এছাড়া বন্দরের সার্বিক
উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করছে।
মন্তব্য করুন