

আসন্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত
হবে।
বায়তুল
মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব
পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ
পাটোয়ারী প্রস্তুত থাকবেন।
এ
ছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ
জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
প্রথম
জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয়
জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয়
জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম
প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও
সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব
পালন করবেন।
এ
সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম
প্রস্তুত থাকবেন।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সার্বিক গুণাবলির প্রতিফলন
ঘটিয়ে বাহিনীর ঐতিহ্যকে সমুন্নত রাখতে বিজিবির নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি
বলেন, ‘সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা
ও পেশাগত দক্ষতার মাপকাঠি।
নবীন
সৈনিকরা এসব গুণাবলির প্রতিফলন ঘটিয়ে বাহিনীর ঐতিহ্যকে সমুন্নত রাখবে।’
আজ
বুধবার ( ১৪ জানুয়ারি ) সকালে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত
উপদেষ্টা, চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান
'বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)'-এর ‘বীর উত্তম মজিবুর রহমান
প্যারেড গ্রাউন্ডে’ ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র
উপদেষ্টা বলেন, ২৩০ বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী কালের পরিক্রমায় আজ একটি সুসংগঠিত,
চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে।
তিনি
বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি দেশের ৪ হাজার ৪২৭ কি.মি.
দীর্ঘ সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশমাতৃকার অখণ্ডতা রক্ষা ও সীমান্তের নিরাপত্তা বিধানে
কার্যকরী ভূমিকা রাখছে।
এছাড়াও
চোরাচালান রোধ, মাদক ও মানবপাচার রোধসহ যে কোনো আন্ত:সীমান্ত অপরাধ দমন, দেশের অভ্যন্তরীণ
আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবি
অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম
হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নবীন
সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার
। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক।’
তিনি
বিজিবি’র চারটি মূলনীতি ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’-এ
উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বিজিবি’র ওপর অর্পিত দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে
পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনে সদা জাগ্রত থাকতে
নবীন সৈনিকদের আহ্বান জানান।
আসন্ন
সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন
করার জন্য প্রায় ৮.১৭ লক্ষ নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবেন। তিনি আরও বলেন, ‘সারা দেশের
৪৬৭টি উপজেলায় ৩৭ হাজার ৩৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।’
তিনি
নবীন সৈনিকদের নতুন জীবনে পদার্পণের শুভলগ্নে তাদের স্বাগত জানান। এছাড়া তিনি তাদের
কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে অব্যাহত সাফল্য কামনা করেন।
বিজিটিসিএন্ডসি
বিগত ৪৪ বছর ধরে বিজিবির নতুন রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে 'সীমান্তের অতন্দ্র প্রহরী'
হিসেবে গড়ে তুলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচকে
সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে এই প্রতিষ্ঠান।
প্রায়
চারমাস ব্যাপী ১০৪তম রিক্রুট ব্যাচে ৩ হাজার ২৩ জন (পুরুষ ২ হাজার ৯৫০, মহিলা ৭৩) রিক্রুটকে
মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বর্তমান
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনায় এবং বিজিবি সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে
প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তুলে এই চ্যালেঞ্জিং প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
সব
বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে রিক্রুট আল ইমরান (১৫৫) প্রথম স্থান অর্জন করেন। এছাড়া
শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অর্জন করেন শপিকুল ইসলাম (২৭৬৯) ও লুবনা খাতুন (১৫১৫)
এবং শ্রেষ্ঠ ফায়ারার শফিকুর রহমান তামিম (১৩৪৭) ও
নাহিদা আক্তার (১৫৩১)।
উপদেষ্টা
নবীন রিক্রুটদের নান্দনিক কুচকাওয়াজ ও সফল আয়োজনের জন্য বিজিবি মহাপরিচালক সহ সংশ্লিষ্ট
সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সমাপনী
কুচকাওয়াজে বিজিবি’র প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয়
ট্রিক ড্রিল এবং বিজিবি’র সুসজ্জিত বাদকদল কর্তৃক মনোজ্ঞ ব্যান্ড
ডিসপ্লে করা হয়।
তিনি
বর্ডার গার্ড বাংলাদেশ এর অব্যাহত অগ্রযাত্রা এবং নবীন সৈনিকদের সর্বাঙ্গীন সাফল্য
কামনা করেন।
নবীন
রিক্রুটদের নান্দনিক কুচকাওয়াজ ও সফল আয়োজনের জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে
আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান উপদেষ্টা।
এরপর
নবীন সৈনিকদের চৌকস দল কর্তৃক মাননীয় উপদেষ্টা’কে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে
কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেষ্টা নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এ
সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল
মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসি'র কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে
দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি প্রচারণা থেকে রবিউল ও সজীব নামে
সন্দেহভাজন দুই যুবককে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে
ছেড়ে দেওয়া হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে
এ ঘটনা ঘটে।
জানা
যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দেবিদ্বারে নির্বাচনি প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ।
এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে
সন্দেহ করে পুলিশ। এরপর দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের
সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার রাজধানীর বিজয় নগর
এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের
সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোয়েন্দা তথ্যানুযায়ী
শুধু হাদিই নয়, হিট লিস্টে ১০ জনের নাম রয়েছে। এ তালিকায় হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে।
এ
বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন জানান, হাসনাত
আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। সন্দেহভাজন
দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে একটি মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহফিল উপলক্ষে আয়োজিত ওই মেলায় সকালে হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে দোকানিদের কাছে চাঁদা দাবি করে। দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়।এই ঘটনার প্রতিবাদ জানায় কাঁঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিলের আয়োজকরা। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) গুরুতর অবস্থায় থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন


টাঙ্গাইলের
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন
মাসুম নামের এক পুলিশ কনস্টেবল। এসময় গুলিটি তার বুকে লাগে।
আজ
সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ
মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।
জানা
যায়, ঘটনার পরপরই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার
জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এরপর
তাকে সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া
হয়।
জানা
গেছে, ত্রুটি থাকার কারণে অস্ত্রে গুলি ভরার সময় ফায়ার হয়ে এই ঘটনা ঘটে।
তবে
পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশতভাবে তার বুকে গুলি লাগে। পরে
তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এই
ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলেই তারা আগামী ফেব্রুয়ারির ৩ তারিখে ট্রেনিং সেন্টার ত্যাগ
করার কথা ছিল।
মন্তব্য করুন


জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ফিলিস্তিনের
নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার বক্তব্য রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ
ইউনূসের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান
উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে
এ প্রশংসা করেন তিনি। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি
বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান
জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, ‘সময়োপযোগী এবং ফিলিস্তিন
ইস্যুতে একটি অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে।’
ফিলিস্তিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশে
শিক্ষা গ্রহণকারী প্রায় ৬০ ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা করছেন।’ আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী
বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র
ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনি
জনগণের সমর্থন অব্যাহত রাখবে।’ফিলিস্তিনের
জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিন বলেছেন, ঘরে-বাইরে উভয় স্থানে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন
ও সমৃদ্ধির জন্য গৃহীত নীতিমালার সুফল পুরোপুরি পাওয়া যাবে না।
আজ
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’
উদযাপন এবং ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান’
অনুষ্ঠানে ভাষণকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি
বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক-নারী ও কন্যারা যেন আর অবহেলা, নির্যাতন
ও বৈষম্যের শিকার না হন। তারা যেন সমান সুযোগ ও মর্যাদা পান।
বাসযোগ্য
বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে রাষ্ট্রপতি জানান যে, তিনি এমন এক দেশের
স্বপ্ন দেখেন যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব
দিবে। যেখানে প্রতিটি কন্যাশিশু স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নপূরণের অফুরন্ত সুযোগ পাবে।
অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান এবং তাদের
কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রয়াত
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রগতিতে শ্রেষ্ঠ অদম্য নারী’
পুরস্কারে ভূষিত করা হয়। ব্যারিস্টার জাইমা রহমান তার দাদীর পক্ষে এই পুরস্কার গ্রহণ
করেন।
রাষ্ট্রপ্রধান
বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে
কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছিলেন। এ ধরনের
অপরাধ মোকাবিলায় এখনও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি
আরও বলেন, নারীর অগ্রগতি দেশ ও জাতির অগ্রগতি। বিশেষ করে পুরুষশাসিত সমাজে এই সত্যকে
স্বীকৃতি দিতে সকলের প্রতি আহ্বান জানান।
শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, নারী উন্নয়েেনর জন্য
তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন তা বেগম খালেদা জিয়ার মাধ্যমে আরও শক্তিশালী ও সময়োপযোগী
রূপ নেয়। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে
শিক্ষা চালু করেছিলেন।
রাষ্ট্রপতি
বলেন, নারীশিক্ষার হার বাড়াতে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তিও চালু
করেন। এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তিনি
উল্লেখ করেন যে, বর্তমান সরকার স্নাতকোত্তর স্তর পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার
সুযোগ চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।
অর্থনৈতিকভাবে
পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’
কর্মসূচির কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, এটি আগামী ১০ মার্চ থেকে চালু
হবে। আশা করা হচ্ছে, উদ্যোগটি পারিবারিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা
রাখবে।
রাষ্ট্রপতি
নারীর বিরুদ্ধে সহিংসতা; কর্মক্ষেত্রে ও মজুরি বৈষম্য; দুর্বল আইনি সুরক্ষা; নিরাপত্তাহীনতা;
বাল্যবিবাহ; নারীবিরোধী মনোভাব এবং সামাজিক কুসংস্কারসহ বেশ কয়েকটি স্থায়ী সামাজিক
চ্যালেঞ্জও তুলে ধরেন।
তিনি
বলেন, সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং অপরাধের নতুন
চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
রাষ্ট্রপতি
সাহাবুদ্দিন আইনের কঠোর প্রয়োগ এবং বৃহত্তর সামাজিক সচেতনতার মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার
জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
তিনি
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতা, গণমাধ্যম কর্মী এবং তরুণ প্রজন্মকে
নারীর প্রতি সমতা ও শ্রদ্ধার মূল্যবোধ প্রচারের কথাও বলেন।
তৈরি
পোশাক শিল্পে কর্মরত লাখ লাখ নারীর অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
তাদেরকে দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবেও বর্ণনা করেন।
রাষ্ট্রপতি
আরও বলেন, রাজনীতি, গণমাধ্যম, উদ্যোক্তা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, শান্তিরক্ষা
এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা বর্তমানে শ্রেষ্ঠত্ব অর্জন করছে।
বক্তব্যের
শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র
ও জনগণের অধিকারের সকল আন্দোলন ও সংগ্রামের শহীদদের প্রতি রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে
‘আজকের পদক্ষেপ, আগামীকালের ন্যায়বিচার: নারী ও মেয়েদের অধিকার সুরক্ষিত থাকুক’
শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
মহিলা
ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাঁচটি ভিন্ন বিভাগে আরও পাঁচ নারীকে সম্মাননা পদক প্রদান
করে।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরাও
বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন; বাংলাদেশে ইউএনডিপি-এর
আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।
পরে
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন।
মন্তব্য করুন


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা নির্বাচনে
জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।’
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপরে রাজশাহীর ঐতিহাসিক
মাদরাসা মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা
ব্যারেজ নির্মাণ করব। আমের জন্য হিমাগার করা হবে।
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু
হওয়া খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময় দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে গৃহীত
বিশাল সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল।’
তিনি আরো বলেন, ‘পদ্মা নদীকে কেন্দ্র করে যে বিশাল
সেচ প্রকল্পের নিজস্ব বাজেট ছিল প্রায় এক হাজার কোটি টাকা, গত ১৬ বছরে সেটি পরিকল্পিতভাবে
থামিয়ে রাখা হয়েছে। ফলে আজ সেই প্রকল্প বন্ধপ্রায়। আমাদের লক্ষ্য হলো এই ঐতিহাসিক প্রকল্পটিকে
আবার পূর্ণ শক্তিতে সচল করা।’
বিএনপি চেয়ারম্যান উত্তরবঙ্গের কৃষকদের আশ্বস্ত করে
বলেন, ‘এই সেচ ব্যবস্থা শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই প্রকল্পের সুবিধা
রাজশাহী থেকে শুরু করে সেই পঞ্চগড় পর্যন্ত কৃষকরা যেন পায়, সেই ব্যবস্থা আমরা করব।
উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে
বাংলাদেশ। আমরা চাই উত্তরের প্রতিটি প্রান্তরে সেচের পানি পৌঁছে যাক, যাতে আমাদের মায়েরা
ও কৃষানিরা সমৃদ্ধির মুখ দেখতে পান।’
তারেক রহমান বলেন, ‘দেশের সব মহিলাকে ফ্যামিলি কার্ডের
পাশাপাশি সব কৃষকদের একটি কৃষি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে কৃষিঋণ, সার, বীজসহ সব
কৃষি উপকরণ পৌছে দেওয়া হবে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ভোকেশন্যাল ট্রেনিং ইন্সটিউট
প্রতিষ্ঠা করা হবে।
কৃষি নির্ভর যেসব ইন্ডাস্টি প্রতিষ্ঠা করা হবে, সেখানে
সরকার সব ধরনের সহযোগিতা করা হবে।’ সমাবেশে মিজানুর রহমান মিনু, হারুন উর -রশীদ, অ্যাডভোকেট
রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু সাইদ চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-১১। আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছেন তারা।
র্যাব সূত্রে জানা গিয়েছে, অপরাধ দমনসহ দেশের সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগনের স্বার্থে আইনশৃংখা রক্ষায় কুমিল্লা র্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এই উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা শহরের আশেপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে। এজন্য র্যাব সদস্যরা গভীর রাত পর্যন্ত টহল পরিচালনা করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশী করবে। তাছাড়াও জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনবহুল এলাকাও গুরুত্বপূর্ন সরকারি বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে র্যাবের কোম্পানী অধিনায়ক ও উপ পরিচালক মেজর সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব দেশের মানুষের শান্তিশৃংখলা রক্ষায় বরাবরই দায়িত্ব পালন করে আসছে। দেশের যে কোন পরিস্থিতিতে দেশের আইনশৃংখলা রক্ষায় প্রস্তুত। অতীতেও র্যাব চাঞ্চল্যকর অপরাধী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, ধর্ষণ মামলার আসামী, অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, অপহরণকারী গ্রেফতার, প্রতারণা মামলার আসামী গ্রেফতারসহ আইনের আওতায় এনে সুনাম অর্জন করেছে।
মন্তব্য করুন


মহান বিজয় দিবসকে কেন্দ্র করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন না করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে প্যারাস্যুট জাম্প করবেন, যা স্বাধীনতার ৫৪ বছর পূর্তির প্রতীক হিসেবে আয়োজন করা হচ্ছে। এই দলের একজন সদস্য হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
জানা গেছে, আশিক চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সংবলিত একটি বিশেষ হেলমেট পরে এই জাম্পে অংশ নেবেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরিবেশিত হবে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো। পরে সকাল ১১টা ৪০ মিনিটে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শন করবেন।
এই পুরো আয়োজন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন


সারা
দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্রের
পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার
(১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু
হওয়া পরীক্ষা শেষ হয়েছে দুপুর
১টায়।
এসএসসি,
দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)
পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০
লাখ ২৪ হাজার ১৯২
জন। দেশজুড়ে ২৯ হাজার ৭৩৫টি
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছে শিক্ষা
মন্ত্রণালয়।
মন্ত্রণালয়
জানিয়েছে, এসএসসিতে পরীক্ষার্থী ১৬ লাখ ৬
হাজার ৮৭৯ জন, দাখিলে
২ লাখ ৯০ হাজার
৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল)
পরীক্ষা দিচ্ছে ১ লাখ ২৬
হাজার ৩৭৩ জন। আর
বিদেশের ৮ কেন্দ্রেও অনুষ্ঠিত
হচ্ছে পরীক্ষা।
মন্তব্য করুন