

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচানি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
সিরাজ মিয়া উপজেলার পাঁচানি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, পাচানী গ্রামে সবজি তুলছিলেন কৃষক সিরাজ মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামে একজনের মৃত্যুবরণ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের রংমিয়া পাড়ার মানুষ বিচিত্র পেশায় জড়িত।
তারা সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়ে পাহাড়ে ঘুরে মাছের খাবার ও বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করেন। সেই পাইকারদের হাত ধরেই এসব পিঁপড়ার ডিম বিক্রি হয় ঢাকা, চট্টগ্রাম,ফেনী ও কুমিল্লায়। সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত তারা পিঁপড়ার ডিম সংগ্রহ করেন।
পাহাড়ি বন-জঙ্গল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ শেষে তা বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই চলে সংসার।
প্রতিদিন ১ থেকে দেড় কেজি পিঁপড়ার ডিম সংগ্রহ করতে পারে বলে জানায় এ কাজের সাথে জড়িত মো. রুস্তম আলী । তিনি আরো বলেন, সকাল হলেই বাঁশ ও ঝুড়ি নিয়ে বের হয়ে গাছ থেকে ডিম সংগ্রহ করি। বিকেলে এসব ডিম পাইকারদের কাছে বিক্রি করি। প্রতি কেজি ডিম ৫৫০ টাকা দরে বিক্রি করি।
ডিম সংগ্রহকারী মো. জসিম উদ্দিন জানিয়েছেন, সব পিঁপড়ায় ডিম পাওয়া যায় না। এ জন্য প্রয়োজন লাল পিঁপড়ার বাসা। লাল পিঁপড়ার বাসায় মেলে প্রচুর সাদা ডিম। সাধারণত মেহগনি, আম, লিচু, কনক ও কড়ইসহ দেশীয় গাছগুলোয় লাল পিঁপড়ার বাসা পাওয়া যায়।ডিম সংগ্রহ করতে অনেক কষ্ট হয়। পিঁপড়াগুলো সাধারণত মগডালে বাসা বাঁধে। ডিম সংগ্রহ করার সময় কমবেশি কামড় খেতে হয়। সারাদিন বনে-জঙ্গলে ডিমের আশায় ঘুরে বেড়াতে হয়। পিঁপড়ার বাসা খুঁজে পাওয়ার ওপর নির্ভর করে তার আয়।
লাল পিঁপড়ার ডিমের স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় ২০-২৫ জন পাহাড়ি বন-জঙ্গল থেকে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে আমার কাছে বিক্রি করেন। পিঁপড়ার ডিম কিনে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় বিক্রি করি।
মূলত মাছের খামারি ও সৌখিন মাছ শিকারীরা এ ডিম কিনে থাকেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে দাউদকান্দি থানাধীন পুঠিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেইনে চলন্ত কাভার্ডভ্যান (নং- চট্টমেট্টো-ট-১১-৮৮৪২)-কে একই দিকে আসা আরেক কাভার্ডভ্যান (নং- চট্টমেট্টো-ট-১১-৪১১৬) পেছন থেকে ধাক্কা দিলে উভয় গাড়ি রাস্তার পাশে নিচে পড়ে যায়।
ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল টিম, যার নেতৃত্বে ছিলেন সার্জেন্ট নাদিম, সকাল ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঠিক সেই সময় ঢাকাগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (নং- ঢাকামেট্টো-ট-২২-৩৫৮১) নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুইটি যানবাহনই রাস্তার নিচে পড়ে যায় এবং পুলিশের গাড়িটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনায় পুলিশের গাড়িতে থাকা কনস্টেবল সাগর ইসলাম গুরুতর জখম হন। তাঁর ডান পা ভেঙে গেলে তাকে তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে রেকার দিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জোনাইদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করতে গেলে অন্য একটি কাভার্ড ভ্যান পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গাড়িগুলিকে উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (১৩ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী তানভীর ইসলাম আনিস নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১,১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তানভীর ইসলাম আনিস (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত নাবালক মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ৷ এতে দায়িত্ব পেয়েছে কুমিল্লা কৃতি সন্তান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী চাকসু’র সাবেক ভিপি জসিম উদ্দিন সরকারকে সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, হিসাবে অধ্যাপক রেজাউল করিমকে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে বৃহত্তর কুমিল্লার চাবিয়ানরা অভিনন্দন জানান।
জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরের লালখান বাজারস্থ চট্টগ্রাম ক্লাবে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে চাকসুর সাবেক ভিপি এসএম ফজলুল হককে সভাপতি এবং এনবিআর-এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণ করা হয়।
কমিটিতে এ এস এম শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ্ চৌধুরী, সিরাজ উদ্দিন মিয়া, স ম নজরুল ইসলাম, একরামুল করিম, চাকসু’র সাবেক ভিপি জসিম উদ্দিন সরকারকে সহ-সভাপতি, মোস্তফা কামাল উদ্দিন, মো. মহিউদ্দিন বাদল, খন্দকার রেজাউল করিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আসিফ চৌধুরী সহ-সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন চৌধুরীকে কোষাধ্যক্ষ, সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজাকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফুদ্দিন আহম্মদ সাকিকে দপ্তর সম্পাদক, সাবেক কাউন্সিল শামসুজ্জামান হেলালিকে সমাজ কল্যাণ সম্পাদক,দিদারুল আলমকে সহকারী কোষাধ্যক্ষ, মনোনীত করা হয়।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য ড. শামীম উদ্দিন খান, প্রফেসর ড. আরিফ মঈনুদ্দিন, প্রফেসর ড. তোফায়েল আহম্মদ, লায়ন,আ ন ম সামসুল ইসলাম, মো. আসলাম চৌধুরীকে উপদেষ্টা করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. তোফায়েল আহম্মদ, চাকসু’র সাবেক ভিপি এস.এম ফজলুল হক, মজহারুল হক শাহ্ চৌধুরী, রাজনীতিবিদ একরামুল করিম, সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূইয়া প্রমুখ।
মন্তব্য করুন


কুমিল্লায়
৪০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত
১০ মার্চ র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন মঠ পুষ্কুরুনী সাকিনস্থ কোটবাড়ী বিশ্বরোড
এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ ফজল মিয়া (৫৫) নামক একজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ
কাজে ব্যবহৃত ১ টি ব্যাটারী চালিত অটোমিশুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী মোঃ ফজল মিয়া (৫৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কলাহাটি দুলালপুর গ্রামের
মৃত আক্কাস মিয়া এর ছেলে। আসামী বর্তমানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন
বামৈল, শিবের বাজার এলাকায় বসবাস করে।
র্যাব
জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ
করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি
ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ
হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার লালমাই উপজেলার বরল
এলাকায় একটি কোল্ডস্টোরেজ থেকে অবৈধভাবে মজুত করা জব্দকৃত ৪ লাখ ২৭ হাজার পিস ডিম
নিলামে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নিলামে বিক্রয়কৃত
ডিমের মূল্য ২৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন লালমাই উপজেলা
নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি জানান, জেলাপ্রশাসকের নির্দেশনায়
বিভিন্ন কোল্ডস্টোরেজে অবৈধ মজুদ আছে কি না জানতে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ
হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় লালমাই উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ডস্টোরেজে
অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ডিমের মজুদ সন্ধান পান ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারজানা আক্তার তাৎক্ষনিকভাবে অবৈধভাবে মজুদকৃত ডিম
নিলামে বিক্রি করেন এবং অবৈধ মজুদারির দায়ে কোল্ডস্টোরেজকে ১ লাখ টাকা জরিমানা করেন।
কৃষি বিপনন আইন অনুযায়ী ডিমের ক্ষেত্রে সরকারি অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ১০ থেকে
১৫ দিন মজুদ রাখতে পারবেন। এখানে গিয়ে দেখা গেছে- মাসের পর মাস ধরে মজুদ করা হয়েছে। তার মানে এসব অবৈধ মজুদ। এর আগেও এই কোল্ডস্টোরেজ
থেকে ২১ লাখ ডিমের বিশাল অবৈধ মজুদ জব্দ করে বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়।
প্রকাশ্য নিলামে ভ্যাট-ট্যাক্সসহ প্রায়
৬ টাকা পিস দরে ৪ লাখ ২৭ হাজার পিস ডিম কিনে নেন লালমাই উপজেলার ব্যবসায়ি লোকমান হোসেন।
তিনি জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট
প্রকাশ্য নিলামে ডিম বিক্রি করেন। আমি ৪ লাখ ২৭ হাজার ডিমের টাকা জমা দিয়ে নিলাম থেকে
ডিম কিনেছি।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আফরোজা খাতুন রোমানা নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। নিহতই ছাত্রী ওই গ্রামের আব্দুল রউফের মেয়ে।
জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় রুমানা গঙ্গারহাট এম এস উচ্চ বিদ্যালয় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে পরীক্ষা দিয়ে আসছিল। চলমান পরীক্ষাগুলো খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষায় ফেল করার আশঙ্কায় হতাশ হয়ে পড়েন রোমানা, ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় সবার অজান্তে সে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় নয় বছরের শিশু ধর্ষণ মামলার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নয় বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শান্ত (২২)’কে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংসনগর এলাকায় হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী শান্ত (২২) কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের আবুল কালাম এর ছেলে।
র্যাব জানান, ভিকটিম তার নানীর বাসায় বসবাস করত এবং সে স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণীতে পড়ত। ঘটনার দিন গত ৮ জানুয়ারী ২০২২ ইং তারিখে দুপুরে ভিকটিম তার বাড়ির উঠানে খেলা করা অবস্থায় আসামী ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামীর ঘরের ভিতরে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি ভিকটিম তার মাকে জানায়। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে ভিকটিমকে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৫ জানুয়ারী বুড়িচং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে “আদিবা জাহান মীম” নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত ও গলায় রশি পেঁচানো ছিল।
আজ , বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানাপাড় গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু মীম ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে স্থানীয় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
মৃত শিশু মীমের বাবা হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা ছিল। কেউ আমার মেয়েকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, শিশুটির মরদেহ দেখে মনে হয়েছে, সে (মীম) পানিতে ডুবে মারা যায়নি, বিষয়টি রহস্যজনক।
বাঙ্গরা বাজার থানার ( ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে । মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
মন্তব্য করুন


ভোলা ও পাথরঘাটায় পৃথক ২ টি বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে ভোলার সদরের ব্যাংকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। আটক ব্যক্তির নাম মোঃ জাহিদুল ইসলাম (২০)। তিনি ভোলা সদর উপজেলার কুঞ্জপট্টি এলাকার বাসিন্দা।
অপরদিকে, কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) রাত ১১টায় বরগুনার পাথরঘাটার রায়হানপুর মিয়া বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এছাড়া তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৬১০ টাকা পাওয়া যায়।
আটক ২ মাদক কারবারি হলেন, “মোঃ নিলয় তালুকদার ”(২১)। নিলয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হোতখালী এলাকার বিরু তালুকদারের ছেল। অপরজন “মোঃ সাকিব সিকদার” (২৪)। সাকিব বরগুনা জেলার পাথরঘাটা এলাকা জাকির সিকদারের ছেলে।
আটক ৩ জন মাদক কারবারি ও জব্দ করা ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা “লে. বিএন মোঃ আবুল কাশেম” জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
মন্তব্য করুন