বিয়ের প্রলোভনে ৫ সন্তানের জননীকে ধর্ষণ

বিয়ের প্রলোভনে ৫ সন্তানের জননীকে ধর্ষণ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে এক বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। পরে অভিযুক্ত দেবর ও ভুক্তভোগী নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়ন এর আলীনগর থলিপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল কাশেম (৫৮) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পাঁচ সন্তানের জননী। প্রায় ১১ মাস আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর কয়েক মাস পর দেবর আবুল কাশেম তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি সাত মাসের গর্ভবতী বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দেবরকে আটক করা হয়েছিল। পরবর্তীতে উভয় পক্ষ বিয়েতে সম্মত হওয়ায় মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

২

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

৩

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

৪

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

৫

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

৬

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

৭

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

৯

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

১০

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ

১১

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

১২

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

১৩