

স্পেনের
দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত
হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে
পারে।
সোমবার
( ১৯ জানুয়ারি ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
জানায়, কোরদোবার কাছে আদামুজ শহরের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী
দ্রুতগতির ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। এ সময়
বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটিও
লাইনচ্যুত হয়।
স্পেনের
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, “দেশ আজ এক গভীর শোকের রাত অতিক্রম
করবে।”
দেশটির
পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও এখনো সঠিক কারণ জানা
যায়নি।
আদামুজ
শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি দুঃস্বপ্ন’
হিসেবে আখ্যায়িত করেছেন। খবর পাওয়ার পরপরই তিনি দুর্ঘটনাস্থলে ছুটে যান।
আন্দালুসিয়ান
ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের
এক কর্মকর্তা বলেন, জীবিতদের উদ্ধার করতে গিয়ে অনেক ক্ষেত্রে মৃতদের মরদেহ সরিয়ে পথ
তৈরি করতে হয়েছে।
রেল
কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, মালাগা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১০ মিনিটের
মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
আজ
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি
সাক্ষাৎ করেন।
প্রধান
উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়। এই প্রেক্ষাপটে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি প্রদান করে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানানো হয়।
বৈঠকে আরও বলা হয়- দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তাই আমরা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এ লক্ষ্যে পূর্ব ঘোষিত ৫-দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে।
পরিশেষে বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
মন্তব্য করুন


নাটোরের ভেদরার বিল এলাকায় এক অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ পুকুরপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর সদর উপজেলার ভেদরারবিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে বড়ভিটা ভেদরারবিল এলাকায় এক তরুণীকে রক্তাক্ত অবস্থায় পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু দুষ্কৃতিকারী হত্যার পর ওই তরুণীকে পুকুরপাড়ে ফেলে গেছে। তিনি আরও জানান, পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
মন্তব্য করুন


দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের সিপি মোড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকায়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসার পথে বৃষ্টিতে ভিজে পচে গেছে। এসব নিম্ন মানের পেঁয়াজ বন্দর থেকে আড়তে নিয়ে এসে বাছাই করে ৩ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
অন্যদিকে হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ভালো মানের পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।
শনিবার বন্দর এলাকায় ৯৫ থেকে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকার মধ্যে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সিপি মোড়ে অবস্থিত একটি পেঁয়াজের আড়তে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
পেঁয়াজ কিনতে আসা রফিক নামের একজন ক্রেতা জানান, আমি ১৫০ টাকায় ১ বস্তা পেঁয়াজ কিনলাম। একটু পঁচা তবে বাড়িতে গিয়ে বাছাই করে ব্যবহার উপযোগী কিছু বের করা যাবে।
সফিকুল নামের আরও একজন জানান, আড়ত থেকে ৪০ টাকা কেজি দরে নিম্ন মানের কিছু পেঁয়াজ কিনলাম। এসব বাছাই করে বাজারে বিক্রি করবো। বন্দরে তো পেঁয়াজের দাম অনেক বেশি।
আড়তদার হেলাল হোসেন জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি হয় হিলি স্থলবন্দর
দিয়ে। এসব পেঁয়াজ বাংলাদেশে আসতে প্রায় ৭ থেকে ৮
দিন সময় লাগে আর এ সময়ের
ভিতরে রৌদ, ঝড়, বৃষ্টির কবলে পড়তে হয় পেঁয়াজ বোঝাই
ট্রাকগুলোকে। এবার কিছু পেঁয়াজের ট্রাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেই পেঁয়াজগুলো পচে গেছে। বন্দর থেকে এসব পেঁয়াজ আড়তে এনে শ্রমিক দিয়ে বাছাই করা হয়। নিম্ন মানের ৫০ কেজি ওজনের
পেঁয়াজের বস্তা ১৫০ টাকা আর তার থেকে
একটু ভালো মানেরটা ৪০ টাকা কেজি
দরে বিক্রি করতেছি।
মন্তব্য করুন


দীর্ঘ
বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে
সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে
টাইগাররা। ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।
বুধবার(১১
মার্চ) ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই স্টেডিয়ামের ভিআইপি গেটে উপস্থিত হন জাইমা রহমান।
সেখানে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির পরিচালক
এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
(বিসিবি) প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।
এর
আগে, বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের
বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে
বাংলাদেশ। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে
রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দলই।
সবশেষ
গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছিল টাইগাররা।
এরপর ৯৯ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না
পারার হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন উদ্যমে শুরু করেছে বাংলাদেশ।
২০২৭
বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আটটি দল। পাশাপাশি স্বাগতিক
দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা যদি র্যাংকিংয়ের
সেরা আটে থাকে, সেক্ষেত্রে সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। বর্তমানে
ওয়ানডে র্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই সেরা নয়ের মধ্যে জায়গা করে নিতে
এই সিরিজটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ
এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলের অধিনায়ক মেহেদী হাসান
মিরাজ জানিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে
তুলতে হবে দলের ক্রিকেটারদের।
বাংলাদেশের
মাটিতে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে
হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এছাড়া গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ
সফরে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।
সবমিলিয়ে
এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের
জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি
এসেছে ২০১৫ সালে।
মন্তব্য করুন


ইতালির রোমে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত রোববার (১২ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোম সফরে যান। সফরসঙ্গীসহ তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সেদিন বেলা ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করে।
ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলে রোমে এফএওর সদর দপ্তরে।
মন্তব্য করুন


দেশজুড়ে বিরাজমান শীতল পরিস্থিতি আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। এ বিষয়ে তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশ্লেষণমূলক পোস্ট প্রকাশ করেন।পোস্টে তিনি উল্লেখ করেন, সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী চার দিন সারাদেশে একই ধরনের কুয়াশা ও ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে বলে তিনি ধারণা দেন।পলাশ জানান, সোমবার দুপুর ২টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া কুয়াশার চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, দেশের ৬১টি জেলার আকাশে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশ, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের কয়েকটি এলাকায় তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। অধিকাংশ জেলায় দুপুর ৩টার আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং অনেক জায়গায় সারাদিন সূর্য আড়ালেই থাকতে পারে। এছাড়া মঙ্গলবার দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।এ অবস্থায় নৌযান চলাচলে বিশেষ সতর্কতার আহ্বান জানান তিনি। তার মতে, সন্ধ্যার পর থেকে সারাদেশের নদ-নদীর ওপর মাঝারি থেকে অত্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। ফলে সব ধরনের নৌযানকে ধীরগতিতে এবং বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা ও মেঘনা নদীর ওপর কুয়াশার ঘনত্ব বেশি থাকার আশঙ্কা রয়েছে।এছাড়া সন্ধ্যা ৭টার পর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়তে পারে বলে জানান তিনি। এসব অঞ্চলের সড়ক ও মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে গতি নিয়ন্ত্রণ করে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পঞ্চগড়–রংপুর–বগুড়া–সিরাজগঞ্জ–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কে কুয়াশার প্রভাব বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশের
প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক জয়ের ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’।
গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণ করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা
সদস্য শেখ মনিরুল আলম টিপু। উপস্থিত ছিলেন ‘ওয়ারফেজ’-এর বর্তমান ও অতীতের অনেক সদস্য। পদক
গ্রহণ শেষে রিকশায় চড়ে ফিরেছেন তাঁরা।
সে
আনন্দযাত্রার ছবি ফেসবুকে দিয়ে ব্যান্ডটির গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল লেখেন, ‘আমরা
একুশে পদক পেয়ে রিকশায় ফিরে এলাম। ছবিতে কমল, টিপু, পলাশ নূরদের সঙ্গে আছেন রিকশাচালকও।
মন্তব্য করুন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে
নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ
অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম বিষয়ে আলোচনা
করা হয়।
এ সময় ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড
সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ
অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা-সংক্রান্ত
অধ্যাদেশ প্রণয়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহের তথ্য প্রচারে তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের
ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলো গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ওপর কয়েকটি প্রকাশনাও তৈরি করা হয়েছে।
সাক্ষাতকালে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম জানান, আগামী ৫ই আগস্ট উদ্যাপন
উপলক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, দেশের
গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী
সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এ বছর বিশ্ব মুক্ত
গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে।
এ সাফল্যের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এ সময় ব্রিটিশ গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষয়ে হাইকমিশনার
তার অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
করেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা
হয়।
মন্তব্য করুন


নরসিংদীতে
আলোচিত (১৫) বছর বয়সী কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য
দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন সৎপিতা আশরাফ আলী। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে পুলিশ
সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুলাহ আল-ফারুক।
এর
আগে গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মাধবদী থেকে সন্দেহের তালিকায় থাকা সৎ পিতা আশরাফ
আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সৎ
মেয়েকে একাই গলাটিপে হত্যা এবং ধর্ষক নূর মোহাম্মদ নূরাসহ অন্যান্যদের ফাঁসানোর চেষ্টায়
মিথ্যা নাটকের কথা জানায়।
এসময়
পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক আরো জানায়, ১০ ফেব্রুয়ারী নূর মোহাম্মদ নূরাসহ একাধিক
আসামী আমেনাকে গণধর্ষণ করে। এরই প্রেক্ষিতে স্থানীয় সাবেক মেম্বারের বিচার কার্যসহ
নানা কারণেই সৎ মেয়ের উপর ক্ষিপ্ত হওয়ার কথা জানায় আশরাফ আলী।
পরবর্তীতে
মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে অপমান থেকে মুক্তি পাবার আশায় মেয়েটিকে পরিকল্পিতভাবে
জনৈক সুমনের বাড়িতে রেখে আসার কথা বলে একটি সরিষা ক্ষেতের ধারে পৌছে একাই গলায় চেপে
ধরে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মেয়েটিকে। এসময় নিজেকে বাঁচাতে পরিকল্পনার
অংশ হিসেবে নূরাসহ অন্যান্যদের উপর দায় চাপানোর মিথ্যা নাটক সাজায়।
গত
২৫ ফেব্রুয়ারি সকালে মাধবদীর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো
অবস্থায় আলোচিত কিশোরী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত আমেনার মা
ফাহিমা বেগম বাদী হয়ে নূরাকে প্রধান করে ৯জনের নামে মামলা দায়ের করেন। আলোচিত এই ঘটনায়
মোট ৮ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পহেলা মার্চ ৭ আসামীকে ৮ দিনেন রিমান্ড মঞ্জুর
করে আদালত। তাদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যার রহস্য উদঘাটন করতে
বাবার উপর নজরদারি করে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারের পর মেলে এই চাঞ্চল্যকর তথ্য।
মন্তব্য করুন