

মিথ্যা মামলায় কুমিল্লা আদালত থেকে
জামিন পেলেন সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য সাদেকুর
রহমান।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ( আমলী আদালত নং ১১) মুমিুনুল হকের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে আগাম জামিন আবেদন
করলে আদালত জামিন মঞ্জুর করেন। এসময় আদালতে বাদী ও বাদী পক্ষের আইনজীবী অনুপস্থিত ছিলেন।
এর আগে সিনিয়র সাংবাদিক সাদেকুর রহমানের
বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
ডিআরইউ।
আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স
ইউনিটির সভাপতি সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে
সাদেকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক সাদেকুর
রহমান জানান, সম্প্রতি জনৈক শাহিনূর বেগম আমার বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতে ২০২৪ সালের ১৪ জানুয়ারি দ.বি. আইনের ৪০৬/৪২০/৫০৬ ধারায়
মামলার অভিযোগ দায়ের করেন। তাকে আমি চিনি না। তার সাথে আমার কখনো দেখা বা কথা হয়নি।
বিজ্ঞ আদালতের আদিষ্ট হয়ে কুমিল্লা ডিবি পুলিশ কথিত তদন্ত শেষে ২০২৪ সালের ১ জুলাই
আমার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। অথচ তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, বিপি-৮৮১৪১৬৭৬৫৮,
সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা, আমার সাথে কথা বলেন নি বা
কোনো প্রকার যোগাযোগ করেন নি। মামলার আর্জি ও আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ভাষা
প্রায় একই রকম, যেন অভিযোগকারী ও তদন্ত কর্মকর্তা একই ব্যক্তি বা গোষ্ঠী। আমি খোঁজ
নিয়ে জানতে পারি বাদী ও সাক্ষীগণ পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মামলার পুরো
প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিতভাবে বিগত সরকারের আমলে সম্পাদিত হয়। আমার দাদার বাড়ি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হলেও জন্ম, বেড়ে উঠা ও কর্মসূত্রে
নারায়ণগঞ্জ ও ঢাকায় বসবাস করে আসছি। চাচারা আমাদের জায়গা-সম্পত্তি আত্মসাৎ করেছে। এ
মামলায় তাদের ইন্ধন থাকতে পারে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সাদেকুর রহমানকে আদম বেপারী বানিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই মামলা থেকে সাদেকুর রহমানকে অব্যাহতি দেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,কুমিল্লা:
গাজীপুরের চান্দুরাতে হাসনাত আবদুল্লাহ উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা ও হাফসা জাহান কে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক তথ্য প্রকাশ করার প্রতিবাদে কুমিল্লার পূবালী চত্তরে ৪ মে ( রবিবার) রাত ৯ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি কুমিল্লা জেলা।
প্রতিবাদ মিছিল টি টাউন হল থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পড়ে পূবালী চত্তর এসে প্রতিবাদ সমাবেশ করে দলটি।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফসা জাহান, এসবি জুয়েল,সৈয়দ আহসান টিটু, মাসুমুল বারী কাওসার, কাজী মো: জায়েদ, নাইম আলম, ইব্রাহিম খালিদ হাসান, আরিফুল ইসলাম, নাছির উদ্দীন,মো রাসেল ভূইয়া,মুজাহিদুল ইসলাম, ইফতেখার, জাহিদুল হক অনিক,মাসুদ আলম, মো:আমির,
আরিফুল ইসলাম বাশার,লতা, সাবিকুন নাহার,সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন উপজেলা ও মহানগরের নেতা কর্মী ও বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের সদস্যবৃন্দ সহ সাধারন জনগন।
মন্তব্য করুন


বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে প্রতারিত হয়েছেন ভারতের জলপাইগুড়ির এক তরুণী। প্রশাসনের উদ্যোগে সাত দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
দুপুরে বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ফেসবুকের মাধ্যমে দেড় বছর আগে লালমনিরহাটের পাটগ্রাম থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া মনি (ডাক নাম রিংকি)। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
গত ৬ সেপ্টেম্বর প্রেমিক রবির সহযোগিতায় ও স্থানীয় দালালদের সহায়তায় রিয়া মনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন; কিন্তু বাংলাদেশে আসার পর রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে তিনি বিপাকে পড়েন এবং পরে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।
রিয়া মনি অভিযোগ করে বলেন, ‘দেড় বছর প্রেম করার পর রবি আমাকে বাংলাদেশে আসতে বলে; কিন্তু এখানে এসে সে বিয়ে করতে অস্বীকার করে। আমি মনে করি, প্রেমের ফাঁদে ফেলে পাচারের উদ্দেশ্যেই আমাকে বাংলাদেশে আনা হয়েছিল। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার
তদারকি অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা
থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ও বিজয়পুর বাজারে
এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ডিম, ব্রয়লার মুরগী, আলু, মরিচ, সবজিসহ
নিত্যপণ্যের ক্রয় ভাউচার দেখা হয় এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। দৃশ্যমান স্থানে
পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা দেখা হয়। অভিযানে ক্রয় ভাউচার দেখাতে
না পারা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখায় বিজয়পুর বাজারের ভাইয়ের বন্ধন
ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা
হয়। এছাড়াও মেয়াদহীন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় লালমাই বাজারের মোল্লা
ফার্মেসীকে ৮ হাজার টাকা এবং কাঁচা মাছ মাংসের সাথে বাসি গ্রিল সংরক্ষণ করায় একই
বাজারের বাংলা রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাসি গ্রিল জব্দ করে
ধ্বংস করা হয়।
আজ ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মোট চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এমদাদুল্লাহ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত এবং গুরুতর আহত হয়েছে ২ জন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সাড়ে ৮টার দিকে কুমিল্লা- সালদা সড়কের দক্ষিণ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সালদা সড়কে দিয়ে একটি সিএনজি শংকুচাইল থেকে ছেড়ে কুমিল্লা দিকে যাওয়া পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় ও মোটরসাইকেলের চালকসহ দুইজন গুরুতর আহত হয়। তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত চালকের নাম মো.আনোয়ার হোসেন উরফে কালা মিয়া (৪৫)। সে কুমিল্লা সদরের আমড়তলী উত্তরপাড়া মৃত. জাহের মিয়ার ছেলে। ঘটনাস্থলে বুড়িচং থানার এসআই জয়নুল ও সঙ্গীয় ফোর্স মরদেহ ও সিএনজি, মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল জানায়, এই সড়কে প্রতিদিন একটি না একটি দুর্ঘটনা হয়ে থাকে শুধু বেপরোয়া মোটরসাইকেলের চালকদের কারণে। সিএনজি চালক কালা মিয়া একজন ভালো লোক ছিলেন।
নিহত চালকের বোন জামাই রফিকুল ইসলাম জানায়, কালা মিয়া একজন দরিদ্র লোক ছিলেন এবং তার উপার্জনে পরিবার চলত।
এ বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়, দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছে, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার
রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় পাচারকালে
আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
পুলিশ
ও স্থানীয় সূত্রগুলো জানায়, নগরীতে অপরাধ দমনে পুলিশের একাধিক টিম শুক্রবার রাতভর
বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ রাজনৈতিক মামলা সংক্রান্তে ৮ জন,
সড়ক দুর্ঘটনার মামলায় দুইজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে পাচারকালে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।
গ্রেফতারকৃতরা
হচ্ছেন, হাসান (২৩), আব্দুল মালেক (৫৯), কামাল (১৯), জসিম (৪৩), মাহবুব খান শোয়েব
(২৬), তাজুল ইসলাম (৫৩), জাহাঙ্গীর আলম জানু (৬৫), সাইফুল হক (৫৮), সাইফুল আরেফিন রাহাত
(৪৩), আব্দুল আজিজ মিঠু (৫৪), আসাদুজ্জামান লাদেন প্রকাশ জামান প্রকাশ আসাদ (২২)।গ্রেফতারকৃতদেরকে
শনিবার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চাঁদপুর জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী বলেছেন, দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, শিক্ষা ও সকল ক্ষেত্রে যদি আল্লাহ’র দাসত্ব করতে পারি, তাহলেই ইসলামের শান্তি কায়েম হবে। তাহলে দেশের মানুষের নিরাপত্তা ও বৈষম্যমূলক একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ গঠিত এবং পরিচালিত হবে।
তিনি আরো বলেন, এদেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য ও দেশ এবং জনগনের সমৃদ্ধির জন্য জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বারবার রক্ত দেয়া হয়েছে কিন্তু মানুষের সেই কাঙ্খিত আশা এখনো পূরন হয়নি। ছাত্র-জনতার প্রানের বিনিময় ও রক্ত-চোখের পানির বিনিময়ে নতুন বিপ্লব হয়েছে। এ বিপ্লব পূর্বের বিপ্লবের মতো কোনো ধরনের নস্যাৎ করা যাবে না। তাই আল্লাহ’র বিধান অনুযায়ী এদেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি শুক্রবার বিকালে কচুয়া ৭নং সদর দক্ষিন ইউনিয়নে ঘাগড়া বাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে পধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুস ছামাদ আযাদীর সভাপতিত্বে ও সহ-সভাপতি জসিম উদ্দিন মিয়াজীর পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী,উপজেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, শাহ মুহাম্মদ জাকির উল্যাহ শাজুলী,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন,মাওলানা আমিনুল হক মীর আযাদী প্রমুখ। এসময় উপজেলা ও কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা
যায়। ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন
আমিরুজ্জামান আমীর।
সদস্য পদে রয়েছেন হাজী আমিন-উর রশীদ
ইয়াছিন।
মন্তব্য করুন


এক্সিম ব্যাংক ৩৫তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কুমিল্লা জেলা হ্যান্ডবল দল।
সোমবার (৩ জুন) এক্সিম ব্যাংক ৩৫তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন হবে ঢাকায়।
১২ সদস্যের কুমিল্লা জেলা নারী হ্যান্ডবল দল রবিবার কুমিল্লা থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করে।
রবিবার সকালে কুমিল্লা জেলা নারী হ্যান্ডবল দলকে বিদায় জানান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাদক্ষ আল আমিন ভূইয়া ও সদস্য দেলোয়ার হোসেন জাকির।
নারী হ্যান্ডবল দলকে শুভেচ্ছা জানান, নাজমুল আহসান ফারুক রোমেন, তিনি শৃংখলার সাথে খেলায় অংশ নিয়ে নিজেদের ও কুমিল্লা জেলার সুনাম বয়ে আনতে মনোযোগী হতে বলেন।
কুমিল্লা জেলা নারী হ্যান্ডবল দলের ম্যানেজার হিসেবে রয়েছেন রোকসানা বেগম ও কোচ আলমগীর আলম রাজু।
মন্তব্য করুন


কুমিল্লার
লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের শিকার এক এতিম শিশু তার মায়ের কবরের পাশে বসে কাদার
একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক
এ ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপে করেছে।
মঙ্গলবার
(২৪ মার্চ) সকাল ১১টার দিকে অভিযুক্ত সৎ মা এবং শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার
(ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎ মা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন
এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে মুচলেকা দেন।
জানা
গেছে, ছামিয়া আক্তার উপজেলার পোহনকুছা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। প্রায় চার বছর
আগে তার মা মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
বাবার অনুপস্থিতিতে সৎ মা আয়েশা আক্তারের সঙ্গে বসবাস করতে গিয়ে ছামিয়া দীর্ঘদিন ধরে
শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, কিশোরীকে প্রায়ই মারধর করতেন তার সৎ মা। এমনকি সম্প্রতি টানা দুই
দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতনের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে বাবাকে জানানো হলেও কার্যকর
কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোরীটি তার মায়ের কবরের
পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এ সময় কান্না করতে করতে বলতে শোনা যায়, আমারে কেন আপনার
সঙ্গে নিয়ে গেলেন না। আম্মু গো আমি আসছি। আম্মু গো বের হও। আমারে নিয়ে যেতে পারেন নাই?
কেন রেখে গেলেন? মা, আমাকে নিয়ে যাও।
হৃদয়বিদারক
এ দৃশ্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং জনমনে ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়।
ঘটনার
পরপরই ইউএনও উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং বাগমারা দক্ষিণ
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে তদন্তের দায়িত্ব দেন।
ইউএনও
উম্মে তাহমিনা মিতু গণমাধ্যমকে বলেন, শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক
সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
নেওয়া হবে।
এদিকে
বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি
তদন্ত করে দেখা হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে নজরদারি জোরদার
করা হয়েছে।
ঘটনাস্থলে
উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানসহ বিভিন্ন
দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশাসনের
এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা
নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোহাম্মদ ফিরোজ (৩২) হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হার রুনুর রশিদ হাওলাদারের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারের নিকট এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেলযোগে উল্টো পথে আসা একটি মাছের পিকআপ ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি ফিরোজ হাওলাদারের মরদেহ আজ শুক্রবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন