২৮ এপ্রিল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস চলবে শনিবারেও

২৮ এপ্রিল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস চলবে শনিবারেও
সংগৃহীত

কবে থেকে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে সে বিষয়ে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে একটি প্রজ্ঞাপন ।

আজ করা এ আদেশ অনুযায়ী আগামী ২৮ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে নতুন করে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে আর তা হলো - আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে।

শিক্ষা মন্ত্রণালয় এর ভাষ্যমতে, বর্তমান তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাহিরের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

২

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

৩