

ঢাকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম ০১/১১/২৫ খ্রিষ্টাব্দ ২৩:৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন আশুলিয়া ২ নং কলমা এলাকা হইতে আসামী ১। সালাম (৪৫), পিতা-মৃত আমজাদ হোসেন, মাতা-তারা বানু, সাং-আলী নগর, (বাংলা বাড়ী), থানা-চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, এ/পি সাং-ইমাম গার্মেন্টস, চারাবাগ উত্তরপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা এবং ২। হাদিউজ্জামান রানা (২১), পিতা-কামরুজ্জামান বাবু, মাতা-হালিমা বেগম, সাং-পূর্ব সদরপুর ০২ নং ওয়ার্ড, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। ধৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে আসামী ১। সালাম (৪৫) এর বিরুদ্ধে ০৬ টি মামলার তথ্য পাওয়া যায় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


চিকিৎসক ছাড়াই ঝুঁকি নিয়েই রক্ত ট্রান্সফিউশন
করছিল একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার
সিটি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে ঘটনাটি
ঘটে। এ সময় ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেড সরিয়ে ফেলার
নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন- কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন,
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন।
মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম বলেন,
নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে যাই। সেখানে গিয়ে দেখি, এক শিশুর ব্লাড
ট্রান্সফিউশন করা হচ্ছিল। পাশে বসা শিশুর মা। কোনও চিকিৎসক ছাড়াই প্রতিষ্ঠানের লোকজন
এসে ব্লাড ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছেন। এ ছাড়াও সেখানে ডে-কেয়ার সেন্টারের নামে অবৈধভাবে
বেড রেখে রক্ত নেওয়া ও দেওয়ার কাজ চলছিল। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে সতর্ক করি। ১০
হাজার টাকা জরিমানা করে বেড সরানোর জন্য বলি। এ ছাড়াও একই দিন আমরা সদর হাসপাতাল রোডের
গ্রামীণ মেডিক্যাল সেন্টার পরিদর্শন করি। এ সময় ওই প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন ল্যাব ও
বিভিন্ন অনিয়মের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


চুয়াডাঙ্গায় এক স্কুল শিক্ষকের অকাল মৃত্যুতে শোক সইতে না পেরে রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন তার বৃদ্ধা মা। রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের কাছাকাছি ছুটে গেলেও ট্রেন চালকের দক্ষতা এবং স্থানীয় জনগণের দ্রুত প্রচেষ্টায় এ যাত্রায় তিনি রক্ষা পান।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ছেলের এমন আকস্মিক মৃত্যু সংবাদ শুনেই মা ছকিনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শোকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। তিনি ছুটে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে ফার্মপাড়া রেলগেটের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি যখন দ্রুতগতিতে এগিয়ে আসছিল, ঠিক তখনই ছকিনা খাতুন রেললাইনের দিকে যেতে শুরু করেন। ওই মুহূর্তে কর্তব্যরত ট্রেনচালক পরিস্থিতি দ্রুত আঁচ করতে পেরে দক্ষতার সঙ্গে জরুরি ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই স্থানীয় এলাকাবাসী এবং লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে রেললাইন থেকে নিরাপদে উদ্ধার করেন। বর্তমানে বৃদ্ধা ছকিনা খাতুনকে স্থানীয়ভাবে দেখভাল করা হচ্ছে। শোকের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক “ জগদ্বীশ কুমার” বলেন, শুনেছি ওই বৃদ্ধা নারীর সন্তান মারা গেছেন। শোকে তিনি সুইসাইড করতে রেললাইনে আসছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে গেলে রেললাইনে মাথা দেওয়া এক নারীকে ড্রাইভার দেখতে পায়। তখন ট্রেনের গতি ধীরে ছিল। এ জন্য ট্রেনটি থামিয়ে দেন ড্রাইভার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
মন্তব্য করুন


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ওই ফ্লাইটে ২৬২ যাত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে।
তবে এ ঘটনায় বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়া জেলায় কানের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নকল করার সময় এক নিয়োগ পরীক্ষার্থীসহ দুই জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন - পরীক্ষার্থী রিনা আক্তার জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর এলাকার আব্দুল মালেকের মেয়ে ও পরীক্ষার্থীর ভাই আব্দুল জলিল।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ পরীক্ষা শুরু হয়। এ সময় কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী রিনা আক্তার পরীক্ষা শুরু হলেও এক ঘণ্টার পরীক্ষা সময়ের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে প্রশ্নের উত্তরপত্রে কোনো কিছু না লিখে বসে থাকেন। এ সময় পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় কানের ভেতরে লুকিয়ে রাখা খুব ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পরে কলেজের অধ্যক্ষ সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখকে খবর দেন। শিক্ষার্থীর দেওয়া তথ্য মতে পরে তার ভাইকেও আটক করা হয়। পরে সদর ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ জানান, ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থী হয়তো পরীক্ষার শেষ দশ মিনিট আগে উত্তর লেখার চেষ্টা করত। এটি একটি বিশাল চক্র। তিনি তার ভাইয়ের মাধ্যমে এই ডিভাইসটি সংগ্রহ করেন। পরে তার ভাইকেও আটক করা হয়।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আটকের চেষ্টা করা হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় জেলা মাসিক রাজস্ব সম্মেলন এবং জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামানের সঞ্চালনায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলাসমূহের রাজস্ব আদায়, ইজারা প্রদান, রাজস্ব সংক্রান্ত মামলার অগ্রগতি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে সরকারি রাজস্ব আদায়ে সকল কর্মকর্তাকে আরও বেশি সচেষ্ট থাকার জন্য আহ্বান জানানো হয়। আলোচনায় ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারি মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত হয় এবং করণীয় বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা নদী রক্ষা কমিটির সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক সাদেকুর রহমান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) গণ।
সভায় জেলা প্রশাসক আমিরুল কায়সার গোমতী নদী রক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি জানান, গোমতীর আইলে অবৈধ উচ্ছেদ নিয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে এবং ইতোমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মরা গোমতীর অবৈধ দখলদারদের একটি তালিকাও তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন জেলা প্রশাসক।
তিনি এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব ইউএনওদের আবারও উচ্ছেদ কার্যক্রম চালানোর নির্দেশনা দেন। এছাড়াও, গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও সভায় জানানো হয়।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি জানায়,উদ্ধারকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৬২ লক্ষ ৮৭ হাজার ১৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১০ বিজিবির আওতাধীন শিবের বাজার বিওপি এবং বিবিরবাজার বিওপি’র গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্তের ৮ কিলোমিটারের অভ্যন্তরে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় শাড়ির চালানগুলো আটক করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়,জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৮৬ বোতল ফেন্সিডিল ও এক
বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ৩১ অক্টোবর রাতে র্যাব-১১, সিপিসি-২
এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন
আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বাবু এবং ২। তাইজুল ইসলাম
নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১৮৬ বোতল ফেন্সিডিল, এক বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণের
কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেঅ: ১। মোঃ বাবু (২৪) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তালিয়া
গ্রামের মৃত হযরত আলী এর ছেলে এবং ২। তাইজুল ইসলাম (৩৮) একই গ্রামের মৃত হোসেন মিয়া
এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে মিনি ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০১ পিস মোবাইল ফোনসহ একজন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ
অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউপির শংকরপুর
সাকিনস্থ আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে ডিবি পুলিশ চিনতে পেরে
আসামী একটি প্লাষ্টিকের বস্তাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বস্তাসহ আটক করা হয়। বস্তুা
তল্লাশি করে ১০১ পিস নতুন-পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো: কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার রানীগাছ গ্রামের মোঃ রুবেল মিয়া’র ছেলে
মোঃ পারভেজ মিয়া (৩০)।
গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মামলা দায়ের করা হয।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫৩ কেজি গাঁজা, ৩৯৬ বোতল ফেনসিডিল এবং ১ বোতল মদসহ মো: ইসমাইল মিয়া (২৩) নামে এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ
সোমবার (৫ মে) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথপুর বিওপির ডিমাতলী এলাকা থেকে
আটক করেছে। আটককৃত ইসমাল চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার ডিমাতলী গ্রামের মৃত আব্দুর
রবের ছেলে।
এক
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি)
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়-কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত
এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও
সফলতার সাথে পালনের পাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন
এবং চোরাচালানি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক
৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিমাতলী নামক স্থান হতে মো. ইসমাইল মিয়া (২৩)কে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫৩ কেজি গাঁজা, ৩৯৬ বোতল ফেন্সিডিল এবং ০১ বোতল মদসহ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-৩ লাখ ৪৫ হাজার৪’শ
টাকা। আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, যেখানেই চাঁদাবাজি, সেখানেই আপনারা প্রতিরোধ করুন। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আপনারা কোন ভাবেই চাঁদাবাজিকে সহ্য করবেন না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সময় চাঁদাবাজির বিরুদ্ধে।
আজ
রবিবার (৬ এপ্রিল) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জামতলী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করে তিনি বলেন, প্রফেসর ড.
মুহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষ শান্তিতে নিশ্বাস নিতে পারছে। গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে, আস্তে আস্তে চাঁদাবাজ, টেন্ডারবাজদের মনে ভয়ে কাঁপুনি ধরছে, আস্তে আস্তে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মান মর্যাদা উঁচু থেকে উচ্চতর অবস্থানে পৌঁছাচ্ছে। এই রমজানে লোডশেডিং এর সমস্যা হয়নি। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, এনসিপি নেতা মাইন উদ্দিন, খন্দকার ওমর ফারুক, জালাল আহমেদ, আবুল কাশেম, আসাদুজ্জামান মিলন, কবির হোসেন, মাওলানা আবদুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মারুপ সিরাজী, কবি খান মোহাম্মদ রুবেল ও জুলাই আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত মেহেদী হাসান শুভসহ শতাধিক নেতাকর্মী।
এর আগে এনসিপি নেতা শিশির দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ও সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ইউএনও এবং ওসিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, অবৈধভাবে মাটি বিক্রিসহ সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন