

এআই
দিয়ে আহত হাতের ছবি বানিয়ে অফিস থেকে ছুটি নিলেন এক কর্মী। সেই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল
মিডিয়ায়, চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা।
মানুষের
জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের পাশাপাশি অপব্যবহার ক্রমেই বাড়ছে। সম্প্রতি
গুগলের ন্যানো ব্যানা এআই ইমেজ জেনারেটর তারই যেন প্রমাণ দিলো। এর হাইপার-রিয়েলিস্টিক
(অত্যন্ত বাস্তবসম্মত) ছবি তৈরি করার ক্ষমতা ব্যবহার করে অদ্ভুতভাবে অফিস থেকে ছুটি
নিয়েছেন এক ব্যক্তি। তিনি প্রথমে রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতের একটি ছবি তোলেন। এরপর
সেই ছবি ন্যানো ব্যানানাতে আপলোড করেন। সেখানে সংক্ষিপ্ত প্রম্পট লিখে এআই’কে
আঘাতের চিহ্ন যোগ করার নির্দেশ দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এআই এমন একটি বাস্তবসম্মত
ছবি তৈরি করে দেয়, যা দেখলে মনে হবে- সত্যিই আঘাত লেগেছে।
মন্তব্য করুন


স্ত্রীর
মৃত্যুর ১১ ঘণ্টা পর
মারা গেছেন স্বামী। এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে। ওই দম্পতি হলেন
জলিলুর রহমান (৭০) ও আঞ্জুয়ারা
বেগম (৬৫)।
আজ
শনিবার ( ২৫ অক্টোবর )
বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।
গতকাল
শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে নিজ
বাড়িতে মারা যান আঞ্জুয়ারা। আর দিবাগত রাত
১২টা ২৫ মিনিটে নওগাঁ
সদর হাসপাতালে মারা যান জলিলুর।
প্রায়
৪০ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের। সংসারে দুই ছেলে ও এক মেয়ে
আছে।
গ্রামবাসী
ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিলুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন।
গতকাল
বেলা ১ একটা ২৫
মিনিটের দিকে হঠাৎ মারা যান তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্বজনেরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জলিলুর
রহমান ও আঞ্জুয়ারা বেগম
দম্পতির মৃত্যুর পর তাঁদের একটি
ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
এই
দম্পতির ছোট ছেলে রাকিবুল হাসান বলেন, ‘আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে মা মারা যান।
এতে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার
পর মারা যান। তাঁদের হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।
মন্তব্য করুন


চট্টগ্রামে বিপিএলের অনুশীলন চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের ব্যাট থেকে আসা একটি বল মাথায় লাগায় তিনি আহত হন। সতর্কতার অংশ হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন চলছিল। ওই সময় নেট অনুশীলনে ব্যস্ত ছিলেন মোস্তাফিজ। তার পাশের নেটে ব্যাটিং করছিলেন ক্যারিবীয় ক্রিকেটার ম্যাথিউ ফোর্ড। অনুশীলনের এক পর্যায়ে ফোর্ডের মারা একটি জোরালো শট অনাকাঙ্ক্ষিতভাবে গিয়ে লাগে মোস্তাফিজের মাথায়। এতে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি এবং মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়।ঘটনার পরপরই দলের ফিজিও মাঠে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাঠে থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যার মধ্যে স্ক্যানও রয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে জানা গেছে, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই বাঁহাতি পেসার।দলের মিডিয়া ম্যানেজার খান নয়ন গণমাধ্যমকে জানান, মাথায় বল লাগার পরও মোস্তাফিজ সচেতন ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলছিলেন। যদিও আঘাতের কারণে রক্তপাত হয়েছিল। নিরাপত্তার কথা ভেবেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং দলের সংশ্লিষ্ট সদস্যরাও তার সঙ্গে ছিলেন।চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এসব ম্যাচে তিনি বল হাতে নিয়েছেন ১১টি উইকেট।
মন্তব্য করুন


আগের
নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ তো কোথাও কুকুর দেখছিনা’
বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন৷
আজ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলে ভোট দিতে এসে
তিনি এই মন্তব্য করেন।
বিগত
কয়েকটি নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ওপর মানুষের আস্থার সংকট নিয়ে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের উপরে আস্থা ইতোমধ্যেই ফিরে এসেছে। তা
না হলে তো এত লোক আসতো না। মুখে যাই বলুক না কেন দলগুলো তো আস্থা রেখেছে। আপনার অতীতের
নির্বাচনগুলোও দেখেছেন। আমাদের উপর আস্থা আছে বলেই আজকে এতগুলো ক্যামেরা হাজির হয়েছে।
সিইসি
অতীতের নির্বাচনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ‘আগে তো আপনারা টেলিভিশন
অনেক কুকুর দেখিয়েছেন। আজকে তো ধারেকাছেও কুকুর দেখতেছি না।’
তিনি আরও যোগ করেন, ‘আগের নির্বাচনে আপনারা দেখিয়েছেন মাঠ খালি। পত্র-পত্রিকায় শুধু
কুকুরের ছবি ছাপা হয়েছে। এবার নির্বাচনে তো কুকুর খুঁজেও পাবেন না আপনারা। এবার তো
শুধু মানুষ আর মানুষ!’
দেশের
বিভিন্ন প্রান্তের ভোটের চিত্র পর্যবেক্ষণ করে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে এ এম এম
নাসির উদ্দিন বলেন, আমি টেলিভিশনে দেশের অনেক জায়গার পরিস্থিতি দেখেছি। পঞ্চগড়ের
মতো জায়গায় মহিলারা সকাল থেকে কুয়াশার মধ্য লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমাদের
যুব সমাজ এবং মহিলারা আমাদের শক্তিতে রূপান্তর হবে ইনশাল্লাহ।
মন্তব্য করুন


রাজধানীসহ
সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে।
১৯
নভেম্বর (রোববার) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার
আল মঈন বিষয়টি জানিয়েছেন।
তিনি
জানিয়েছেন, রাজনৈতিক বিভিন্ন দলের ডাকা ২ দিনব্যাপী হরতালে রাজধানীসহ সারা দেশে যাতে
কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য র্যাবের সব কয়টি ব্যাটালিয়নের
সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই লক্ষ্যে ঢাকায় ১৬০টিসহ সারাদেশে ৪৬০টি র্যাবের টহল
টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাইবার স্পেসেও নজরদারি করা হচ্ছে।
মন্তব্য করুন


মার্কিন ডলারের মান বৃদ্ধির পাশাপাশি সুদের হার কমানো-বাড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফার মতো কমেছে স্বর্ণের দাম।
আজ সোমবার (২৪ নভেম্বর) বিশ্ব আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫ দশমিক ৫৮ ডলার। আর ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের মান এখন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ডলারসূচক যদি ১০০-এর ওপরে থাকে, তাহলে স্বর্ণের দাম আরও নিচে নামতে পারে, কারণ ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে যায়।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য বলছে, আগামী মাসে ফেড সুদের হার কমাতে পারে—এমন সম্ভাবনা আগের ৭৪ শতাংশ থেকে কমে সোমবার দাঁড়িয়েছে ৬৯ শতাংশে।
ফেডের নীতি নিয়ে কর্মকর্তাদের মন্তব্যেও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সাময়িকভাবে সুদ কমানোর সম্ভাবনা বাড়ালেও, ডালাস ফেডের লরি লোগান বলেছেন বর্তমান হার কিছুদিন স্থির রাখা উচিত। শিকাগো ও ক্লিভল্যান্ড ফেডের প্রধানরা সতর্ক করেছেন, এখনই সুদ কমালে অর্থনৈতিক ঝুঁকি বাড়তে পারে। নিম্ন সুদের পরিবেশ স্বর্ণের জন্য লাভজনক হলেও, হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে।
জিগার ত্রিবেদীর মতে, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও সামান্য পতন হতে পারে।
মন্তব্য করুন


কক্সবাজারের টেকনাফ গহীন পাহাড়ে মানবপাচারকারীদের ডেরায় অভিযান চালিয়ে ৬ বন্দিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ মো. রুবেল (২১) নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বাহারছড়া করাচি পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে।
এ ঘটনায় আরো ০৬ জনকে পলাতক আসামি করা হয়েছে।
(বিজিবি) সূত্র জানায়, বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন পাহাড়ে একটি মানবপাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার প্রলোভন দেখিয়ে কিছু লোককে জিম্মি করে রাখে।
এ তথ্য জানার পর গহীন পাহাড়টিতে অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। বিজিবি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে পাহাড়টি ঘিরে অভিযান শুরু করে।
অভিযানে ( বিজিবির ) উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। ( বিজিবি ) আভিযানিক দল প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে পাচারকারী চক্রের হাতে জিম্মি ৬ জন ভুক্তভোগী উদ্ধার ও পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক “লে. কর্নেল মো. আশিকুর রহমান “ বলেন, আজ মঙ্গলবার ভোররাতের ওই অভিযানে মানবপাচারকারীদের ডেরা থেকে একটি এক নলা বন্দুক, তিনটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া আটক ব্যক্তিকে উদ্ধার অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


সাবেক
প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায়
অংশ নেন তাঁর পুত্রবধু জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের নারী
সদস্য, নারী উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা। মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত
খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। সেখানে তাঁরা জানাজার
নামাজ আদায় করেন।
বুধবার
(৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার
নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
পুরুষদের
জানাজার নামাজ আদায়ের জন্য মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ ও বাইরের
অংশ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার ও আগারগাঁও পর্যন্ত এলাকায় মুসল্লিদের ঢল নামে।
লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজায়
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা
জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা, উপদেষ্টা
পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের
প্রতিনিধি, বিদেশি অতিথি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
অংশ নেন।
অন্যান্য
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান, ব্রিগেডিয়ার জেনারেল
(অব.) এম. সাখাওয়াত হোসেন, ড. আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার, আদিলুর রহমান খান। রাজনৈতিক
নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা
আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী।
এ
ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের
আমির আল্লামা মামুনুল হক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, দেলাওয়ার
হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, এনসিপি নেতা হাসনাত
আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ
নেন। তিন বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত
ছিলেন। এ ছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও বিদেশি অতিথিরা জানাজায় অংশ নেন।
জানাজার
নামাজের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য
রাজনৈতিক ও সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে
তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় সদ্য দেশে ফেরা তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান তাঁর পাশে ছিলেন।
মন্তব্য করুন


জুলাই গণ-অভ্যুত্থানে কয়েক শহিদ পরিবার আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহিদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে শহিদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম।
মন্তব্য করুন


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪
ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা
নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি
বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধা শূন্য করতে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের
হত্যা করে।
মন্তব্য করুন


ব্রেকআপের
পর অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। তখন মনে হয় যেন জীবনের সব আনন্দ শেষ হয়ে গেছে, চারপাশের
সবকিছুই হঠাৎ ফাঁকা হয়ে গেছে। প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট সহজে মেনে নেওয়া কঠিন,
তাই অনেকেই দীর্ঘ সময় ধরে সেই স্মৃতির ভেতরেই আটকে থাকেন। তবে অতীতের স্মৃতি আঁকড়ে
ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা কোনো সমাধান নয়। জীবনে এগিয়ে যেতে হলে সেই দুঃখকে ধীরে
ধীরে ছেড়ে দিতে হয় এবং নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। ব্যর্থতা থেকে শিক্ষা
নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা।
সোমবার
(০৯ মার্চ) বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে পালন করেন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’
হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই
দিনটির প্রচলন হয়েছে।
প্রেম
জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায়
না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়েন, জীবনকে শূন্য মনে হয়। প্রিয় মানুষ হারানোর
কষ্টে কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে পড়েন, স্বাভাবিক জীবনযাপনেও ব্যাঘাত ঘটে। অনেকে আবার
দীর্ঘ সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে পারেন না।
তবে
জীবন তো থেমে থাকে না। সেই বাস্তবতাই মনে করিয়ে দেয় ৯ মার্চের এই দিনটি। ‘ব্যর্থ প্রেম
ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ মূলত তাদের জন্য, যারা সম্পর্ক ভাঙার
কষ্টে হতাশ হয়ে পড়েছেন। দিনটি মানুষকে মনে করিয়ে দেয়- একটি সম্পর্কের সমাপ্তি মানেই
জীবনের সমাপ্তি নয়। বরং এটি নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ। অনেকে বলেন, ভ্যালেন্টাইনস
ডে এবং এপ্রিল ফুল ডে’র মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে এই
দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার এক দিবসের আগে
এই সময়টিকে ধরা হয়েছে আত্মবিশ্লেষণ ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে।
এই
দিবসটির সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট
নামের এক তরুণ। তিনিও একসময় ব্যর্থ প্রেমের কষ্টে ভেঙে পড়েছিলেন। প্রেমিকা তাকে ছেড়ে
চলে যাওয়ার পর তিনি দীর্ঘ সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনো কিছুতেই তার আগ্রহ
থাকত না। জীবনটাই তার কাছে অর্থহীন মনে হতে শুরু করে। কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন,
তিনি একা নন। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে মানসিক কষ্টে
ভুগছেন। তখনই তার মনে হয়, যদি এমন একটি দিন থাকে যা মানুষকে ব্যর্থতার পর আবার ঘুরে
দাঁড়ানোর সাহস জোগাবে।
এই
ভাবনা থেকেই জেফ একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে সেখানে তা প্রকাশ করেন।
তার সেই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে
আলোচনা শুরু হয়। ধীরে ধীরে দিনটি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। সময়ের সঙ্গে
সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে
উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।
বিশেষজ্ঞরা
মনে করেন, সম্পর্ক ভাঙা জীবনের স্বাভাবিক একটি ঘটনা। এটি মানুষকে হতাশ করলেও একই সঙ্গে
শেখায় নতুন অভিজ্ঞতা। তাই অতীতের দুঃখে ডুবে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের
কাজ।
আজকের
দিনটি তাই মনে করিয়ে দেয়— অতীতের কষ্ট ভুলে নিজেকে নতুনভাবে
গড়ে তোলার সময় এসেছে। জীবনের সম্ভাবনা অসীম। নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর ইতিবাচক
চিন্তা নিয়েই এগিয়ে যেতে হবে।
তাই
পুরোনো কষ্টকে বিদায় জানিয়ে নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করার দিন আজ। ব্যর্থ প্রেম
ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর দিন।
মন্তব্য করুন