

মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিএইচসিপির মাসিক সভায় এ কমিটি নির্বাচিত করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউর রহমান মজুমদার,ডা. সামিয়ান সাব্বির,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ব্রজগোপাল পোদ্দার,কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাসিক সভা শেষে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হন এবং সাধারন সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন শেষে নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারন সম্পাদক সাইফুলকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ব্রজগোপাল পোদ্দার সহ কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারগন। পরে উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউর রহমানকে ফুল দিয়ে বরন করা হয়।
মন্তব্য করুন


রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় টানা ৩দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত।
এই অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তাছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,কুমিল্লা:
কুমিল্লায় ৫ লক্ষ টাকা যৌতুক না পেয়ে
দুই সন্তানের জননী নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূর স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন
জায়গায় গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন।
বুধবার (১৯ জুন) ভোরে জেলার আদর্শ সদর
উপজেলার শীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নূরজাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ণ ইউনিটে ভর্তি রয়েছেন।
ঘটনার পর বুধবার বিকেলে স্বামী খোরশেদ
আলম (৪৫) ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর
বাবা জয়নাল আবেদীন।
মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামি
ভুক্তভোগী গৃহবধূর ভাশুর ও তার স্ত্রী এবং আরেক জা–কে আটক করে আদালতে পাঠিয়েছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, যৌতুকের
টাকা না পেয়ে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন মিলে মারধর করে দড়ি
দিয়ে বেঁধে রাখেন নূরজাহানকে। একপর্যায়ে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গ ও শরীরের বিভিন্ন
অঙ্গ পুড়িয়ে দেয় তারা। সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে যায়।
নূরজাহানের বাবা জয়নাল আবেদীন বলেন,
শ্বশুরবাড়ীর লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমি
এর আগে কয়েকবার তাদের সাথে বসে বিষয়টি সমাধান করি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার
হোসেন বলেন, তিন আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিদের ধরতে
অভিযান পরিচালনা করা হচ্ছে। ভুক্তভোগী নারীর ৯ বছর বয়সী এক শিশুকন্যা ও ১২ বছরের একটি
ছেলে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মো: কামরান হোসেন বলেন, হাসপাতালে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূর বক্তব্য রেকর্ড
করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীসহ ৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ জনকে পুলিশ
আটক করেছে। বাকিদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা শিশু পার্ক এমন এক জায়গায় যেখানে আনাগোনা সব বয়সী মানুষের হয়, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত।
শিশুরা এসে ঘুরে বেড়ানোর জন্য এখানে অনেক রাইড,দোলনা সহ অনেক কিছু যেমন আছে বয়সী ব্যক্তিরা এসেও যেন এখানে দু'দন্ড গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারে তেমন পরিবেশ রয়েছে।
সারা দেশের দেয়ালগুলো শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে সুন্দরভাবে সেজে উঠেছে।
কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শিশু পার্কের দেয়ালগুলো এর ব্যতিক্রম নয়।
বর্ণিল ক্যালিগ্রাফি আর গ্রাফিতিতে ভরে উঠেছে শিশু পার্কের প্রবেশের তোরণ।
মন্তব্য করুন


সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। এমতাবস্থায়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে শেষবারের মত জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মেটারযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জরিমানা মওকুফের এ সুযোগ শেষবারের মতো বৃদ্ধি করা হলো।
মন্তব্য করুন


চাঁদপুর নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরার দায়ে অর্ধশত জেলেকে আটক করেছে টাস্কফোর্স। আটকদের মধ্যে ৩১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকীদের মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট শওকত জামিল চৌধুরী ।
বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি কামরুজ্জামান বলেন, ৪৮ ঘন্টার অভিযানে জেলেদের সাথে থাকা ৩ টি বেহুন্দিজাল, ১৫ হাজার মিটার কারেন্ট জাল, ৭টি ইঞ্জিনচালিত নৌকা, ও ১০ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে।
মন্তব্য করুন


সম্প্রতি রাজধানীর উত্তরায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপের শিকার মেহেবুল হাসান ও মোছা. নাসরিন আক্তার ইপ্তির সম্পর্ক গণমাধ্যমে স্বামী-স্ত্রী হিসেবে প্রকাশ করা হলেও মূলত তারা স্বামী-স্ত্রী নন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রকৃত স্ত্রী দাবি করে গণমাধ্যমে এমনটি জানিয়ে এক নারী সাংবাদিকদের বলেন, উত্তরায় হামলার শিকার মেহেবুল হাসান আমার স্বামী। পাশে থাকা ওই নারীকে (ইপ্তি) আমি চিনি না। তবে কিছুদিন ধরে বুঝেছি আমার স্বামী অন্য কারও সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। হামলায় আহতরা হলেন মেহেবুল হাসান (৩৬) ও মোছা. নাসরিন আক্তার ইপ্তি (৩০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন। মেহেবুলের আঘাত গুরুতর হলেও আশঙ্কামুক্ত।
আর হামলা করা নিয়ে নারী বলেন, যেহেতু ওখানে আমি ছিলাম না, সেহেতু ওই বিষয়ে আমার কিছু জানা নেই। আমার স্বামীর সঙ্গে কারও বিরোধের কথাও জানি না। কারণ তিনি (স্বামী) আমার কাছে কোনো কিছুই শেয়ার করতেন না।
নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে মেহেবুল হাসানের কোনো বিয়ের ঘটনা ঘটেনি জানিয়ে ওই নারী জানান, আমার স্বামী গোপনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করতেন। তবে ওই ঘটনার পর থেকে তারা নিজের স্বামী-স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওই ঘটনা যখন আমি ফেসবুকে দেখেছি, সঙ্গে সঙ্গে তাকে কল দিই। কিন্তু তিনি কোনো রেসপন্স করেনি। পরে হাসপাতালে গিয়ে তার সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী তার শাশুড়ির সঙ্গে লাউড স্পিকারে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন, আমার শ্বশুর-স্বামী সবাই আমাকে ভয় দেখাচ্ছে। আমার স্বামী আমাকে বলছে, সে সুস্থ হলে আমাকে দেখে নেবে।
ওই দিন রাতেই ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে উচ্চশব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মন্তব্য করুন


যশোরের শার্শা উপজেলায় সাপের কামড়ে
প্রান্তি খাতুন নামে (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) বেলা ১২ টার সময় খুলনায়
চিকিৎসাধীন অবস্থায় প্রান্তি খাতুন মারা যায়।
প্রান্তি খাতুন নিজামপুর ইউনিয়নের একঝালা
গ্রামের প্রাবাসী সোহাগ মিয়ার মেয়ে। সে স্থানীয় এসএম গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা
যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঘরে খাটের কাছে বসা ছিল প্রান্তি খাতুন। এ সময়
তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। প্রান্তি চিৎকারে পরিবারের লোকজন ছুটে
আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে প্রথমে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হয়। পরে প্রথমে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও পরে খুলনা ২৫০
শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রান্তির মৃত্যু হয়।
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সেলিম রেজা বিপুল জানান, ছোট মেয়েটি সাপের কামড়ে মারা গেল। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার
মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাইকে সচেতন হওয়ার অনুরোধ
করছি।
মন্তব্য করুন


সাতক্ষীরায়
অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সুমন হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বুধবার
(২৫ ডিসেম্বর) ভোর রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়। মাস্টার এজেন্ট সুমন হোসেন (২৪) শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের
পুত্র।
সাতক্ষীরা
ডিবি পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা আজ বুধবার রাত ৮ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এস আর ফ্যাশনের সামনে থেকে পুলিশ
সুমনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন উদ্ধার
করা হয়। সুমন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। অয়ানএক্সবেড অ্যাপস মাধ্যমে একটি অনলাইন
জুয়ার সাইট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন
ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল
ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে
বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায়
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩ (২) ধারা মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার বিজয়পুরে রেললাইনের ওপর লরি উল্টেগিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে অন্তত দুই ঘণ্টা।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানিয়েছেন, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি এবং অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে।
রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।।
তিনি আরো বলেন, রাজধানীর কড়াইল বস্তিতে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যানজটের কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন