

বয়স
মাত্র ৯ বছর, পঞ্চম শ্রেণির ছাত্রী অরিনা। দুই মাসের চেষ্টায় নিজের হাতে নির্ভুলভাবে
লিখেছে পবিত্র কোরআন শরিফ। ১১৪টি সুরা সংবলিত ৩০ পারার কোরআন শরিফটি দেখে বোঝার উপায়
নেই, এটি ছাপা না হাতে লেখা।
খুলনা
মহানগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকার ব্যবসায়ী মো. শুকুর আলী খান ও রাশিদা বেগম দম্পতির
ছোট মেয়ে অরিনা সাফা খান। তার বয়সী শিশুরা যখন খেলাধুলা আর মুঠোফোন নিয়ে ব্যস্ত, সেই
সময়ে নিজের হাতে কোরআন লিখেছে অরিনা। সমগ্র কোরআন শরিফ লেখা শেষ করেছে মাত্র ২ মাসে।
হাতে
লেখার কারণে এ কোরআন যেন আরও যত্ন, ভক্তি ও আন্তরিকতায় মোড়া। শিশু অরিনা কাজটি করেছে,
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
খুলনার
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী অরিনা। ৪র্থ শ্রেণিতে
পড়ার সময়ও নিজের হাতে পবিত্র কোরআন লিখে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কোরআনের হাফেজ না হয়েও
সুরেলা কণ্ঠে অসংখ্য সুরা মুখস্ত তেলাওয়াত করে অরিনা। ইসলামী গান গেয়েও অনেক পেয়েছে
পুরস্কার অরিনা।
অরিনার
মা রাশিদা বেগম বলেন, ছোটবেলা থেকেই অরিনার বড় বোন আরবি ভাষা লিখতে ও শিখিয়েছে তাকে।
সেই থেকে আরবি লেখা প্রিয় হয়ে ওঠে তার। বড় হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায়
অরিনা, আসতে চায় সবার উপকারে।
মন্তব্য করুন


বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম আর দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবন এখনও বলিউডে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে নিকের সঙ্গে তার প্রেমের শুরুটা ঠিক কীভাবে—সে প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে।
অবশেষে সেই কৌতূহলের জবাব দিলেন খোদ প্রিয়াঙ্কা নিজেই।
সম্প্রতি জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নিক জোনাসের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠেই কপিল শর্মারের ফিটনেস দেখে বিস্ময় প্রকাশ করেন প্রিয়াঙ্কা। মজা করে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতটা ফিট হলে কীভাবে?’ কপিলও সুযোগ হাতছাড়া করেননি। রসিকতার সুরে তিনি জানান, চারজন নায়িকার সঙ্গে সিনেমায় অভিনয় করাই নাকি তার ফিটনেসের রহস্য।
আড্ডার এক পর্যায়ে কপিল সরাসরি প্রশ্ন করেন—নিক জোনাসের সঙ্গে প্রথম যোগাযোগটা কীভাবে হয়েছিল? দর্শকদের দীর্ঘদিনের এই কৌতূহল উসকে দিয়ে কপিল মজা করে বলেন, ‘আপনি কি পায়রা পাঠিয়ে নিককে প্রেমের চিঠি পাঠিয়েছিলেন?’
প্রিয়াঙ্কা হেসে উত্তর দেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।’ অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেই (বর্তমান এক্স) তাদের প্রেমের সূত্রপাত—এ কথাই স্পষ্ট করে দেন তিনি।
প্রিয়াঙ্কার এই উত্তর শুনে কপিল নিজের ভাগ্য নিয়ে রসিকতা করতে ভুললেন না। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না—উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’
মন্তব্য করুন


আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান
তারেক রহমান 'সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন' বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম
ম্যাগাজিন। নির্বাচনের প্রাক্কালে বিশ্লেষণের ভিত্তিতে পত্রিকাটি এই অভিমত দিয়েছে।
তারেক রহমানের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা নিবন্ধটিতে
বলা হয়, '১৮ মাস আগে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ১২ ফেব্রুয়ারি
অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমান স্পষ্টভাবে এগিয়ে আছেন।' এতে বলা হয়, রহমান নিজেকে
'বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার রাজনৈতিক অভিজাতদের এবং তার তরুণ বিপ্লবীদের
আকাঙ্ক্ষার মধ্যে সেতুবন্ধন' স্থাপন করেছেন।
টাইম ম্যাগাজিন লিখেছে, স্বৈরাচারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এক দশক ধরে স্থানীয় মিডিয়ায় বাংলাদেশের বিরোধীদলীয় নেতা হিসেবে তারেক রহমানের
বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করেছিলেন।
১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরে আসার পর নতুন বিএনপি
চেয়ারম্যান যখন তার প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন সাক্ষাৎকার গ্রহীতা তারেক রহমানের
সাথে তার পারিবারিক বাড়ির বাগানে বসে কথা বলেন।
তারেক রহমান বলেন, 'বিষয়টি হল আমি খুব একটা ভালো বলতে
পারি না... তবে যদি আপনি আমাকে কিছু বলতে বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি' । তারেক
রহমান বলেন, 'আমি আমার বাবা-মায়ের পুত্র বলে নয় (বরং) আমার দলের সমর্থকদের কারণেই আজ
আমি এখানে আছি।'
ম্যাগাজিনটি বলেছে, গত ২৫ ডিসেম্বর ঢাকায় হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে রাতভর অপেক্ষা করা লক্ষ লক্ষ উচ্ছ্বসিত সমর্থক তাকে স্বাগত
জানিয়েছিলেন। ম্যাগাজিনটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, এর মাত্র পাঁচ দিন পর তার
মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মারা
যান, তার প্রতি শ্রদ্ধা জানাতে আরও বেশি সংখ্যক মানুষ রাজধানীতে সমবেত হন।
তিনি বলেন, "কিন্তু তার (খালেদা জিয়া) কাছ থেকে
আমি যে শিক্ষা পেয়েছি তা হল যখন আপনার কোন দায়িত্ব থাকে, তখন আপনাকে তা পালন করতে হবে।"
তবে টাইম পর্যবেক্ষণ করেছে যে, খালেদা জিয়ার পদাঙ্ক
অনুসরণ করা ছাড়া আর কিছুই হতে পারে না এবং মন্তব্য করেছে যে 'বাংলাদেশিরা তার কথা মেনে
নিতে ইচ্ছুক বলে মনে হচ্ছে।'
টাইমের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শেষের দিকের
জনমত জরিপে তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতি প্রায় ৭০ শতাংশ সমর্থন দেখানো
হয়েছে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর প্রতি ১৯ শতাংশ সমর্থন রয়েছে।
টাইম লিখেছে যে, তারেক রহমান 'মৃদুভাষী এবং অন্তর্মুখী
ছিলেন, তিনি শুনতে পছন্দ করতেন', অন্যদিকে লন্ডনে তার প্রিয় বিনোদন ছিল রিচমন্ড পার্কে
ঘুরে বেড়ানো, 'তার চিন্তাভাবনায় হারিয়ে যাওয়া বা ইতিহাসের বই পড়া। তার প্রিয় সিনেমা
হলো 'এয়ার ফোর্স ওয়ান'। তারেক রহমান বলেন, 'আমি সম্ভবত এটি আটবার দেখেছি!'
প্রতিবেদনে বলা হয়, পানি ব্যবস্থাপনায় তারেক রহমান
১২,০০০ মাইল খাল খনন করতে, ভূমির ক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ লাগাতে এবং ধোঁয়াশা থেকে
রাজধানীবাসীকে রক্ষা করতে ৫০টি নতুন সবুজ উদ্যান তৈরি করতে চান।
তারেক রহমান বলেন, তিনি আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন,
অভিবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি কলেজ তৈরি এবং সরকারি স্বাস্থ্যসেবা
ব্যবস্থাকে উন্নত করার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা করেছেন।
তিনি বলেন 'আমি যদি আমার পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ
বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবে।
২০০৭-২০০৮ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের
সময় তারেক রহমানকে ১৮ মাস কারাগারে থাকতে হয়েছিল।
তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন, যার ফলে
মেরুদণ্ডের সমস্যা হয়েছিল যা আজও তাকে কষ্ট দেয় এবং তার যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্য
ছিল চিকিৎসা নেওয়া। তিনি বলেন 'যদি শীতকাল খুব ঠান্ডা থাকে, তাহলে আমার পিঠে ব্যথা
হয়।'
মন্তব্য করুন


পিরোজপুরের
ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি)
রাত ৯টা নাগাদ উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন
স্থানে হামলায় পাঁচজন আহত হন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার
বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা
হলেন, মো. নজরুল ইসলাম ফকির (৫৫), বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি,জাহিদ
হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো. নাহিদ হোসেন (১৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা
নাছির উদ্দীন ফকির (৫০),নাইম হোসেন (২৮)।
স্থানীয়রা
জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে তারা ঘটনাস্থলে গেলে আহতদের রক্তাক্ত অবস্থায়
দেখতে পান। তাদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে আহতরা স্থানীয়দের সাহায্যে ইন্দুরকানী
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা পান এবং উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা
হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত
জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেছেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু এবং তার ছেলে রায়হান, টুকুর ভাই যুবলীগ
নেতা আলাউদ্দিনসহ ৮-১০ জন। তারা জানান, হামলার মূল কারণ তারা বিএনপি করার জন্য প্রতিশোধ
নেওয়া।
অভিযুক্ত
নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়েছিলাম, নিজেই
আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
ওসি
শামীম হাওলাদার বলেন, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ
দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তাই পায়রা-মোংলায় ১০ নম্বর, চট্টগ্রাম-কক্সবাজার বন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত তোলা হয়েছে।
রোববার (২৬ মে) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে ২০২৪ সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এ অবস্থায় ‘পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ (সাত) নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত (পুনঃ) ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ (ছয়) নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত (পুনঃ) ০৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ০৪(চার) নম্বর নৌ-মহাবিপৎসংকেত (পুন:) ৪ (চার) নম্বর নৌ-মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
অন্যদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি / ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি / ২৪ ঘণ্টা) 'বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
মন্তব্য করুন


জরুরি
ভিত্তিতে পুনর্বাসন কাজের আগামী শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা
গ্যাসের স্বল্পচাপ থাকবে।
বৃহস্পতিবার
(১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে
বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস গামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়ায়
উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য আগামী ২ জানুয়ারি সকাল ১০টা
থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া,
বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা,
মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক
প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
মন্তব্য করুন


নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। পরিস্থিতি ভালো আছে।
তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।
বুধবার (৬ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে সব জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মূল্যায়ন পরিবেশ ভালো। আশাকরি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো।
তিনি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়টা হলো আমাদের প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। জনবল রাখা হয়নি। এজন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি। আমাদের আর্থিক, জনবলের সীমাবদ্ধতা আছে। এজন্য অনেকগুলো ইভিএমই কাজ করছে না। অচল হয়ে যাচ্ছে। ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে সেগুলোই ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।
সিটি ভোটে অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সে ধরনের কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই চায় নির্বাচনে জেতার জন্য। তবে এরকম কোনো ইয়ে নাই ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, এ ধরনের তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে গেলে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।
মন্তব্য করুন


গায়ের
রং ‘অতি ফর্সা’ হওয়ায় যে বাবাও স্বীকার করে নেয়নি নিজের সন্তান ছোট্ট
আফিয়াকে। সেই আফিয়ার জীবন যেন বদলে গেল। অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের
কারণে অধিকার বঞ্চিত যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর উপহার দিয়েছেন বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার
(১৯ জানুয়ারি) ছোট্ট আফিয়া ও তার মায়ের জন্য নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি
যুক্ত ছিলেন তারেক রহমান।
এসময়
তিনি বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে
শুধু স্লোগান, মিছিল মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামীর
রাজনীতি হবে মানুষের কল্যাণে।
অনুষ্ঠানে
তারেক রহমান আরো বলেন, ফ্যামিলি, কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীন মানুষকে শক্তিশালী করা
হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে।
তিনি
বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানষ যাতে
ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ
করা হবে।
তারেক
রহমান বলেন, বিএনপি জনগনের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে, দেশকে এগিয়ে নিতে শিক্ষিত
নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি একেবারে
অবহেলিত মসজিদের ইমাম খতিব সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।
যশোর
সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য
ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে
নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপার্সনসহ
সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একইভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল
বিএনপি নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশনা দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জাহাঙ্গীর আলমের নামে নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় মোট ৩৫ শতাংশ জমি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকা। পাশাপাশি ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত ১ হাজার ৩৮৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেওয়া হয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৮২ হাজার টাকা।
এ ছাড়া তার স্ত্রী কামরুন নাহারের নামে পরিচালিত সাতটি ব্যাংক হিসাবে মোট এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা জমা রয়েছে বলে আদালতকে জানানো হয়। এসব হিসাবও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
জমি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। আবেদনে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সম্পদ জব্দ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, কামরুন নাহারের বিরুদ্ধেও ছয় কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা সঞ্চয়ী ও ডিপিএস মিলিয়ে সাতটি হিসাবে প্রায় পাঁচ কোটি ৯৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক পৃথক মামলা দায়ের করেছে। এ কারণেই ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।
এর আগে ২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে দুর্নীতির প্রসঙ্গ তুলে শেখ হাসিনা তার বাসায় কর্মরত এক পিয়নের অস্বাভাবিক সম্পদের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তি কয়েকশ কোটি টাকার মালিক হয়েছেন এবং তার জীবনযাপনে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন। যদিও সে সময় নাম প্রকাশ করা হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে জাহাঙ্গীর আলমের নাম সামনে আসে। পরবর্তী সময়ে তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বিরোধী দলে থাকার সময়েও তিনি তার ব্যক্তিগত স্টাফ ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য বাসা থেকে খাবার ও পানি বহনের দায়িত্ব পালন করায় তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামেও পরিচিত ছিলেন। পরবর্তীতে নানা অভিযোগের মুখে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম একসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তদবির ও প্রভাব খাটিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হন এবং নোয়াখালী ও ঢাকায় উল্লেখযোগ্য সম্পদ গড়ে তোলেন। এ প্রেক্ষাপটে ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।
জুলাইয়ের গণআন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা দেয়। মামলার আগে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম একটি নিম্ন আয়ের পরিবারের সন্তান এবং একসময় জাতীয় সংসদ ভবনে দৈনিক মজুরিতে কাজ করতেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামায় তিনি নিজের নামে প্রায় ২১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের ঘোষণা দেন। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের নামে প্রায় সাত কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়।
মন্তব্য করুন


নির্বাচন
আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল
হককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার
(১৪ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।
কারণ
দর্শানো নোটিশে মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ১৭ জানুয়ারি
ব্যাখ্যা দেওযার জন্য বলা হয়েছে।
গত
১৩ জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে
মন্তব্য করুন


আবদুল হান্নান পেশায় দিনমজুর। পাঁচ কাঠা জমি আর টিনের ছাপরার একটি ছোট ঘরেই ছয় সদস্যের পরিবারের ঠিকানা। দিনমজুরের কাজ করে সংসার চলে কোনোরকমে। তবে আর্থিক সংকটের মধ্যেও মেয়েদের পড়াশোনা বন্ধ করেননি তিনি। তাঁর স্ত্রী গৃহস্থালি সামলানোর পাশাপাশি সব সময় মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিয়ে এসেছেন। অনেক কষ্ট ও সংগ্রামের পথ পেরিয়ে শেষ পর্যন্ত এ দম্পতির দুই মেয়ে বিসিএস ক্যাডার হয়েছেন। মা–বাবা ও ভাই–বোনদের নিয়ে এখন তাঁরা সেই পরিশ্রমের আনন্দ ভাগ করে নিচ্ছেন।
আবদুল হান্নানের
বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। বিসিএস
ক্যাডার হওয়া দুই মেয়ে হলেন মোসা: সারমিন আক্তার ও মোসা: খাদিজা আকতার। ছোট বোন খাদিজা
৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। এবার বড় বোন সারমিন ৪৪তম বিসিএসে পশুসম্পদ
ক্যাডার পেয়েছেন। দুই বোনের ভাষ্যমতে, তাঁদের এ অবস্থানে আসার পেছনে মায়ের অবদানই সবচেয়ে
বেশি।দুই মেয়ের সাফল্যে মা–বাবার আনন্দ সীমাহীন। বাবা আবদুল হান্নান
বলেন, ‘কষ্ট কর্যাছি, মেয়েরা বাপ–মায়ের কষ্টের মর্ম বুঝ্যাছে। তারা সফল
হয়্যা দ্যাখিয়্যা দিয়াছে। বাপ–মাকে সম্মানের জাগাতে লিয়া গেছে। গাঁয়ের
মানুষ হামারঘে এ্যাখুন অনেক সম্মান দ্যাখায়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দ্যায়।’
সারমিন খাতুন
২০০৮ সালে বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ–৫
পান। একই বিদ্যালয় থেকে ২০১১ সালে জিপিএ–৫ পেয়ে এসএসসি পাস করেন খাদিজা খাতুন।
তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আবদুর রাজ্জাক। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দুই
বোনের গল্প নিয়ে প্রথম আলোর ‘অদম্য মেধাবী’
সিরিজে প্রতিবেদন ছাপা হয়। এরপর সারমিন পান ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য
মেধাবী তহবিলের শিক্ষাবৃত্তি এবং খাদিজা পান হামদর্দ লিমিটেডের সহায়তা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে ভর্তির পর ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট
অদম্য মেধাবী তহবিলের বৃত্তির টাকাই ছিল সারমিন খাতুনের মূল ভরসা। ছোট বোন খাদিজাও
ভর্তির সুযোগ করে নেন একই বিভাগে। তখন বৃত্তির টাকা ভাগাভাগি করে পড়াশোনার খরচ চালিয়েছেন
দুই বোন। বিশ্ববিদ্যালয়ের হলে সারমিনের জন্য বরাদ্দ সিঙ্গেল সিট ব্যবহার করতেন ছোট
বোন খাদিজা খাতুনকে সঙ্গে নিয়ে। একই বিষয়ে পড়ায় দুজনের জন্য আলাদা করে বইপত্র কিনতেও
হয়নি।
কঠিন পথ পেরিয়ে
বিসিএসে উত্তীর্ণ হওয়ার প্রতিক্রিয়ায় সারমিন বলেন, ‘আমাদের পরিবারের কষ্টের পথ অনেক
লম্বা ছিল। প্রথম আলো ট্রাস্টের বৃত্তির সহায়তা ও মা–বাবার
ত্যাগ না থাকলে আজকের অবস্থানে আসা সম্ভব হতো না।’স্থানীয় মানুষ দুই বোনের অর্জনকে এলাকার
মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন বলে জানালেন শিক্ষক আবদুর রাজ্জাক। তিনি
বলেন, দিনমজুর বাবার ঘামঝরা কঠিন পরিশ্রম ও অনিশ্চয়তার মধ্যেও বড় হওয়া সারমিন ও খাদিজা
আজ বিসিএস ক্যাডার। তাঁদের গল্প কেবল একটি পরিবারের নয়, এটি প্রমাণ করে যে সুযোগ, সহায়তা
ও দৃঢ়সংকল্প থাকলে দারিদ্র্যও শেষ পর্যন্ত হার মানে। গ্রামের ছোট্ট ঘর থেকে সারমিনদের
পথচলা শুরু। বাবা দিনমজুর হলেও তাঁর জেদ ছিল মেয়েদের পড়াশোনা যেন থেমে না যায়। মা ছিলেন
সেই জেদের বড় শক্তি—মেয়েদের পড়ার সময় কোনো বাধা না আসে, তা
তিনি নিশ্চিত করতেন। এখন গ্রামের মানুষ এই বাবা–মাকে সম্মান করে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত
দেয়। দুই বোন বিসিএস ক্যাডার হওয়ার পর প্রয়াত শিক্ষক সিদ্দিক আহমেদের নামে গড়ে ওঠা
সংগঠন ‘সিদ্দিক আহমেদ শ্রদ্ধা নিবেদন পরিষদ’ তাঁদের সংবর্ধনার আয়োজন করে।
আবদুর রাজ্জাক
আরও বলেন, প্রথম আলো ট্রাস্টের বৃত্তি শুধু খাতা–কলম বা পরীক্ষার ফি নয়, সারমিনের জীবনে
উচ্চশিক্ষার দরজা খুলে দেয়। এই সহায়তায় তিনি পার করেছেন উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়,
সঙ্গে এগিয়ে নিয়েছেন ছোট বোনকেও। পরিশ্রম ছিল তাঁর নিত্যসঙ্গী। সীমাবদ্ধতার মধ্যেই
রাতজাগা পড়া, বই সংগ্রহ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি—সবই
করেছেন সারমিন। শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
কুপির আলোয়
পড়ার জন্য যখন কেরোসিন তেল কিনতে পারতেন না, তখন প্রতিবেশীর বাড়ি গিয়ে বিদ্যুতের আলোয়
পড়েছেন বলে জানান সারমিন আক্তার। সেই প্রতিবেশী আত্মীয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি
আরও বলেন, বালিয়াডাঙ্গা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মোখলেসুর
রহমান, বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, নাম
প্রকাশ না করার শর্তে এক শিক্ষানুরাগী, প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের প্রতি তিনি
কৃতজ্ঞ।
সারমিন আক্তার
বলেন, ‘আমার অর্জন শুধু আমার নয়, আমার মা–বাবারও। তাঁদের ত্যাগ না থাকলে কিছুই
সম্ভব হতো না। আর প্রথম আলো ট্রাস্ট আমাকে যে সহায়তা দিয়েছে, সেটা ছিল এগিয়ে যাওয়ার
সবচেয়ে বড় শক্তি। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া খাদিজা আকতার মুঠোফোনে প্রথম আলোকে বলেন,
‘এমন মা–বাবার জন্য আমরা গর্ব করি। আর বড় বোনের ছত্রচ্ছায়ায় আমি লেখাপড়া
এগিয়ে নিতে পেরেছি।’
মন্তব্য করুন