এখন ভিডিও তৈরি হবে টেক্সট লিখলেই

এখন ভিডিও তৈরি হবে টেক্সট লিখলেই
সংগৃহীত

ভাবুন তো, আপনি টাইপ করছেন আর আপনার এ কথা বলার মধ্য দিয়েই তৈরি হয়ে যাচ্ছে ভিডিও । শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি বাস্তবে সম্ভব।

অ্যালফাবেট মালিকাধীন সার্চ ইঞ্জিন এবার টেক্সট টু ভিডিও জেনারেটর হিসেবে চমক দিতে এমনই এক নতুন প্রযুক্তির ঘোষণা করলো । 

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। 

তবে টেক্সট টু ইমেজ জেনারেটর হিসেবে সেভাবে ছাপ ফেলতে পারেনি গুগল। তাই এবার এই ব্যতিক্রম উদ্যোগ । যা নিয়ে হইচই ইন্টারনেট দুনিয়ায়। এই টুলের নাম গুগল ভিডস যেটি এআইয়ের মাধ্যমে টেক্সটকে ভিডিওতে রূপান্তরিত করবে। অর্থাৎ আপনার যেমন ভিডিও দরকার তা লিখে দিলেই তেমন ভিডিও বানিয়ে দেবে গুগলের নতুন অ্যাপ।

কিছুদিন আগে এমনই এক প্রযুক্তি এনে সাড়া ফেলে দিয়েছিল ওপেনএআই। এতটাই নিখুঁত এবং চমকপ্রদ ভাবে ডিজাইন করা হয়েছে যে ভিডিওটি মানুষ না রোবট বানিয়েছে তা ধরা মুশকিল। সেই রকম কিছুটা কাজ করবে গুগল ভিডস। যেখানে ব্যবহারকারীরা শুধু বর্ণনা দিলেই ভিজ্যুয়াল ছবি ফুটে উঠবে।

এই অ্যাপে গুগলের দ্বারা তৈরি করা টেম্পলেট থাকবে। যা ব্যবহার করতে পারেন ব্যবহারকারী। অথবা ব্যবহারকারী নিজস্ব প্রম্প্টও দিতে পারবে সেখানে। তিনি যেমনটা বানাতে চান তা সঠিকভাবে লিখে দিলেই তৈরি হবে ভিডিও। এদিন ব্লগ পোস্টে গুগল ভিডস সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন।

চাইলে ব্যবহারকারী তার নিজের ভয়েস ওভার যোগ করতে পারবেন ভিডিওতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দ্বারা ম্যাজিকের মতো তৈরি হবে যে কোনো ভিডিও।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই অনলাইনে আবেদন করে ই-পাসপোর্ট

১

এনআইডি জালিয়াতি: বরখাস্ত ছয় কর্মচারী

২

৩০ দিনের বেশি হলে লাইভ ভিডিও মুছে ফেলবে ফেসবুক

৩

রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে সব প্রস্তুতি : জ্বালানি উপদেষ্টা

৪

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

৫

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

৬

কমাতে হবে ইন্টারনেটের দাম: বিটিআরসি চেয়ারম্যান

৭

কারো হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার নির্দেশনা

৮

বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

৯

আজ রাতে ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

১০

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

১১

সেনাপ্রধানের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই

১২

সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া : তথ্য উপদেষ্টা

১৩

বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত

১৪