

ঢাকা
শিক্ষা বোর্ডে আগে টাকার বিনিময়ে জিপিএ ফাইভ বিক্রির অভিযোগ ছিল উল্লেখ করে শিক্ষা
এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন আর এমন কথা শোনা
যাবে না।
বৃহস্পতিবার
(২ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এইচএসসি
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা এখন
অনেক সচেতন। অভিভাবকরাও সচেতন। এখন আর শুনবেন না, ঢাকা বোর্ডে ৫ লাখ টাকায় জিপিএ ফাইভ
বিক্রি হয়। এগুলো আর হবে না। যারা এসব করত, তারা চলে গেছে। ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে
শুরু করে সব ক্ষেত্রেই শৃঙ্খলা এসেছে। আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তদারকি করছি।
বডি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।
এইচএসসি
পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সাধারণত এসএসসি পাসের পর এইচএসসিতে
একটি নির্দিষ্ট হারে শিক্ষার্থী ঝরে পড়ে। যেমন—অনেক মেয়ের বিয়ে হয়ে যায়, আবার কেউ
কেউ পরিবারের সহায়তার জন্য কাজে যোগ দেয়। কিন্তু এবার দেখা গেছে, মাদরাসা শিক্ষায় ৪৪
শতাংশ, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ এবং সাধারণ শিক্ষায় ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে।
এটি একটি বড় সংখ্যা।
মন্ত্রী
বলেন, প্রশাসন নকল ও অসদুপায় (আনফেয়ার মিনস) বন্ধ করেছে এবং পরীক্ষার মান বাড়িয়েছে।
ফলে অনেক শিক্ষার্থী হয়তো মনে করেছে তাদের প্রস্তুতি যথেষ্ট নয়। তবে এটি একটি উদ্বেগজনক
বিষয়, যা আমাদের সমাধান করতে হবে। এ কারণে আমরা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিকে আরও গুরুত্ব
দিচ্ছি।
তিনি
আরও বলেন, আমরা সমস্যার মূল কারণ নিয়ে কাজ করছি। গণমাধ্যমে প্রকাশিত আপনাদের প্রতিবেদনগুলোও
আমাদের কাজে সহায়ক হচ্ছে।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শন করেন।
এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।
মন্তব্য করুন


নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর সহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে হালাকা থেকে মাঝারি ধরনের বর্ষন হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার ভোর থেকে হাতিয়ার মেঘনা নদীতে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট জোয়ার বেড়েছে। গতকাল বিকেল থেকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো তীরে ফিরে এসেছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দূর্যোগ মোকাবেলার জন্য জেলায় ৪৮৫টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিলো। যেখানে ৩ লাখ ৪৮ হাজার উপকূলীয় এলাকার লোকজন আশ্রয় নিতে পারতেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি ৮৩৮০ জন, দুই শতাধিক রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, ১০১টি মেডিকেল টিম ও দূর্যোগ পরবর্তী সময়ের জন্য ৪৭৯ মেট্রিকটন চাল ও নগদ ২৪লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
মন্তব্য করুন


আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী
বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ
রেফাত আহমেদ।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে সুপ্রিম
কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে; যা আগে পার্লামেন্টের
কাছে ছিল। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক
স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীরা বিচারবিভাগের মর্যাদা
সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের
আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচারবিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে
যাবে।
এ সময় চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার
ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫ আগস্ট ঘিরে আন্দোলনে নিহত আহতদের নিয়ে বিশেষ
দোয়া হয়। উল্লেখ্য, আজকের কর্মশালায় চট্টগ্রামের আইনজীবী আলিফেরও থাকার কথা ছিলো।
এসময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। অ্যাটর্নি জেনারেল
মো. আসাদুজ্জামান , সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী
ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। এ সময় সারা দেশ থেকে প্রায়
এক হাজার ৫০০ নবীন আইনজীবী যারা বারে নতুন সদস্য হয়েছেন তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রথমবারের মতো ১টি আন্তর্জাতিক ফ্লাইট কেবল নারীদের দিয়ে পরিচালনা করবে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটটির পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সকলেই থাকবেন নারী।
বিমানের এমডি ও সিইও শফিউল আজিম জানিয়েছেন, ৮ মার্চ ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পরিচালিত হবে নারীদের দিয়ে। ফ্লাইটটির ক্রুদের ব্রিফিংও করবেন বিমানের নারী ফ্লাইট ব্রিফিং কর্মকর্তা। এদিন দুপুর আড়াইটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালনা করার কথা রয়েছে ক্যাপ্টেন আলেয়া ও ক্যাপ্টেন শূমায়লার।
বিমানে রয়েছে ১৫ জন নারী পাইলট, ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, প্রকৌশল প্রশিক্ষকসহ রয়েছে বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণ ।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বের বর্তমান বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি
কর্তব্য নয়, বরং মানবতার প্রতি এক বড় নৈতিক দায়িত্ব মনে করে বলে জানিয়েছেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার
(২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। । মরক্কোর
রাজধানী রাবাতে অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’
বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ
কথা বলেন।
সম্মেলনে
বহুপাক্ষিকতাবাদের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বলেন, বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ
সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যে শান্তিকামী
পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
আমলে আরও সুসংহত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আজও বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার
প্রতি নিজেদের অঙ্গীকার বজায় রেখেছে।
আরও
কার্যকর শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’
কর্মসূচির ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন শামা ওবায়েদ। তিনি বলেন, জাতিসংঘের কার্যক্রমে
বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমাগত বেড়ে চলেছে, যা বৈশ্বিক শান্তি রক্ষায়
নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ব
শান্তির সেবায় জীবন উৎসর্গকারী ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
করে প্রতিমন্ত্রী আধুনিক শান্তি তৎপরতার উদীয়মান চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি
অপপ্রচার, ডিজিটাল হয়রানি এবং সংঘাতপূর্ণ পরিবেশে প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের
প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা
ও সুরক্ষা নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জাতিসংঘ
শান্তিরক্ষা কার্যক্রমে আরও শক্তিশালী ও দূরদর্শী সংস্কারের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ
স্পষ্ট ও বাস্তবসম্মত কার্যপরিধি নির্ধারণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা এবং সেনা ও পুলিশ
প্রেরণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা বাড়ানোর ওপর জোর দেন। তিনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট
অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং’ (বিপসট)-এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে
মিশনপূর্ব উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশবান্ধব শান্তিরক্ষা
কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মরক্কো
ও ফ্রান্স সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
সাদিয়া ফয়জুন্নেসা উপস্থিত ছিলেন।
পরে
সন্ধ্যায় শামা ওবায়েদ ‘গ্লোবাল গ্রোথ কনফারেন্স ২০২৬’-এ
অংশ নেন। সেখানে ‘জিওপলিটিক্স অব ফ্র্যাগমেন্টেশন: পাওয়ার, এস্কেলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক
রিঅর্ডারিং’ শীর্ষক একটি অধিবেশনে মূল বক্তা হিসেবে তিনি পরিবর্তনশীল
বৈশ্বিক ভূরাজনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিভাজনের কৌশলগত প্রভাবের ওপর বাংলাদেশের
সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মন্তব্য করুন


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’এর উদ্বোধনী খামে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই স্বাক্ষর করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
তারুণ্যের উৎসব বিপিএল ২০২৫-এর সহযোগিতায় বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এর মধ্যে থাকবে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বিভিন্ন ফ্যান জোনে ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এর মাধ্যমে আঞ্চলিক রান্নার পরিচিতি ও স্থানীয় ব্যবসার প্রচার করা হবে, যা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এর মধ্যে থাকবে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। ফ্যান জোনগুলোতে দেশি শিল্পীদের সৃষ্টিশীলতা প্রদর্শনের জন্য শিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে। এটি অনেক শিল্পীকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে এবং একই সঙ্গে ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পের উদযাপন হবে।
মন্তব্য করুন


ভারতের
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাসপাতালের ভেতরে গাছের ডাল ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন।
শহরের সরকারি এসএসকেএম হাসপাতালে ঘটা এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট)
এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম
এনডিটিভি বলছে, নিহত নারীর নাম রহিদা বিবি। তিনি বীরভূমের নলহাটি থেকে হাসপাতালে ভর্তি
এক স্বজনের দেখাশোনা করতে এসেছিলেন। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় নিম্নচাপের
প্রভাবে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে হাসপাতালের ইউরোলজি বিভাগের বাইরে এ
ঘটনা ঘটে।
পুলিশের
এক কর্মকর্তা বলেন, ‘রহিদা আরও কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে ইউরোলজি বিভাগের বাইরে একটি
কংক্রিটের বেঞ্চে বসে ছিলেন। হঠাৎ গাছের একটি বড় ডাল তাদের ওপর ভেঙে পড়ে। পরে তাকে
দ্রুত ট্রমা কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
এ
ঘটনায় জিল্লুর রহমান (৬৮) ও শিশ মোহাম্মদ শেখ (৭৬) নামে আরও দুজন আহত হয়েছেন। তারা
হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।
পুলিশ
জানিয়েছে, কিডনির সমস্যার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন শিশ মোহাম্মদ শেখ। অস্ত্রোপচারের
তারিখ পাওয়ার জন্য তিনি রাত ৩টা থেকে সেখানে অপেক্ষা করছিলেন। পুলিশের ওই কর্মকর্তা
বলেন, ‘তিনি কংক্রিটের বেঞ্চে শুয়ে ছিলেন। এ সময় গাছের ডাল তার পায়ের ওপর পড়ে। এতে
তার পা ভেঙে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।’কলকাতা পুলিশের ওই কর্মকর্তা আরও জানান,
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে
পৃথক আরেক ঘটনায় এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কাছে আরেকটি গাছ পড়ে এক ব্যক্তি
আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মকর্তা।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দিনটিকে
স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদী মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৌনে ৪টায়
মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়। এর আগে বেলা ২টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন হল এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল
নিয়ে বিভিন্ন টিএসসির দিকে আসতে থাকে। এ সময় তাদের গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন
স্লোগান দিতে দেখা যায়।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
শুরু হয়ে এই মার্চ নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট,
কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।
এর আগে, গতকাল (বুধবার) দুপুরে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। মার্চে শহীদদের স্মরণ
করে ছবি, উক্তিসহ বিভিন্ন স্মারক নিয়ে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার আহ্বান
জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা নিজ
জায়গা থেকে শহীদী মার্চে অংশ নেবে।
এ ছাড়া ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি
জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের উদ্যোগে শহীদী মার্চ পালনের কথা জানান। সরকার পতনের এক
মাস পূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনের শহীদদের
ছবি থাকতে পারে। যে কথায় অনুপ্রাণিত হয়ে ছাত্র-জনতা শহীদ হয়েছেন, সেসব কথা প্ল্যাকার্ডে
থাকতে পারে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে কী চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
কাছে কী চাই- এসবও থাকতে পারে।
মন্তব্য করুন


২০২৬
ফুটবল বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের
মতো বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়েছে স্পেন। তবে মাঠের সেই মহাকাব্যিক লড়াই ছাপিয়ে
এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন স্প্যানিশ ডিফেন্ডার
মার্ক কুকুরেলা। চেলসির এই তারকাকে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় একটি সাধারণ প্লাস্টিকের
শপিং ব্যাগে করে ‘বিশ্বকাপ ট্রফি’ বহন করতে দেখা গেছে, যার ভিডিও মুহূর্তেই
ছড়িয়ে পড়ে ভাইরালে রূপ নিয়েছে।
নির্ধারিত
৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৬তম মিনিটে
ফেরান তোরেসের করা একমাত্র গোলটিতে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে পরাজিত করে স্প্যানিশরা।
মাঠের বর্ণিল শিরোপা উদযাপন পর্ব শেষে খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন,
ঠিক তখনই ক্যামেরায় বন্দি হন কুকুরেলা। এক হাতে সাধারণ একটি ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাচ্ছিলেন
তিনি, যার ভেতর থেকে উঁকি মারছিল সোনালী রঙের ট্রফি। বিশ্বের সবচেয়ে দামি ও মর্যাদাপূর্ণ
ট্রফিকে এমন অবহেলায় ‘ময়লার ব্যাগের’ মতো বহন করতে দেখে ফুটবলবিশ্বের সংবাদমাধ্যম
ও নেটিজেনরা হতবাক হয়ে যান।
তবে
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই অবসান ঘটে সব কৌতূহলের। জানা গেছে, কুকুরেলার ঝুলিয়ে নেওয়া
ব্যাগের ভেতরে থাকা বস্তুটি মূলত আসল ফিফা বিশ্বকাপ ট্রফি ছিল না। সেটি ছিল খেলনা
‘লেগো’ ব্লক দিয়ে খোদাই করে বানানো বিশ্বকাপ ট্রফিরই একটি অবিকল
প্রতিচ্ছবি। শখের বশে তৈরি করা সেই খেলনা ট্রফিটিই তিনি খেলার পর একটি প্লাস্টিকের
ব্যাগে করে ড্রেসিংরুমে নিয়ে যাচ্ছিলেন।
এদিকে
ফাইনালের ম্যাচটি ছিল দুই দলের জন্যই চরম স্নায়ুচাপের। তবে ম্যাচের মোড় ঘুরে যায় যখন
আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সিকে ফাউল করে তিনি লাল কার্ড খেলে আলবিসেলেস্তেরা ১০
জনের দলে পরিণত হয়। দলের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বেশ কয়েকটি চোখধাঁধানো
সেভ করে আর্জেন্টিনাকে টিকিয়ে রাখলেও, অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের দারুণ হেড থেকে
আসা পাস ধরে জাল কাঁপাতে ভুল করেননি ফেরান তোরেস।
এই
ঐতিহাসিক জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে স্পেন। পুরুষ ও
নারী— উভয় বিভাগেই একই সময়ে ফিফা বিশ্বকাপ শিরোপাধারী বিশ্ব
ইতিহাসের প্রথম দেশ এখন তারাই। ২০১০ সালের পর পুরুষ ফুটবলে এটি স্প্যানিশদের দ্বিতীয়
বিশ্বজয়। মাঠের এই ঐতিহাসিক অর্জনের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মনে ২০২৬ বিশ্বকাপের স্মৃতিতে
একটি মজার খোরাক হিসেবে বাড়তি মাত্রা যোগ করল কুকুরেলার এই ট্রফি কাণ্ড।
মন্তব্য করুন


দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার
বেগে ঝড় হতে পারে। সে কারণে সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।
শুক্রবার (২৫ অক্টোবর) এমন পূর্বাভাস
দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ
জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের
ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে
দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এ নম্বর
সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর
উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে
অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড় এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায়
অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে
যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের
ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী ও খুলনা
বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট
বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ
বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য করুন