কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
২২ দিন আগে , শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

কুমিল্লায় ৬৪ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

কুমিল্লায় ৬৪ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
সংগৃহীত

কুমিল্লায় ৬৪ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

 

গতকাল (২৯ জুন) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বসন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় আসামীদের কাছ থেকে ৬৪ কেজি গাঁজা, ৯৬ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

           

গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ আবু জোবায়ের হোসেন (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের হাফেজ নুর আহম্মদ এর ছেলে, ২। মোঃ ইসমাইল হোসেন (২৫) একই গ্রামের শরীফ মোঃ ইউসুফ এর ছেলে এবং ৩। কবির হোসেন (৪২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কুড়িয়াপাড়া গ্রামের মৃত চেরু মিয়া এর ছেলে।

 

র‌্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার দুইটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৩

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৪

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৬

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

৭

কুমিল্লার লালমাইয়ে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

৮

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

৯

কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধà