

এমদাদুল হক সোহাগ:
আধুনিক ও স্বচ্ছল বিআরটিসি বিনির্মানের কান্ডারি বিআরটিসির চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মো: তাজুল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। ১৩ জুন জনপ্রসাশন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপ সচিব এটিএম শরিফুল আলম রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন জারি করেন।
সরকারের দক্ষ্য, চৌকস এই কর্মকর্তা একসময় কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সচিব, এডিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নকে ব্যাপক তরান্বিত করে প্রশংসা কুড়িয়েছেন।
সর্বশেষ তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে ডুবতে থাকা বিআরটিসির হাল ধরেন। এক সময় লোকসানের কারনে কর্মীদের বেতন দিতে না পারা বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামের হাত ধরে অল্প সময়ের মধ্যে ঘুড়ে দাড়িয়েছে। হয়েছে উন্নয়নের মডেল। সততা, পরিশ্রম ও যাদুকরি নেতৃত্বে বিআরটিসি আজ সমৃদ্ধি লাভ করছে দিনের পর দিন।
অতিরিক্ত সচিব মো: তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকায় একজন সামাজিক, নিরহংকার, পরোপকারী, সদালাপী মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
মন্তব্য করুন


মো: মাসুদ মিয়া ,কচুয়া:
জীবনযুদ্ধে হার না মানা এক যোদ্ধা আজগর হোসেন (৩০)। তিনি একজন দিনমজুর। দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত। পুরো পরিবার এখন নির্ভরশীল তার এক হাতের ওপর। ঘরে ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে আজগর হোসেনের সংসার। তার আয়ে কোনোরকম চলছে পরিবারটি।
এলাকায় কাজ না থাকলেও বর্তমানে চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁচাইয়া মেসার্স এসএবি বিকস ফিল্ডে শ্রমিকের কাজ করের তিনি। ওই ইটভাটায় শ্রমিকের কাজ করে যে টাকা উপার্জন করেন, তা দিয়ে চলে পরিবারটি।
জানা যায়, ২০ বছর আগে ইটভাটায় এক দুর্ঘটনায় আজগর হোসেন হারিয়ে ফেলেন তার ডান হাতটি। এক হাত না থাকলেও জীবন সংগ্রামে ঠিকে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তিনি। কোনো ভিক্ষাবৃত্তি না করে আত্মনির্ভরশীল হতে কাজ করছেন সে। তবে এমন বাস্তবতায় তিনি থেমে থাকেননি। এক হাত নিয়েই ধরেন সংসারের হাল। যদিও আগের চেয়ে তার উপার্জন কমেছে, তবুও পরিবারকে বাঁচাতে দিন রাত পরিশ্রম করে চলছেন আজগর হোসেন। আজগর হোসেন নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চররশিদ গ্রামের অধিবাসী আব্দুল মালেকের ছেলে। বর্তমানে সে কচুয়ার বাচাঁইয়া ইটভাটায় শ্রমিকের কাজ করছেন।
শ্রমিক মো. আজগর হোসেন বলেন, আমার জায়গা জমি বলতে ভিটেমাটি ছাড়া কিছুই নেই। ২০০৫ সালে ইটভাটায় কাজ করতে গিয়ে দূর্ঘটনায় আমার ডান হাতটি নষ্ট হয়ে কাটা পড়ে । আমি এই এক হাত দিয়ে ইটভাটায় মাটি কাটা, ইট সারিবদ্ধ সহ বিভিন্ন কাজ করে থাকি। তবে আমার এক হাত নেই বলে আগের মতো কেউ আর কাজে নিতে চায় না। শরীরে যতক্ষণ দম আছে এক হাতেই কাজ করে যাব, তবুও ভিক্ষার মতো নিচু কাজ করব না।
অন্য শ্রমিকরা বলেন, আজগর হোসেন ও তার পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। এক হাতের ওপর চলছে পুরো সংসার। মেয়ে ও পরিবারের খরচ যোগান দিতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন তারা।
এ বিষয়ে মের্সাস এসএবি বিকস্ এর পরিচালক মো. এমরান হোসেন জনি বলেন, এ ইটভাটায় প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। কেউ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন। তারই মধ্যে আজগর হোসেন তার এক হাত নেই, তবুও তিনি কাজ করে যাচ্ছেন। তার মতো অন্যরা এভাবে কাজ করলেও হয়তো ভিক্ষাবৃত্তি রোধ করা যেত। আজগর হোসেন অনেক মানুষের অনুপ্রেরনা।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে
প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন প্রেমিকা। গুরুতর আহত অবস্থায় প্রেমিককে উদ্ধার
করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার
(২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে
এই ঘটনা ঘটেছে।
গুরুতর
আহত প্রেমিক তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান
জমাদারের ছেলে।
পুলিশ
ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলামের সাথে ওই এলাকার
এক গৃহবধূর প্রেমের সর্ম্পক চলে আসছে। প্রায় তারা দুজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন।
শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনই সিএনজি অটোরিকশা করে রায়পুরের
আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তাওহিদুল ইসলামের মোবাইল ফোন নিয়ে ওই
নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছে তাওহিদুল ইসলাম।
এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের
ভেতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা ওই যুবককে
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে এখনো ওই যুবকের জ্ঞান
ফিরেনি।
এ
বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই
যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন।
তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি
চলছে।
সিভিল
সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে
এখনো তিনি শঙ্কামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার আগে
কিছুই বলা যাচ্ছে না।
মন্তব্য করুন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৯টি স্বর্ণের বার উদ্বার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। স্বর্ণের বার গুলো সহ ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুবাই থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আনুমানিক ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
বারগুলো ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে। শুল্ক আইনে আটক ফজলে রাব্বীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মন্তব্য করুন


কুমিল্লায়
৮৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার
(১৯ আগস্ট) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মিরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
আসামী ১। মোঃ মিনারুল ইসলাম (৩১) এবং ২। মোঃ সাফিরুল ইসলাম (৩৪) নামক দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ৮৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত
একটি প্রাইভেটকার গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ মিনারুল
ইসলাম (৩১) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামচন্দ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেন এর
ছেলে এবং ২। মোঃ সাফিরুল ইসলাম (৩৪) জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার হিচমী দক্ষিণপাড়া
গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক
ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর
মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


বিবেক হচ্ছে কুমিল্লাস্হ একটি সামাজিক সংগঠন। সমাজের মানুষের সহযোগিতার কল্যাণে এ প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর ধরে সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করে আসছে।
উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হলেন ইউসুফ মোল্লা টিপু যিনি কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব।
শনিবার ৭ সেপ্টেম্বর বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর উদ্যোগে বিবেকের একটি টিম কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বারেশ্বর গ্রামে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এসে দাঁড়িয়েছে।
বন্যায় কুমিল্লার আমড়াতলি ইউনিয়নের একটি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারটির ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু ।
সহযোগিতার
হাত নিয়ে বিবেকের এই উদ্যোগ সামনের দিনগুলোতেও চলমান থাকবে।
মন্তব্য করুন


ফরিদপুরের ভাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামি শওকত আলীকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার, কে এম শাইখ আকতার।
এর আগে বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ভাঙ্গার গোলচত্বর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শওকত আলী যশোরের বেনাপোলের কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার, কে এম শাইখ আকতার বলেন, শওকত আলী একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তিনি মামলা রুজুর পর থেকে বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে জানা যায়। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি ।
রবিবার বিকালে উপজেলার সাচার বাজারে টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যেদের উপস্থিতিতে উপজেলার ঐতিহ্যবাহি সাচার বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন।
এসময় সাচার বাজার কমিটির সেক্রেটারী জিয়া উদ্দিন মজুমদার,সহকারী ক্যাশিয়ার জসিম উদ্দিন সবুজ,সহ-সভাপতি আব্দুল খালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি দিক নির্দেশনায় বাজার টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিনিধি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধির সদস্যরা এসময় কাঁচাবাজার, মাছ বাজার, মুদি দোকানসহ কয়েকটি দোকানে মূল্যতালিকা দেখছেন। মূল্যতালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও তিনি মনিটরিং করেন। এসময় অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহবান জােিনয় ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেন এসিল্যান্ড।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২৬ নভেম্বর রাতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
আসামী মোঃ বকুল মিয়া নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত
হতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো মিশুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
মোঃ বকুল মিয়া (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিবির বাজার গ্রামের মৃত সামছু
মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে
দীর্ঘদিন ধরে জব্দকৃত অটো মিশুক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য
গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি
ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ
হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মদিনা পরিবহন’-এর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
ওসি রুহুল আমিন আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায়
বাধা দেওয়ায় তিনজনকে অস্ত্রাঘাতে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পৌর এলাকার
খড়মপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মো. রিফাত ,আশীষ খাদেম
আমজাদ। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আশীষ খাদেমকে
জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা
নিয়েছেন।
ছাত্র আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে,
খড়মপুর মাজার শরিফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে জুয়ার আসর বসার খবরে ছাত্ররা ছুটে
যান। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাওয়ামাত্রই তাদের ওপর হামলা হয়। একদল লোক সংঘটিত হয়ে
তাদের ওপর হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।
আহত আমজাদ জানান, মাজারের পশ্চিম পাশে
রেলপথে জুয়ার আসর বসছে জেনে আমরা ১০-১২ জন ওখানে যাই। আমাদের দেখেই ৫০-৬০ জন লোক আমাদের
ওপর চড়াও হয়। আমিসহ তিনজন আহত হয়েছি। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে
নিয়ে এসেছে।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ
সোহেল বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন